
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। সামাজিক নিরাপত্তা পরিকল্পনা কাকে বলে?
উত্তর : মানুষের বিশেষত শ্রমজীবী মানুষের অর্থনৈতিক নিরাপত্তা বিধানের লক্ষ্যে গৃহীত যেসব পদক্ষেপ নেয়া হয় তাকে সামাজিক নিরাপত্তা পরিকল্পনা বলা যায়।
২। শিল্পবিপ্লব বলতে কি বুঝায়?
উত্তর : সাধারণ কথায় শিল্পের ব্যাপক প্রসারের মাধ্যমে মানবজীবনে যে দ্রুত ও আমূল পরিবর্তন সাধিত হয় তাকে শিল্পবিপ্লব বলে।
৩। বাণিজ্যবাদ’ কি?
উত্তর : বাণিজ্যবাদ হচ্ছে এমন একটি মতবাদ যা অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে ক্ষমতা, সম্পদ ও অগ্রগতির উপায়সমূহের উপর গুরুত্ব আরোপ করে ।
৪। যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের দুটি কারণ উল্লেখ কর।
উত্তর : যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের দুটি কারণ হলো—
১. শুল্কনীতি সম্পর্কিত মতপার্থক্য ও
২. অভ্যন্তরীণ উন্নয়ন নীতির ব্যাপারে মতপার্থক্য।
৫। ত্রিধারা ব্যবস্থা কি?
উত্তর : মধ্যযুগের জমির উর্বরাশক্তি দীর্ঘদিন ধরে রাখার জন্য উহা তিনটি খণ্ডে ভাগ করে দুই ভাগ চাষ করা হতো এবং ১মখণ্ড পতিত রেখে পরবর্তী বছর ২ ভাগের ১ ভাগ এবং পতিত জমি চাষের আওতায় আনা হতো একেই ত্রিধারা ব্যবস্থা বলে।
৬। নিউ ডিলের প্রবর্তক কে?
উত্তর : নিউডিলের প্রবর্তক প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডি-রুজভেল্ট।
৭। গণকমিউন ব্যবস্থা কি?
উত্তর : কমিউন ব্যবস্থা হলো চীনের তিন স্তর বিশিষ্ট একটি উৎপাদনী প্রতিষ্ঠান ।
৮। মহামন্দা কি?
উত্তর : অর্থনীতি পূর্ণ কর্মসংস্থান স্তরের জাতীয় আয়, নিয়োগ, সামগ্রিক চাহিদা, উৎপাদন, দামস্তর, দ্রব্য ও অর্থবাজার, ভারসাম্য অবস্থায় আছে। উক্ত অবস্থা থেকে হঠাৎ অর্থনীতির নিম্ন বিচ্যুতি বা অধঃপতন দেখা দিলে তাকে মহামন্দা বলা হয়।
৯। চীনের পরিকল্পনার দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উত্তর : চীনের পরিকল্পনার দুটি বৈশিষ্ট্য হলো-
১. দেশীয় সম্পদ ব্যবহারের উপর গুরুত্ব আরোপ ও ২. কৌশলগত উন্নয়ন ।
১০। মেইজি পুনরুত্থান কি?
উত্তর : মেইজি পুনরুত্থান একটি রক্তপাতহীন রাজনৈতিক ক্ষমতার হস্তান্তর নির্দেশ করে।
১১। জাইবাতসু কি?
উত্তর : জাপানের ব্যবসা প্রতিষ্ঠানে একটি বিশেষ গোষ্ঠীকে জাইবাতসু নামে অভিহিত করা হয়।
১২। সোভিয়েত রাশিয়া গঠিত হয় কবে?
উত্তর : ১৯১৭ সালে।
১৩। রুশ বিপ্লবের দুটি ফলাফল লিখ।
উত্তর : রুশ বিপ্লবের দুটি ফলাফল হলো-
১. জার শাসনের অবসান ও ২. সমাজতন্ত্রের প্রসার ।
১৪। ইংল্যান্ডের শিল্পবিপ্লবের দুটি কারণ লিখ।
উত্তর : ইংল্যান্ডের শিল্পবিপ্লবের দুটি কারণ হলো : ১. কৃষির আমূল পরিবর্তন ও ২. পুঁজিবাদের উদ্ভব ।
১৫। ম্যানর বলতে কি বুঝ?
