ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোন দশটি প্রশ্নের উত্তর দাও।]
১। পূর্ণরূপ লিখ-AIDS
২। সর্বপ্রাণবাদের প্রবক্তা কে?
উত্তর : সর্বপ্রাণবাদের প্রবক্তা নৃবিজ্ঞানী ই. বি. টেইলর।
৩। Society” গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : “Society” গ্রন্থের রচয়িতা ম্যাকাইভার।
৪। আইন লঙ্ঘনই অপরাধ’- উক্তিটি কার?
উত্তর : ‘আইন লঙ্ঘনই অপরাধ’- উক্তিটি অপরাধ বিজ্ঞানী সাদারল্যান্ড-এর।
৫। মূল্যবোধ কী?
উত্তর : সত্য, মিথ্যা, ভালো-মন্দ কাঙ্ক্ষিত, অনাকাঙ্ক্ষিত ইত্যাদি বিষয় সম্পর্কে সমাজের সদস্যদের ধারণার নামই মূল্যবোধ ।
৬। ট্যাবু কী?
উত্তর : ধর্মে আধ্যাত্মিক ও অতিপ্রাকৃত বস্তু প্রভৃতিতে বিশ্বাস স্থাপন করা হয়। এরূপ অসাধারণ কিছু বিশ্বাস করা হয়। এসব অসাধারণ কিছু বস্তুর প্রতি বিশ্বাস স্থাপনই ট্যাবু।
৭। শ্রেণি দ্বন্দ্ব কী?
উত্তর : শ্রেণি দ্বন্দ্ব বলতে এমন এক প্রক্রিয়াকে বুঝায়, যা একশ্রেণিকে অন্য শ্রেণি থেকে পৃথক করে রাখে ।
৮। সামাজিক দল কত প্রকার?
উত্তর : সামাজিক দল দুই প্রকার ।
৯। বর্ণ কী?
উত্তর : বর্ণ হচ্ছে বংশগত গুণের ভিত্তিতে বিশেষ কোনো মানবগোষ্ঠী ।
১০। মধ্যবিত্ত কারা?
উত্তর : ছোট ব্যবসার মালিক, স্থানীয় দোকানের মালিক এবং ছোট কৃষক হলো মধ্যবিত্ত।
১১। গারো সম্প্রদায় কোন অঞ্চলে বাস করে?
উত্তর : গারোরা বাংলাদেশের ময়মনসিংহ এলাকায় বাস করে।
১২। সামাজিক গতিশীলতা কী?
উত্তর : সামাজিক পদমর্যাদার এক অবস্থান থেকে অন্য অবস্থানের পরিবর্তনকে সামাজিক গতিশীলতা বলা হয় ।
১৩। বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ নৃতাত্ত্বিক জনগোষ্ঠী কারা?
উত্তর : বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হলো চাকমা উপজাতি।
১৪। সামাজিক পরিবর্তন কী?
উত্তর : সমাজের মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনযাত্রার পরিবর্তনসহ সমাজ কাঠামোর সার্বিক পরিবর্তনকে বলা হয় সামাজিক পরিবর্তন।
১৫। সামাজিক বিবর্তন কালের জনক কে?
উত্তর : সমাজবিজ্ঞানী Herbert Spencer (হার্বার্ট স্পেন্সার)।
১৬। মহাপ্রাণবাদ কী?
উত্তর : ধর্মের উৎপত্তির অতি আদিম স্তরকে মহাপ্রাণবাদ বলে ।
১৭। দু’জন অপরাধবিজ্ঞানীর নাম কী? |
উত্তর : দু’জন অপরাধবিজ্ঞানীর নাম (i) এডউইন সাদারল্যান্ড (ii) রবার্ট কে মার্টন।
১৮। আদিম মানুষদের অর্থনীতির মূল উৎস কি ছিল?
উত্তর : আদিম মানুষদের অর্থনীতির মূল উৎস হলো- খাদ্য উৎপাদন ও পশু শিকার ।
১৯। কুলারিং কি?
উত্তর : কুলারিং হলো দ্বীপবাসীদের মধ্যে মৌলিক উৎসবনির্ভর ব্যবস্থা।
২০। কুলারিং এর জনক কে?
উত্তর : কুলারিং এর জনক নৃ-বিজ্ঞানী ম্যালিনোস্কি।
২১। জুমচারি’ কি?
