অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ নন-মেজর বিষয়ঃ রসায়ন ১: ২১২৮০৭ রকেট স্পেশাল সাজেশন

অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন
অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। মাপনের যথার্থতা বলতে কি বুঝ?
উঃ যথার্থভাবে পরিমাপনকে মাপনের যথার্থতা বলে।
২। আউফবাউ নীতি কি?
উঃ নিম্ন শক্তিস্তরের অধিক স্থিতিশীলতার কারণে পরমাণুতে ইলেকট্রন প্রথমে নিম্নশক্তির অরবিটালে প্রবেশ
করে এবং ক্রমান্বয়ে উচ্চশক্তিস্তরের অরবিটালে প্রবেশ করে। ইলেকট্রন দ্বারা এভাবে অরবিটাল পূর্ণ করার নীতিকে আউফবাউ নীতি বলে।
৩। ইলেকট্রন আসক্তি বলতে কি বুঝ?
উঃ গ্যাসীয় অবস্থায় এক মোল বিচ্ছিন্ন পরমাণুর প্রত্যেকটির বহিঃস্তরে একটি একটি করে এক মোল
ইলেকট্রন সংযুক্ত করে এক মোল একক ঋণাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, তাকে ইলেকট্রন আসক্তি বলে।
৪। সম-আয়ন প্রভাব কি?
সমআয়ন প্রভাব কি?
উঃ সম-আয়ন বিশিষ্ট দুটি তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণ একত্রে মিশ্রিত করলে উভয়ের বিয়োজন মাত্রা হ্রাস পায়। তবে দুটি পদার্থের মধ্যে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য হলে তার বিয়োজন মাত্রা বিশেষভাবে হ্রাস পায়। একে সমআয়ন প্রভাব বলে।
৫। স্পিন কোয়ান্টাম সংখ্যা কি?
উঃ যে কোয়ান্টাম সংখ্যা নিজ অক্ষের উপর ইলেকট্রনের ঘূর্ণনের দিক নির্দেশ করে তাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে একে (S) দ্বারা প্রকাশ করা হয়।
৬। কলিগেটিভ ধর্ম বলতে কি বুঝ?
উঃ লঘু দ্রবণের যেসব ভৌত ও রাসায়নিক ধর্মাবলি কেবলমাত্র দ্রবণে উপস্থিত দ্রব্যের অণু বা কণা সংখ্যার উপর নির্ভর করে কিন্তু দ্রব্যের প্রকৃতি বা আণবিক গঠনের উপর নির্ভর করে না বলে তাদেরকে কলিগেটিক ধর্ম বলে।
৭। অরবিটাল কী?
উঃ কোন পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে যে নির্দিষ্ট ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন ঘনত্ব পাওয়ার সম্ভাবনা বেশি তাকে অর্বিটাল বলে।
৮। সংকরায়ন কাকে বলে?
উঃ কোন পরমাণুর যোজ্যতাস্তরের একাধিক ভিন্ন শক্তির অরবিটাল মিশ্রিত হয়ে সমশক্তির সমসংখ্যক জ্যামিতিক গঠন বিশিষ্ট নতুন অরবিটাল তৈরির প্রক্রিয়াকে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বলে।
৯। দ্রাব্যতা কাকে বলে?
উঃ কোন নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে দ্রবের সে পরিমাণকে ঐ তাপমাত্রায় ঐ দ্রবের দ্রাব্যতা বলে। যেমন- 80°C তাপমাত্রায় 100 গ্রাম পানিতে 36 গ্রাম NaCl দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে। সুতরাং 80°C তাপমাত্রায় পানিতে NaCl এর দ্রাব্যতা 36।
১০। গ্রিগনার্ড বিকারক কী?
উঃ অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গ্রিগনার্ড বিকারক বলে। R-MgX দ্বারা একে প্রকাশ করা হয়।
১১। Cu-এর ইলেকট্রন বিন্যাস কর।
১২। অ্যালকিন কী?
উঃ যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে একটি
মাত্র কার্বন- কার্বন দ্বি-বন্ধন (>C = C<) থাকে তাদেরকে
অ্যাপকিন বলে । যেমন : ইথিন (H2C = CH2)।
১৩। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি?
উঃ দুই ও তিন বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বনকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে।
১৪। গ্যাসের ব্যাপন কী?
উঃ নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের ব্যাপন হার
তার ঘনত্বের বর্গমূলের ব্যাস্তানুপাতিক।
১৫। বিক্রিয়ার সাম্যাবস্থা বলতে কি বুঝ?
