অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ সমাজকর্ম বিষয় মানবীয় জীবন ২২২১০১ রকেট স্পেশাল সাজেশন

অনার্স
অনার্স

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-SOR, RNA, DNA, WHO, NASW, AAMD.
২। ‘Persona’ শব্দের অর্থ কী?
উঃ থিয়েটারে ব্যবহৃত মুখোশ বা Mask.
৩। মাতৃগর্ভে শিশুর অবস্থান কত দিন?
উঃ মাতৃগর্ভে শিশুর অবস্থান ২৮০ দিন।
৪। বংশগতি সূত্রের জনক কে?
উঃ গ্রেগর জোহান মেন্ডেল।
৫। লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কয়টি?
উঃ লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম দুইটি। যথা- X এবং Y.
৬। মস্তিষ্কের কোন অংশ মানুষের আবেগ নিয়ন্ত্রণ করে?
উঃ হাইপোথালামাস।
৭। ভিটামিন ‘ডি’ এর প্রধান উৎস কোনটি? উঃ ভিটামিন ডি-এর প্রধান উৎস সূর্যের আলো ।
৮। ফেরেল মানব কে?
উঃ ফেরেল মানব হচ্ছে যেসব মানব শিশু আজন্ম মানব সমাজের বাহিরে, নির্জন বনে বা ইতর প্রাণীর সাহচার্যে বড় হয়েছে তাদেরকে ফেরেল মানব বলে।
৯। আদিম সত্তা কী?
উঃ মানুষের জন্মগত জৈবিক সত্তা ও সমস্ত কামনা-বাসনার আধার হলো আদিম সত্তা। মানুষের ব্যক্তিত্ব বিকাশের শক্তি এসব আদিম সত্তা থেকে সঞ্চারিত হয়।
১০। আয়োডিনের অভাবে সৃষ্ট রোগের নাম
লিখ ।
উঃ আয়োডিনের অভাবে গলগন্ড রোগ হয়। এছাড়া মৃত সন্তান জন্মদান, শিশু মৃত্যু, বুদ্ধিহীনতা ইত্যাদি সমস্যা দেখা দেয় ৷
১১। ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগিয়ে তোলে মস্তিষ্কের কোন অংশটি?
উঃ ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলে থ্যালামাস নামক গ্রন্থি ।
১২। মানবীয় বৃদ্ধি কি?
উঃ মানবীয় বৃদ্ধি বলতে মানুষের দেহকাঠামো, বিভিন্ন অঙ্গ, ওজন, উচ্চতাসহ জীবনচক্রের ক্রমোন্নতিকে বুঝায় ।
১৩। মানব বিকাশ কি?
উঃ মানব বিকাশ হলো দৈহিক আকার-আয়তনের পরিবর্তনসহ আচরণের সামগ্রিক বাঞ্চিত পরিবর্তন।
১৪। ভ্রূণ কি?
উঃ ভ্রূণ হলো একটি ছোট জীব কোষ, যা জীবনের সূচনা নিশ্চিত করে ।
১৫। বয়ঃসন্ধিকাল বলা হয় কোন সময় কে?
উঃ সাধারণত ১৩-১৮ বছর পর্যন্ত বয়সকালকে বুঝায় ।
১৬। জন্মপূর্বকাল কি?
উঃ এটি মানব বিকাশের প্রথম পর্যায়। একটি ডিম্বাণু ও একটি শুক্রাণুর মিলনের ফলে জরায়ুতে গর্ভধারণের মাধ্যমে এ স্তরের সূচনা হয়। এক কথায় ভ্রূণ অবস্থা।
১৭। কোষ কি?
উঃ প্রতিটি জীবন্ত সত্তার একক হলো কোষ ।
১৮। শিশু অপব্যবহারের দুটি ধরন লিখ।
উঃ শিশু অপব্যবহারের দুটি ধরন হলো- ১. শারীরিক অপব্যবহার ও ২. যৌন অপব্যবহার।
১৯। মস্তিষ্কে সংবাদ প্রেরক সংস্থা বলা হয় কাকে?
উঃ মস্তিষ্কে সংবাদ প্রেরক সংস্থা বলা হয় থ্যালামাসকে
২০। মানসিক স্বাস্থ্য বলতে কী বুঝ?
