অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ নন-মেজর বিষয়ঃ উদ্ভিদবিজ্ঞান-১ রকেট স্পেশাল সাজেশন

অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন
অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন

ক বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পুর্নরুপ (CJD,PSTV,ASBV,PPLO,MLO,AIDS,HIV,TMV,BGA,ICBN)
২। জীবন কি?
উঃ বৃদ্ধি, বিপাক, প্রজনন, অনুভূতি ইত্যাদি বৈশিষ্ট্যসম্পন্ন এবং কিছু রাসায়নিক পদার্থের একটি সুসংগঠিত বিশেষ অবস্থাকে জীবন বলে।
৩। অণুজীব কি?
উঃ যে সকল জীব খালি চোখে দেখা যায় না, শুধু অণুবীক্ষণযন্ত্রের মাধ্যমে দেখা যায় তাদের অণুজীব বলে।
৪। Prion কি?
উঃ Prion হলো ভাইরাসের শূন্য প্রোটিন আবরণ যা মানুষের বহুবিধ রোগ সৃষ্টি করতে পারে।
৫। ক্যাপসোমিয়ার কি?
উঃ ভাইরাসের প্রোটিন আরণের বহিঃস্তরকে ক্যাপসোমিয়ার বলা হয়।
৬। নিউক্লিওক্যাপসিড কি?
উঃ অনেক ভাইরাসের ক্যাপসিড ও নিউক্লিক এসিডের মধ্যে একটি অতিরিক্ত প্রোটিনের স্তর বর্তমান থাকলে তাকে নিউক্লিওক্যাপসিড বলা হয়।
৭। নাইট্রোজেন সংবন্ধনকারী একটি ব্যাকটেরিয়ার নাম লিখ।
উঃ Clostridium
৮। কলিফর্ম ব্যাকটেরিয়া কী?
উঃ Excherichia cdi ধ্বংসকারী ব্যাকটেরিয়াকে কলিফর্ম ব্যাকটেরিয়া বলে।
৯। ট্রালডাকশন-এর সংজ্ঞা দাও।
উঃ যে প্রক্রিয়ার ভাইরাসের মাধ্যমে কোনো একটি ব্যাকটেরিয়া হতে জেনেটিক পদার্থ অপর একটি ব্যাকটেরিয়াতে স্থানান্তরিত হয়ে ঐ ব্যাকটেরিয়াকে নতুন পদ্ধতির একটি ব্যাকটেরিয়াতে পরিণত করে তাকে ট্রান্সডাকশন বলে।
১০। কলেরা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম লিখ।
উঃ Viloria cholerae.
১১। ইউকার্পিক ছত্রাক বলতে কি বুঝ?
উঃ যেসব ছত্রাকের দেহের কিছু অংশ জননাঙ্গে পরিণত হয় তাদেরকে ইউকার্পিক ছত্রাক বলা হয়।
১২। হেটারোক্যারিওসিস কী?
উঃ একই কোষে দুই বা ততোধিক জিনগতভাবে ভিন্ন নিউক্লিয়াসের উপস্থিতিকে হেটারোক্যারিওসিস বলে।
১৩। রাইজোমর্ফ কী?
উঃ অসংখ্য ছত্রাক অনুসূত্র পাশাপাশি যুক্ত থেকে গাঢ় বর্ণের শক্ত দড়ির ন্যায় যে অঙ্গ গঠন করে তাকে রাইজোমর্ফ বলে !
১৪। প্লাজমোগ্যামী কী?
উঃ ছত্রাকের যৌন প্রজননের প্রথম পর্যায় দুটি হ্যাপ্লয়েড কোষের প্রোটোপ্লাজমের মধ্যে মিলনকে প্লাজমোগ্যামী বলে ।
১৫। হ্যাপ্পো-ডিপ্লোবায়োন্টিক জীবন চক্র কী?
উঃ যে সকল জীবনচক্র সম্পন্ন করতে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড উভয় অবস্থা সমানভাবে অংশগ্রহণ করে তাদের হ্যাপ্লো-ডিপ্লোবায়োন্টিক জীবন চক্র বলে।
১৬। সায়ানোব্যাকটেরিয়া বলতে কি বুঝ?
উঃ Cyanophyta বিভাগের নীলাভ সবুজ
শৈবালদের সায়ানোব্যাকটেরিয়া বলে।
১৭।অ্যাগার-অ্যাগার কোন শৈবাল থেকে উৎপন্ন হয়?
