
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-
IMC,BSTI, VMS,
২। ক্রেতা ভ্যালু কী?
উঃ একটি পণ্য অর্জন ও ব্যবহারের মাধ্যমে ক্রেতা বা ভোক্তা যে উপযোগিতা লাভ করে এবং পণ্যটি অর্জনের জন্য যে অর্থ ব্যয় করে উভয়ের পার্থক্যকে ক্রেতা ভ্যালু বলে।
৩। বাজারজাতকরণ দৃষ্টিভঙ্গি কী?
উঃ যখন ক্রেতারা বিবিধ পণ্যের সুবিধা ও অভিজ্ঞতা প্রাপ্তির তুলনায় কোনো বিশেষ পণ্যের প্রতি গভীরভাবে মনোনিবেশ করে এবং তা কিনতে ইচ্ছুক থাকে তখন তাকে বাজারজাতকরণ দৃষ্টিভঙ্গি বলে ।
৪। ভৌগোলিক বিভাজন কী?
উঃ বিভিন্ন ভৌগোলিক এককের ভিত্তিতে সমগ্র বাজারকে বিভিন্ন বিভাগে ভাগ করার প্রক্রিয়াকে ভৌগোলিক বিভাজন বলা হয় ।
৫। ব্র্যান্ড’ কী?
৬। উঃ ব্র্যান্ড হচ্ছে নাম, পদ, চিহ্ন, প্রতীক বা নকশা বা এসবের সংমিশ্রণ যা পণ্য বা সেবার উৎপাদক বা বিক্রেতাকে শনাক্ত করে। অর্থাৎ যা দ্বারা বিক্রেতাদের পণ্য পৃথকভাবে সনাক্ত করা যায় তাকে ব্র্যান্ড বলা হয়।
৭। পণ্য মিশ্রণ কী?
উঃ কোনো কোম্পানি বিক্রয়ের জন্য বাজারে যতগুলো পণ্য উপস্থাপন করে তার সমষ্টিকেই পণ্য মিশ্রণ বলে।
৮। সেবার পচনশীলতা কী?
উঃ সেবার পচনশীলতার অর্থ হলো সেবা পরবর্তীতে বিক্রয় বা ব্যবহারের জন্য মজুদ করা যায় না।
৯। প্রসারমূলক মূল্য কী?
উঃ স্বল্পমেয়াদে বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে সাময়িকভাবে তালিকা মূল্যের চেয়ে কম মূল্যে এবং কখনো উৎপাদন খরচের চেয়ে কম মূল্যে পণ্য বিক্রয় করাকে প্রসারমূলক মূল্য বলে ।
১০। গণসংযোগ কী?
উঃ কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে যখন জনগণের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠার উদ্দেশ্যে কার্যক্রম গ্রহণ করা হয় তখন তাকে গণসংযোগ বা জনসংযোগ বলে।
১১। বিজ্ঞাপন কী?
উঃ পণ্যের প্রতি জনগণকে আকৃষ্ট করার উদ্দেশ্যে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি বিশেষ নৈর্ব্যক্তিক উপায়ে পণ্যের গুণাগুণ, উপযোগিতা, কার্যকারিতা, ব্যবহার বিধি বা অন্যান্য বৈশিষ্ট্য জনসাধারণের সামনে বিভিন্ন মাধ্যমের সাহায্যে তুলে ধরলে তাকে বিজ্ঞাপণ বলে ।
১২। পরিমাণ বাট্টা কী?
উঃ ক্রয়ের উপর স্বাভাবিক ব্যবসায়িক বাট্টা দেওয়ার পর অতিরিক্ত একক ক্রয়ের জন্য যদি অতিরিক্ত ছাড় দেওয়া হয় তবে তাকে পরিমাণ বাট্টা বলে।
১৩। পুনঃবিক্রেতা কারা?
উঃ মুনাফার উদ্দেশ্যে পুনঃ বিক্রয় অথবা, ভাড়া প্রদানের নিমিত্তে যে সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠানসমূহ পণ্য সংগ্রহ করে থাকে তাদেরকে পুনঃ বিক্রেতা বলা হয় ।
১৪। বাজারজাতকরণের সংজ্ঞা দাও।
উঃ উৎপাদকের নিকট হতে ভোক্তার নিকট পণ্য সামগ্রী পৌঁছে দেয়ার সাথে যত প্রকার ব্যবসায়িক কার্যাবলি জড়িত আছে সেগুলোর সামগ্রিক রূপকেই বাজারজাতকরণ বলে ।
১৫। আধুনিক বাজারজাতকরণের জনক কে?
উঃ মার্কেটিং এর জনক Philip Kotler.
১৬। বাজারজাতকরণ মিশ্রণের হাতিয়ারসমূহ কি?