উঃ মানসিক স্বাস্থ্য বলতে ব্যক্তির এমন এক অবস্থাকে বুঝায়, যখন সে তার পরিবেশের চাহিদা ও পীড়নগুলোর সঙ্গে খাপ-খাইয়ে নিতে পারে।
২১। ব্যক্তিত্বের ধারণা দাও।
উঃ ব্যক্তিত্ব বলতে ব্যক্তির বিমূর্ত ধারণাকে বুঝায়, যার মাধ্যমে ব্যক্তির সামগ্রিক আচরণ কাঠামো এর আওতাভুক্ত হয় ।
২২। অতি অহং (Super Ego) কাকে বলে?
উঃ অতি অহং বা বিবেক হলো ব্যক্তির নৈতিক হাতিয়ার। এটি বাস্তবের পাশাপাশি আদর্শের প্রতিফলন ঘটায় ।
২৩। মনঃসমীক্ষণ তত্ত্বের প্রবক্তা কে?
উঃ মনঃসমীক্ষণ তত্ত্বের প্রবক্তা হলেন বিখ্যাত অষ্ট্ৰীয় চিকিৎসক ও মনোবিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েড ।
২৪। লিবিডো কী?
উঃ ফ্রয়েডের মতে, লিবিডো হলো এক প্রকার শক্তি যা মানুষের যৌন অভিলাষ জাগ্রত করে ।
২৫। বুদ্ধ্যাঙ্ক নির্ণয়ের সূত্রটি লিখ।
(34 পৃষ্টা 10number).
২৬। মানবীয় আচরণ ও বিকাশে ব্যক্তি সমাজকর্মের দুটি ব্যবহার লিখ।
উঃ মানবীয় আচরণ ও বিকাশে ব্যক্তি সমাজকর্মের দুটি ব্যবহার হলো- ১. সমস্যা অনুধ্যান করতে ও ২. সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানে ।
২৭। প্রতিরক্ষা কৌশল’ ধারণাটি কে দিয়েছেন?
উঃ সিগমুন্ড ফ্রয়েড।
২৮। চাপ কি?
উঃ চাপ হলো মানুষের হতাশা ও ব্যর্থতার থেকে উদ্ভূত এক ধরনের ভারসাম্যহীন পরিস্থিতি।
২৯। বিচ্যুত আচরণ কি?
উঃ সমাজের কাঙ্খিত আচরণ থেকে বিচ্ছিন্ন আচরণকে বিচ্যুত আচরণ বলে ।
৩০। Psychosomatic শব্দের অর্থ কি?
উঃ মনোদৈহিক বৈকল্য ।
৩১। সিজোফ্রেনিয়া রোগের উৎপত্তি নির্ণয় করেছেন কে?
উঃ বেলজিয়ামের চিকিৎসক মোরেল ১৮৬০ সালে।
৩২। হতাশার বাহ্যিক উৎসগুলো কি?
উঃ হতাশার দুটো উৎস হলো : ১. যোগ্যতার অব মূল্যায়ন ও ২. ব্যর্থতা।
৩৩। মানসিক চাপ কি?
উঃ সাধারণ মানুষের অভ্যন্তরীণ জগতে হতাশা ও ব্যর্থতার ফলে যে কষ্টকর ও ভারসাম্যহীন অবস্থার সৃষ্টি হয় তাকে মানসিক চাপ বলে।
৩৪। একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের আয়তন কত?
উঃ ১,৫০০ ঘন সে.মি.।
৩৫। শর্করার দুটি উৎস লিখ।
উঃ শর্করার দুটি উৎস হলো চাল, গম, ভুট্টা, আলু, মিষ্টি আলু প্রভৃতি ।
৩৬। আমিষের উৎসগুলো কী?
উঃ আমিষের উৎসগুলো হচ্ছে- মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, বাদাম প্রভৃতি ।
৩৭। অটিজম কী?
উঃ অটিজম বলতে মস্তিষ্কের বিকাশজনিত অসমর্থতাকে বুঝায়, যা শিশু বয়সে বিকাশ লাভ করে, এর ফলে শিশুর আচরণে অস্বাভাবিকতা দেখা দেয় এবং সমাজে অন্যদের সাথে ক্রিয়া-প্রতিক্রিয়া করতে ব্যর্থ হয়।
৩৮। ডাউন সিনড্রোম কি?
উত্তর: শিশুর শারীরিক ও মানসিক অপরিপক্কতাকে ডাউন সিনড্রোম বলে ।
৩৯। Abnormal Psychology গ্রন্থের লেখক কে?
উঃ James Coleman.
৪০। অভ্যন্তরীণ ভারসাম্য কাকে বলে?