উত্তর : মধ্যযুগে ব্রিটেনে কৃষি দ্রব্যাদি উৎপাদনের জন্য নির্দিষ্ট এলাকাকে ম্যানর বলা হতো।
১৬। উন্মুক্ত মাঠ পদ্ধতি কাকে বলে?
উত্তর : আবাদযোগ্য যে সব জমিতে বেড়া থাকত না তাদেরকে উন্মুক্ত মাঠ পদ্ধতি বলা হত ।
১৭। বাণিজ্যবাদের প্রবক্তা কারা?
উত্তর : বাণিজ্যবাদের প্রবক্তা হিসেবে থমাস মুন, জেমস স্টুয়ার্ট, উইলিয়াম পেটি ও ফিলিপ ভন হনরিকের নাম উল্লেখ করা যায়।
১৮। কত সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের সূচনা হয়?
উত্তর : ১৮৬১ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের সূচনা হয় ।
১৯। কত সালে চীনের সমাজতান্ত্রিক বিপ্লব শুরু হয়?
উত্তর : ১৯৪৯ সালের ১ অক্টোবর গণপ্রজাতন্ত্রী চীনের জন্ম হয় এবং তখন থেকেই চীনের সমাজতান্ত্রিক বিপ্লব শুরু হয় ।
২০। চীনের বৃহৎ উল্লম্ফন কি?
উত্তর : প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার (১৯৫৮-১৯৬২) প্রথম দুই বছর অর্থাৎ ১৯৫৮ এবং ১৯৫৯ সালের বার্ষিক পরিকল্পনার সাফল্যের পরিধি ঐসব লক্ষমাত্রাকে দারুনভাবে অতিক্রম করে। এ সাফল্যকেই বৃহৎ উল্লম্ফন বলে ।
২১। জাইবাতসুর আক্ষরিক অর্থ কি?
উত্তর : জাইবাতসুর আক্ষরিক অর্থ হলো অর্থনৈতিক সংঘ বা অর্থ চক্র।
২২। কত সালে জাপানে পশ্চিমা দেশের মতো ব্যাংক ব্যবস্থা গড়ে উঠে?
উত্তর : ১৮৭২ সালে জাপানে পশ্চিমা দেশের মতো ব্যাংক ব্যবস্থা গড়ে উঠে।
২৩। অক্টোবর বা রুশ বিপ্লব কি?
উত্তর : রাশিয়ার শ্রমজীবী জনগণের অংশগ্রহণে লেনিনের নেতৃত্বে ১৯১৭ সালে অক্টোবর মাসে যে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় তাকে অক্টোবর বা রুশ বা বলশেভিক বিপ্লব বলে।
২৪। ১৯১৭ সালের বলশেভিক বিপ্লবের পেছনে কোন কারণ দায়ী?
উত্তর : ১৯১৭ সালের বলশেভিক বিপ্লবের পেছনে প্রধান রাজনৈতিক কারণ হিসেবে চিহ্নিত করা হয় জার দ্বিতীয় নিকোলাসের স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা ।
২৫। কে ম্যানরের অফিস প্রধান ছিলেন?
উত্তর : ম্যানরের অফিস প্রধান ছিলেন একজন নায়েব।
২৬। ম্যানর পদ্ধতি কি?
উত্তর : দ্বাদশ ও ত্রয়োদশ শতাব্দীতে ব্রিটেনের কৃষির একটি পূর্ণ সাংগঠনিক ব্যবস্থাই ম্যানর পদ্ধতি ।
২৭। ১৭৯০ সালে কি পরিমাণ দাস শ্রমিক আমেরিকায় ছিল?
