
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। আমানত কী?
উঃ কোনো অর্থ কারও নিকট গচ্ছিত রাখাই আমানত।
২। ‘তাকাফুল’ কী?
উঃ তাকাফুল একটি সমাজের দলের মধ্যে যৌথ চুক্তি, যা তাদের কেউ দুর্ঘটনায় পড়লে সাহায্যের প্রতিশ্রুতি দেয় কে তাকাফুল বলে।
৩। যাকাতের হার কত?
উঃ যাকাতের হার ২.৫০%।
৪। বায়তুল মাল কী?
উঃ ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগার।
৫। ইসলামি অর্থব্যবস্থায় সম্পদের প্রকৃত মালিক কে?
উঃ ইসলামি অর্থব্যবস্থায় সম্পদের প্রকৃত মালিক সম্পদের যিনি স্রষ্টা তিনিই তার মালিক।
৬। ভূমি কী?
উঃ প্রচলিত অর্থনীতিতে ভূমি বলতে প্রাকৃতিক সম্পদকে বুঝায়।যেসব প্রাকৃতিক সম্পদ সরাসরি মহান আল্লাহর দান, তাই ভূমি।এসব প্রাকৃতিক সম্পদের মধ্যে জল, স্থল, শূন্য জগৎ,উর্বরাশক্তি, খনিজসম্পদ, বায়ু, পানি সকলই অন্তর্ভুক্ত।
৭। জিজিয়া কী?
উঃ ইসলামি রাষ্ট্রের বাসকৃত অমুসলিম নাগরিকদের নিরাপত্তার জন্য তাদের থেকে আদায়কৃত করকে জিজিয়া বলে।
৮। মিরাস কী?
উঃ মিরাস অর্থ হলো মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ বা উত্তরাধিকারী।
৯। গনিমত কী?
উঃ গনিমত হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ।
১০। পুঁজিবাদ অর্থ কী?
উঃ ব্যক্তি মালিকানায় পরিচালিত অর্থব্যবস্থা।
১১। ‘ইজারা’ কী?
উঃ নির্দিষ্ট খাজনায় জমি, খাল, বিল, কারবার প্রভৃতির মেয়াদি বন্দোবস্ত বা ভাড়া দেওয়াকে ইজারা বলে।
১২। যাকাত অর্থ কী?
উঃ যাকাত অর্থ হলো- বৃদ্ধি পাওয়া বা পবিত্রতা।
১৩। ‘মীরাস’ শব্দের অর্থ কী?
উঃ মীরাস অর্থ হলো মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ বা উত্তরাধিকারী।
১৪। বাইয়ে মুশারাকা এর সংজ্ঞা দাও।
উঃ দুই বা ততোধিক ব্যক্তির মূলধন সংগ্রহ করে সক্রিয় ব্যবসায় অংশগ্রহণকে মুশারাকা বলে।
১৫। ‘মুদারাবা’ অর্থ কী?
উঃ মুদারাবা অর্থ হলো সঞ্চয় হিসাব।
১৬। মুরাবাহা কী?
উঃ ক্রয়মূল্যের সাথে মুনাফা সংযুক্তমূলক ব্যবসায়কে মুরাবাহা বলে।
১৭। ‘মুনাফা’ শব্দের অর্থ কী?
উঃ ‘মুনাফা’ শব্দের অর্থ লাভ।
১৮। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের মালিক কে?
উঃ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের মালিক হলো রাষ্ট্র বা সরকার।
১৯। ‘মুনাফা’ শব্দের অর্থ কী?
উঃ ‘মুনাফা’ শব্দের অর্থ লাভ।
২০। গণিমত কী?
উঃ গণিমত হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ।
২১। ‘বাই’ অর্থ কী?
উঃ ‘বাই’ অর্থ ক্রয়-বিক্রয়।
২২। ‘বাইয়ে সালাম’ কী?
উঃ তাৎক্ষণিক মূল্য পরিশোধ করে ভবিষ্যতে পণ্য সরবরাহের শর্তে শরীয়াহ অনুমোদিত পন্থায় ক্রয়-বিক্রয় করাকে বাইসালাম বলে।
২৩। ‘ওয়াকফ’ ভূমি কী?
