
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-BADC, BARI, BJMC, BSTI , NAFTA, BARC, DAE, ISO, BINA, WEF, FAO, CAPM, BJEC, BRRI, BFFEA, SIB, BSFIC
উঃ BADC: Bangladesh Agricultural Development Corporation.
BARI: Bangladesh Agricultural Research Institute বা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট।
BJMC: Bangladesh Jute Mill Corporation.
BSTI: Bangladesh Standards and Testing Institution.
NAFTA: The North American Free Trade Area.
২। বাজার তথ্য কী?
উঃ যে প্রক্রিয়ার মাধ্যমে বাজার সংক্রান্ত বিভিন্ন প্রকার সুযোগ-সুবিধা সম্পর্কে অবগত হওয়া যায় এবং বাজারজাতকরণ সমস্যা সম্পর্ক পূর্বানুমান করার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা যায় তাকে বাজার তথ্য ব্যবস্থা বলে।
৩। হেজিং কী?
উঃ কোনো কৃষিপণ্যের বর্তমান ও ভবিষ্যত বাজারের মূল্যে অস্থিতিশীলতা জনিত সম্ভাব্য কোনো ক্ষতির হাত থেকে বাঁচাতে সংগঠিত দ্বৈত চুক্তিকে হেজিং বলে।
৪। সমবায় বাজারজাতকরণ কী?
উঃ উৎপাদকগণ তাদের কৃষিপণ্য সঠিকভাবে বাজারজাতকরণ অথবা নিজস্ব ব্যবহারের জন্য পণ্যসামগ্রী ভোগ বা ক্রয়ের উদ্দেশ্যে ক্রেতাদের যৌথ সংঘবদ্ধ হওয়াকে কৃষিপণ্যের সমবায় বাজারজাতকরণ বলে।
৫। কৃষিপণ্য কী?
উঃ যে সকল পণ্যসামগ্রী মূলত ভূমি, নদ-নদী, খামার প্রভৃতি হতে উৎপন্ন হয় তাকে কৃষিপণ্য বলে।
৬। ওয়েট বু ট্যানিং কী?
উঃ কাঁচা চামড়াকে ক্রেমিয়াম লবণ দিয়ে চূড়ান্ত বা পাকা চামড়ায় রূপান্তর করাই হলো ওয়েট বু ট্যানিং।
৭। ফটকা ব্যবসায় কী?
উঃ ভোক্তা পণ্যের ভবিষ্যত চাহিদা ও যোগান এবং মূল্যের হ্রাস-বৃদ্ধি অনুমান করে মুনাফা অর্জনের উদ্দেশ্যের উক্ত পণ্যসামগ্রীর ক্রয়-বিক্রয় কাজকে ফটকা ব্যবসায় বলে।
৮। শস্যবিমা ঋণ কাকে বলে?
উঃ কৃষিপণ্য উৎপাদনে সৃষ্ট নানা ধরনের ঝুঁকি মোকাবেলার জন্য কৃষকগণ শস্যবীমা করেন।শস্যরিমার মাধ্যমে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে যে ঋঋণ গ্রহণ করা যায় তাকে শস্যবিমা ঋণ বলে। তবে বাংলাদেশে এ ধরনের বিমা বা ঋণ এখনও চালু হয়নি।
৯। নিলাম বিক্রয় কী?
উঃ যে প্রক্রিয়ায় দর কষাকষিতে ডাক ব্যবস্থার মাধ্যমে পণ্যদ্রব্য বিক্রয় করা হয় তাই নিলাম বিক্রয়।
১০। পর্যায়িতকরণ কী?
উঃ পণ্যের পর্যায়িতকরণ বা শ্রেণিবদ্ধকরণের মূল ভিত্তি হচ্ছে প্রমিতকরণ।অর্থাৎ প্রমিতকরণ করার পর পণ্যকে বিভিন্ন শ্রেণিতে ভাগ বা লটে সাজানোকেই পর্যায়িতকরণ বলে।
১১। পোল্ট্রি কী?
উঃ যেসব গৃহপালিত পাখির অর্থনৈতিক মূল্য রয়েছে তাদেরকে পোল্ট্রি বলে।
১২। মূল্য রেশনিং কী?
উঃ একটি প্রক্রিয়া যেখানে মূল্য হ্রাস-বৃদ্ধির মাধ্যমে চাহিদা ও যোগানের সামঞ্জস্য বিধান করা হয়, তাকে মূল্য রেশনিং বলে।
১৩। চক্রাকার আবর্তন কী?