উত্তর : ১৭৯০ সালে প্রায় ৭,০০,০০০ দাস শ্রমিক আমেরিকায় ছিল।
২৮। মহামন্দার দুটি কারণ লিখ ।
উত্তর : মহামন্দার দুটি কারণ হলো- ১. দুর্বল ব্যাংকিং ব্যবস্থা ও ২. অর্থনৈতিক অসামঞ্জস্যতা।
২৯। মার্কিন যুক্তরাষ্ট্রের মহামন্দা নিয়ন্ত্রণের দুটি উপায় লিখ ।
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের মহামন্দা নিয়ন্ত্রণের দুটি উপায় হলো— ১. নিউডিল ও ২. দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
৩০। যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ হাতিয়ার কি ছিল।
উত্তর : যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো ব্যক্তিগত উদ্যোগ ।
৩১। গণকমিউন ব্যবস্থার মূল ভিত্তি কি?
উত্তর : উৎপাদন টীম হলো গণকমিউন ব্যবস্থার মূল ভিত্তি।
৩২। চীনে কত সালের মধ্যে জনসংখ্যা সাতগুণ বৃদ্ধি পায়?
উত্তর : চীনে ১৯৪০ এবং ১৯৫০ সালের মধ্যে জনসংখ্যা সাতগুণ বৃদ্ধি পায় ৷
৩৩। জাইবাতসু মূলত কয় ভাগে বিভক্ত?
উত্তর : জাইবাতসু মূলত ৪ ভাগে বিভক্ত।
৩৪। মেইজি পুনরুত্থানের পর সরকারের দুটি অসুবিধা উল্লেখ কর।
উত্তর : মেইজি পুনরুত্থানের পর সরকারের দুটি অসুবিধা হলো- ১. বিদেশি আক্রমণের সম্ভাবনা ও ২. আর্থিক ব্যবস্থার অস্থিতিশীলতা ।
৩৫।জাইবাতসুর আক্ষরিক অর্থ কি?
উত্তর : জাইবাতসুর আক্ষরিক অর্থ হলো অর্থনৈতিক সংঘ বা অর্থ চক্র।
৩৬। জাপানের সমগ্র অর্থনীতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা ছিল কার হাতে?
উত্তর : জাইবাতসুদের হাতে জাপানের সমগ্র অর্থনীতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা ছিল ।
৩৭। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে জাপানের অর্থনৈতিক উন্নয়নের দুটি কারণ লিখ ।
উত্তর : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে জাপানের অর্থনৈতিক উন্নয়নের দুটি কারণ হলো- ১. সামন্ততন্ত্রের উচ্ছেদ ও ২. কৃষিবিপ্লব ও সঞ্চয় ও পুঁজি গঠন।
৩৮। জাপানের ব্যাংক ব্যবস্থা কেমন ছিল?
উত্তর : জাপানের ব্যাংক ব্যবস্থা৷ যথেষ্ট উন্নত ছিল ।
৩৯। বলশেভিক শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি?
উত্তর : bolshinstvo.
৪০। বলশেভিক বিপ্লবে কতজন লোক ছিল?
উত্তর : প্রায় ৩০/৪০ হাজার।
৪১। রুশ বিপ্লবের দুটি সামাজিক কারণ উল্লেখ কর।
উত্তর : রুশ বিপ্লবের দুটি সামাজিক কারণ হলো- ১. শ্রেণি সংঘাত ও কৃষকদের দুরবস্থা।
৪২। অক্টোবর বিপ্লবের দুটি অর্থনৈতিক কারণ উল্লেখ কর।
উত্তর : অক্টোবর বিপ্লবের দুটি অর্থনৈতিক কারণ হলো- ১. অনুন্নত শিল্প-কারখানা ও ২. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ।
৪৩। ব্রিটেনের শিল্প বিপ্লবের ফলে কয়টি সমস্যার সৃষ্টি হয়েছিল?
উত্তর : ব্রিটেনের শিল্প বিপ্লবের ফলে দুটি সমস্যার সৃষ্টি হয়েছিল। যথা- ১. কাঁচামালের অভাব এবং ২. উদ্বৃত্ত দ্রব্যসামগ্রী বিক্রয়ের জন্য বাজার ।
৪৪। মার্কেন্টালিজম শব্দের অর্থ কি?