উঃ মুসলমানদের দানকৃত সম্পত্তিকে ওয়াকফ ভূমি/সম্পত্তি বলা হয়।
২৪। ঘোড়ার যাকাত কে প্রবর্তন করেন?
উঃ ঘোড়ার যাকাত হযরত উমর (রা.) প্রবর্তন করেন।
২৫। ‘মুস’ কী?
উঃ গণিমতের মালের এক পঞ্চমাংশকে আল খুমুস বলা হয়।
২৬। সমাজতন্ত্র কী?
উঃ “সমাজতন্ত্র হচ্ছে এমন এক সমাজ ব্যবস্থা যেখানে জীবনযাত্রার প্রধান মাধ্যমগুলোর মালিক হচ্ছে রাষ্ট্র।রাষ্ট্রের লক্ষ্য হচ্ছে সকলের সমান কল্যাণ সাধন করা।”
২৭। যাবিল ফুরুজদের সংখ্যা কত?
উঃ যাবিল ফুরুজ্জদের সংখ্যা মোট ১৩ জন। যথা : চারজন পুরুষ : পিতা, দাদা, স্বামী, বৈপিতৃয় ভাই।নয়জন মহিলা : স্ত্রী, কন্যা, পুত্রের কন্যা, সহোদরি, বোন, বৈপিতৃয় বোন, বৈমাত্রেয় বোন, মাতা, দাদি এবং নানি।
২৮। ‘কিতাবুল খারাজ’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ ইমাম আবু ইউসুফ।
২৯। মুনাফা বলতে কি বুঝ?
উঃ পণ্যের ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয় মূল্য নির্ধারণের জন্য পণ্যের ক্রয় মূল্যের উপর যে অতিরিক্ত অর্থ ধার্য করা হয় তাই মুনাফা।
৩০। ইসলামি ব্যাংকিং বলতে কি বুঝ?
উঃ ইসলামি ব্যাংকি বলতে এমন ব্যাংকি কার্যক্রমকে বুঝায় যা ইসলামি শরীয়াত প্রদত্ত নীতিমালার আলোকে পরিচালিত হয়।
৩১। মুদারিব অর্থ কি?
উঃ মুদারিব অর্থ হলো সঞ্চয় হিসাব।
৩২। ‘সুদ’ বলতে কি বুঝ?
উঃ একটি নির্দিষ্ট ব্যবধানে নির্দিষ্ট পরিমাণ পণ্যের বা অর্থের উপর নির্ধারিত সময়ে নির্দিষ্ট করে যে অতিরিক্ত অর্থ বা পণ্যে আদায় করাই হচ্ছে সুদ বা রিবা।
৩৩। ইসলামি অর্থনীতি বলতে কি বুঝ?
উঃ আল্লাহ রাব্বুল আলামীন-এর কুরআন ও রাসুল (সা.)-এর সুন্নাহর অন্তর্নিহিত মূল্যবোধকে ধারণ করে ইসলামি কাঠামোর আলোকে যে অর্থব্যবস্থা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাই ইসলামি অর্থনীতি।
৩৪। ইসলাম কি ধরনের জীবনব্যবস্থা?
উঃ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা ।
৩৫। কর কি?
উঃ রাষ্ট্রীয় ব্যয় নির্বাহের জন্য সরকার জনগণের কাছ থেকে বাধ্যতামূলক যে অর্থ আদায় করে তাকে কর বলে ।
৩৬। মালিকানা কাকে বলে?
উঃ কোনো বস্তু বা বিষয়ের উপর নিরঙ্কুশ অধিকারকে মালিকানা বলে।
৩৭। হাক্কুল ইবাদ কাকে বলে?
উঃ কোনো বিষয়ের উপর মানুষের অধিকারকে হাক্কুল ইবাদ বলে।
৩৮। ‘আরিফ’ কে?
উঃ আরিফ হচ্ছে যাকাত প্রাপকদের অনুসন্ধানকারী।
৩৯। ‘ইকতা’ মানে কি?
উঃ ইকতা মানে কাউকে কাতিয়া তথা এক টুকরো জমি বরাদ্দ দেয়া।
৪০। হিমা কাকে বলে?