উঃ কৃষিপণ্য উৎপাদনের পর বাজারজাতকরণ ব্যবস্থার মাধ্যমে চূড়ান্ত ভোক্তা পর্যন্ত পৌছানোর ক্ষেত্রে সময়ের পরিবর্তনের সাথে সাথে মূল্যের যে উঠানামা হয়ে থাকে তাকে দামের চক্রাকার আবর্তন বলা হয়।
১৪। নান্দনিক মূল্য কী?
উঃ নান্দনিক মূল্য খাদ্য দ্রব্যের রং, আকার, ডিজাইন,সৌন্দর্য, প্রকৃতির সাথে সম্পর্কিত কিছু খাদ্র দ্রব্য এমন রয়েছে যেগুলোর সৌন্দর্য দেখেই ক্রেতারা আকৃষ্ট হয়ে যায়।
১৫। প্রক্রিয়াজাত খাদ্য বাজার কী?
উঃ যে সকল বাজারে, হিমায়িত শাকসবজি প্রস্তুতকৃত খাবার, ফাস্টফুড ইত্যাদি পাওয়া যায় বা ক্রয়-বিক্রয় করা হয় সেই সকল বাজারকে প্রক্রিয়াজাত খাদ্য বাজার বলে।
১৬। পেগিং পদ্ধতি কী?
উঃ কোনো নির্দিষ্ট মূল্যে সরকার কৃষিপণ্যের যেকোনো পরিমাণ ক্রয়ে থাকলে তাকে পেগিং পদ্ধতি বলে।
১৭। কৃষিজাত শিল্পপণ্য কী?
উঃ শিল্পীয় কৃষিপণ্য হলো ঐ সকল কৃষিপণ্য যেগুলো অন্য কোনো পণ্য উৎপাদনের উপকরণ হিসেবে ব্যবহৃত হয়।
১৮। বাজারজাতকরণ গোয়েন্দাগিরি কী?
উঃ বাজারজাতকরণ পরিবেশ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তিত পরিস্থিতিতে বাজারজাতকরণ ব্যবস্থাপক পরিবেশের সাথে খাপ খাইয়ে তার পরিকল্পনা প্রণয়ন করেন। পরিবেশগত বিভিন্ন তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের পদ্ধতিকে বাজারজাতকরণ গোয়েন্দাগিরি বলে।
১৯। কেন্দ্রীয় বাজার কী?
উঃ কেন্দ্রীয় বাজার হলো একটি বৃহৎ বাজার যেখানে বিভিন্ন স্থানীয় বাজার থেকে কৃষি পণ্য এসে জড়ো হয়।
২০। মাধ্যমিক বাজার কী?
উঃ মাধ্যমিক বাজারসমূহ পাইকারি বাজারের সমন্বয়ে গঠিত। এ ধরনের বাজারে প্রথমে উৎপাদন এলাকা থেকে পণ্যসামগ্রী সংগ্রহ করা হয় এবং পরবর্তীতে ভোগ্য এলাকায় বিক্রয় করা হয়।
২১। কার্যভিত্তিক অ্যাপ্রোচ কাকে বলে?
উঃ যে পদ্ধতি অনুযায়ী প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কার্যাবলিকে পৃথকভাবে পর্যালোচনা করা হয় সেই পদ্ধতিকে কার্যভিত্তিক অ্যাপ্রোচ বলে।
২২। মূল্য কী?
উঃ মূল্য হচ্ছে পণ্য বা সেবার জন্য আদায়কৃত অর্থ।
২৩। ভর্তুর্কি কী?
উঃ কৃষকদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে প্রসারমূলক কার্যক্রমের অংশ হিসেবে সরকার কর্তৃক প্রদত্ত বিভিন্ন আর্থিক সহায়তাকে ভর্তুকি বলে।
২৪। প্রমিতকরণ কী?
উঃ সমমানের ও সম-আকৃতির পণ্যকে একত্রিত করার কাজকে প্রমিতকরণ বলে।
২৫। বাম্পার ফলনের প্রতিশোধ বলতে কি বুঝ?
২৬। মূল্যকে কেন মার্কেটিং এর অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করা হয়?
উঃ কেবলমাত্র মূল্য ধার্যের মাধ্যমেই বাজারজাতকারীর ব্যয় ও মুনাফা উভয়ই উঠে আসে বলে মূল্যকে মার্কেটিং এর অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করা হয়।
২৭। খাদ্য বাজার কী?
