প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা ২০২৩ বিভাগ অর্থনীতি বিষয় সামষ্টিক অর্থনীতি: ৪১২২০৩ রকেট স্পেশাল সাজেশন

প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন
প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। পূর্ণরূপ লিখ-NAIRU, MAI, IRR.

২। তারল্য ফাঁদ কি?

উঃ অর্থ বাজারে অর্থের চাহিদা সম্পূর্ণ স্থিতিস্থাপক বলে সুদের হার আর কমতে পারে না। এ অবস্থাকে তারল্য ফাঁদ বলা হয়।

৩। কার্যকর চাহিদা কাকে বলে?

উঃ একটি নির্দিষ্ট সময়ে নিয়োগ থেকে প্রত্যাশিত উৎপন্ন মূল্য যখন উপকরণ নিয়োগবাবদ ব্যয়ের সমান হয় তখন সমাজের মোট চাহিদাকে কার্যকর চাহিদা বলে।

৪। প্ররোচিত ভোগের সংজ্ঞা দাও।

উঃ আয়ের পরিবর্তন দ্বারা যে ভোগ ব্যয় প্রভাবিত হয় তাকে প্ররোচিত ভোগ বলা হয়।

৫। অভিগুণক কি? 

উঃ অতি গুণক হলো এমন এক রাশি যা এক থেকে প্রান্তিক ভোগ প্রবণতা এবং প্রান্তিক বিনিয়োগ প্রবণতা বিয়োগ করলে যা পাওয়া যায় তার বিপরীত সংখ্যা প্রকাশ করে।

৬। অর্থের প্রচলন গতি কি?

উঃ এক একক অর্থ দ্রব্য ও সেবা ক্রয়ের জন্য যতবার ব্যবহার হয় তাকে অর্থের প্রচলন গতি বলে। 

৭। ক্যামব্রিজ সমীকরণটি লিখ।

উঃ M = KPT যেখানে M = অর্থের পরিমাণ বা মোট নগদ ব্যালেন্স (জনগণের হাতে রক্ষিত অর্থ + ব্যাংকের চাহিদা আমানত) T = প্রকৃত জাতীয় আয়: P – T এর গড় মূল্য। K – এমন গড় সময় যখন মোট ব্যয়ের বিপরীতে নগদ ব্যালান্স মানুষ ধরে রাখে।

৮। প্রববাজার বলতে কি বুঝ?

উঃ দ্রব্য দুই ধরনের হন ভোগ্য দ্রব্য এবং মূলধন (বিনিয়োগ) দ্ৰব্য । IS রেখার আলোকে দ্রব্য বাজার বলতে মূলত মূলধন বা বিনিয়োগ দ্রব্যের বাজার বুঝায় ।

৯। স্ট্যাগরেশন কি? 

উঃ অর্থনীতিতে একই সঙ্গে অধিক বেকারত্ব ও অধিক মুদ্রাস্ফীতি বিরাজ করলে তাকে স্ট্যাগক্লেশন বলে।

১০। শক্তিশালী মুদ্রা কি? 

উঃ কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক চালু সকল কাগজের নোট ও ধাতব মুদ্রা এবং কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত বিভিন্ন ব্যাংকের ব্যালান্সের সমষ্টিকে শক্তিশালী মুদ্রা বলে।

১১। শ্রম কি?

উঃ উৎপাদন কাজে সহায়ক শারীরিক ও মানসিক সকল প্রকার পরিশ্রম বা প্রচেষ্টাকে অর্থনীতিতে শ্রম বলা হয়। প্রকৃত পক্ষে শ্রমিকের কর্মশক্তিই হলো শ্রম ।

১২। সামগ্রিক চাহিদার উপাদানগুলো কি কি?উঃ সামগ্রিক চাহিদার উপাদানগুলো হলো-১, ভোগ ব্যয়, ২. বিনিয়োগ ব্যয়, ৩. সরকারি ব্যয় ও ৪. নিট রপ্তানি মূল্য।

১৩। সামগ্রিক চাহিদা রেখাকে বাম দিকে স্থানান্তর করে এমন একটি উপাদানের নাম লিখ।

উঃ দামস্তর কমলে সামগ্রিক চাহিদা রেখা বামদিকে স্থানান্তর করে।

১৪। AS রেখার ক্লাসিক্যাল অঞ্চলে স্থিতিস্থাপকতার মান কত?