উত্তর : জুমের ধান কাটতে চাকমারা যে কাস্তে ব্যবহার করে তার নাম ‘জুমচারি’।
২২। পালাক্রম চাষ কি?
উত্তর : পালাক্রম চাষ হলো পর্যায়ক্রমে অবসর ও খাদ্য উৎপাদনের প্রক্রিয়া।
২৩। ট্যাবু শব্দটির অর্থ কি?
উত্তর : নিষিদ্ধ ।
২৪। সংস্কৃতি কি?
উত্তর : সংস্কৃতি হলো মানুষের সার্বিক জীবন প্রণালি ।
২৫। আমরা যা তাই সংস্কৃতি -উক্তিটি কার?
উত্তর : ম্যাকাইভার।
২৬। গ্লোবাল ভিলেজ ধারণাটির উদ্ভাবক কে?
উত্তর : গ্লোবাল ভিলেজ ধারণাটির উদ্ভাবক মার্শাল ম্যাক লোহান।
২৭। সংস্কৃতির সংজ্ঞা দাও।
উত্তর : সংস্কৃতি বলতে একটি জাতি, গোষ্ঠী, রাষ্ট্রের জনগণের দীর্ঘদিনের আচার-আচরণ রীতিনীতি মূল্যবোধের সমষ্টিকে বুঝায় ।
২৮। গোষ্ঠী বা দলের সংজ্ঞা দাও।
উত্তর : গোষ্ঠী বা দল বলতে এমন কিছু ব্যক্তিকে বুঝায় যাদের মধ্যে পারস্পরিক ভাবের আদানপ্রদান থাকে এবং পরস্পরের মধ্যে আবেগ ও সংবেদনশীলতা কাজ করে ।
২৯। সাংস্কৃতিক উপাদান কী?
উত্তর : সামাজিক জীব হিসেবে মানুষ যা কিছু অনুশীলন বা চর্চা করে, শেখে বা আয়ত্ত করে এবং যা মানুষের প্রয়োজন সাধনে ব্যবহৃত হয় তাই সাংস্কৃতিক উপাদান হিসেবে পরিগণিত ।
৩০। সামাজিক স্তরবিন্যাস কি?
উত্তর : যখন কোন ক্রমোচ্চ নীতিমালার ভিত্তিতে বিভাজন করা হয় তখন তাকে সামাজিক স্তরবিন্যাস বলে ।
৩১। দাসের সংজ্ঞা দাও ।
উত্তর : দাস হচ্ছে এমন এক ব্যক্তি যাকে সমাজের আইন এবং প্রথা অনুযায়ী অন্যের সম্পত্তি হিসেবে বিবেচনা করে ।
৩২। Casta শব্দের অর্থ কি?
উত্তর : Casta শব্দের অর্থ বংশধর, কুল বা জাতি ৷
৩৩। A Caste is doubtlessly a closed status group” এ কথাটি কে বলেছেন?
উত্তর : A Caste is doubtlessly a closed status group একথাটি Max Weber
বলেছেন ।
৩৪। শ্রেণী সংগ্রাম তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : কার্ল মার্কস ।
৩৫। লিঙ্গ বৈষম্যে Feminist approaches কী?
উত্তর : এ মতবাদীরা মনে করেন লিঙ্গ ভিত্তিক বৈষম্য জৈবিক নয় সামাজিক, এ অবস্থা থেকে নারীকে মুক্ত করে সমধিকার প্রতিষ্ঠা করতে হবে।
৩৬। আনুভূমিক গতিশীলতা কি?
উত্তর : একই সামাজিক স্তরের মধ্যে সমমর্যাদাসম্পন্ন একটি পদ পরিবর্তন করে আর একটি পদে যাওয়া আসাই হল আনুভূমিক গতিশীলতা।
৩৭। ঐন্দ্রিজালিক কর্তৃত্ব কী?
উত্তর : ঐন্দ্রজালিক কর্তৃক হলো সেই কর্তৃত্ব যা ব্যক্তি অসাধারণ গুণাবলি আবেগ আপ্লুত মনোভঙ্গি,বীরত্ব ও স্মরণীয় চারিত্রিক দৃঢ়তার উপর প্রতিষ্ঠিত।
৩৮। নেতিবাচক সামাজিক নিয়ন্ত্রণ কি?
