প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা ২০২৩ বিভাগ হিসাববিজ্ঞান বিষয় হিসাববিজ্ঞান ব্যাবস্থাপনা : ৪১২৫০৩ রকেট স্পেশাল সাজেশন

প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন
প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোন দশটি প্রশ্নের উত্তর দাও।]

১। অনুকূল প্রভেদ কী?

উত্তর : যেকোনো প্রভেদ যার মুনাফার উপর অনুকূল প্রভাব আছে তাকে অনুকূল প্রভেদ বলে।

২। রূপান্তর ব্যয় কি? 

উত্তর : রূপান্তর ব্যয় হলো উৎপাদনশীল মুখ্য ব্যয়ের প্রত্যক্ষ ব্যয় ব্যতীত অন্যান্য ব্যয়ের সমষ্টি অর্থাৎ প্রত্যক্ষ কাঁচামালের -তৈরি পণ্যের রূপান্তরের জন্য যে সকল ব্যয় করা হয় তাকে রূপান্তর ব্যয় বলে।

৩। ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান কি?

উত্তর : হিসাববিজ্ঞানের যেক্ষেত্র ব্যবস্থাপক ও অভ্যন্তরীণ ব্যবহারকারীদের অর্থনৈতিক ও আর্থিক তথ্য সরবরাহ করে। তাকে ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান বলে।

৪। ব্যয়ের আচরণভিত্তিক শ্রেণিবিভাগ দেখাও।

উত্তর : আচরণ অনুয়ায়ী ব্যয়কে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যথা- (i) পরিবর্তনশীল ব্যয়; (ii) স্থায়ী ব্যয় বা স্থিতিশীল ব্যয় এবং (iii) আধা-পরিবর্তনশীল ব্যয়।

৫। ব্যয়ের উপাদানসমূহ কি কি? 

উত্তর : ব্যয়ের উপাদানসমূহ হলো- ১. কাঁচামাল, ২. শ্রম ও ৩. উপরিব্যয়।

৬। নিরাপত্তা প্রাপ্ত কি?

উত্তর : সম আয়-ব্যয় বিন্দুর তুলনায় প্রকৃত বিক্রয় যদি বেশি হয় তবে যে পরিমাণ বিক্রয় বেশি হয় তাকে নিরাপত্তা প্রাপ্ত বলে ।

৭। প্রাসঙ্গিক ব্যয় কি?

উত্তর : একটি নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়ার জন্য যে ব্যয় বিকল্প সমূহের মধ্যে পার্থক্য সৃষ্টি করে তাকে প্রাসঙ্গিক ব্যয় বলে ।

৮। নিমজ্জিত ব্যয় কি?

উত্তর : অতীত সিদ্ধান্তের কারণে সংগঠিত হয়ে থাকে এবং বর্তমান সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে ব্যয় বিবেচনা করা হয় না তাকে নিমজ্জিত ব্যয় বলে।

৯। পরিবর্তনশীল ব্যয় হিসাব দ্বারা কি বুঝ?

উত্তর : যে ব্যয় সামগ্রিকভাবে কার্যস্তরের পরিবর্তনে প্রত্যক্ষ অনুপাতে পরিবর্তিত হয় তাকে পরিবর্তনশীল ব্যয় বলে । পরিবর্তনশীল ব্যয় একক প্রতি স্থির থাকে।

১০। বিক্রয় বাজেট কি?

উত্তর : বাজেট কালে সর্বাধিক কি পরিমাণ দ্রব্য বিক্রয় হবে তা নির্দেশ করাকে বিক্রয় বাজেট বলে ।

১১। মূলধন রেশনিং কি?

উত্তর : যে পদ্ধতি দ্বারা একটি ফার্ম তার সীমাবদ্ধক তহবিল সবচেয়ে লাভজনক প্রকল্পে বিনিয়োগ করতে পারে সে পদ্ধতিকে মূলধন রেশনিং বলে ।

১২। প্রমাণ ব্যয় হিসাব কি?