উঃ AS রেখার ক্লাসিক্যাল অঞ্চলে স্থিতিস্থাপকতার মান শূন্য ।

১৫। কোন অর্থনীতিবিদ ভারসাম্য অবস্থায় অপূর্ণ নিয়োগ ব্যাখ্যা করেন।

উঃ অর্থনীতিবিদ জে. এম. কেইনস ভারসাম্য অবস্থায় অপূর্ণ নিয়োগ ব্যাখ্যা করেন।

১৬। প্রকৃত মজুরি কাকে বলে?

উঃ আর্থিক মজুরির দ্বারা শ্রমিক যে পরিমাণ দ্রব্যসামগ্রী ও সেবা তার শ্রম প্রদানের বিনিময়ে ভোগ করতে পারে তাকে প্রকৃত মজুরি বলে।

১৭। ক্ষুরধার প্রবৃদ্ধির পথ (knife erige path) কাকে বলে?

উঃ অর্থনীতির প্রবৃদ্ধি অগ্রসর পথে অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না। কারণ শ্রম এবং মূলধনের পূর্ণ ব্যবহার সবসময় হয় না । এই প্রবৃদ্ধির সম্ভাবনা এবং পরিধি কম হওয়ায় একে সংকটজনক প্রবৃদ্ধি পথ বা ক্ষুরধার প্রবৃদ্ধির পথ বলে ।

১৮। ভারসাম্য অবস্থা কি?

উঃ যে অবস্থা হতে পরিবর্তনের কোন প্রবনতা থাকে না তাকে ভারসাম্য অবস্থা বলে।

১৯। কেইনস-এর মতে MPC-এর মান কিরূপ হয় লিখ।

উঃ প্রান্তিক ভোগ প্রবণতার মান শূন্য অপেক্ষা বেশি কিন্তু একের চেয়ে কম হবে। অর্থাৎ 0 < MPC < 1 হবে।

২০। ত্বরণ কাকে বলে?

উঃ জাতীয় আয়ের পরিবর্তনের ফলে অর্থনীতিতে প্ররোচিত বিনিয়োগের যে পরিবর্তন হয় তার অনুপাতকে ত্বরণ বলে ।

২১। আপেক্ষিক আয় বলতে কি বুঝ?

উঃ সমাজে বসবাসরত বিভিন্ন ব্যক্তি ও পরিবারের তুলনামূলক আয়কে আপেক্ষিক আয় বলে। আবার, একই পরিবারের অতীতের আয়ের সাথে বর্তমান আয়ের তুলনা করলেও তাকে আপেক্ষিক আয় বলে।

২২। স্থায়ী আয় কি?

উঃ স্থায়ী আয় হলো এমন আয় যার মাধ্যমে মানুষ সম্পদ স্থির রেখে দ্রব্য ও সেবা ভোগে লিপ্ত হতে পারে।

২৩। সমচ্ছেদ বিন্দুর দুটি বৈশিষ্ট্য লিখ।

উঃ সমচ্ছেদ বা শূন্য সঞ্চয় বিন্দুর দুটি বৈশিষ্ট্য হলো- ১. সমচ্ছেদ বিন্দুতে আয় ও ভোগ ব্যয় সমান হয় ও ২. সমচ্ছেদ বিন্দুতে APC = 1 হয়।

২৪। রাচেট প্রভাব কি?