উত্তর : ইতিবাচক সামাজিক নিয়ন্ত্রণের প্রতি যখন ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে অনীহা দেখা দেয় তখন নেতিবাচক সামাজিক নিয়ন্ত্রণগুলো পরিলক্ষিত হয়।
৩৯। এথনিক সম্প্রদায়ের আরেক নাম কি?
উত্তর : এথনিক সম্প্রদায়ের আরেক নাম জাতিগোষ্ঠি ।
৪০। নরগোষ্ঠী কি?
উত্তর : নরগোষ্ঠী হচ্ছে জনসংখ্যার এমন এক অংশ যারা উত্তরাধিকার প্রাপ্ত কতগুলো সাধারণ দৈহিক বৈশিষ্ট্যের অধিকারী তাদেরকে নরগোষ্ঠী বলে ।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পরিবার বলতে কী বোঝায়? ১০০%
২। সমাজ কাঠামো বলতে কী বোঝায়? ১০০%
৩। ধর্ম নিরপেক্ষতা বলতে কী বুঝ? ১০০%
৪। সাংস্কৃতিক ব্যবধান কাকে বলে? ১০০%
৫। সামাজিকীকরণের সংজ্ঞা দাও।১০০%
৬। সংস্কৃতির উপাদানগুলো কী কী? ১০০%
৭। প্রান্তিক/এথনিক জনগোষ্ঠীর সংজ্ঞা দাও। ১০০%
৮। দাস প্রথা বলতে কী বুঝ?১০০%
৯। সামাজিক গতিশীলতা বলতে কি বুঝ? ১০০%
১০। বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতির মধ্যে পার্থক্য লিখ। ১০০%
১১। সামাজিক নিয়ন্ত্রণে ধর্মের ভূমিকা লিখ। ৯৯%
১২। অপরাধ ও বিচ্যুতির সংজ্ঞা দাও। ৯৯%
১৩। দলের প্রকারভেদ বা শ্রেণিবিভাগ লিখ। ৯৯%
১৪। সাঁওতালদের ধর্মবিশ্বাস ও বিবাহ প্রথা লিখ। ৯৮%
১৫। পশুপালন সমাজ সম্পর্কে সংক্ষেপে লিখ। ৯৮%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও। সামাজিক পরিবর্তনের কারণগুলো আলোচনা কর। ১০০%
২। সাংস্কৃতিক দ্বন্দ্ব কী? সাংস্কৃতিক দ্বন্দ্বের কারণগুলো ব্যাখ্যা কর। ১০০%
৩। সংস্কৃতি ও সভ্যতার মধ্যে সম্পর্ক আলোচনা কর। ১০০%
৪। আদিম যুগে শিকার ও খাদ্য সংগ্রহের বিভিন্ন পদ্ধতি আলোচনা কর। ১০০%
৫। সামাজিক স্তরবিন্যাস কী? সামাজিক স্তরবিন্যাসের শ্রেণিবিভাগ আলোচনা কর। ১০০%
৬। সামাজিক নিয়ন্ত্রণ বলতে কী বুঝ? সামাজিক নিয়ন্ত্রণের উপাদানগুলো আলোচনা কর। ১০০%
৭। বাংলাদেশে আদিবাসী জনগোষ্ঠীর সমস্যাসমূহ আলোচনা কর। ১০০%
৮। বাংলাদেশের সাঁওতাল/চাকমা উপজাতির জীবনধারা সম্পর্কে আলোচনা কর। ১০০%
৯। বিচ্যুতি ও অপরাধ সংক্রান্ত সাদারল্যান্ডের বিভিন্নমুখী মেলামেশা তত্ত্বটি ব্যাখ্যা কর। ১০০%
১০। অপরাধ বলতে কী বুঝ? বাংলাদেশে অপরাধ প্রবণতা দূরীকরণে তোমার প্রস্তাব দাও। ১০০%
১১। সামাজিকীকরণে শিক্ষা ও পরিবারের ভূমিকা আলোচনা কর। ১০০%
১২। পরিবারের বিবর্তনে মর্গানের তত্ত্বটি আলোচনা কর। ৯৯%
১৩। সাংস্কৃতিক ব্যবধান কি? সাংস্কৃতিক ব্যবধানের কারণগুলো আলোচনা কর। ৯৯%
১৪। সামাজিক নিয়ন্ত্রণে পরিবার, ধর্ম, সমাজ ও রাষ্ট্রের ভূমিকা আলোচনা কর। ৯৮%

Leave a Reply