
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোন দশটি প্রশ্নের উত্তর দাও।]
১। পূর্ণরূপ লিখ-
২। নবোপলীয় যুগের প্রধান আবিষ্কার কি?
উঃ নবোপলীয় যুগের প্রধান আবিষ্কার হলো- চাকা।
৩। সুমেরীয়দের বিখ্যাত মহাকাব্যের নাম কি?
উঃ সুমেরীয়দের বিখ্যাত মহাকাব্যের নাম গিলগামেশ।
৪। সুমেরীয় আইনের প্রতিষ্ঠাতা কে?
উঃ সুমেরীয় আইনের প্রতিষ্ঠাতা হলেন সম্রাট ডুঙ্গি।
৫। ফারাও এর অর্থ কি?
উঃ ফারাও এর অর্থ হলো- বড় বাড়ি বা রাজবাড়ি।
৬। ব্যবিলনের শূন্য উদ্যান কে নির্মাণ করেন?
উঃ সম্রাট নেবুচাঁদনেজার।
৭। পারস্য সাম্রাজ্যে প্রাদেশিক শাসনকর্তার পদবি কি ছিল?
উঃ পারস্য সাম্রাজ্যে প্রাদেশিক শাসনকর্তার পদবি ছিল সাট্রাপ।
৮। প্রাচীন মিশরে নদীর নাম কি ছিল?
উঃ প্রাচীন মিশরে নদীর নাম ছিল নীলনদ।
৯। ফিনিশীয় শব্দের অর্থ কি?
উঃ ফিনিশীয় শব্দের অর্থ হলো- বেগুনি রং।
১০। হেলেনিস্টিক সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
উঃ হেলেনিস্টিক সভ্যতা আলেকজান্দ্রিয়াতে গড়ে উঠেছিল।
১১। রোমান আইনের জনক কে?
উঃ রোমান আইনের জনক হলেন সিসেরো।
১২। পোপ’ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?
উঃ ‘পোপ’ শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ থেকে, যার অর্থ Father বা পিতা।
১৩। সামস্ত প্রথার প্রধান কে ছিলেন?
উঃ সামন্ত প্রথার প্রধান ছিলেন ভ্যাসাল।
১৪। প্রাচীন মানব গোষ্ঠীর নাম কী?
উঃ ক্রোম্যাগনন মানব ।
১৫। প্রাচীন মানব গোষ্ঠীর নাম কী?
উঃ ক্রোম্যাগনন মানব ।
১৬। মানুষের বৈজ্ঞানিক নাম কি?
উঃ হোমোসেপিয়েন্স।
১৭। প্রস্তর যুগ কাকে বলে?
উঃ প্রাচীন পাথরের যুগকে প্রস্তর যুগ বলে ।
১৮। নব্য প্রস্তর যুগের বিপ্লব’ কথাটি কে বলেছেন?
উঃ গর্ডন চাইল্ড।
১৯। কোনো ল্যাটিন শব্দ থেকে Civilization শব্দটির উৎপত্তি হয়েছে?
উঃ ল্যাটিন শব্দ Civitas থেকে।
২০। প্রতিকূলতা ও মোকাবিলা” তত্ত্বের প্রবর্তক কে?
উঃ ঐতিহাসিক আরনল্ড জে. টয়েনবি।
২১। সুমেরীয় লিপির নাম কি?
উঃ কিউনিফার্ম।
২২। এসিরীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উঃ আসুরউবল্লিতে।
২৩। ডুঙ্গি কে ছিলেন?
উঃ আক্কাদীয় ও নব্য সুমেরীয় রাজা ছিলেন ডুঙ্গি। তার আইনকে ডুঙ্গি কোড হিসেবে খ্যাত ।
২৪। মিশরীয় সভ্যতা কোন নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে?
উঃ নীল নদের তীরে।
২৫। প্রাচীন মিশরীয় রাজাদের কি বলা হতো?