উঃ Gelidium নামক শৈবাল থেকে।
১৮। হেটেরোসিস্ট কী?
উঃ নীলাভ সবুজ শৈবালের ট্রাইকোমে পুরুপ্রাচীর বিশিষ্ট বিশেষ ধরনের পিপাকৃতির কোষকে হেটেরোসিস্ট বলে।
১৯। এপিকাল ক্যাপযুক্ত শৈবালের উদাহরণ দাও।
উঃ Oedogonium sp.
২০। ফাইটোপ্ল্যাংটন (Phytoplankton) কি?
উঃ পানিতে ভাসমান অথবা নিমজ্জিত ক্ষুদ্রাতিক্ষুদ্র উদ্ভিদ গোষ্ঠী যাদের পানিতে সঞ্চালন বাতাস এবং পানির স্রোতধারা পরোক্ষভাবে নিয়ন্ত্রিত হয় তাকে ফাইটোপ্ল্যাংক্টন (Phytoplankton) বলে ।
২১। টাইকোপ্লাংকটন বলতে কী?
উঃ কোনো অবলম্বনের সাথে আবদ্ধভাবে বসবাসকারী কোনো কোনো শৈবাল যেকোনো কারণে অবলম্বনের থেকে বিচ্যুত হয়ে ভাসমান অবস্থায় জীবনচক্র সম্পন্ন করলে তাকে টাইকোপ্লাংকটন বলে।
২২। লাইকেন কি? উদাহরণ দাও।
উঃ লাইকেন হলো একটি ছত্রাক এবং একটি সালোকসংশ্লেষণকারী মিথোজীবীয় সংগঠন, যার ফলে একটি সুনির্দিষ্ট গঠনের স্থায়ী থ্যালাস গঠিত হয় ৷ যেমন- Graphis, Parmelia.
২৩। মিথোজীবী বলতে কি বুঝ?
উঃ দুটি জীব পাশাপাশি অবস্থান করে উভয়ই উপকৃত হয় তখন এই অবস্থাকে মিথোজীবী বলা হয়।
২৪। লিমনোলজির সংজ্ঞা দাও।
উঃ যে বিষয় জলাশয়ের জীববিদ্যা এবং উপাদান সম্বন্ধে আলোচনা করা হয় তাকে লিমনোলজি বলা হয়।
২৫। ইউট্রফিক হ্রদ বলতে কী বুঝ?
উঃ পুষ্টি উপাদানযুক্ত হ্রদকে ইউট্রফিক হ্রদ বলে।
২৬। হ্রদের সংজ্ঞা দাও।
উঃ বৃহৎ, স্থির জলরাশি যার এটি তলদেশ আছে এবং যার সাথে সরাসরি সমুদ্রের কোন যোগাযোগ নেই এরূপ জলাশয়কে হ্রদ বলে।
২৭। অম্লীয় হ্রদ বলতে কী বুঝ?
উঃ লবণাক্ত বা লোনা পানির হৃদকে অম্লীয় হৃদ বলে।
২৮। জনুঃক্রমের সংজ্ঞা দাও।
উঃ কোনো জীবনচক্রে স্পোরোফাইটিক জনু ও গ্যামেটোফাইটিক জনু পর্যায়ক্রমিক আবর্তকে জনুঃক্রম বলা হয়।
২৯। ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলা হয় কেন?
উঃ ব্রায়োফাইটা তার জীবনচক্রে স্থল ও জল উভয় মাধ্যমের প্রয়োজন হয় বলে একে উভচর উদ্ভিদ বলা হয়।
৩০। গিমা কাপ কি?
উঃ Marchantia sp.এর অধিকাংশ প্রজাতিতে 042 থ্যালাসে পেয়ালাকৃতির এক ধরনের বিশেষ অঙ্গজ জননাঙ্গ তৈরি হয় যাকে গিমা কাপ বলে ।
৩১। প্রোটোনেমা কী?
উঃ মস উদ্ভিদের গ্যামেটোফাইটিক দশায় স্পোর থেকে অংকুরিত শাখান্বিত ও সূত্রাকার সবুজ শৈবালের ন্যায় প্রাথমিক দৈহিক অবস্থাকে প্রোটোনেমা বলে
৩২। প্রোথ্যালাস কি?
