ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোন দশটি প্রশ্নের উত্তর দাও।]
১। পূর্ণরূপ লিখ- ISO, BEPZA, EOQ, EPZ.
২। অপারেশনস কি?
উত্তর : উৎপাদন বিভাগের অধীনে থেকে এক বা একাধিক প্রক্রিয়া ব্যবহার করে কাঁচামালকে পরিণত পণ্যে রূপান্ত রকরণের কাজই হলো Operations বা কার্য ।
৩। ABC বিশ্লেষণ কি?
উত্তর : যে বিশেষ পদ্ধতিতে মজুদ পণ্যের মূল্য ও সংখ্যা বিবেচনা করে A, B, এবং C তিনটি ভাগে ভাগ করা হয় সেটাই ABC বিশ্লেষণ ।
৪। বিশ্বায়ন কি?
উত্তর : বিশ্বের বিভিন্ন দেশের উৎপাদনের উপকরণ, বাজার সংস্কৃতি, তথ্য প্রযুক্তি ও অন্যান্য উপাদানের মধ্যে মিল ৬ খুঁজে বের করে বিভিন্ন দেশের বাজারকে একটি বাজার হিসেবে ধরে নিয়ে ব্যবসায়িক কার্যক্রম তথা অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করাকে বিশ্বায়ন বলা হয়।
৫। সিডিউলিং কি?
উত্তর : ফার্মের যন্ত্রপাতি, অপরাপর উপকরণ এবং মানবসম্পদ কখন কোথায় ব্যবহৃত হবে তার রূপরেখা প্রণয়ন করাকেই সিডিউলিং বা সময়সূচিকরণ বলে।
৬। গণ-কাস্টমাইজেশন কি?
উত্তর : ক্রেতার পছন্দ মোতাবেক নকশা করে পণ্য উৎপাদন পূর্বক ক্রেতাকে সরবরাহ করলে তাকে গণ-কাস্টমাইজেশন বলে।
৭। বেঞ্চমার্কিং কি?
উত্তর : বেঞ্চমার্কিং হচ্ছে একটি কৌশল, যার মাধ্যমে অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠান কিভাবে অধিক মানসম্পন্ন পণ্য বা সেবা ৯ উৎপাদন করছে তা জেনে নেয়া ।
৮। পণ্য নক্শা কি?
উত্তর : পণ্য উৎপাদন করার পূর্বে পণ্যের আকার-আকৃতি, ওজন, রং, ধরন, অলংকার প্রভৃতি নির্ধারণকে পণ্য নক্শা বলে ।
৯। লিড টাইম কি?
উত্তর : কোন পণ্যের জন্য ফরমায়েশ দেয়ার তারিখ থেকে পণ্য গুদামে সরবরাহ করার জন্য যে সময়ের প্রয়োজন হয়. তাকে লিড টাইম (Lead Time) বলে।
১০। EOQ এর সূত্রটি লেখ।
১১। ক্ষুদ্রশিল্প কি?
উত্তর : যে শিল্পের বিনিয়োগের পরিমাণ জমি ছাড়া সর্বাধিক ১০ লক্ষ টাকা তাকে ক্ষুদ্র শিল্প বলা হয় ।আ১২। কার্য ব্যবস্থাপনা বলতে কি বুঝ?
উত্তর : সাধারণত উৎপাদনকে কেন্দ্র করে যখন করে সামগ্রিক কার্যাবলি নির্দিষ্ট পন্থায় সমাধান করা হয়, তখন তাকে কার্য ব্যবস্থাপনা বলে ।
১৩। উৎপাদন কি?
উত্তর : যে প্রক্রিয়ায় মানুষ প্রকৃতি প্রদত্ত বস্তুকে উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ভোগের উপযোগী করে তোলে তাকেই উৎপাদন বলে।
১৪। প্রযুক্তি লাইসেন্সিং কাকে বলে?
উত্তর : কৌশলগত মিত্রের যে পদ্ধতিতে কোন কোম্পানি তাদের পণ্য বা সেবা উৎপাদন পদ্ধতির অনুমতি অন্যকে প্রদান করে তাকে প্রযুক্তি লাইসেন্সিং বলে।
১৫। নতুন পণ্য কাকে বলে?
উত্তর : যে পণ্য পুরাতন ব্র্যান্ড পরিবর্তন করে নতুন ব্র্যান্ডে বাজারে প্রবেশ করে তাকে নতুন পণ্য বলে ।
১৬। পণ্যের জীবনচক্র বলতে কি বুঝ?