উঃ কোন নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোন উভমুখী বিক্রিয়ার যে অবস্থায় সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ এবং
পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ পরস্পর সমান হয়, সেই অবস্থাকে রাসায়নিক সাম্যাবস্থা বলে।
১৬। ইলেক্ট্রোফিলিক বিকারক কী?
উঃ যে সকল বিকারকসমূহ সাধারণত ঋণাত্বক চার্জযুক্ত
এবং এরা পরমানুর ঋণাত্বক চার্জ অর্থাৎ ইলেকট্রনের প্রতি
আকর্ষিত হয়। সে সকল বিকারককে ইলেকট্রনাকর্ষি বা
ইলেকট্রোফিলিক বিকারক বলে।
১৭। H2O-এর অনুবন্ধী অম্লের সংকেত লিখ।
উঃ H2O এর অনুবন্ধী অম্লের সংকেত হলো : H3O+
১৮। আদর্শ গ্যাস কী?
উঃ যে গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল চার্লস ও
অ্যাভোগ্রেড্রোর সূত্র মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলে।
১৯। আধুনিক পর্যায় সারণির একটি ত্রুটি লিখ।
উঃ হাইড্রোজেন অবস্থান সম্পর্কে আধুনিক পর্যায় সারণি কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা এখনো দিতে পারে না।
হাইড্রোজেনের বৈশিষ্ট্য ক্ষারিয় ধাতু ও হ্যালোজেন উভয় গ্রুপের মৌলের সাথে মিলে যায়।
২০। 0.05M H2SO4 দ্রবণের pH মান হিসাব কর।
২১। নিউক্লিয়ার বন্ধন শক্তি কি?
উঃ কোন পরমাণুর নিউক্লিয়াসকে বিশ্লিষ্ট করে তা বিভিন্ন উপাদান নিউক্লিয়াকে পৃথক করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে সংশ্লিষ্ট নিউক্লিয়াসের নিউক্লিয়ার বন্ধন শক্তি বলে ।
২২। কোয়ান্টাম সংখ্যা কী?
উঃ যে সকল সংখ্যা দ্বারা পরমাণুতে অবস্থিত ইলেকট্রনের
শক্তিস্তরের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং
নিজ অক্ষের উপর ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশ করা
তাদেরকে কোয়ান্টাম সংখ্যা বলে।
২৩। মাপনের সূক্ষ্মতা বলতে কি বুঝ?
উঃ একই বিষয়ের উপর পর পর কিছু পরিমাপের মধ্যে
মিলকেই প্রযুক্ত বিশ্লেষণের যথার্থতা বা সূক্ষতা বলা হয়।
২৪। M কক্ষপথে অবিটালের সংখ্যা কত?
উঃ M কক্ষপথে অর্বিটালের সংখ্যা 5টি।
২৫। অনুবন্ধী অম্ল কি?
উঃ কোন ক্ষারক প্রোটন গ্রহণের পর যে এসিডে পরিণত হয় তাকে উক্ত ক্ষারকের অনুবন্ধী এসিড বলে।
২৬। অ্যালকাইল মূলক কাকে বলে?
উঃ CH3 মূলককে বলা হয় অ্যালকাইল মূলক।
২৭। গ্যাসের সংকট তাপমাত্রা কি?
উঃ প্রত্যেক গ্যাসেরই এমন একটি তাপমাত্রা আছে যে তাপমাত্রার উপরে ঐ গ্যাসকে ইচ্ছামত চাপ প্রয়োগ করে ও তরলে পরিণত করা যায় না, অথচ ঐ তাপমাত্রা বা তার নিচের যে কোন তাপমাত্রায় ঐ গ্যাসকে প্রয়োজনীয় চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায়। তাকে সে গ্যাসের সংকট তাপমাত্রা
বলে। যেমন CO2 এর সংকট তাপমাত্রা হল 31.1°C।
২৮। অ্যারোমেটিক নিউক্লিয়াস বলতে কি বোঝ?
উঃ অ্যারোমেটিক যৌগে অবস্থিত নিউক্লিয়াসকে বলা হয় ।
২৯। আধুনিক পর্যায় সূত্রটি লিখ।
উঃ আধুনিক পর্যায় সূত্র : মৌলসমূহের ভৌত ও
রাসায়নিক ধর্মাবলি তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে
সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়।
৩০। অরবিট কি?
