অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় স্পেনে মুসলমানদের ইতিহাস ২১১৬০৫ রকেট স্পেশাল সাজেশন

অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন
অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। হাজিব আল-মনসুর কে ছিলেন?
উঃ হাজিব আল-মনসুর ছিলেন দ্বিতীয় হিশামের প্রধানমন্ত্রী।
২। The Moors in Spain’ গ্রন্থটির লেখকের নাম লিখ।
উঃ ঐতিহাসিক লেনপুল।
৩। প্রাক-মুসলিম যুগে স্পেনের রাজধানী কোথায় ছিল?
উঃ মুসলিম বিজয়ের প্রাক্কালে স্পেনের রাজধানীর নাম ছিল ‘টলেডো’।
৪। স্পেনের একটি বিখ্যাত নদীর নাম উল্লেখ কর।
উঃ গোয়াডাল কুইভার ।
৫। স্পেনের অধীনস্থ আমিরাতের প্রথম গভর্নর কে ছিলেন?
উঃ স্পেনের অধীনস্থ আমিরাতের প্রথম আমির আব্দুল আজিজ।
৬। বালাতুস গুহাদা’ অর্থ কি?
উঃ শাহাদাত বরণকারীদের ক্ষেত্র।
৭। স্পেনের প্রথম আবদুর রহমানের সমসাময়িক বাগদাদের বিখ্যাত আব্বাসীয় খলিফা কে ছিলেন?
উঃ আবু জাফর আল-মনসুর।
৮। মুসলিম শাসনামলে কাকে স্পেনের জ্ঞানী ব্যক্তি’ বলা সুলতানা হতো?
উঃ দ্বিতীয় হাকাম ।
৯। মুসলিম স্পেনের ধর্মান্ধ আন্দোলনের একজন খ্রিস্টান নেত্রীর নাম লিখ।
উঃ ফ্লোরা।
১০। স্পেনের কোন মুসলিম শাসকের সময় জ্ঞান-বিজ্ঞান চর্চা সর্বোচ্চ শিখরে আরোহণ করেছিলেন?
উঃ দ্বিতীয় হাকাম ।
১১। ওমর-বিন-হাফসুনের মূল ধর্ম কি ছিল?
উঃ ইসলাম।
১২। কাকে ‘পাশ্চাত্যের মুতানব্বী’ বলা হয়?
উঃ কবি ইবনে হানীকে।
১৩। স্পেনের কোন শহরে ‘জিরাল্ডা মিনার’ অবস্থিত?
উঃ সেভিলে অবস্থিত।
১৪। স্পেন কোন মহাদেশে অবস্থিত?
উঃ স্পেন ইউরোপ মহাদেশে অবস্থিত।
১৫। মুসলিম শাসনাধীনে স্পেনের নাম কি ছিল?
উঃ আন্দালুসিয়া ।
১৬। রডারিকের পূর্বে স্পেনের রাজা কে ছিলেন?
উঃ রডারিকের পূর্বে স্পেনের রাজা ছিলেন উইটিজা ।
১৭। ফ্লোরিন্ডা কে?
উঃ কাউন্ট জুলিয়ানের কন্যা।
১৮। সিডটা কোথায়?
উত্তর: স্পেনে।
১৯। জিব্রান্টার কি?
উঃ ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে একটি প্রণালি।
২০। মুসলমানরা কখন সর্বপ্রথম স্পেন জয় করেন?
উঃ মুসলমানরা ৭১১ সালে সর্বপ্রথম স্পেন জয় করেন।
২১। স্পেন বিজয়ের সময় মুসলিম খলিফা কে ছিলেন?
উঃ উমাইয়া খলিফা আল-ওয়ালিদ।
২২। সেন্টিমনিয়া বলতে কী বুঝ?
উঃ সেন্টিমনিয়া হলো- ফ্রান্সের সাত শহর বিশিষ্ট নগরী।
২৩। টুরসের যুদ্ধ কখন সংঘটিত হয়?
উঃ টুরসের যুদ্ধ ৭৩২ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।
২৪। বালাতুস শুহাদা বলতে কি বুঝ?