উত্তর : মার্কেন্টালিজম শব্দের অর্থ বাণিজ্যবাদ ।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। যুক্তরাজ্যে কেন প্রথম শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল? ১০০%
২। যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের কারণসমূহ ব্যাখ্যা কর। ১০০%
৩। নিউডিল কর্মসূচির বৈশিষ্ট্যগুলো লিখ। ১০০%
৪। চীনা আধুনিকায়ন’ কি? চীনের শিল্পনীতি আলোচনা কর। ১০০%
৫। মেইজি পুনরুত্থানের পূর্বে জাপানের আর্থসামাজিক অবস্থার বর্ণনা দাও। ১০০%
৬। বেড়া আন্দোলনের ধারণা দাও। ১০০%
৭। যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের উপর একটি টীকা লিখ। ১০০%
৮। চীনের পরিকল্পনার বিভিন্ন বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা কর। ১০০%
৯। ১৯১৭ সালের রুশ বিপ্লবের ফলাফল আলোচনা কর। ৯৯%
১০। জাপানে দ্রুত শিল্পায়নের কারণসমূহ বিস্তারিত লিখ। ৯৯%
১১। ১৯১৭ সালে রাশিয়ায় কেন বিপ্লব সংঘটিত হয়? ৯৯%
১২। যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা থেকে বাংলাদেশ কি শিক্ষা নিতে পারে? ৯৯%
১৩। ইংল্যান্ডে শিল্পবিপ্লবের কারণসমূহ আলোচনা কর৷ ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। “কৃষি বিপ্লব ছাড়া শিল্প বিপ্লব সম্ভব নয়”-ব্রিটেনের প্রেক্ষিতে ব্যাখ্যা কর। ১০০%
২। ব্রিটেনের বেড়া আন্দোলনের কারণসমূহ আলোচনা কর। ১০০%
৩। ব্রিটেনের বেড়া আন্দোলনের কারণসমূহ আলোচনা কর। ১০০%
৪। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে গৃহযুদ্ধের প্রভাব বিশেষণ কর। ১০০%
৫। চীনের বৃহৎ উল্লম্ফন উদ্যোগের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ১০০%
৬। মেইজী পুনরুত্থান কি? জাপানের তোকুগাওয়া আমলের পতনের কারণসমূহ লিখ। ১০০%
৭। বলশেভিক কি? রুশ বিপবের সামাজিক কারণগুলো ব্যাখ্যা কর। ১০০%
অথবা, অক্টোবর বিপ্লব কি? রুশ বিপবের সামাজিক কারণ সমূহ আলোচনা কর। ১০০%
৮। জাপানের শিল্পোন্নয়নের পিছনে জাইবাতসুর ভূমিকা আলোচনা কর। ৯৯%
৯। সোভিয়েত ইউনিয়নের অক্টোবর বিপবের পটভূমি আলোচনা কর। ৯৯%
১০। বেড়া আন্দোলনের ধারণা দাও। সামাজিক নিরাপত্তা পরিকল্পনার ধারণা দাও। ৯৯%
১১। নিউডিল কি? যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা থেকে বাংলাদেশ কি শিক্ষা নিতে পারে? ৯৯%
১২। প্রেসিডেন্ট রুজভেল্ট মহামন্দা নিয়ন্ত্রণের জন্য কি কি ব্যবস্থা নিয়েছিলেন? আলোচনা কর। ৯৯%
১৩। জাপানের ক্ষুদ্র ও বৃহৎ শিল্পের আপেক্ষিক অবস্থান থেকে বাংলাদেশের জন্য শিক্ষণীয় কি? আলোচনা কর। ৯৯%
১৪। রাশিয়ার শিল্পায়ন কৌশলের অভিজ্ঞতা থেকে শিক্ষণীয় বিষয়সমূহ বর্ণনা কর। উন্নয়নশীল দেশের জন্য এ কৌশল কতটুকু প্রযোজ্য? ৯৯%

Leave a Reply