উত্তর : ভবিষ্যতে কোনো দ্রব্যের এক বা একাধিক একক উৎপাদন করতে যে পণ্য, শ্রম ও পরোক্ষ খরচের প্রয়োজন হয়, বিজ্ঞানসম্মত উপায়ে ঐ সমস্ত উপাদানের পূর্বনির্ধারিত মানকেই মান ব্যয় বা প্রমাণ ব্যয় বলে ।

১৩। শ্রম ব্যয় বিচ্যুতি বলতে তুমি কি বুঝ? 

উত্তর : মান শ্রম ব্যয় ও প্রকৃত শ্রম ব্যয়ের তারতম্যই হচ্ছে শ্রম ব্যয় বিচ্যুতি ।

১৪। হিসাববিজ্ঞান কি?

উত্তর : হিসাববিজ্ঞান হচ্ছে একটি তথ্য ব্যবস্থা যা নথিসমূহ চিহ্নিত করে এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যবহারকারীদের সংগঠনের অর্থনৈতিক ঘটনা সরবরাহ করে।

১৫। ব্যয় ধারণা বলতে কী বুঝ?

উত্তর : একটি নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য আর্থিকভাবে যে মূল্য বা অর্থ দিতে হয় বা দেওয়ার সম্ভাবনা থাকে তাকে ব্যয় ধারণা বলে ।

১৬। ব্যয় আচরণ কী?

উত্তর : ব্যবসায়িক কার্যক্রম স্তরের পরিবর্তনে ব্যয় যেভাবে সাড়া দেয় বা প্রতিক্রিয়া করে তাকে ব্যয় আচরণ বলে।

১৭। দত্তাংশ কী?

উত্তর : বিক্রয় মূল্য থেকে বিক্রিত পণ্যের পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকেই দত্তাংশ/অবদান/অনুদান প্রান্ত বলে ৷

১৮। পরিত্যক্ত ব্যয় কী?

উত্তর : কোন একটি সম্পত্তি পরিত্যাগ করার সময় যে ব্যয়গুলো হয় তাকে পরিত্যাগ বা পরিত্যক্ত ব্যয় বলে।

১৯। বাজেটিং কী?

উত্তর : বাজেটিং হলো আর্থিক ও অনার্থিক পরিকল্পনার সমন্বয় যা সংগঠনের লক্ষ্য অর্জনে সহায়তা করে।

২০। নগদ বাজেট কী?

উত্তর : নগদ বাজেট হলো একটি পরিকল্পনা যা প্রত্যাশিত নগদ অর্থের আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ

নির্দেশ করে ।

২১। মালের মূল্য বিচ্যুতি কী?

উত্তর : ব্যবহৃত প্রত্যক্ষ কাঁচামালের প্রকৃত মূল্য ও মান মূল্যের ব্যবধানের বা তারতম্যের কারণে যে বিচ্যুতি হয় তাকে মালের মূল্য বিচ্যুতি বলে।

২২। আর্থিক হিসাববিজ্ঞান কি?

উত্তর : হিসাববিজ্ঞানের যেক্ষেত্রে বিনিয়োগকারী, পাওনাদার ও অন্যান্য বাহিরের ব্যবহারকারীকে অর্থনৈতিক ও আর্থিক তথ্য সরবরাহ করে তাকে আর্থিক হিসাববিজ্ঞান বলে।

২৩। হিসাববিজ্ঞানের প্রধান তিনটি বিভাগ কি কি?

উত্তর : হিসাববিজ্ঞানের প্রধান তিনটি বিভাগ । যথা : ১. আর্থিক হিসাববিজ্ঞান,

২. উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান ও

 ৩. ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান ।

২৪। নৈতিকতা বলতে কি বুঝ?

উত্তর : আচরণ ও নৈতিক বিচারের মান কে

নৈতিকতা বলে ।

২৫। প্রত্যক্ষ ব্যয় কী?