উঃ ফারাও।
২৬। প্রাচীন মিশরীয়দের বর্ণমালার নাম কি ছিল?
উঃ হায়ারোগ্লিফিক ।
২৭। সর্ববৃহৎ পিরামিডের নাম কী?
উঃ খুপুর পিরামিড।
২৮। স্ফিংস কি?
উঃ চতুর্থ রাজবংশের ফারাও খাপরার তৈরি সিংহমূর্তি।
২৯। হাম্মুরাবির আইনের সর্বমোট কয়টি ধারা ছিল।
উঃ ২৮২টি।
৩০। সাইরাস কে ছিলেন?
উঃ দিগবিজয়ী পারস্য সম্রাট।
Mahbuba Khatun
Mahbuba Khatun Mitu
৩১। জরাস্টার কে?
উঃ জরাস্টার পারস্যের ধর্মীয় নেতা ও জরষ্ট্রবাদ ধর্মমতের প্রতিষ্ঠাতা ছিলেন।
৩২। কোন নদীকে ‘চীনের দুঃখ’ বলা হয়।
উঃ হোয়াংহো নদীকে ‘চীনের দুঃখ’ বলে।
৩৩। কনফুসিয়াস কে ছিলেন?
উঃ চীনের সর্বশ্রেষ্ঠ দার্শনিক।
৩৪। প্রাচীন সভ্যতার কোন দেশে প্রথম সিভিল সার্ভিস চালু করে।
উঃ চীন দেশে।
৩৫। ফিনিশীয় শব্দের অর্থ কি?
উঃ ফিনিশীয় শব্দের অর্থ হলো- বেগুনি রং।
৩৬। রোমিউলাস অগাস্টুলাস কে ছিলেন?
উঃ রোমিউলাস অগাস্টুলাস ছিলেন রোমান সাম্রাজ্য পতনকালীন রোমান সম্রাট।
৩৭। স্পার্টা শব্দের অর্থ কি?
উঃ কর্ষিত বা বোনা জমি।
৩৮। ইউরোপের প্রধান দুইটি বাণিজ্য বন্দরের নাম লিখ।
উঃ ইউরোপের প্রধান দুইটি বাণিজ্য বন্দরের নাম কনস্টান্টিনোপল ও কায়রো।
৩৯। গিল্ড কোন ধরনের প্রতিষ্ঠান?
উঃ গিল্ড মধ্যযুগে ইউরোপের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান।
৪০। মধ্যযুগের ব্যবসা বাণিজ্যের প্রথম উল্লেখযোগ্য সংগঠন কোনটি?
উঃ তেরো শতকে।
৪১। গিল্ড বলতে কি বুঝায়?
উঃ মধ্যযুগে ইউরোপীয় ব্যবসায়ী শ্রেণি নিজেদের সামাজিক ও অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে যে সংঘ সৃষ্টি করে তা গিল্ড নামে পরিচিত।
৪২। সর্বপ্রথম হুন্ডির প্রচলন হয় কোথায়?
উঃ ইতালিতে।
৪৩। সার্ফ কাদেরকে বলা হতো?
উঃ ক্ষুদ্র কৃষকদের সার্ফ বা ভূমিদাস বলা হতো।
৪৪। টাইথ” কি?
উঃ “টাইথ” একপ্রকার ধর্মীয় কর।
৪৫। সামন্তপ্রথার চারণভূমি নামে খ্যাত কোন দেশ?
উঃ সামন্তপ্রথার চারণভূমি নামে খ্যাত ফ্রান্স।
৪৬। ফিফ’ শব্দের অর্থ কি?
উঃ লর্ড এর নিকট থেকে বেতনের পরিবর্তে প্রাপ্ত জমি।
৪৭। হোমেজ’ বলতে কি বুঝায়।
উঃ লর্ডের নিকট আনগত্য প্রকাশের মাধ্যমে জমি প্রাপ্তির অনুষ্ঠানকে বলা হতো হোমেজ (Homage)।
৪৮। কর্তি কি?