উঃ পরমাণুতে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন আবর্তনের জন্য কতগুলো নির্দিষ্ট শক্তি সম্পন্ন কক্ষপথ রয়েছে যাদের প্রত্যেকটিকে এক একটি শক্তিস্তর বলা হয়। এই প্রধান শক্তিস্তরই অরবিট নামে পরিচিত।
৩১। বোর ব্যাসার্ধের মান কত?
৩২। সাম্যাংক কি?
উঃ কোন নির্দিষ্ট তাপমাত্রায় যেকোনো রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় উৎপন্ন পদার্থসমূহের গাঢ়ত্বের গুণফলকে বিক্রিয়ক পদার্থসমূহের গাঢ়ত্বের গুণফল দ্বারা ভাগ করলে প্রাপ্ত ভাগফল সর্বদা একটি ধ্রুব রাশি হয়। এই ধ্রুবককেই সাম্যধ্রুবক বা সাম্যাংক বলে।
৩৩। কোমল অম্ল কি?
উঃ যে সকল অম্ল বৃহৎ আকারবিশিষ্ট সহজেই পোলারায়ন করা সম্ভব এবং নিম্ন তাড়িৎ ধনাত্মক আধান বিশিষ্ট তাদেরকে কোমল অম্ল বলে।
৩৪। বাষ্পচাপ কি?
উঃ কোন নির্দিষ্ট তাপমাত্রায় কোন তরল পদার্থের বাষ্প তার তরলের সাথে সাম্যাবস্থায় থেকে তরলের উপরিভাগে যে চাপ প্রয়োগ করে তাকে ঐ তাপমাত্রায় তরলের বাষ্পচাপ বলে।
৩৫। বন্ধনক্রম কি?
উঃ কোন অণু বা আয়নের বন্ধনী আণবিক অর্বিটালের ইলেকট্রন সংখ্যা বন্ধন বিরোধী আণবিক অর্বিটালের ইলেকট্রন সংখ্যার পার্থক্যকে ২ দ্বারা ভাগ করলে যে রাশি পাওয়া যায় তাকে বন্ধনক্রম বলে।
৩৬। ফরমালিন কি?
উঃ ৩০-৪০% ফরমালডিহাইডের জলীয় দ্রবণকে ফরমালিন বলে।
৩৭। সন্নিবেশ বন্ধনের সংজ্ঞা লিখ।
উঃ দুটি পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন সৃষ্টির জন্য প্রয়োজনীয় ইলেকট্রন যুগল যদি একটি পরমাণু সরবরাহ করে এবং অপর পরমাণুটি কোন ইলেকট্রন যোগান না দিয়েই ঐ ইলেকট্রন যুগল সরবরাহকারী পরমাণুর সাথে সমভাবে শেয়ার করে তা পরমানুদ্বয়ের মধ্যে যে বন্ধন গঠন করে তাকে সন্নিবেশ বন্ধন বলে ।
৩৮। গড় বিচ্যুতি কি?
উঃ সমজাতীয় রাশিসমূহের সাথে ঐ রাশিগুলোর গড়ের পার্থক্যের গড়মানকে গড় বিচ্যুতি বলে।
৩৯। d-block মৌল কি?
উঃ যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস এর ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রিনটি d অরবিটাল উপস্থিত থাকে তাকে d বক (d-block) মৌল বলে।
৪০। এস্টারমূলকের গাঠনিক সংকেত লিখ।
৪১। আংশিক চাপ কী?
উঃ নির্দিষ্ট তাপমাত্রায় একটি গ্যাস মিশ্রণের কোনো একটি উপাদান মিশ্রণের সবটুকু উপাদান এককভাবে দখল করলে যে চাপ প্রয়োগ করবে তাকে ঐ উপাদান গ্যাসের আংশিক চাপ বলে।
৪২। সান্দ্রতা কী?
উঃ যে ধর্মের দরুন প্রবাহী তার অভ্যন্তরস্থ বিভিন্ন স্তরের আপেক্ষিক বেগ রোধ করার চেষ্টা করে তাকে ঐ প্রবাহীর সান্দ্রতা বলে।
৪৩। পর্যায়ভিত্তিক ধর্ম বলতে কী বুঝ?
উঃ মৌলসমসূহের ইলেকট্রন বিন্যাসভিত্তিক পরিবর্তনশীল ধর্মসমূহকে পর্যায়বৃত্ত বা পর্যায়ভিত্তিক ধর্ম বলা হয়।
৪৪। তেজস্ক্রিয় আইসোটোপ কী?