উঃ আয় কমে গেলেও কোনো ব্যক্তি বা পরিবার পূর্বের ভোগ অভ্যাস সহজে ত্যাগ করতে পারে না। ভোগের ক্ষেত্রে মানুষের এরূপ আচরণকে র‍্যাচেট প্রভাব বলে ।

২৫। বিনিয়োগ সিদ্ধান্তকে প্রভাবিত করে এমন দুটি উপাদানের নাম লিখ। 

উঃ বিনিয়োগ সিদ্ধান্তকে প্রভাবিত করে এমন দুটি উপাদান হলো- ১. জাতীয় আয় ও ২. ভোগ ব্যয় ।

২৬। মূলধনের প্রান্তিক দক্ষতা কি?

উঃ এক একক অতিরিক্ত মূলধন ব্যবহার করলে ব্যয়ের উপর সর্বোচ্চ যে হারে প্রত্যাশিত আয় হার পাওয়া যাবে তাকে মূলধনের প্রান্তিক দক্ষতা বলে।

২৭। MEI কী?

উঃ নির্দিষ্ট মূলধন সম্পদের উপর বিনিয়োগ করলে যে হারে নিট আয় বা লাভ প্রত্যাশা করা হয় তাকে বিনিয়োগের প্রান্তিক দক্ষতা বলে।

২৮। বিনিয়োগের নিট মূল্য কি? [NPY কাকে বলে ]

উঃ TPV থেকে প্রকল্পের ব্যয় বিয়োগ করলে যা পাওয়া যায় তাকে নিট বর্তমান মূল্য বা NPY বলে।

২৯। ইনভেন্টরি বিনিয়োগ কি?

উঃ অনিশ্চিত ভবিষ্যতে পণ্যের চাহিদা মেটানোর লক্ষ্যে বর্তমান এরূপ অতিরিক্ত মজুত গড়ে তোলাকে ইনভেন্টরি বিনিয়োগ বলে ।

৩০। অর্থের চাহিদা বলতে কি বুঝায়?

উঃ অর্থ বিনিময়ের মাধ্যম ও মূল্যের ভান্ডার হিসাবে কাজ করে। ফলে মানুষ অর্থ ধরে রাখতে চায়। এই ধরে রাখার ইচ্ছাকে অর্থের চাহিদা বলে।

৩১। M2 কী?

উঃ শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিল্টন ফ্রিডম্যান এবং তার অনুসারীরা মনে করেন অর্থের সংজ্ঞায় ব্যাংকের মেয়াদী আমানত বিবেচনা করা উচিত। M2 = C + DD + TD = M1 + TD এখানে M2 = বিস্তৃত অর্থ (broad money)। TD মেয়াদী আমানত এবং নন্ ক্লিয়ারিং ব্যাংক আমানত। M = সংকীর্ণ অর্থ ।

৩২। মুদ্রা গুণক কাকে বলে?

উঃ সাধারণ কথায় মুদ্রা গুণক বলতে অর্থের যোগান এবং আর্থিক ভিত্তি বা শক্তিশালী মুদ্রার অনুপাত বুঝায় ।

৩৩। IS রেখা কখন লম্ব অক্ষের সমান্তরাল হয়?

উঃ বিনিয়োগ সম্পূর্ণভাবে অস্থিতিস্থাপক হতে পারে। সঞ্চয় অপেক্ষক দেয় অবস্থায় এক্ষেত্রে IS রেখা লম্ব অক্ষের সমান্তরাল হতে পারে। এক্ষেত্রে এর ঢাল অসীম হবে।

৩৪। বিনিয়োগের পরিবর্তন হলে IS রেখা কোন দিকে পরিবর্তিত হয়? 

উঃ বিনিয়োগের পরিবর্তন হলে IS রেখা ডানদিকে পরিবর্তিত হয়।

৩৫। বিনিয়োগ বৃদ্ধি পেলে IS রেখা কোন দিকে স্থানান্তর হবে?

উঃ IS রেখা ডান দিকে স্থানান্তর হবে।

৩৬। LM রেখা কোন বাজারের সাথে সম্পর্কিত?

উঃ LM রেখা অর্থ বাজারের সাথে সম্পর্কিত।

৩৭। শ্রমের চাহিদা অপেক্ষকটি লেখ।

উঃ শ্রমের চাহিদা অপেক্ষক DL = f(w)।

৩৮। মজুরির অনমনীয়তা কি?