উঃ বাজারজাতকরণ মিশ্রণের হাতিয়ার হলো- পণ্য, মূল্য, প্রসার ও স্থান।
১৭। ক্রেতা ইক্যুইটি কি?
উঃ বর্তমান ও সম্ভাব্য ক্রেতাকে প্রদানকৃত জীবনব্যাপী ভ্যালুর সমষ্টিকে ক্রেতা ইক্যুইটি বলে।
১৮। বাজারজাতকরণ ‘ভ্যালু’ বলতে কি বুঝ?
উঃ কোনো পণ্য ভোগ বা ব্যবহারের মাধ্যমে যে সুবিধা পাওয়া যায় এবং তার বিনিময়ে যে অর্থ ব্যয় হয়, এ দু’য়ের পার্থক্যকে ভ্যালু বলা হয়।
১৯। বাজারজাতকরণ পরিবেশ কাকে বলে?
উঃ একটি সংগঠনের উপকরণ অর্জন এবং পণ্য উৎপাদনের উপর যে সকল বাহ্যিক শক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে তাকে বাজারজাতকরণ পরিবেশ বলে ।
২০। সাংস্কৃতিক পরিবেশ কী?
উঃ সমাজের মৌলিক মূল্যবোধ, অগ্রাধিকার এবং আচরণের উপর যে সকল প্রতিষ্ঠান এবং অন্যান্য শক্তি প্রভাব বিস্তার করে তাকে সাংস্কৃতিক পরিবেশ বলে।
২১। কোন পরিবেশ বাজারজাতকরণ কার্যক্রমকে সরাসরি প্রভাবিত করে?
উঃ সামষ্টিক পরিবেশ বাজারজাতকরণ কার্যক্রমকে সরাসরি প্রভাবিত করে ।।
২২। ভোক্তা বাজার কাকে বলে?
উঃ যে সকল ক্রেতা ও ভোক্তারা শুধুমাত্র ব্যক্তিগত ভোগের উদ্দেশ্য পণ্য বা সেবাসমূহ ক্রয় করে তাদের সমষ্টিকেই ভোক্তা বাজার বলে।
২৩। চাহিদা সোপান তত্ত্ব কে উন্নয়ন করেছেন?
উঃ অধ্যাপক আব্রাহাম মাসলো।
২৪। সামাজিক উপাদানগুলো কি কি?
উঃ সামাজিক উপাদানগুলো হলো— দল, পরিবেশ, পরিবার এবং ভূমিকা ও পদমর্যাদা।
২৫। ব্যক্তিত্ব কী?
উঃ ব্যক্তিত্ব হলো স্বতন্ত্র মানবিক গুণাবলি যার দ্বারা নিজের পরিবেশের প্রতি ব্যক্তির তুলনামূলকভাবে ধারাবাহিক এবং স্থায়ী প্রতিক্রিয়া নির্ধারিত হয়।
২৬। কোটর/নিম্ন বাজারজাতকরণ কাকে বলে?
উঃ কোন বাজার বিভাগকে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে এর এক একটি ভাগের জন্য গৃহীত বাজারজাতকরণ কার্যক্রমকে কোটর বা নিশ বাজারজাতকরণ বলে।
২৭। পৃথকীকরণ কি?
উঃ সর্বোচ্চ ক্রেতা ভ্যালু সৃষ্টির জন্য বাজার অর্পণকে পৃথকভাবে উপস্থাপন করাকে পৃথকীকরণ বলে।
২৮। পণ্য কি?
উঃ গ্রাহকের প্রয়োজন মেটানোর গুণগত দৃশ্যমান ও অদৃশ্যমান বৈশিষ্ট্যের অধিকারী লেনদেনের অনার্থিক উপাদানকে পণ্য বলা হয়।
২৯। লোভনীয় পণ্য কাকে বলে?
উঃ যেসব পণ্য যা তীব্র অভাব অনুভূত হওয়ার কারণে তাৎক্ষণিক অপরিকল্পিতভাবে ক্রয় করা হয় তাকে লোভনীয় পণ্য বলে ।
৩০। ট্রেডমার্ক কি?
উঃ ব্রান্ডের একটি অংশ যা আইন দ্বারা স্বীকৃত তাকে ট্রেডমার্ক বলে।
৩১। পণ্যে ও সেবার স্তর কয়টি?
উঃ পণ্যের স্তর তিনটি। যথা— (ক) মূল্য পণ্য; (খ) প্রকৃত পণ্য এবং (গ) বর্ধিত পণ্য ও সেবার স্তর
৩২। কপিরাইট কি?
