ব্র্যাকের লক্ষ্য ও উদ্দেশ্য লিখ।

অথবা, বাংলাদেশের দারিদ্র দূরীকরণে ব্র্যাকের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ আলোচনা কর।
অথবা, ব্র্যাকের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ আলোচনা কর।
উত্তর।। ভূমিকা :
বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি ক্ষুদ্রঋণদানকারী সংস্থা হলো ব্র্যাক (BRAC)। বিশ্বের বিভিন্ন দেশে ব্র্যাক ক্ষুদ্রঋণ ও দারিদ্র্য বিমোচনমূলক কাজ করে। সামাজিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রেও ব্র্যাক কাজ করে।সামাজিকভাবে বঞ্চিত ও বিভিন্ন ক্ষুদ্র গোষ্ঠীর মানুষ যেমন অতি দরিদ্র চরবাসী, দুঃস্থ নারী, অবসরপ্রাপ্ত ও ছাঁটাইকৃত সরকারি শিল্প প্রতিষ্ঠানের কর্মচারীদের এ প্রতিষ্ঠানটি ক্ষুদ্রঋণ ও প্রশিক্ষণ প্রদান করে।ডিসেম্বর ২০১০ পর্যন্ত ব্র্যাক সর্বমোট ৫০,৪৪৬.৬৫ কোটি টাকা ঋণ হিসেবে বিতরণ করে এবং ৪৬,০৮২.৫৮ কোটি টাকা আদায় করে।ব্র্যাকের বিতরণকৃত ঋণের সুবিধাভোগীর সংখ্যা ৮০,৫৪,৪১৫ জন। সুবিধাভোগীর মধ্যে মহিলার সংখ্যা ৭৬,১৪,৩২৬ জন ব্র্যাকের কর্মসূচি গোটা বিশ্বে প্রশংসিত।
ব্র্যাকের লক্ষ্য ও উদ্দেশ্য (Aims and Objectives of BRAC)
ব্র্যাকের মূল লক্ষ্য হলো দারিদ্র্য দূরীকরণ ও দরিদ্র জনগোষ্ঠীকে তাদের প্রাপ্য অধিকার আদায়ে সক্ষম করে তোলা।এ দুটি লক্ষ্যার্জনে ব্র্যাকের কর্মসূচির মৌলিক উদ্দেশ্য নির্ধারণ করা হয়। নিম্নে এটি উল্লেখ করা হলো (শওকতুজ্জামান সৈয়দ):
১. দরিদ্রদের নিয়ে কার্যকর সংগঠন গড়ে তোলা এবং এর মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত আর্থসামাজিক ও রাজনৈতিক পরিবর্তন সাধন করা।
২. সহজলভ্য ঋণদানের মাধ্যমে গ্রামীণ দরিদ্রদের জন্য কর্মসংস্থান ও আয়ের সুযোগ সৃষ্টি করা এবং
৩. তাদের মধ্যে ব্যবস্থাপনা, দক্ষতা ও উদ্যোগ বৃদ্ধি করা।ব্র্যাক এর লক্ষ্য বহুমুখী। এক্ষেত্রে এর উদ্যোগকে সাধারণ ও নির্দিষ্ট এ দু’ভাগে ভাগ করা হয়। সংক্ষেপে এ দু’ধরনের উদ্দেশ্য উল্লেখ করা হলো (শওকতুজ্জামান সৈয়দ) :
ক. সাধারণ উদ্দেশ্য : ব্র্যাকের সাধারণ উদ্দেশ্যসমূহ নিম্নরূপ:
i. গ্রামের দরিদ্র জনগোষ্ঠীকে দারিদ্র্যের কারণ সম্পর্কে সচেতন করা।
ii. গ্রামীণ মহিলাদের সুপ্ত প্রতিভার বিকাশে সহায়তা করা।
iii. দরিদ্রদের প্রাপ্য অধিকার আদায়ে সক্ষম করে তোলা।
iv. বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্বাবলম্বন অর্জন প্রক্রিয়ায় অংশগ্রহণে অনুঘটক বা প্রভাবক হিসেবে ভূমিকা পালন।
v. দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে চাহিদা সৃষ্টি এবং সম্পদ অর্জন প্রক্রিয়ায় প্রবেশের সুযোগ সৃষ্টি।
vi. উন্নয়ন গতিধারাকে গতিশীল করা।
খ. নির্দিষ্ট উদ্দেশ্যসমূহ : ব্র্যাকের নির্দিষ্ট উদ্দেশ্যসমূহ নিম্নে উল্লেখ করা হলো :
i. গ্রামীণ ভূমিহীন ও দরিদ্রদের চাহিদা, সম্পদ ও প্রয়োজন সম্পর্কে সচেতন করা।
ii. অসহায় জনগোষ্ঠীর উন্নয়নকালে সকর্মসংস্থানে প্রকল্প নির্বাচন।
iii. প্রকল্প বাস্তবায়নের নকশা প্রণয়নে বাস্তব ক্ষেত্রে সহায়তা করা।
iv. উন্নয়নমূলক কর্মকাণ্ডে বস্তুগত সহায়তা করা।
v. দরিদ্রদের গৃহীত প্রকল্প বাস্তবায়নক্ষম করে তুলতে প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান।
ব্র্যাক দারিদ্র্য বিমোচনের মাধ্যমে সমাজের সার্বিক উন্নয়নের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য দারিদ্র্য বিমোচনমূলক কর্মসূচিকে ব্র্যাকের প্রধান লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়। এ প্রসঙ্গে ব্র্যাক বার্ষিক রিপোর্ট ২০০১ এ বলা হয়েছে, “Poverty alleviation and empowerment of poverty stricken rural people especially women through multifaced development interventions to bring about positive change in the quality of life of these people are the prime goal of BRAC.”
উপসংহার : উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় ব্র্যাকের লক্ষ্য বহুমুখী। দারিদ্র্য বিমোচন, গ্রামীণ মানুষের ও নারীর ক্ষমতায়ন, বহুমুখী উন্নয়ন, জীবনধারার ইতিবাচক পরিবর্তন, মানবসম্পদ উন্নয়ন, সম্পদের সুষম বণ্টন, সক্ষমতা অর্জন, মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ, কর্মসংস্থান ও আয়ের সুযোগ সৃষ্টি, মানুষকে অধিকার সচেতন করে গড়ে তোলা,শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়ন ইত্যাদি ব্র্যাকের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

https://topsuggestionbd.com/%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%95/
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079
or 01773270077

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*