উঃ শ্রমিক সংঘের চাপ, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এবং অন্যান্য বাস্তবতার কারণে নিয়োগের ক্ষেত্রে মজুরি হার শুধু বৃদ্ধি করা সম্ভব কিন্তু হ্রাস করা সম্ভব নয়। মজুরি হারের এই নিম্নমুখী প্রতিবন্ধকতাকেই মজুরির অনমনীয়তা বলে।

৩৯। সামগ্রিক যোগান কাকে বলে?

উঃ একটি নির্দিষ্ট সময়ে দেশের সকল উৎপাদন ক্ষেত্র থেকে যে পরিমাণ পণ্য সামগ্রী ও সেবার উৎপাদন হয় তার সমষ্টিকে সামগ্রিক যোগান বলা হয়।

৪০। যোগান দিকের ব্যত্যয় কাকে বলে?

উঃ অর্থনীতিতে পণ্যের যোগানের সমতা/ভারসাম্য অবস্থার লঙ্ঘনকে যোগান দিকের ব্যত্যয় বলে।

৪১। আর্থিক নীতি কি?

উঃ অর্থের চাহিদা ও যোগানের পরিবর্তন করে সামগ্রিক চাহিদা নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য গৃহীত সরকার ও আর্থিক কর্তৃপক্ষের নীতিমালাকে আর্থিক নীতি বলে।

৪২। মূল্যসংকোচন (Deflationary Gap) ব্যবধান কি?

উঃ অর্থনীতিতে পূর্ণ নিয়োগের আয়স্তর বজায় রাখতে হলে যে পরিমাণ সামগ্রিক যোগানের প্রয়োজন হয়। সামগ্রিক চাহিদা যদি কম হয়, তবে এ দুইয়ের পার্থক্যকে মূল্য সংকোচন ব্যবধান বলে ।

৪৩। কখন ফিলিপস্ রেখা উল্লম্ব হয়?

উঃ বেকারত্বের হার স্থির থাকলে এবং মূল্যস্ফীতি হ্রাস-বৃদ্ধি ঘটলে ফিলিপস্ রেখা উল্লম্ব হয়।

৪৪। খোলা মুদ্রাস্ফীতি কাকে বলে?

উঃ মূল্য বেড়ে নিয়ন্ত্রণহীন হলে তাকে খোলা মুদ্রাস্ফীতি বলা হয় ।

৪৫। ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কী?

উঃ উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে পণ্যসামগ্রী ও সেবার দামস্তর বৃদ্ধি পেতে থাকলে তাকে ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি বলে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্যগুলো উল্লেখ কর। ১০০%

২। গুণক ও ত্বরণের মধ্যে পার্থক্যগুলো লিখ। ১০০%

৩। ভোগ সংক্রান্ত ‘কুজনেট ধাঁধা’ কি? ১০০%

৪। কেইনসের তারল্য পছন্দ তত্ত্বটি ব্যাখ্যা কর। ১০০%

অথবা, তারল্য ফাঁদ কী? চিত্রের সাহায্যে দেখাও। 

৫। ফিলিপস রেখার বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে ব্যাখ্যা কর। ১০০%

৬। M1, M2, M3 ধারণাগুলো ব্যাখ্যা কর। ১০০%

৭। LM রেখার বিভিন্ন অঞ্চল ব্যাখ্যা কর। ১০০%

৮। দ্রব্যমূল্য ও অর্থের মূল্যের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর। ১০০% 

৯। র‍্যাচেট প্রভাব ধারণাটি ব্যাখ্যা কর। ১০০%

১০। স্বল্পকালীন ও দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের মধ্যে পার্থক্য লিখ। ১০০%