উঃ শিল্প, সাহিত্যের ক্ষেত্রে প্রকাশক, উৎপাদনকারী বা বিক্রেতার আইনগত সংরক্ষিত অধিকারকে কপিরাইট বলে ।
৩৩। মূল্য বলতে কি বুঝ?
উঃ একটি বিশেষ পণ্য বা সেবা লাভের উদ্দেশ্যে একজন ভোক্তা যা বিনিময় করতে রাজি তার পরিমাণকে মূল্য বলা হয় ।
৩৪। ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণ কাকে বলে?
৩৫। উঃ বিক্রেতার খরচের পরিবর্তে ভ্যালু সম্পর্কে ক্রেতার ধারণার ভিত্তিতে মূল্য নির্ধারণকে ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণ বলে ।
৩৬। চাহিদার মূল্য স্থিতিস্থাপকতার সূত্রটি লিখ।
উঃ চাহিদার মূল্য স্থিতিস্থাপকতা
চাহিদা পরিবর্তনের শতকরা হার
মূল্য পরিবর্তনের শতকরা হার
৩৭। ব্রেক-ইভেন বিন্দুর অন্য নাম কী?
উঃ Shut down point (সমচ্ছেদ বিন্দু)।
৩৮। সমচ্ছেদ বিন্দু কি?
উঃ সমচ্ছেদ বিন্দু বলতে এমন একটি নির্ণীত বিন্দুকে বুঝায়, যে বিন্দুতে লাভ লোকসান সমান হয় ৷ অর্থাৎ যে বিন্দুতে প্রতিষ্ঠানের আয় ব্যয় সমান থাকে তাকে সমচ্ছেদ বিন্দু বা ব্রেক-ইভেন বিন্দু বলে ৷
৩৯। সুপার স্টোরস্ কী?
উঃ যে খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান আয়তনে সুপার মার্কেটের চেয়ে বড় এবং বৈচিত্র্যময় বিভিন্ন ধরনের খাদ্য দ্রব্যসহ ব্যবহারযোগ্য পণ্যসম্ভার থাকে তাকে সুপার স্টোরস্ বলে।
৪০। পাইকারী ব্যবসায় কাকে বলে?
উঃ উৎপাদনকারী, আমদানীকারক বা অন্য কোনো উৎস থেকে পণ্য সামগ্রী ক্রয় করে খুচরা ব্যবসায়ী বা শিল্পীয় ব্যবহারকারীদের নিকট বিক্রয় করার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের কার্যাবলীকে পাইকারী ব্যবসায় বলে।
৪১। আনুভূমিক দ্বন্দ্ব বলতে কি বুঝ?
উঃ প্রণালির একই স্তরের সদস্যদের মধ্যে সৃষ্ট দ্বন্দ্বকে আনুভূমিক দ্বন্দ্ব বলে। যেমন- ডিলার ডিলার, পাইকার-পাইকার, খুচরা বিক্রেতা খুচরা বিক্রেতাদের মধ্যে সৃষ্ট দ্বন্দু ।
৪২। প্রমোশন মিশ্রণের উপাদানগুলো কি কি?
উঃ প্রমোশন মিশ্রণের হাতিয়ার মূলত পাঁচ ধরনের। যথা- বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, জনসংযোগ, বিক্রয় প্রসার ও প্রত্যক্ষ বাজারজাতকরণ।
৪৩। ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা বলতে কি বুঝায়?
উঃ ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা হচ্ছে একটি সামগ্রিক প্রক্রিয়া যার মাধ্যমে ক্রেতার সর্বোচ্চ ভ্যালু ও সন্তুষ্টি প্রদানের মাধ্যমে লাভজনক ক্রেতা সম্পর্ক সৃষ্টি ও বজায় রাখা ।
৪৪। অনলাইন বাজারজাতকরণ কি?
উঃ কম্পিউটারের মাধ্যমে উন্মুক্তভাবে ব্যবসায়ের যে যোগাযোগ করা হয় তাকে অন-লাইন বাজারজাতকরণ বলা হয় ৷
৪৫। ই-মেইল কি?
উত্তর :কম্পিউটারের সাহায্যে ইন্টারনেটের মাধ্যমে ইলেকট্রনিক উপায়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে বার্তা বা পত্র আদান-প্রদান করাকে ই-মেইল বলে ।
৪৬। ভোগ পণ্য কী?
উঃ চূড়ান্ত ভোক্তা ব্যক্তিগত ভোগের জন্য যেসব পণ্য ক্রয় করে তাই হলো ভোগ্যপণ্য ।
৪৭। অনলাইন বিজ্ঞাপন কি?