উঃ এক বা একাধিক ব্যক্তি কোন জমির মালিক হলে তাদের সামষ্টিক প্রয়োজনে যে জমি ব্যবহার করবেন তাকে হিমা পদ্ধতি বলে ।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ইসলামি অর্থনীতি বলতে কী বুঝ? ১০০%
২। ইসলামি বিমা বলতে কী বুঝ? ১০০%
৩। বাইয়ে-সালাম/মুদারাবাহ বলতে কী বুঝায়? ১০০%
৪। ইসলামি ব্যাংকের সংক্ষিপ্ত পরিচয় দাও। ১০০%
৫। মুশারাকা কী? সংক্ষেপে আলোচনা কর। ১০০%
৬। যাকাত ও করের মধ্যে পার্থক্যসমূহ লিখ। ১০০%
৭। বায়তুল মালের আয়ের উৎসসমূহ বর্ণনা কর। ১০০%
৮। প্রচলিত ব্যাংক ও ইসলামি ব্যাংকের চারটি পার্থক্য লিখ। ১০০%
অথবা, প্রচলিত বিমা ও ইসলামি বিমার মধ্যে পার্থক্য লিখ।
৯। ইসলাম অর্থনীতিতে ভূমি বলতে কি বুঝ? ১০০%
১০। ইসলামি অর্থব্যবস্থার চারটি বৈশিষ্ট্য লিখ। ১০০%
১১। পুঁজিবাদী অর্থব্যবস্থার চারটি বৈশিষ্ট্য লিখ। ৯৯%
১২। সংক্ষেপে ইসলামি ব্যাংকের কার্যাবলি লিখ। ৯৯%
১৩। ইসলামি বিমার মূলনীতি সংক্ষেপে বর্ণনা কর। ৯৯%
১৪। উৎপাদনের চারটি উপাদান বর্ণনা কর। ৯৮%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। ইসলামি অর্থব্যবস্থার উতস,
পরিধি ও বৈশিষ্ট্য আলোচনা কর। ১০০%
২। শ্ৰম কী? উৎপাদনের উপাদান হিসাবে শ্রমের গুরুত্ব আলোচনা কর। ১০০%
৩। দারিদ্র্য কী? দারিদ্র্য দূরীকরণে যাকাতের ভূমিকা আলোচনা কর। ১০০%
অথবা, ইসলামি অর্থব্যবস্থায় যাকাতের গুরুত্ব বর্ণনা কর।
৪। ইসলামি অর্থব্যবস্থা কি? ইসলামি অর্থব্যবস্থায় আয় ও ব্যয়ের ধারণা ব্যাখ্যা কর। ১০০%
৫। ইসলামি ব্যাংকের বিনিয়োগের খাতসমূহ আলোচনা কর। ১০০%
৬। ইসলামি অর্থনীতি/অর্থব্যবস্থার ও পুঁজিবাদী অর্থনীতির তুলনামূলক আলোচনা কর। ১০০%
৭। ভূমি কী? ভূমির মালিকানা সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি বর্ণনা কর। ১০০%
৮। ইসলামি ব্যাংক কি? ইসলামি ব্যাংকের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বর্ণনা কর। ১০০%
৯। উশর ও খারাজ কী? ইসলামি অর্থনীতিতে উশর ও খারাজের গুরুত্ব আলোচনা কর। ১০০%
১০। আধুনিক অর্থব্যবস্থার সাথে ইসলামি অর্থব্যবস্থার পার্থক্য আলোচনা কর। ১০০%
১১। ইসলামি ব্যাংকের বিনিয়োগ পদ্ধতিসমূহ আলোচনা কর। ৯৯%
১২। ইসলামি ব্যাংকের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা কর। ৯৯%
১৩। মূলধনের সংজ্ঞা দাও। উৎপাদনের ক্ষেত্রে মূলধনের গুরুত্ব আলোচনা কর। ৯৮%
১৪। মালিকানা লাভের উপায় হিসেবে ইসলামের উত্তরাধিকার নীতি ও পদ্ধতি ব্যাখ্যা কর। ৯৮%

Leave a Reply