উত্তর : কোন পণ্য উৎপাদনের পর থেকে আরম্ভ করে বাজার থেকে চিরতরে হারিয়ে যাওয়া পর্যন্ত যেসব পর্যায় বা স্তর অতিক্রম করে সেসব স্তরকে একত্রে বলা হয় পণ্যের জীবনচক্র।
১৭। পিক ক্ষমতা বলতে কি বুঝ?
উত্তর : অনুকূল বা আদর্শ অবস্থায় একটি প্রক্রিয়া সর্বোচ্চ যে পরিমাণ আউটপুট উৎপাদন করতে পারে তাকে পিক ক্ষমতা বলে ।
১৮। স্থির বিন্যাস কি?
উত্তর : প্রতিষ্ঠানের যেসব পণ্য বা সেবার প্রকৃতি এমন যে তা স্থানান্তর করা সম্ভব হয় না এরূপ ক্ষেত্রে যে বিন্যাস করা হয় তাকে স্থির বিন্যাস বলে। অর্থাৎ সেবা বা উৎপাদন স্থান স্থির ।
১৯। ফ্লোচার্ট কি?
উত্তর : একটি কার্যপ্রক্রিয়াকে ধারাবাহিকভাবে বক্স, লাইন, তীর চিহ্ন ইত্যাদির মাধ্যমে উপস্থাপন করাকে ফ্লো-ডায়াগ্রাম বা চার্ট বা প্রবাহ চিত্র
বলে ।
২০। নিরাপদ মজুদ কী?
উত্তর : নিরাপত্তা মজুদ বলতে এমন ন্যূনতম পরিমাণ COC মালকে বুঝায় যা সংরক্ষণ করা হলে মজুদ নিঃশেষজনিত কারণে উৎপাদন বা বিক্রয় বন্ধ থাকে না ।
২১। গড় মজুদ কি?
উত্তর : সর্বোচ্চ মজুদ ও সর্বনিম্ন মজুদের গড়কে গড় মজুদ বলে।
২২। কার্য আবর্তন কী?
উত্তর : একঘেঁয়েমী দূর করার জন্য কর্মীকে পর্যায়ক্রমে বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত করাকে কার্য আবর্তন বলে।
২৩। সময় নিরীক্ষা কি?
উত্তর : একজন কর্মীর কার্য সম্পাদনের সময়কে বার বার পর্যবেক্ষণের মাধ্যমে আদর্শ সময় নির্ধারণের কৌশল বা পদ্ধতিকেই সময় নিরীক্ষা বলা হয় ।
২৪। জব ডিজাইন তত্ত্ব কি?
উত্তর : (ক) শ্রম বিভাগ;
(খ) বৈজ্ঞানিক ব্যবস্থাপনা;
(গ) আর্গনোমিকস;
(ঘ) আচরণগত তত্ত্ব;
(ঙ) ক্ষমতায়ন;
(চ) দলগতভাবে কার্যসম্পাদন এবং
(ছ) নমনীয়ভাবে কার্যসম্পাদন।
২৫। মাস্টার সিডিউলিং কি?
উত্তর : প্রতিষ্ঠানের সামগ্রিক উৎপাদন কার্য সম্পাদনের জন্য যে সাধারণ সময়সূচি প্রণয়ন করা হয় তাকে সার্বিক বা মাস্টার সিডিউলিং বলে।
২৬। জিডিপি (GDP) বলতে কি বুঝ?
উত্তর : একটি নির্দিষ্ট অর্থবছরে দেশে উৎপাদিত দ্রব্য ও সেবা সামগ্রির মোট আর্থিক মূল্যকে (GDP) বলে ।
২৭। পণ্য নকশাকরণ কী?
উত্তর : ক্রেতাদের কাছে গ্রহণযোগ্যতা, প্রতিযোগিতা, পণ্যের ডিজাইন, পণ্যের আকর্ষণীয়তা সৃষ্টি ও অধিক উপযোগিতা সৃষ্টির লক্ষ্যে পণ্যের শেপ, প্যাটার্ন বহিরাকৃতি বা বাহ্যিক অলংকার নির্ধারণকে পণ্যের ডিজাইন বা পণ্য নকশাকরণ বলে।
২৮। ধারণা সৃষ্টি কি?
উত্তর : পণ্য পরিকল্পনার যে স্তরে বাজারজাতকারীর লক্ষ্য বাজারের প্রয়োজন এবং সংগঠনের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ পণ্যের ধারণা ধারাবাহিকভাবে অনুসন্ধানে জড়িত থাকে তাকে ধারণা সৃষ্টি বলে ।
২৯। মান কি?
উত্তর : প্রয়োজন বা চাহিদা পূরণে সক্ষম পণ্য বা সেবার বৈশিষ্ট্যসমূহকে মান বলে।
৩০। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কি?