উত্তর : যে ব্যয় পণ্য উৎপাদন অথবা ক্রয়ের সাথে সরাসরি সম্পৃক্ত থাকে তাকে প্রত্যক্ষ ব্যয় বলে ।

২৬। পরিবর্তনশীল ব্যয় কী?

উত্তর : যে ব্যয় উৎপাদনের পরিমাণের সাথে আনুপাতিক হারে পরিবর্তন হয় তাকে পরিবর্তনশীল ব্যয় বলে।

২৭। পরিহারযোগ্য ব্যয় কী?

উত্তর : একটি বিকল্প বাদ দিয়ে অন্য বিকল্প নির্বাচনের মাধ্যমে যে ব্যয় পরিহার করা যায় তাকে পরিহারযোগ্য ব্যয় বলে।

২৮। নিয়ন্ত্রণযোগ্য ব্যয় কী?

উত্তর : যে ব্যয় ব্যবস্থাপক দ্বারা প্রভাবিত, ব্যবস্থাপক ইচ্ছা করলেই যে ব্যয়কে হ্রাস-বৃদ্ধি করতে পারে তাকেই নিয়ন্ত্রণযোগ্য ব্যয় বলে।

২৯। স্থায়ী ব্যয় কি?

উত্তর : যে ব্যয় সামগ্রিকভাবে স্থির থাকে, উৎপাদন পরিবর্তন হলেও ব্যয় পরিবর্তন হয় না তাকে স্থায়ী ব্যয় বলে।

৩০। বিক্রিত পণ্যের ব্যয় কি?

উত্তর : কোনো একটি নির্ধারিত সময়ের মধ্যে যে পরিমাণ দ্রব্য বিক্রয় করা হয় তার মোট উৎপাদন ব্যয়কেই বিক্রিত পণ্যের ব্যয় বলে।

৩১। আরোপিত ব্যয় কী?

উত্তর : যেসব ব্যয়ের জন্য কখনো নগদের বহির্গমন ঘটে না এবং যে ব্যয়গুলো হিসাবভুক্তিকরণের প্রয়োজন হয় না, তবে সিদ্ধান্ত গ্রহণে বিবেচনা করা হয় তাদের আরোপিত ব্যয় বলে।

৩২। অপরিহারযোগ্য ব্যয় কী?

উত্তর : যেসব ব্যয় উৎপাদন প্রক্রিয়া বা সংগঠন পরিবর্তন করেও পরিহার করা যায় না তাকে অপরিহারযোগ্য ব্যয় বলে ৷

৩৩। অনিয়ন্ত্রণযোগ্য ব্যয় কী?

উত্তর : কোন দায়িত্বের নির্দিষ্ট সদস্যের কার্য দ্বারা যে ব্যয় প্রভাবিত করা যায় না তাকে অনিয়ন্ত্রণযোগ্য ব্যয় বলে ।

৩৪। বাজেট কেন্দ্র কী?

উত্তর : যেখানে প্রথম বাজেট প্রস্তুত করা হয় প্রতিষ্ঠানের সেই অংশকেই বাজেট কেন্দ্র বলে ।

৩৫। নমনীয় বাজেট প্রণয়নের পদক্ষেপগুলো লিখ।

উত্তর : (ক) কর্মস্তরের পরিসর স্থির করা; (খ) ব্যয় বিশ্লেষণ; (গ) কার্যস্তর নির্ধারণ ও (ঘ) প্রতিটি কার্যস্তরের বাজেট প্রণয়ন ।

৩৬। সাধারণ দুইটি পরিবর্তনশীল ব্যয়ের নাম লেখ।

উত্তর : (ক) কাঁচামাল;

(খ) প্রত্যক্ষ মজুরি।

৩৭। আধা পরিবর্তনশীল ব্যয়ের দুইটি উদাহরণ দাও।

উত্তর : (ক) টেলিফোন খরচ; (খ) লাইট এবং বিদ্যুৎ খরচ

৩৮। বিচ্যুতি বা প্রভেদ কত প্রকার?