অথবা, স্বল্পকালীন ও দীর্ঘকালীন ফিলিপস রেখার মধ্যে পার্থক্য দেখাও। 

১১। গুণকের দ্বারা জাতীয় আয়ের সম্প্রসারণ প্রক্রিয়া ব্যাখ্যা কর। ৯৯%

১২। দেখাও যে, অস্থায়ী আয়ের (MPC) শূণ্য। ৯৯%

১৩। চিত্রের সাহায্যে ক্রাউডিং আউট প্রভাব ব্যাখ্যা কর। ৯৯%

১৪। শ্রমের যোগানের নির্ধারকগুলো কী কী? ৯৯%

১৫। ভারসাম্য ও বিনিয়োগ গুণক কী? ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। অপূর্ণ নিয়োগ ভারসাম্য কি? কেইনসের মতে, কিভাবে অপূর্ণ নিয়োগ ভারসাম্য হতে পূর্ণ নিয়োগ ভারসাম্যে উপনীত হওয়া যায়? ১০০%

২। (ক) সুদের হারের সাথে বিনিয়োগের সম্পর্ক কি? ১০০%

(খ) বিনিয়োগ সিদ্ধান্তে মূলধনের প্রান্তিক দক্ষতার (MEC) ভূমিকা ব্যাখ্যা কর। ১০০%

৩। (ক) অর্থের চাহিদা বলতে কি বুঝ? বিভিন্ন প্রকার অর্থের চাহিদার বর্ণনা দাও। ১০০%

৪। কর হার বৃদ্ধি ও সরকারি ব্যয় বৃদ্ধির ফলে IS রেখার স্থানান্তর ব্যাখ্যা কর। ১০০%

৫। অর্থের পরিমাণ তত্ত্বের ফিশারীয় ভাষ্যটি সমালোচনাসহ ব্যাখ্যা কর। ১০০%

৬। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আর্থিক নীতির কার্যকারিতা আলোচনা কর। ১০০%

৭। (ক) ‘ভারসাম্য বেকারত্ব’ ধারণাটি ব্যাখ্যা কর। ১০০%

(খ) শ্রম বাজারের ভারসাম্য চিত্রসহ ব্যাখ্যা কর। ১০০%

৮। শ্রমের যোগান রেখা পশ্চাৎ দিকে বেকে যায় কেন? চিত্রের মাধ্যমে ব্যাখ্যা কর। ১০০%

৯। অতিগুণক কি?।গুণক-ত্বরণ আন্তক্রিয়ার মাধ্যমে জাতীয় আয় বৃদ্ধির প্রক্রিয়া আলোচনা কর। ১০০%

১০। গুণক কী? গুণক ও ত্বরণ প্রক্রিয়ায় ক্রিয়া-প্রতিক্রিয়ার মাধ্যমে আয় ও কর্মসংস্থানের স্তর কিভাবে প্রভাবিত হয় তা আলোচনা কর। ১০০%

১১।  স্থায়ী আয় কি?ফ্রিডম্যানের স্থায়ী আয় উপসিদ্ধান্তটি ব্যাখ্যা কর। ৯৯%

১২। ভারসাম্য বাজেট গুণক কি? দেখাও যে, ভারসাম্য বাজেট গুণকের মান সবসময় এককের সমান হয়। ৯৯%

১৩। পরিমাপকৃত আয় কী? ডুসেনবেরীর উপসিদ্ধান্ত অনুসারে দেখাও যে, স্বল্পকালীন ভোগ ভোগ অপেক্ষক সমানুপাতিক। ৯৯%

১৪। (ক) প্রকৃত মজুরির নির্ধারকগুলো কী কী? ৯৯% 

(খ) শ্রম বাজারের প্রেক্ষিতে সরল মন্দা মডেলটি ব্যাখ্যা কর। ৯৯%

১৫। (ক) IS ও LM রেখা কাকে বলে? IS রেখার সাথে সম্পর্কিত চলকসমূহ কি? ৯৯% 

(খ) দ্রব্য বাজারের ভারসাম্য মডেল থেকে IS রেখা আঁক। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079
or 01773270077

1 Comment

Leave a Reply

Your email address will not be published.


*