উঃ যে সব পরমাণুর প্রোটন সংখ্যা বা পারমানবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন সেসব পরমাণুকে
পরস্পরের আইসোটোপ বলে। তেজস্ক্রিয় পরমাণুর আইসোটোপকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে। আইসোটোপকে তেজষ্ক্রিয় আইসোটোপ বলে।


খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যগুলো লিখ। ১০০%
২। কোনো বিক্রিয়ার Kp ও Kc-এর মধ্যে সম্পর্ক নির্ণয় কর। ১০০%
অথবা, Kp ও Kc-এর সম্পর্ক স্থাপন কর।
৩। বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে না কেন? ১০০%
৪। রাউল্টের বাষ্পীয় চাপ অবনমন সূত্রটির গাণিতিক উপপাদন কর। ১০০%
৫। আয়নীকরণ বিভব কি? অক্সিজেন অপেক্ষা নাইট্রোজেনের আয়নীকরণ বিভব বেশি কেন? ১০০%
৬। অ্যালডিহাইড ও কিটোনের পার্থক্য লিখ। ১০০%
৭। C₂H₅OH জৈব যৌগ হওয়া সত্ত্বেও পানিতে দ্রবণীয়-ব্যাখ্যা কর। ১০০%
৮। কিরূপে 1°, 2° ও 3° অ্যালকোহলের মধ্যে পার্থক্য নির্ণয় করবে। ১০০%
৯। সিগমা (σ) ও পাই (π) বন্ধনের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
১০। প্রমাণ বিচ্যুতি কি? ভুলের উতসসমূহ কি কি? ১০০%
১১। সন্নিবেশ বন্ধন বলতে কি বুঝ? উদাহরণসহ ব্যাখ্যা কর। ৯৯%
১২। হাইড্রোজেন বন্ধন কি? পানিতে কিভাবে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়? ৯৯%
১৩। হাইব্রিডাইজেশন কি? মিথেন অণুর জ্যামিতিক গঠন আলোচনা কর। ৯৯%
১৪। অম্ল ও ক্ষারকের প্রোটনীয় মতবাদ ব্যাখ্যা কর। ৯৯%
১৫। পানির দশা চিত্র অঙ্কন কর। ৯৯%
১৬। ভর ক্রিয়া সূত্রের বর্ণনা ও ব্যাখ্যা কর। ৯৯%
১৭। পর্যায় সারণিতে নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান বর্ণনা কর। ৯৮%
১৮। C₂H₅ যৌগে C এর সংকরণ আলোচনা কর। ৯৮%
১৯। সাধারণ তাপমাত্রায় পানি তরল অথচ হাইড্রোজেন সালফাইড গ্যাস ব্যাখ্যা কর। ৯৭%
২০। পৃষ্ঠতল টানের উপর তাপমাত্রার প্রভাব বর্ণনা কর। ৯৭%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। (ক) ইলেকট্রনের দ্বৈত ধর্ম সম্পর্কিত দ্য ব্রগলী মতবাদ আলোচনা কর। ১০০%
(খ) ‘পোলারায়ন কি? ফাজানের নিয়ম উদাহরণসহ আলোচনা কর। ১০০%
২। (ক) জৈব যোগে – COOH ও C = 0 মূলক কিভাবে সনাক্ত করবে? ১০০%
(খ) কার্বনিল যৌগের দুটি সাধারণ প্রস্তুত প্রণালী লিখ। ১০০%
অথবা, অ্যালকিন প্রস্তুতির দুইটি সাধারণ পদ্ধতি বর্ণনা কর।
৩। (ক) নিউক্লিয়ার ফিশন ও নিউক্লিয়ার ফিউশান বিক্রিয়া উদাহরণসহ বর্ণনা কর। ১০০%
(খ) মাপনের নির্ভুলতা ও সূক্ষ্মতার মধ্যে পার্থক্য কি? ব্যাখ্যা কর। ১০০%
৪। (ক) রাসায়নিক বিক্রিয়া ও নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে পার্থক্য লিখ। ১০০%
(খ) VSEPR তত্ত্ব বর্ণনা ও ব্যাখ্যা কর। ১০০%
৫। (ক) PCl₅ = PCl₃ + Cl₂ বিক্রিয়াটির Kp এবং Kc নির্ণয় কর।
(খ) CH₃NH₂ অপেক্ষা অ্যানিলিন দুর্বল ক্ষারক—ব্যাখ্যা কর।
৬। (ক) বাফার দ্রবণ বলতে কি বুঝ? অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া-কৌশল বর্ণনা কর। ১০০%
(খ) লা-শাতেলিয়ার নীতি কি? NH, প্রস্তুতিতে এই নীতির প্রয়োগ বর্ণনা কর। ১০০%
৭। (ক) কলিগেটিভ ধর্মসমূহ কী? এদের মধ্যে মৌলিক বর্ণনা কর। ১০০%
(খ) প্রয়োগ ও সীমাবদ্ধতাসহ হেনরীর সূত্রটি বর্ণনা কর। ১০০%
(গ) ইউরিয়া ও গ্লুকোজের ১% দ্রবণের মধ্যে অসমোটিক চাপের তুলনা কর। ১০০%
অথবা, 27°C তাপমাত্রায় 10% ফ্রুক্টোজ দ্রবণের অসমোটিক চাপ কত?