উঃ ফার্নের স্পোর বিভিন্ন সময়ে ও বিভিন্ন পরিবেশে অংকুরিত হয়ে যে তরুণ থ্যালাস গঠন করে তাকে প্রোথ্যালাস বলা হয় ।
৩৩। অসমরেণুপ্রসূতা কি?
উঃ একই উদ্ভিদে দুই ধরনের স্পোর উৎপন্ন হওয়ার পদ্ধতিকে অসমরেণুপ্রসূতা বলে।
৩৪। Apospory কী?
উঃ স্পোর বা রেণু গঠন ছাড়াই রেণুধর উদ্ভিদ সরাসরি লিঙ্গধর উদ্ভিদ গঠিত হবার প্রক্রিয়াকে Apospory বলে ।
৩৫। Eusporangiate’ বলতে কী বুঝ?
উঃ একগুচ্ছ প্রারম্ভিক কোষ থেকে স্পোরাঞ্জিয়াম গঠিত হওয়াকে Eusporangiate বলে
৩৬। Psilotum কী?
উঃ একটি সরল প্রকৃতির টেরিডোফাইট গণ ।
৩৭। জীবন্ত জীবাশ্ম কি?
উঃ অতীতে বিলুপ্তপ্রায় উদ্ভিদ যার নিদর্শন একমাত্র জীবাশ্মে পাওয়া যায় এর সাথে জীবন্ত কোন প্রজাতির সাদৃশ্য থাকলে উক্ত প্রজাতিকে জীবন্ত জীবাশ্ম বলে।
৩৮। ট্যাক্স (Taxon) কাকে বলে?
উঃ উদ্ভিদসমূহকে বিন্যস্ত করা হয়ে থাকে। প্রতিটি স্তর বা পর্যায়কে ট্যাক্সন (Taxon) বলে।
৩৯। জাতিজনিত শ্রেণিবিন্যাস এর সংজ্ঞা দাও।
উঃ যে শ্রেণিবিন্যাস পদ্ধতিতে বিভিন্ন উদ্ভিদ গোষ্ঠীকে তাদের উৎপত্তিগত সম্পর্কের উপর ভিত্তি করে বিবর্তন ধারা অনুযায়ী আদি হতে আধুনিক ক্রমধারায় সাজানো হয় তাকে জাতিজনিত শ্রেণিবিন্যাস বলা হয়।
৪০। উদ্ভিদ রোগবিজ্ঞান কি?
উঃ উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদ রোগের কারণ, লক্ষণ, গুরুত্ব, রোগের দমন পদ্ধতি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় তাকে উদ্ভিদ রোগতত্ত্ব বলে।
৪১। প্যাথোজেন কি?
উঃ একটি অস্তিত্বশীল বস্তু যখন উহার ক্রমাগত অনুষঙ্গের দ্বারা রোগ সৃষ্টি করে, তখন সে অস্তি ত্বশীল বস্তুটিতে প্যাথোজেন বলে।
৪২। দু’টি ঔষধী উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ।
উঃ (i) বাসক- Adhatoda vasica, (ii) তুলসী- Ocimum sanctum
৪৩। প্যারা রাবারের বৈজ্ঞানিক নাম লিখ।
উঃ Hevea brasiliensis.
৪৪। ভিরয়েডস কারা?
উঃ যে সব অণুজীব প্রোটিন বিহীন, শুধুমাত্র RNA দ্বারা গঠিত সংক্রামক সত্তা যা শুধুমাত্র উদ্ভিদদেহে রোগ সৃষ্টিতে সক্ষম তারা ভিরয়েডস।
৪৫। ভাইরাস কি?