উঃ “বালাতুস তহাদা” অর্থ শাহাদাত বরনকারীদের ক্ষেত্রে। টুরসের যুদ্ধে প্রচুর মুসলমান সৈন্য শহিদ হওয়ায় ঐতিহাসিকগণ একে ‘বালাতুস শুহাদা’ বলে অভিহিত করেন।
২৫। কোন যুদ্ধকে বালাতুস শুহাদা বলা হয়।
উঃ টুরসের যুদ্ধকে বালাতুস শুহাদা বলা হয়।
২৬। বালাতুস তহাদা’ অর্থ কি?
উঃ শাহাদাৎ বরণকারীদের ক্ষেত্র।
২৭। পেপিন কে ছিলেন?
উঃ পেপিন ছিলেন চার্লস মার্টেলের পিতা।
২৮। কখন স্পেনে স্বাধীন আমিরাতের সূচনা হয়।
উঃ ৭৫৬ খ্রিস্টাব্দে স্পেনে স্বাধীন আমিরাতের সূচনা হয়।
২৯। কুরাইশদের বাজপাখি” কাকে বলা হয়?
উঃ আব্দুর রহমান আদ দাখিল কে কুরাইশদের বাজপাখি বলা হয় ।
৩০। নরম্যান কারা?
উঃ নরম্যান হলেন- জার্মানির মাজুস বংশোদ্ভূত এবং স্ক্যান্ডিনেভিয়ার অধিবাসীগণ ।
৩১। মাসারার যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন?
উঃ ইউসুফ।
৩২। কর্ডোভা জামে মসজিদ কে নির্মাণ করেন।
উঃ প্রথম আব্দুর রহমান।
৩৩। কিতাব আল মুয়াত্তা কে রচনা করেন?
উঃ কিতাব আল মুয়াত্তা ইমাম মালিক (রহ) রচনা করেন।
৩৪। আব্বাস বিন আল নাসারী কে ছিলেন?
উঃ আব্বাস বিন আল নাসারী প্রথম হাকামের প্রাসাদে প্রধান গায়ক ও বাদক ছিলেন।
৩৫। প্রথম হাকামের শাসনামলের একজন বিখ্যাত ইহুদি চিকিৎসকের নাম কী ছিল?
উঃ প্রথম হাকামের শাসনামলের একজন বিখ্যাত ইহুদি চিকিৎসকের নাম মানসুর ছিল।
৩৬। ইয়াহইয়া বিন ইয়াহইয়া কার শিষ্য ছিলেন।
উঃ ইমাম মালিক বিন আনাসের।
৩৭। খোজা নাসের কে ছিলেন?
উঃ খোজা নাসের একজন অনারব ক্রীতদাস ছিলেন।
৩৮। সুলতানা তারুব কার স্ত্রী ছিলেন?
উঃ সুলতানা তারুব ছিলেন দ্বিতীয় আব্দুর রহমানের স্ত্রী।
৩৯। কত খ্রিস্টাব্দ থেকে ধর্মান্ধ খ্রিস্টানগণ মুসলমানদেরকে অবজ্ঞা করতে থাকে?
উঃ ৮৫০-৫২ খ্রিস্টাব্দ ( ৩৩৬-৩৩৮ হিঃ) থেকে।
৪০। কাদেরকে মুয়াল্লাদ বলা হতো কেন?
উঃ আরব, বার্বার ও স্পেন দেশীয় মুসলমান ও খ্রিস্টানদের মধ্যে সাধারণভাবে বৈবাহিক সম্পর্ক প্রচলিত ছিল বিশেষত উত্তরাঞ্চলের প্রদেশগুলোতো এ ধরনের মিলনজাত সন্তানকে মুয়াল্লাদ বলা হতো।
৪১। ইসাবেলা কে ছিলেন?
উত্তর: ইসাবেলা ছিলেন খ্রিস্টান রাজ্য ক্যাস্টাইলের রানী।
৪২। ইউলোজিয়াস কে ছিলেন?
উঃ ইউলোজিয়াস খ্রিস্টান ধর্মান্ধ নেতা ছিলেন।
৪৩। ধর্মান্ধ আন্দোলনের নেত্রী ফ্লোরার সাথে কার প্রেমের সম্পর্ক ছিল?
উঃ ইউলোজিয়াসের সাথে।
৪৪। ওমর বিন হাফসুন স্পেনের কয়জন উমাইয়া খলিফার বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন?
উঃ চারজন।
৪৫। স্পেনে মুসলিম খিলাফতের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ তৃতীয় আব্দুর রহমান।
৪৬। স্পেনে উমাইয়া খিলাফত শুরু হয় কত সালে?