উত্তর : বিচ্যুতি তিন প্রকার যথাঃ

(ক) ব্যয় বিচ্যুতি;

(খ) বিক্রয় বিচ্যুতি;

(গ) মুনাফা বিচ্যুতি।

৩৯। অনিয়ন্ত্রণযোগ্য বিচ্যুতি কী?

উত্তর : অনিয়ন্ত্রণযোগ্য বিচ্যুতি এমন এক বিচ্যুতি যা কোনো নির্দিষ্ট বিভাগীয় প্রধান দ্বারা নিয়ন্ত্রণ করা যায় না।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) ও গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) 

১। পণ্য ব্যয় ও কালীন ব্যয়ের মধ্যে পার্থক্য নির্ণয় কর। ১০০%

২। ব্যবস্থাপনা হিসাববিজ্ঞানের কার্যাবলি আলোচনা কর। ১০০%

৩। একটি ব্যবসা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ব্যবস্থাপনীর হিসাববিজ্ঞানের ভূমিকা আলোচনা কর। ১০০%

৪। ব্যয়, খরচ ও ক্ষতির মধ্যে পার্থক্যগুলো আলোচনা কর। ১০০%

৫। নমনীয় বাজেট এবং স্থির বাজেটের মধ্যে পার্থক্য দেখাও। ১০০%

৬। স্থির ব্যয় একক প্রতি পরিবর্তনশীল কিন্তু পরিবর্তনশীল ব্যয় একক প্রতি স্থির – ব্যাখ্যা কর। ১০০%

৭। প্রত্যক্ষ পরিবর্তনশীল ব্যয় হিসাবের সুবিধা ও অসুবিধা বা সীমাবদ্ধতা বর্ণনা কর। ১০০%

৮। প্রত্যক্ষ ব্যয় পদ্ধতি ও পূর্ণ ব্যয় পদ্ধতির পার্থক্য লিখ। ১০০%

৯। ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ কি? ৯৯%

১০। ব্যয়-পরিমাণ-মুনাফা সম্পর্ক বিশ্লেষণের পূর্বশর্ত বা অনুমানসমূহ কি কি? ৯৯%

১১। প্রাসঙ্গিক ব্যয় কি? পণ্য ব্যয় ও কালীন ব্যয়ের মধ্যে পার্থক্য নির্ণয় কর। ৯৯%

১২। বাজেটীয় নিয়ন্ত্রণ কাকে বলে? বাজেটীয় নিয়ন্ত্রণের সুবিধা আলোচনা কর। ৯৯%

১৩। নগদ বাজেট কি? নগদ বাজেটের গুরুত্ব বর্ণনা কর। ৯৯%

১৪। নমনীয় বাজেট কি? নমনীয় বাজেট এবং স্থির বাজেটের মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%

১৫। প্রমাণ ব্যয় কি? প্রমাণ ব্যয় বা মান ব্যয় হিসাবের সুবিধা আলোচনা কর। ৯৯%

★গাণিতিক সমস্যা

২০১৮ সালের: ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫.

 ২০১৪ সালের: ২, ৪, 

২০১৫ সালের: ৭, ৪, 

২০১৭ সালের: ৭, ৫, 

ব্যাবস্থাপনা বিভাগ 

২০১৯ সালের: ৫, ১৩, ১৪, ৮, ৭, ১৭.

২০১৮ সালের: ১১, ১৭, 

২০১৫ সালের: ২, ৯, 

২০১৭ সালের: ৯, ৬, 

>>জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ বাবস্থাপনা বিভাগ বিগত সালের প্রশ্নগুলো হতে করা হয়েছে।।

২০১৮ সালের: ১৭, ৭, 

২০১৭ সালের: ৮, ৯. ১৪, ১৫, ৮, 

২০১৬ সালের: ৭, ৯, 

২০১৪ সালের: ৯, 

[বিঃদ্রঃ যারা দূর্বল ছাত্র/ছাত্রী * চিহ্নযুক্ত প্রশ্নগুলো দ্রুত করে ফেল ৯০% কমন থাকবে ইনশাআল্লাহ।]

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079
or 01773270077

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*