উঃ ভাইরাস (Virus) হলো নিউক্লিক এসিড ও
প্রোটিন সমন্বয়ে গঠিত আণুবীক্ষণিক সত্তা যা শুধু জীবন্ত পোষক কোষে বংশবৃদ্ধি করতে পারে এবং বিশেষ বিশেষ রোগ সৃষ্টি করতে পারে কিন্তু পোষক কোষের বাইরে জড় বস্তুর ন্যায় আচরণ করে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। Mycoplasma এর গঠন বর্ণনা কর। ১০০%
২। শৈবাল ও ছত্রাকের পার্থক্য লেখ। ১০০%
৩। ছত্রাকের ফ্ল্যাজেলাম সম্পর্কে লিখ। ১০০%
৪। লাইকেনের অর্থনৈতিক গুরুত্ব লিখ। ১০০%
৫। লিমনোলজির গুরুত্ব লিখ। ১০০%
৬। ইউট্রফিক হ্রদের বৈশিষ্ট্য লেখ। ১০০%
৭। Gnetum এর উন্নত বৈশিষ্ট্যসমূহ লিখ। ১০০%
৮। Anthoceros-এর উন্নত বৈশিষ্ট্যসমূহ লিখ। ১০০%
৯। লাইকেন সম্পর্কে টীকা লিখ। ৯৯%
১০। ফ্লাজেলার উপর ভিত্তি করে Bacteria-র শ্রেণিবিন্যাস কর। ৯৯%
১১। উদাহরণসহ DNA ভাইরাস ও RNA ভাইরাসের পার্থক্য কর। ৯৯%
১২। Mycoplasma ও Rickettsia এর বৈশিষ্ট্য লিখ। ৯৯%
১৩। Cycas-এর পুং রেণু পত্রমঞ্জরীর গঠন বর্ণনা কর। ৯৯%
১৪। জীব থেকে জীবের সৃষ্টি মতবাদ ব্যাখ্যা কর। ৯৯%
১৫। উদ্ভিদ ও প্রাণীর মধ্যে প্রধান পার্থক্য লিখ। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। বাংলাদেশে চা চাষ ও এর প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি বর্ণনা কর। ১০০%
২। রোগের পূর্বাভাস প্রদানের উদ্দেশ্যগুলো লিখ।ধানের বাদামি দাগ রোগের জীবাণুর নাম, লক্ষণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা লিখ । ১০০%
৩। পাটের কাণ্ড পচা রোগ এবং ধানের টুংরো রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম, রোগ লক্ষণ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা লিখ। ১০০%
৪। Malvaceae এবং Fabaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখ। Solanaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য লেখ। ১০০%
৫। হেটেরোস্পোরি কী? Selaginella-এর বীজ স্বভাব আলোচনা কর। ১০০%
৬। Fritsch-এর অনুসারে বৈশিষ্ট্যসহ শ্রেণি পর্যন্ত শৈবালের শ্রেণিবিন্যাস কর। ভূমির উর্বরতা বৃদ্ধিতে সায়ানোব্যাকটেরিয়ার ভূমিকা আলোচনা কর। ১০০%
৭। বংশগতীয় পুনর্বিন্যাস কী? ব্যাকটেরিয়ার ট্রান্সডাকশন প্রক্রিয়া বর্ণনা কর। ১০০%
৮। ঈস্টের হ্যাপ্লো-ডিপ্লোবায়োন্টিক জীবনচক্র বর্ণনা কর। ঈস্ট-এর হ্যাপ্লোবায়োন্টিক জীবনচক্র বর্ণনা কর। ১০০%
৯। আকার ও বসতির উপর ভিত্তি করে ফাইটোপ্ল্যাংক্টনের শ্রেণিবিভাগ কর। চিত্রসহ Oedogonium এর nenandrus প্রজাতির জীবনচক্র লিখ ৯৯%
১০। উদাহরণসহ ব্রায়োফাইটার শ্রেণি পর্যন্ত শ্রেণিবিন্যাস কর। Anthoceros-এর জীবনচক্র চিত্রসহ বর্ণনা কর। ৯৯%
১১। লাইকেনের অর্থনৈতিক গুরুত্ব লিখ। লিমনোলজির শ্রেণিবিন্যাস লিখ। ৯৯%
১২। HIV এর গঠন প্রক্রিয়া বর্ণনা কর। চিত্রসহ HIV এর সংখ্যাবৃদ্ধি প্রক্রিয়া বর্ণনা কর। ৯৯%
১৩। জীবের উৎপত্তি সম্পর্কিত “জৈব রাসায়নিক সৃষ্টি মতবাদ” আলোচনা কর। উদাহরণসহ জীবের পঞ্চজগৎ শ্রেণিবিন্যাস বর্ণনা কর। ৯৯%
১৪। ছত্রাক কী? উদাহরণসহ শ্রেণি পর্যন্ত Alexopoulos -এর শ্রেণিবিন্যাসটি বর্ণনা কর। ৯৯%
১৫। বাংলাদেশে রাবার চাষ ও এর প্রক্রিয়াজাতকরণের বর্ণনা দাও। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079
or 01773270077

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*