
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-WID, GAD, CEDAW, NBFO, NIMC, UNIFEM, INSTRAW, CSW.
উঃ WID: Women In Development.
GAD: Gender And Development.
CEDAW: Convention on the Elimination of all forms of Discrimination Against Women.
২। বিশ্বের প্রথম নারী রাষ্ট্রপতি কে?
উঃ ইসাবেলা পেরণ (আর্জেন্টিনা)।
৩। যৌতুক কী?
উঃ বিয়ের সময় পাত্রপক্ষ কনেপক্ষের কাছে দাবি জানিয়ে যে সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি আদায় করে তাকেই এক কথায় যৌতুক বলে।
৪। বিধবা বিবাহ কে প্রচলন করেন?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
৫। আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালিত হয়?
উঃ ৮ মার্চ তারিখে।
৬। কোন দশককে আন্তর্জাতিক নারী দশক বলা হয়?
উঃ ১৯৭৬-১৯৮৫ সালকে আন্তর্জাতিক নারী দশক বলা হয়।
৭। বাংলাদেশে কত সালে যৌতুক নিরোধ আইন পাস হয়েছিল?
উঃ ১৯৮০ সালে।
৮। Eco-feminism কী?
উঃ Eco-feminism শব্দের অর্থ হলো পরিবেশ নারীবাদ।এটি একটি বিশেষ দার্শনিক অবস্থান তথা দৃষ্টিভঙ্গি যা সমাজে নারীর ন্যায্য অধিকার ও পরিবেশবিপর্যয় রোধকল্পে পরিবেশের সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে।
৯। সিডো কী?
উঃ সিডো হলো নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূর করার একটি আন্তর্জাতিক সনদ।
১০। নারীর ক্ষমতায়নের দুটি কৌশল উল্লেখ কর।
উঃ নারীর ক্ষমতায়নের দুটি কৌশল হলো- ১. অর্থনৈতিক ক্ষমতায়ন ও ২. নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।
১১। মেরি ওলস্টোন ক্রাফট কে ছিলেন?
উঃ আধুনিক নারীবাদী চিন্তাজগতের এক অন্যতম পথিকৃৎ।
১২। কোন ঘোষণাকে “Common Law of Mankind” বলা হয়?
উঃ ১৯৪৮ সালের সর্বজনীন মানবাধিকার ঘোষণাকে “Common Law of Mankind” বলা হয়।
১৩। গণমাধ্যম কী?
উঃ গণমাধ্যম হচ্ছে “জনগণের মাধ্যম”।
১৪। বাংলাদেশে নারী নির্যাতনের তিনটি কারণ উল্লেখ কর।
উঃ বাংলাদেশে নারী নির্যাতনের তিনটি কারণ হলো-
১. ধর্মীয় কুসংস্কার, ২. দারিদ্র্য ও ৩. যৌতুক প্রথা।
১৫। “The Subjugation of Women” বইটির লেখক কে?
উঃ জন স্টুয়ার্ট মিল।
১৬। পিতৃতন্ত্রের তিনটি সংস্থার নাম লিখ।
উঃ পিতৃতন্ত্রের তিনটি সংস্থার নাম হলো- ১. পরিবার, ২. সমাজ ও ৩. রাষ্ট্র।
১৭। ‘Feminism’ শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
উঃ ‘ফ্রেঞ্জ উইমেন্স সাফ্রেজ সোসাইটি’ এর প্রতিষ্ঠাতা হুবারটিন অকলার্ট ১৮৭৬ সালে।
১৮। নারীবাদের উৎপত্তি কোথায় ঘটেছিল?
উঃ নারীবাদের উৎপত্তি ঘটেছিল পশ্চিম ইউরোপ ও অমেরিকার উদার ও গণতান্ত্রিক রাজনৈতিক ঐতিহ্যের মাধ্যমে।
১৯। নারী ও রাজনীতি কী?
উঃ নারী ও রাজনীতি হচ্ছে সে শাস্ত্র বা জ্ঞানের সে বিশেষ শাখা যা মানুষ তথা নারী ও পুরুষ নিয়ে গঠিত সমাজকে বিশ্লেষণ করে।নারীর ভোটাধিকার ও রাজনৈতিক ক্ষমতা এবং অর্থনৈতিক কর্মকান্ডে নারীর ভূমিকা নির্ধারণ করে।
২০। দুইজন উদারপন্থি নারীবাদীর নাম লিখ।
উঃ দুইজন উদারপন্থি নারীবাদীর নাম হলো-১. মেরি ওলস্টোন ক্র্যাফট ও ২. বেটি ফ্রাইডেন।
২১। নারীরা দ্বৈত ভূমিকা কি?