উঃ খাদ্যশস্য যেমন- চাল, ডাল, গম, তৈলবীজ ইত্যাদি খাদ্যশস্য যে বাজারে ক্রয়-বিক্রয় করা হয়, সেই বাজারকে খাদ্যশস্য বাজার বলে।
২৮। বাজারজাতকরণ কী?
উঃ বাজারজাতকরণ হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের কাছ থেকে ভ্যালু অর্জনের লক্ষ্যে সুদৃঢ় ক্রেতা সম্পর্ক গড়ে তোলে।
২৯। কৃষি বাজারজাতকরণের পাঁচটি উদ্দেশ্যের নাম লিখ।
উঃ কৃষি বাজারজাতকরণের পাঁচটি উদ্দেশ্য হলো-
(i) কৃষি ও শিল্পের সমন্বয়;
(ii) বাজারজাতকরণ ব্যবস্থা;
(iii) সরকারের ভূমিকা;
(iv) মধ্যস্থতাকারীদের ভূমিকা ও
(v) কৃষিপণ্য সুষ্ঠুভাবে বাজারজাতকরণ।
৩০। চাহিদা কী?
উঃ কোনো নির্দিষ্ট সময়ে ক্রেতা বিভিন্ন দামে একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে তাকে সেই দ্রব্যের চাহিদা বলে।
৩১। অস্থিতিশীল যোগান কাকে বলে?
উঃ স্বল্প বা দীর্ঘমেয়াদে উৎপাদক, বিক্রেতা যখন মূল্যের উঠানামার সাথে যোগান ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে পারে না তাকে অস্থিতিশীল যোগান বলে।
৩২। বিপণন ব্যয় কী?
উঃ একজন উৎপাদক তার উৎপাদিত পণ্যটি বিক্রয় করে যে দাম পায় এবং দ্রব্যটির প্রকৃত ভোক্তা দ্রব্যটির ক্রয়ের জন্য যে দাম প্রদান করে এই দুইয়ের পার্থক্যকে বিপণন ব্যয় বলে।
৩৩। কৃষি মূল্যনীতি কী?
উঃ সরকারের স্বকীয় হস্তক্ষেপের কারণে বা মাধ্যমে।নির্দিষ্ট উদ্দেশ্যে কৃষিপণ্যের মূল্যকে প্রভাবিত করা বা নির্ধারণ করার কর্মসূচীকে কৃষি মূল্য নীতি বলা হয়।
৩৪। টেলি মার্কেটিং কী?
উঃ টেলিফোনের মাধ্যমে ক্রেতা সাধারণের সাথে যোগাযোগ প্রক্রিয়ার বিক্রয় পন্থাকে টেলি-বাজারজাতকরণ বলে।
৩৫। SWOT কী?
উঃ SWOT হলো এক ধরনের তালিকা বা মেট্রিক্স পদ্ধতি বা প্রতিষ্ঠান ও পরিবেশের বিভিন্ন উৎপাদনের সমন্বয়ে গঠিত। SWOT এর S দ্বারা Strengths; Wদ্বারা Weakness; O দ্বারা Opportunties এবং T দ্বারা Threats নির্দেশ করে থাকে।
৩৬। কৃষি অর্থনীতির সংজ্ঞা দাও।
উঃ অর্থনীতির যে শাখায় কৃষি ও তার সাথে জড়িত বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়া যায় তাকে কৃষি অর্থনীতি বলে ।
৩৭। স্থানীয় বাজার কী?
উঃ স্থানীয় বাজার হলো ঐসকল ছোট ছোট বাজার যেখানে উৎপাদনকারী তার উৎপাদিত পণ্য বিক্রয় করে।
৩৮। কর্পোরেট কৃষি কি?
উঃ সরকারি কৃষি ব্যবস্থায় নির্দিষ্ট একটি সময়ে নির্দিষ্ট কোনো কৃষি পণ্য উৎপাদন, বাজারজাতকরণের মাধ্যমে নির্দিষ্ট ভোক্তার নিকট চূড়ান্তভাবে পৌঁছানো হলে তাকে কর্পোরেট কৃষি বলে ।
৩৯। খাদ্য বাজারের বিকেন্দ্রীকরণ-কি?