উঃ ইন্টারনেট ব্র্যান্ড প্রবর্তন কিংবা ওয়েব সাইটের প্রতি ব্যবহারকারীদের আকর্ষণ সৃষ্টির জন্য অনলাইনের পণ্য ও সেবার বিজ্ঞাপন প্রদানকে অনলাইন বিজ্ঞাপন বলে ।
৪৮। বিক্রয় কর্মী কে?
উঃ যে ব্যক্তি ক্রেতাদেরকে পণ্য, সেবা ধারণা ক্রয়ে আকৃষ্ট করার জন্য বিক্রয় কৌশল প্রয়োগ করে তাকে বিক্রয়কর্মী বলা হয়।
৪৯। বাজারজাতকরণ মিশ্রণের গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
উঃ প্রমোশন ।
৫০।পণ্যকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি?
উঃ দুই ভাগে। যথা-
১. ভোগ্যপণ্য ও
২. শিল্প পণ্য ।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। SWOT বিশ্লেষণ কি? SWOT বিশ্লেষণ প্রক্রিয়া লিখ। ১০০%
২। কৃতিত্বার্জন প্রেষণা তত্ত্বের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর। ১০০%
৩। ক্ষুদ্র ব্যবসায়ের বৈশিষ্ট্য লিখ। ১০০%
৪। ভোগ্য পণ্য ও শিল্প পণ্যের মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
৫। নারী উদ্যোক্তা কে? ১০০%
৬। ক্ষুদ্র ব্যবসায়ের প্রকারভেদ আলোচনা কর। ১০০%
৭। গ্রামীণ উদ্যোক্তার প্রয়োজনীয়তা উল্লেখ কর। ১০০%
৮। ঋণ মূলধন ও ইকুইটি মূলধনের মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
৯। বিজিএমইএ এর কার্যাবলি লিখ। ৯৯%
১০। প্রকল্পের প্রকারভেদ বর্ণনা কর। ৯৯%
১১। উৎপাদন নিয়ন্ত্রণের উদ্দেশ্যসমূহ বর্ণনা কর। ৯৯%
১২। স্বল্পমেয়াদি অর্থায়নের উৎসসমূহ বর্ণনা কর। ৯৯%
১৩। বিসিক এর উদ্দেশ্য বর্ণনা কর। ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। (ক) শিল্পোদ্যোগ তত্ত্ব কি? ১০০%
(খ) শিল্পোদ্যোগের তত্ত্বসমূহ আলোচনা কর। ১০০%
২। শিল্পোদ্যোক্তার শ্রেণিবিভাগ আলোচনা কর। ১০০%
৩। (ক) শিল্পোদ্যোক্তার কার্যাবলি বর্ণনা কর। ১০০%
(খ) বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তার ভূমিকা আলোচনা কর। ১০০%
৪। (ক) ব্যবসায় পরিবেশের সংজ্ঞা দাও। ১০০%
৫। (খ) শিল্পোদ্যোগ পরিবেশের উপাদানসমূহ আলোচনা কর। ১০০%
৬। (ক) মাসলোর চাহিদা সোপান তত্ত্ব ব্যাখ্যা কর। ১০০%
(খ) বাংলাদেশে ক্ষুদ্র ব্যবসায়ের ব্যর্থতা দূরীকরণের উপায়সমূহ আলোচনা কর। ১০০%
৭। (ক) ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনা কি? ১০০%
(খ) ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনার ব্যর্থতাসমূহ লিখ। ১০০%
৮। (ক) ঋণ মূলধন কি? ১০০%
(খ) ঋণ অর্থায়নের সুবিধা ও অসুবিধাগুলো আলোচনা কর। ১০০%
৯। (ক) নতুন পণ্য উন্নয়নের ধাপগুলো বর্ণনা কর। ৯৯%
(খ) পণ্য ও সেবার মূল্য নির্ধারণের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ আলোচনা কর। ৯৯%
১০। (ক) বাংলাদেশে শিল্পোদ্যোগ উন্নয়নে সমস্যাবলি চিহ্নিত কর। ৯৯%
(খ) বাংলাদেশে নারী উদ্যোক্তাদের জন্য প্রদত্ত সুযোগ-সুবিধাসমূহ বর্ণনা কর। ৯৯%
১১। (ক) পণ্যের জীবনচক্রের বিভিন্ন পর্যায়ে বাজারজাতকরণ কৌশলসমূহ আলোচনা কর। ৯৯%
(খ) নতুন পণ্য উন্নয়নে সফলতা অর্জনের উপায় লিখ। ৯৯%
১২। (ক) কেস স্টাডি কি? ৯৯%
(খ) উত্তম কেসের গুণাবলি আলোচনা কর। ৯৯%
১৩। (ক) প্যাটেন্ট কি? ৯৯%
(খ) TIN সনদ সংগ্রহের পদ্ধতি আলোচনা কর। ৯৯%

Leave a Reply