উঃ ৯২৯ সালে।
৪৭। আল-জাহুরা প্রাসাদ কে নির্মাণ করেন।
উঃ তৃতীয় আব্দুর রহমান আল-জাহরা প্রাসাদ নির্মাণ করেন।
৪৮। কখন স্পেনের উমাইয়া খিলাফাতের পতন হয় ?
উঃ ১০৩১ খ্রিস্টাব্দে স্পেনের উমাইয়া খিলাফতের পতন হয়।
৪৯। খলিফা দ্বিতীয় হাকামের পিতা কে ছিলেন?
উঃ তৃতীয় আব্দুর রহমান।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। মাসারার যুদ্ধ সম্পর্কে টীকা লিখ। ১০০%
২। তারিক বিন জিয়াদ সম্পর্কে লিখ। ১০০%
৩। টুরসের যুদ্ধের কারণগুলো লিখ। ১০০%
অথবা, টুরসের যুদ্ধে মুসলমানদের পরাজয়ের কারণ কি ছিল?
৪। প্রথম আব্দুর রহমানকে কুরাইশদের বাজপাখি বলা হয় কেন? ১০০%
৫। মুসলিম বিজয়ের প্রাক্কালে স্পেনের সামাজিক অবস্থা লিখ। ১০০%
৬। কার্ডোভাকে “ইউরোপের বাতিঘর” বলা হয় কেন? ১০০%
৭। জাওহারি বংশ কোথায় প্রতিষ্ঠা লাভ করে সংক্ষেপে লিখ। ১০০%
৮। বোবাস্ট্র দূর্গের পরিচয় দাও। ১০০%
৯। ফকিহদের সাথে প্রথম হাকামের সম্পর্ক বর্ণনা কর। ১০০%
১০। মুরাবিতুনদের পরিচয় দাও। ১০০%
অথবা, পরিচয় দাও : রাজা রডারিক, ওমর বিন হাফসুন, সুলতানা সুবাহ।
১১। গ্রানাডার বনু-জিরি/টলেডোর বংশের পরিচয় দাও। ৯৯%
১২। নও মুসলিম আন্দোলন-এর উপর একটি টীকা লিখ। ৯৯%
১৩। দ্বিতীয় আব্দুর রহমানের ওপর চারজন প্রভাববিস্তারকারী ব্যক্তির পরিচয় দাও। ৯৯%
১৪। মুর সম্পর্কে এক‌টি টীকা লিখ। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। স্পেনের স্বাধীন উমাইয়া আমিরাতের প্রতিষ্ঠাতা হিসেবে প্রথম আব্দুর রহমানের কৃতিত্ব মূল্যায়ন কর। ১০০%
২। স্পেনের ধর্মান্ধ আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা কর।
৩। হাযিব আল মনসুরের পরিচয় দাও। স্পেনে উমাইয়া বংশের পতনের জন্য তিনি কতটুকু দায়ী ছিলেন? ১০০%
৪। শাসক হিসেবে তৃতীয় আব্দুর রহমানের কৃতিত্ব বিচার কর। ১০০%
৫। শিক্ষা ও সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে স্পেনের দ্বিতীয় হাকামের অবদান মূল্যায়ন কর। ১০০%
৬। মুয়াহিদুন কারা? স্পেনে তাদের উত্থান ও পতনের ইতিহাস তুলে ধর। ১০০%
৭। ওমর বিন হাফসুনের বৈচিত্রময় জীবন সম্বন্ধে এক‌টি ধারণা দাও। ১০০%
৮। স্পেনের স্থাপত্য ও জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে মুসলমানদের অবদান মূল্যায়ন কর। ১০০%
৯। প্রথম হাকামের শাসনামলে ফকিহ ও নওমুসলিম বিদ্রোহের কারণ ও ফলাফল পর্যালোচনা কর। ১০০%
১০। মুসলিম বিজয়ের প্রাক্কালে স্পেনের আর্থসামাজিক অবস্থা আলোচনা কর। ১০০%
অথবা, মুসলিম বিজয়ের প্রাক্কালে স্পেনের রাজনৈতিক ও ধর্মীয় অবস্থার বিবরণ দাও।
১১। ওমর বিন হাফসুনকে স্পেনের জাতীয়তাবাদী নেতা বলা হয় কেন? ৯৯%
১২। মুসলমানদের স্পেন বিজয়ের কারণ ও ফলাফল বর্ণনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079
or 01773270077

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*