উত্তর : বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে উৎপাদন ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি করার কৌশলই হচ্ছে বৈজ্ঞানিক
ব্যবস্থাপনা ।
৩১। কার্য ব্যবস্থাপনার ক্ষেত্রে ‘কার্য কী?
উত্তর : উৎপাদন বিভাগের অধীনে থেকে এক বা একাধিক প্রক্রিয়া ব্যবহার করে কাঁচামালকে পরিণত পণ্যে রূপান্তরকরণের কাজই হলো Operations বা কার্য ।
৩২। গ্যান্ট চার্টের প্রবক্তা কে?
উত্তর : গ্যান্ট চার্টের প্রবক্তা Henry L Gantt
৩৩। উৎপাদনশীলতা কী?
উত্তর : উৎপাদন এবং উৎপাদনের উপকরণের
অনুপাতকে উৎপাদনশীলতা বলে ।
৩৪। রূপান্তর প্রক্রিয়া কী?
উত্তর : এক বা একাধিক প্রক্রিয়া ব্যবহার করে ইনপুট বা উপকরণকে নতুন উপযোগসম্পন্ন পণ্য বা সেবায় রূপান্তর করার কাজকে রূপান্তর প্রক্রিয়া বলে।
৩৫। উৎপাদন ও সেবার মধ্যে পার্থক্য কি?
উত্তর : উৎপাদন হলো এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ প্রকৃতি প্রদত্ত বস্তুকে ভোগের উপযোগী করে তোলে। পক্ষান্তরে, সেবা হলো একটি অস্পর্শনীয় কার্যক্রম বা সুবিধাসমূহ যা বাজারে বিক্রয়ের জন্য উপস্থাপন করা হয়।
৩৬। কার্য কৌশল কি?
উত্তর : দীর্ঘমেয়াদি প্রতিযোগিতামূলক কৌশলের সর্বোত্তম সহায়তায় নীতি প্রতিষ্ঠা ও প্রতিষ্ঠানের সম্পদ ব্যবহারের পরিকল্পনার সাথে যে কৌশল সংশ্লিষ্ট তাকে কার্যকৌশল বলে।
৩৭। সেবা ব্লুপ্রিন্টিং বলতে কী বুঝ?
উত্তর : সেবা প্রদানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি কখন,
কোথায়, কিভাবে সেবা প্রদান করবে তার অগ্রিম সিদ্ধান্ত গ্রহণকে সেবার নীল নকশা বা সার্ভিস ব্লুপ্রিন্টিং বলে।
৩৮। নির্ধারিত মান বলতে কি বুঝ?
উত্তর : যে নির্দিষ্ট বৈশিষ্ট্য বিবেচনা করে ভোক্তা পণ্য বা সেবাটিকে সংজ্ঞায়িত করে তাকে নির্ধারিত মান বা মান বলে।
৩৯। ক্রেতাকেন্দ্রিক সেবা কৌশল কাকে বলে? উত্তর : যে কৌশল অনুযায়ী গ্রাহকের পছন্দ মোতাবেক ডিজাইন করে সেবা সরবরাহ করা হয় তাকে ক্রেতাকেন্দ্রিক সেবা কৌশল বলে ।
৪০। মৌলিক সামর্থ্য বা যোগ্যতা বলতে কি বুঝ? উত্তর : কৌশল প্রণয়নের সময় সংগঠনের ব্যবস্থাপনা যে সমন্বিত সম্পদ ও শক্তি বিবেচনা করে তাকে মৌলিক সামর্থ্য বা যোগ্যতা বলে ।
৪১। পণ্য পরিকল্পনা কি?
উত্তর : কোনো প্রতিষ্ঠান একটি পণ্য উৎপাদনের পূর্বে ঐ পণ্য সম্পর্কে যে পরিকল্পনা গ্রহণ করে
তাকে পণ্য পরিকল্পনা বলে।
৪২। হুজুগ কী?
উত্তর : হুজুগ এক ধরনের ফ্যাশন। হুজুগ অতিদ্রুত জনগণের চোখে ধরা পড়ে। ক্রেতা পরম উত্তেজনা সহকারে একে অবলম্বন করে।
৪৩। স্টাইল কি?
উত্তর : অভিব্যক্তির মৌলিক ও স্বতন্ত্র প্রকাশই হচ্ছে স্টাইল।
৪৪। ফ্যাশন কি?
উত্তর : ফ্যাশন হলো একটি নির্দিষ্ট সময়ে প্রচলিত জনপ্রিয় স্টাইল। বর্তমানে যে স্টাইলটি ভোক্তাদের কাছে জনপ্রিয়তা পায় তাকেই ফ্যাশন বলে ।
৪৫। ম্যাট্রিক্স কাকে বলে?