উঃ নারীর দ্বৈত ভূমিকা হলো তার পারিবারিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক কর্মক্ষেত্রে নারীর দায়িত্ব ও কর্তব্যবোধ।
২২। ব্রিটিশ ভারতে নারীরা কখন ভোটাধিকার লাভ করে?
উঃ ১৯৩৫ সালে।
২৩। জেন্ডার কি?
উঃ নারী ও পুরুষ সম্পর্কীয় মনস্তাত্ত্বিক সামাজিক ও সাংস্কৃতিক বোধ হচ্ছে জেন্ডার।
২৪। বিশ্বে প্রথম নারী অধিকার বিষয়ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উঃ মেক্সিকোতে।
২৫। “The Subjection of Women” বইটির লেখক কে?
উঃ জন স্টুয়ার্ট মিল।
২৬। নারীবাদ কি?
উঃ নারীবাদ হলো এক ধরণের মতবাদ যা সামাজিক আন্দোলনের মাধ্যমে নারী সম্পর্কিত গতানুগতিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে লিঙ্গভিত্তিক বৈষম্য বিলোপ এবং পুরুষের মতো নারীর সমান অধিকার অর্জনে প্রয়াসি।
২৭। UNIFEM কত সালে গঠিত হয়?
উঃ UNIFEM ১৯৭৬ সালে গঠিত হয়।
২৮। বাংলাদেশে এসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি কী?
উঃ বাংলাদেশে এসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।
২৯। প্রথম বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উঃ মেক্সিকোতে (১৯৭৫)।
৩০। ২০১১ সালের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য কী?
উঃ ২০১৯ সালের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য হলো “সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো।”
৩১। উদার নারীবাদের প্রবক্তা কে?
উঃ মেরি ওলস্টোন ক্রাফট L
৩২। “A Vendication of the Rights of Women” গ্রন্থের লেখক কে?
উঃ ব্রিটিশ লেখিকা Mary Wallston Craft.
৩৩। নারীর ক্ষমতায়ন কী?
উঃ নারীর ক্ষমতায়ন হলো বস্তুগত, মানবিক ও বুদ্ধিবৃত্তিক সম্পদের উপর নারীর নিয়ন্ত্রণের ক্ষমতা।
৩৪। ‘Suversive Women’ গ্রন্থটির লেখক কে?
উঃ সাসকিয়া উইরিঙ্গা (Saskia Wieringa).
৩৫। ১৯৬৩ সালে প্রকাশিত বেটি ফ্রাইডেনের আলোড়ন
সৃষ্টিকারী বইটির নাম কি?
অথবা, Betty Freidebn-এর বিখ্যাত বইয়ের নাম কি?
উঃ ১৯৬৩ সালে প্রকাশিত বেটি ফ্রাইডেনের আলোড়ন সৃষ্টিকারী বইটির নাম— ‘The Feminine Mystique’.
৩৬। বিশ্বের সর্বপ্রথম নারীর ভোটাধিকার প্রদান করে কোন দেশে এবং কত সালে?
উঃ নিউজিল্যান্ড, ১৮৯৩ সালে (সীমিত আকারে)।
৩৭। The Second Stage গ্রন্থটি কার লেখা?
উঃ বেটি ফ্রাইডেন (Betty Freideon) |
৩৮। French Women’s Suffrage Society-এর প্রতিষ্ঠাতা কে?
উঃ French Women’s Suffrage Society-এর প্রতিষ্ঠাতা Hubertine ‘Auclert (হুবারটিন অকলার্ট)।
৩৯। ‘Feminism’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উঃ ‘Feminism’ শব্দটি ফরাসি শব্দ Femme থেকে এসেছে।
৪০। ‘Eco-Feminism’-এর অর্থ কি?
অথবী, Environment Feminism এর অর্থ কি?
উঃ পরিবেশ নারীবাদ।
৪১। কৃষ্ণাঙ্গ নারীবাদ কি?
উঃ কৃষ্ণাঙ্গ নারীবাদ হলো কৃষ্ণাঙ্গ (কালো) নারীদের জাতি, বর্ণ, লিঙ্গ ও শ্রেণিগত বৈষম্য এবং নিপীড়ন থেকে মুক্তির প্রক্রিয়া।
৪২। যৌন হয়রানী কি?