উঃ পণ্য প্রক্রিয়াকারী, পাইকার, খুচরা ব্যবসায়ীর মাধ্যমে পণ্যদ্রব্য বণ্টন না করলে ক্রেতা পণ্যের জন্য একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা খুঁজে থাকে, তা হলো বিকেন্দ্রীকরণ।
৪০। সমতাবিধান কী? ৯৯%
উঃ সময় পরিমাণ ও গুণাবলি ভিত্তিতে কৃষিপণ্যের চাহিদা ও যোগানের সমন্বয় সাধনকে সমতাবিধান বলে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। চামড়া সংগ্রহ পদ্ধতি আলোচনা কর। ১০০%
২। খাদ্যদ্রব্য বাজাররের শ্রেণিবিভাগগুলো কী কী? ১০০%
অথবা, খাদ্য বাজারের শ্রেণিবিভাগ বর্ণনা কর।
৩। খাদ্য বাজারজাতকরণ মিশ্রণ আলোচনা কর। ১০০%
৪। খাদ্য বাজারজাতকরণ মার্জিন ও ব্যয় বলতে কী বুঝ? ১০০%
৫। খাদ্য প্রক্রিয়াকরণ ও প্রস্তুতকরণ সম্পর্কে আলোচনা কর। ১০০%
৬। কৃষি বাজারজাতকরণ অধ্যয়নের উদ্দেশ্যসমূহ বর্ণনা কর। ১০০%
৭। বাংলাদেশে লবণ বাজারজাতকরণের পাঁচটি সমস্যা বর্ণনা কর। ১০০%
৮। প্রমিতকরণ ও পর্যায়িতকরণের মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
৯। প্রমিতকরণ ও পর্যায়িতকরণের মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%
১০। কৃষিপণ্যের বাজারজাতকরণের বৈশিষ্ট্য আলোচনা কর। ৯৯%
১১। কৃষিজাত পণ্য বিপণনে পরিবহণের গুরুত্ব ব্যাখ্যা কর। ৯৯%
১২। কৃষিপণ্যের বৈশিষ্ট্য বর্ণনা কর। ৯৯%
১৩। মূল্য সংক্রান্ত সরকারি কার্যক্রম আলোচনা কর। ৯৯%
১৪। কৃষিপণ্য গুদামজাতকরণের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা কর। ৯৯%
১৫। কৃষিপণ্যের শ্রেণিবিভাগ আলোচনা কর। ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। কৃষিপণ্য বাজারজাতকরণে সরকারের ভূমিকা আলোচনা কর। ১০০%
২। বাংলাদেশের প্রেক্ষাপটে চাল বাজারজাতকরণের সমস্যা আলোচনা কর। ১০০%
৩। কৃষিপণ্য বাজারজাতকরণ অধ্যয়নের বিভিন্ন পদ্ধতিসমূহ বর্ণনা কর। ১০০%
৪। সমবায় বাজারজাতকরণের সাফল্য বা ব্যর্থতায় প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ বর্ণনা কর। ১০০%
৫। বাংলাদেশের খাদ্যদ্রব্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা কর। ১০০%
৬। বাংলাদেশে কৃষিপণ্য বাজারজাতকরণের সমস্যা ও সমাধানসমূহ ব্যাখ্যা কর। ১০০%
৭। বাংলাদেশে চিংড়ি বাজারজাতকরণে সমস্যা সমাধানের উপায় বর্ণনা কর। ১০০%
৮। কৃষক পর্যায়ে ফসলের ন্যায্যমূল্য প্রাপ্তিতে সরকারের কার্যাবলি বর্ণনা কর। ১০০%
৯। বাংলাদেশে সমবায় বাজারজাতকরণের ব্যর্থতার কারণ বর্ণনা কর। ৯৯%
১০। শাক-সবজি বাজারজাতকরণের সমস্যা সমাধানের উপায়সমূহ বর্ণনা কর। ৯৯%
১১। বাংলাদেশে কৃষিপণ্য বাজারজাতকরণের গুরুত্ব বর্ণনা কর। ৯৯%
১২। ভোক্তার ভোগ সিদ্ধান্তে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ বর্ণনা কর। ৯৯%
১৩। ভবিষ্যত চুক্তির উপর ফটকা ব্যবসায়ের প্রভাব বর্ণনা কর। ৯৯%
১৪। খাদ্যভোগে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা কর। ৯৯%
১৫। লবণের অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা কর। ৯৯%

Leave a Reply