ব্র্যাকের মাঠকর্ম অনুশীলনের ৪টি ক্ষেত্র লিখ।

অথবা, ব্র্যাকের মাঠকর্ম অনুশীলনের কয়েকটি ক্ষেত্র আলোচনা কর।
অথবা, ব্র্যাকের মাঠকর্ম অনুশীলনের ৪টি পরিধি বর্ণনা কর।
উত্তরা।। ভূমিকা :
বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি ক্ষুদ্রঋণদানকারী সংস্থা হলো ব্র্যাক (BRAC)। বিশ্বের বিভিন্ন দেশে ব্র্যাক ক্ষুদ্রঋণ ও দারিদ্র্য বিমোচনমূলক কাজ করে। সামাজিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রেও ব্র্যাক কাজ করে।সামাজিকভাবে বঞ্চিত ও বিভিন্ন ক্ষুদ্র গোষ্ঠীর মানুষ যেমন অতি দরিদ্র চরবাসী, দুঃস্থ নারী, অবসরপ্রাপ্ত ও ছাঁটাইকৃত সরকারি শিল্প প্রতিষ্ঠানের কর্মচারীদের এ প্রতিষ্ঠানটি ক্ষুদ্রঋণ ও প্রশিক্ষণ প্রদান করে। মানুষের কল্যাণে ব্র্যাক বহুবিধ অবদান রেখে চলেছে। এজন্য ব্র্যাকে শিক্ষানবিস সমাজকর্মীদের প্রেরণ করা হয় যাতে সেখান থেকে তারা নতুন নতুন ধারণা লাভ করে।তাছাড়া সেখানে সমাজকর্মের মূল্যবোধ, জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে মানুষকে কিভাবে আরো ভালো সেবা দেয়া যায় সে বিষয়েও শিক্ষার্থীরা সক্ষমতা অর্জন করতে পারে।
ব্র্যাকে মাঠকর্ম অনুশীলনের ৪টি ক্ষেত্র : নিম্নে ব্র্যাকে মাঠকর্ম অনুশীলনের ৪টি ক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হলো :
১. গ্রাম সংগঠনের মাধ্যমে দরিদ্রদের সাথে যোগাযোগ : উন্নয়নের মূল স্রোতধারায় দরিদ্রদের নিয়ে আসার একটি কৌশল হিসেবে ব্র্যাক গ্রাম সংগঠন (VO) কর্মসূচি গ্রহণ করেছে। “এতে রয়েছে ৪টি পারস্পরিক সম্পর্ক কৌশল। যথা : প্রতিষ্ঠান গড়ে তোলা সেবা প্রদান, সামাজিক সমাবেশ ও জনখাত সমাবেশ। ব্র্যাক দরিদ্র মানুষ বিশেষত মহিলাদের স্বাস্থ্য,শিক্ষা, ক্ষুদ্রঋণ সহায়তা ও ক্ষুদ্র বিনিয়োগ ব্যবস্থা গড়ে তোলার এবং দলগতভাবে সংগঠিত হওয়ার সেবা প্রদান করে।” ডিসেম্বর ২০০৩ সাল পর্যন্ত ব্র্যাক সারাদেশে ১,১৯,৮৩৬টি গ্রাম সংগঠন গড়ে তোলে এবং এর মাধ্যমে ৪০,৬৫,৯৫৭ জন সদস্যকে সংগঠিত করে। ব্যবহারিক প্রশিক্ষণার্থীরা গ্রাম সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে পারে।
২. ক্ষুদ্রঋণ : ব্র্যাক ১৯৭৪ সাল থেকে ক্ষুদ্রঋণ কার্যক্রম গ্রহণ করে। ডিসেম্বর ২০০৩ পর্যন্ত সময়ে ব্র্যাক প্রায় ৩৪ লক্ষ ঋণগ্রহীতার নিকট ২০,৭০০ মিলিয়ন টাকা ঋণ হিসেবে বিতরণ করে। ডিসেম্বর ২০১০ পর্যন্ত সংস্থাটি ক্রমপুঞ্জীভূত ৫০,৪৪৬ কোটি ৬৫ লক্ষ টাকা ঋণ বিতরণ করে। ব্যবহারিক প্রশিক্ষণার্থীরা এই ক্ষুদ্রঋণের প্রয়োজনীয়তা তুলে ধরতে পারেন এবং সে ঋণ সুষ্ঠুভাবে ব্যবহার সম্পর্কে সাধারণ মানুষকে জ্ঞান দিতে পারে।
৩. ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও সহায়তা : BRAC ১৯৯৬ সাল হতে Micro-Enterprise Lending and Assistant-MELA কর্মসূচি চালু করে। এ কর্মসূচির মাধ্যমে ব্যবসায়ীদের ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপনে সহায়তা করে।এজন্য ব্যবসায়ীদের ২০,০০০-২,০০,০০০ টাকা পর্যন্ত ঋণ দেয়। এই কর্মসূচি সফল করতে শিক্ষানবিস সমাজকর্মী/ব্যবহারিক প্রশিক্ষণার্থীরা ব্যবসায়ীদের প্রশিক্ষণ দিতে পারে।
৪. মহিলা প্রতিষ্ঠান উন্নয়ন কর্মসূচি : শহরের শিক্ষিত মহিলাদের বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টির জন্য BRAC এ কর্মসূচি গ্রহণ করে। ফলে মহিলারা বিভিন্ন বিষয়ে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করে। BRAC ২০০৩ সাল পর্যন্ত এ কর্মসূচির মাধ্যমে ১৮৪৩ জন নারী উদ্যোক্তার মধ্যে ৮০.৪১ মিলিয়ন টাকা ঋণ বিতরণ করে।এর মাধ্যমে নারীরা যাতে সক্ষম হয়ে গড়ে উঠতে পারে সে লক্ষ্যে শিক্ষানবিস সমাজকর্মী/ব্যবহারিক প্রশিক্ষণার্থীরা তাদের ভূমিকা রাখতে পারে।
উপসংহার : উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায় যে, ব্র্যাকের বিশাল কর্মযজ্ঞে সহায়তা করার জন্য এর সাপোর্ট প্রোগ্রামের বিভিন্ন বিভাগ রয়েছে।ব্র্যাক এক্ষেত্রে বিভিন্ন নতুন নতুন উদ্যোগ হাতে নিয়েছে। সাপোর্ট প্রোগ্রামগুলো ব্র্যাকের বিভিন্ন প্রকল্পের কাজে সহায়তা করার জন্য চালু করা হলেও অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাও এর সহায়তা নিয়ে থাকে। শিক্ষানবিস সমাজকর্মী/ ব্যবহারিক প্রশিক্ষণার্থীরা এ সাপোর্টিং কর্মসূচিতে নিজেদের সম্পৃক্ত করতে পারে।তাছাড়া শিক্ষানবিস সমাজকর্মী/ ব্যবহারিক প্রশিক্ষণার্থীরা ব্র্যাকের দুর্বল দিকগুলো শনাক্ত করে সেগুলো দূরীকরণের জন্যও সুপারিশ করতে পারে।

https://topsuggestionbd.com/%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%95/
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079
or 01773270077

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*