উঃ যৌন হয়রানি হচ্ছে অযাচিত যৌন প্রকৃতির কোনো আচরণ অথবা অন্য কোনো ধরনের যৌন আচরণ যা কর্মক্ষেত্রে কোনো পুরুষ বা নারীর মর্যাদাহানি করে।
৪৩। রাজনৈতিক অংশগ্রহণ কি? ৯৯%
উঃ রাজনৈতিক অংশগ্রহণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রতিনিধি নির্বাচনে ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করে।
৪৪। নারীর প্রতি সহিংসতা বলতে কি বোঝায়?
উঃ নারীর প্রতি সহিংসতা বলতে কোনো নারীর উপর হুমকি বা বল প্রয়োগের মাধ্যমে অনইচ্ছাকৃত কাজ করানোকে বোঝায়।
৪৫। সেক্স বলতে কি বুঝায়?
অথবা, Sex (সেক্স) কী?
উঃ নারী ও পুরুষের জৈবিক চাহিদা হলো সেক্স।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পুরুষতান্ত্রিক মতাদর্শ কী? ১০০%
২। নারীর দ্বৈত ভূমিকা বলতে কী বোঝ? ১০০%
৩। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বলতে কী বোঝ? ১০০%
অথবা, নারীর ক্ষমতায়ন বলতে কি বুঝ?
৪। নারীর রাজনৈতিক অংশগ্রহণ বলতে কী বোঝ? ১০০%
৫। নারী ও রাজনীতি কী? নারী দশকের লক্ষ্য কী? ১০০%
৬। মার্কসীয় ও চরমপন্থী নারীবাদ আলোচনা কর। ১০০%
৭। লিঙ্গভিত্তিক সন্ত্রাসের সংজ্ঞা দাও। ১০০%
৮। নারীদের আইনগত অধিকার বলতে কী বোঝ? ১০০%
৯। নারীর ক্ষমতায়নে NGO-এর ভূমিকা লিখ। ১০০%
১০। নারী উন্নয়ন কৌশল বা নীতিমালা কী? ১০০%
অথবা, নারী আন্দোলনের কৌশলসমূহ বর্ণনা কর।
১১। নারীর প্রতি সহিংসতা বলতে কি বুঝ? ১০০%
১২। জেন্ডার শ্রম বিভাজন ও জেন্ডার বৈষম্য কী? ৯৯%
অথবা, জেন্ডার কি? জেন্ডারের বৈশিষ্ট্য কী কী?
১৩। নারী নির্যাতন প্রতিরোধে তোমার সুপারিশ কি? ৯৯%
১৪। পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক সমাজ বলতে কি বুঝ? ৯৮%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। বাংলাদেশে নারী আন্দোলনের মূল ইস্যুসমূহ আলোচনা কর। ১০০%
২। নারী উন্নয়নের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ ব্যাখ্যা কর। ১০০%
৩। নারী উন্নয়ন কি? নারী উন্নয়নে জাতিসংঘের ভূমিকা আলোচনা কর। ১০০%
৪। বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে নারীর অধিকারসমূহ আলোচনা কর। ১০০%
৫। বাংলাদেশের সংবিধানে সন্নিবেশিত নারীর অবদান ও অধিকারসমূহ আলোচনা কর। ১০০%
৬। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীর অবদান আলোচনা কর। ১০০%
৭। শিক্ষাক্ষেত্রে ও রাজনীতিতে বাংলাদেশের নারীর অবস্থান বর্ণনা কর। ১০০%
৮। লিঙ্গভিত্তিক সন্ত্রাস কি? নারীর বিরুদ্ধে সন্ত্রাস দূরীকরণের উপায়সমূহ আলোচনা কর। ১০০%
৯। নারী উন্নয়ন কি? নারী উন্নয়নের বিভিন্ন কৌশল আলোচনা কর। ১০০%
১০। যৌতুক কি? বাংলাদেশের সমাজে যৌতুকের কারণগুলো আলোচনা কর। ১০০%
১১। বাংলাদেশের প্রশাসনে ও স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অবস্থান ব্যাখ্যা কর। ৯৯%
১২। নারী ও রাজনীতি কি? নারী ও রাজনীতি অধ্যয়নের গুরুত্ব আলোচনা কর। ৯৯%
১৩। নারীর অধস্তনতা কি? নারীর অধস্তনতার কারণসমূহ আলোচনা কর। ৯৯%
১৪। “বাংলাদেশ জাতীয় নারী উন্নয়ন নীতিমালা-২০১১” সম্পর্কে আলোচনা কর। ৯৮%

Leave a Reply