৮। (ক) আধুনিক পর্যায় সূত্রটি লিখ। ১০০%
(খ) ফসফরাস হুন্ডের নীতি মেনে চলে -ব্যাখ্যা কর। ৯৯%
(গ) প্রমাণ কর আংশিক চাপ = মোল ভগ্নাংশ × মোট
চাপ। ১০০%
৯। (ক) মোলারিটি ও মোলালিটির সংজ্ঞা দাও। এদের মধ্যে কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীর এবং কেন? ১০০%
(খ) 10% Na2CO₃ দ্রবণের মোলারিটি কত? ১০০%
(গ) অ্যালকোহল পানিতে দ্রবণীয় কেন? ১০০%
১০। (ক) সিগমা এবং পাই বন্ধনের পার্থক্য লিখ। ১০০%
(খ) Cl এর ইলেক্ট্রন আসক্তি F অপেক্ষা বেশি কেন? ১০০%
(গ) টীকা লিখ : পলির বর্জন নীতি;কাৰ্বিল অ্যামিন বিক্রিয়া, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া; ক্যানিজারো বিক্রিয়া ; আউফবাউ নীতি : টি.এন.টি, কাৰ্বিল অ্যামিন বিক্রিয়া, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, R.M.S বেগ।
১১। (ক) কোয়ান্টাম সংখ্যা কি n = 4 হলে / ও m এর মান হিসাব করে দেখাও। ৯৯%
(খ) pOH কি? 0.005M H2SO4 দ্রবণের pH pOH
গণনা কর। ৯৯%
(গ) মোলারিটি ও মোলালিটি বলতে কি বোঝ?
১২। (ক) আদর্শ গ্যাস মিশ্রণের ক্ষেত্রে মোল ভগ্নাংশ, আংশিক চাপ ও মোট চাপের মধ্যে সম্পর্ক স্থাপন কর। ৯৯%
(খ) সমযোজী বন্ধনের যোজনী বন্ধন তত্ত্ব বিবৃত কর। ৯৯%
(গ) অ্যালকিন প্রস্তুতির দুইটি সাধারণ পদ্ধতি বর্ণনা কর। ৯৯%
১৩। (ক) অ্যামিন প্রস্তুতির দুটি বিক্রিয়া সমীকরণসহ লিখ। ৯৯%
(খ) ইথিন এর অরবিটাল গঠন আলোচনা কর। ৯৯%
(গ) “বেনজিন অ্যারোমেটিক যৌগ” -ব্যাখ্যা কর। ৯৯%
১৪। (ক) অনুবন্ধী অম্ল কী? উদাহরণ দাও। ৯৮%
(খ) হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণ প্রতিপাদন কর। ৯৮%
(গ) সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয়? আয়নিক
যৌগের সমযোজী বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। ৯৮%
১৫। (ক) সোডিয়াম কার্বোনেটের 0.1M, 250 সি.সি. দ্রবণ তৈরি করতে কতটুকু সোডিয়াম কর্বোনেট প্রয়োজন হবে? ৯৮%
(খ) ব্যাপন ও অনুব্যাপন বলতে কি বুঝ? ৯৮%
(গ) কোমল অম্ল ও কঠিন অম্ল কি? ৯৮%
১৬। (ক) IUPAC পদ্ধতিতে নাম লিখ (যেকোনো পাঁচটি) : বোর্ডের ২০২০, ২০১৯ সালের ১৫ নাম্বার। ২০১৮, ২০১৭ সালেহ ১৭ নাম্বার।
(খ) নিচের বিক্রিয়াগুলো পূর্ণ কর : বোর্ডের ২০২০, ২০১৯ সালের ১৫ নাম্বার। ২০১৮, ২০১৭ সালের ১৭

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079
or 01773270077

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*