উঃ কর্ভি এমন একটি ব্যবস্থা, যেখানে কৃষকগণ নানাবিধ কর প্রদান ছাড়াও লর্ডের নির্দেশ ও চাহিদামতো বিনা পারিশ্রমিকে শ্রম দিতে বাধ্য হতো।
৪৯। কাকে কেন্দ্র করে শহর গড়ে উঠে?
উঃ গির্জাকে কেন্দ্র করে শহর গড়ে উঠে।
৫০। লন্ডন শহর কোন দেশে অবস্থিত?
উঃ লন্ডন শহর ইংল্যান্ডে অবস্থিত।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। হাম্মুরাবির আইন কী? ১০০%
২। পোপতন্ত্র বলতে কি বুঝ? ১০০%
৩। পুরোপলীয় যুগ বলতে কি বুঝ? ১০০%
৪। চীনের ‘মহাপ্রাচীর’ সম্বন্ধে কি জান? ১০০%
৫। পেরিক্লিসের যুগকে স্বর্ণযুগ বলা হয় কেন? ১০০%
৬। হেনসিয়াটিক লীগ বলতে কি বুঝ? ১০০%
৭। সক্রেটিস/কনফুসিয়াস কে ছিলেন? ১০০%
৮। প্যারিস বিশ্ববিদ্যালয় সম্পর্কে সংক্ষেপে লিখ। ১০০%
৯। মিশরীয় লিপির বিবরণ দাও। ১০০%
১০। পিকিং মানব/মানুষের পরিচয় দাও। ১০০%
১১। সুমেরীয় নগরসমূহের নাম উল্লেখ কর। ৯৯%
১২। সুমেরীয় আইন বা ডুঙ্গি আইন কি? ৯৯%
১৩। সভ্যতা ও সামান্ত্রবাদ কি? ৯৯%
১৪। মিশরীয় উল্লেখযোগ্য অবদানসমূহ কি কি? ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। সভ্যতার সংজ্ঞা দাও। সভ্যতার উৎপত্তি ও পতন সম্পর্কে আলোচনা কর। ১০০%
২। হাম্মুরাবির আইন সংহিতার সংক্ষিপ্ত বিবরণ দাও। ১০০%
৩। জরথুস্ত্রবাদ কি? এর প্রধান বৈশিষ্ট্যসমূহ লিখ। ১০০%
৪। মানবসভ্যতায় মিশরীয়দের অবদান আলোচনা কর। ১০০%
৫। বিশ্বসভ্যতায় ফিনিশিয়দের অবদান মূল্যায়ন কর। ১০০%
৬। সামন্তবাদ কি? সামন্তবাদের দোষ-গুণ আলোচনা কর। ১০০%
৭। মধ্যযুগে ইউরোপে বিশ্ববিদ্যালয়ের উদ্ভব ও বিকাশ আলোচনা কর। ১০০%
৮। সভ্যতার সংজ্ঞা দাও। সভ্যতার উৎপত্তি ও পতন সম্পর্কে টয়েনবির মতামত ব্যাখ্যা কর। ১০০%
৯। হাম্বুরাবি আইন উল্লেখপূর্বক ব্যাবিলনীয় সভ্যতার বিবরণ দাও। ১০০%
১০। নবোপলীয় যুগকে নবোপলীয় বিপ্লব বলা হয় কেন? ১০০%
১১। সামন্ততন্ত্রের পরিচয় দাও। সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ৯৯%
১২। মধ্যযুগে কয়েকটি সেরা বিশ্ববিদ্যালয় সম্পর্কে বর্ণনা কর। ৯৯%
১৩। সুমেরীয় সভ্যতার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ৯৮%
১৪। মধ্যযুগে সম্রাট ও পোপের মধ্যে সংঘাতের বিবরণ দাও। ৯৯%

Leave a Reply