উত্তর : সংশ্লিষ্ট গ্রহণযোগ্য বিষয় সম্পর্কিত চলক সমূহকে সারি ও কলামে সাজিয়ে আরতকার বা বর্গাকার বিন্যাস তৈরি করাকে ম্যাট্রিক্স বলে।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। উৎপাদন ও সেবার মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
অথবা, উৎপাদন ও সেবার মধ্যে তুলনা কর । ১০০%
২। কার্য ব্যবস্থাপনার উদ্দেশ্য বর্ণনা কর । ১০০%
অথবা, কার্য ব্যবস্থাপনার লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা কর । ১০০%
৩। পরিসংখ্যানগত মান নিয়ন্ত্রণের গুরুত্ব বর্ণনা কর। ১০০%
৪। পণ্যের জীবনচক্রের বিভিন্ন স্তর বর্ণনা কর। ১০০%
৫। বাংলাদেশের পোশাক শিল্পের সমস্যাসমূহ চিহ্নিত কর। ১০০%
৬। একটি আদর্শ বিন্যাসের বৈশিষ্ট্য বর্ণনা কর। ১০০%
৭। অবস্থান সিদ্ধাত্ত গ্রহণের সাধারণ প্রক্রিয়া বর্ণনা কর। ১০০%
৮। দুর্বল সিডিউলিং এর লক্ষণসমূহ উল্লেখ কর। ৯৯%
৯। মানের নির্ধারকসমূহ বর্ণনা কর। ৯৯%
১০। মজুদ ব্যবস্থাপনা বলতে কি বুঝ? ৯৯%
১১। MRP কি? ব্যাখ্যা কর। ৯৯%
১২। নিরাপদ মজুত বলতে কি বুঝ? ৯৯%
১৩। সিডিউলিং এর সংজ্ঞা দাও। ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। কার্য ব্যস্থাপনা বলতে কি? কার্য ব্যবস্থাপকের দায়িত্বগুলো বর্ণনা কর। ১০০%
২। যন্ত্রপাতি বিন্যাসের কি? যন্ত্রপাতি বিন্যাসের উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা কর। ১০০%
৩। বাংলাদেশের শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন প্রকৃতি বর্ণনা কর। ১০০%
৪। পণ্য বা সেবা ডিজাইন নির্ধারণের বিবেচ্য বিষয়সমূহ আলোচনা কর। ১০০%
৫। নতুন পণ্য কি? পণ্য ও সেবার পার্থক্য দেখাও। ১০০%
৬। সার্বিক মান ব্যবস্থাপনা কি? সার্বিক মান ব্যবস্থাপনার উপাদানসমূহ বর্ণনা কর। ১০০%
৭। অবস্থান নির্ধারণে প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আলোচনা কর। ১০০%
৮। সিডিউলিং-এর প্রকারভেদ বর্ণনা কর। ৯৯%
৯। পণ্য ডিজাইন কি? পণ্য ও সেবা ডিজাইনের মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
১০। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কার্য ব্যবস্থাপনার ভূমিকা আলোচনা কর। ৯৯%
১১। স্বল্প মজুদের কুফল আলোচনা কর। ৯৯%
১২। পণ্য মজুত রাখার সুবিধা ও অসুবিধাসমূহ উল্লেখ কর। ৯৯%
১৩। JIT এর লক্ষ্য/উদ্দেশ্য বর্ণনা কর। ৯৯%
Math Problem
*** Problem-01: The annual demand for an item is 3,200 units. The carrying cost is Tk. 1.60 unit. Of the procurement cost is
Tk. 160 per order the determine :
(i) Economic order quantity
(ii) No. of order per year
(iii) Time between two consecutive orders
(iv) Total cost.
** Problem-02: Masud engineering consumes 3,200 units per year. Purchase price per unit Tk. 20. The cost of placing an order is Tk. 60. Carrying cost is 20% purchase price.
Deremine :-
(i) Economic order quantity.
(ii) No. of order per year.
** Problem-03: An operator manufctures 50 jobs in 6 hours and 30 minutes. If this time includes the time for setting his machine, calculate the operator’s efficiency. Standard time allowed for the job was:
Setting time = 35 minutes
Production time per piece = 8 minutes.
** Problem-04: Manufacturing company’s requirement of material is 6,000 units annually and cost per unit is Tk. 3 The ordering cost per order is Tk. 20 and the carrying cost is Tk. 2 Per unit. If, the following schedule of discount is applicable to the firm, determine the most economic order quantity.


Leave a Reply