উঃ অভ্যন্তরীণ ভারসাম্য বা Homeostasis হলো ব্যবস্থার এমন একটি গুণ বা ধর্ম যা অভ্যন্তরীণ পরিবেশকে নিয়ন্ত্রণ করে, অভ্যন্তরীণ স্থিতবস্থা বজায় রাখে, এই ব্যবস্থা মুক্তও হতে পারে আবার আবদ্ধও হতে পারে।
৪১। ইনস্যুলিন কি?
উঃ ইনস্যুলিন এক ধরনের হরমোন।
৪২। গলগণ্ড হয় কিসের অভাবে?
উঃ আয়োডিনের অভাবে।
৪৩। কোন গ্রন্থি থেকে ইনসুলিন নির্গত হয়?
উঃ পিটুইটারী গ্রন্থি থেকে।
৪৪। কোন গ্রন্থি মানব দেহে এন্টিবডি তৈরিতে সহায়তা করে?
উঃ রক্তের ‘বি’ গ্রন্থি মানব দেহে এন্টিবডি তৈরিতে সহায়তা করে।
৪৫। হরমোন কি?
উঃ হরমোন হলো এক প্রকার রাসায়নিক পদার্থ যা দেহের বিভিন্ন প্রকার জৈবিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। বৃদ্ধি ও বিকাশের পার্থক্য লিখ। ১০০%
২। উপযোজন কী? উপযোজনের নির্ধারকগুলো লিখ। ১০০%
৩। মনো-দৈহিক বৈকল্যে কি? এর কারণসমূহ লিখ। ১০০%
৪। মানব আচরণে অন্তঃক্ষরা গ্রন্থির চারটি প্রভাব আলোচনা কর। ১০০%
৫। বংশগতি ও জন্ম বিপর্যয় কাকে বলে? ১০০%
৬। সিজোফ্রেনিয়ার লক্ষণগুলো বর্ণনা কর। ১০০%
৭। ফ্রয়েডের প্রতিরক্ষা কৌশলগুলো উল্লেখ কর। ১০০%
৮। প্রজনন স্বাস্থ্য বলতে কী বোঝ? ১০০%
৯। শিশু অপব্যবহার বলতে কি বুঝ? ১০০%
১০। ব্যক্তিত্ব বলতে কি বুঝ? ১০০%
১১। আচরণে লিঙ্গ বৈষম্যের প্রভাব লিখ। ৯৯%
১২। বাংলাদেশে অপুষ্টির কারণসমূহ লিখ। ৯৯%
১৩। কেন্দ্রীয় স্নায়তন্ত্র কি? স্বয়ংক্রিয় স্নায়তন্ত্র সম্পর্কে লিখ। ৯৯%
১৪। নিউরোসিস রোগের শ্রেণিবিভাগ লিখ। ৯৮%
১৫। মানসিক চাপ ব্যবস্থাপনা কি? এর বৈশিষ্ট্য লিখ। ৯৮%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। মানব বিকাশ কী? মানব বিকাশের স্তরগুলো আলোচনা কর। ১০০%
২। পুষ্টিহীনতার সংজ্ঞা দাও। বাংলাদেশে পুষ্টিহীনতার কারণ আলোচনা কর। ১০০%
৩। মানসিক চাপ ব্যবস্থাপনা কি? মানসিক চাপ ব্যবস্থাপনার পদ্ধতিসমূহ আলোচনা কর। ১০০%
৪। ব্যক্তি সমাজকর্ম অনুশীলনে মানব বৃদ্ধি, বিকাশ ও আচরণের জ্ঞানের গুরুত্ব বর্ণনা কর। ১০০%
৫। বিচ্যুতি আচরণের সংজ্ঞা দাও। বিচ্যুতি আচরণের শ্রেণিবিভাগ ও প্রভাব আলোচনা কর। ১০০%
৬। এরিকসনের মনোঃসামাজিক বিকাশ তত্ত্ব আলোচনা কর। ১০০%
৭। ব্যক্তিত্ব কি? ব্যক্তিত্ব বিকাশ সম্পর্কিত ফ্রয়েড এর তত্ত্বটি পর্যালোচনা কর। ১০০%
৮। মস্তিষ্ক কি? মস্তিষ্কের গঠন ও কার্যাবলি বর্ণনা কর। ১০০%
৯। সিজোফ্রেনিয়া কী? সিজোফ্রেনিয়া রোগের ধরন ও কারণগুলো লিখ। ১০০%
১০। মনোদৈহিক বৈকল্য কি? দুটি মনোদৈহিক রোগের সংক্ষিপ্ত বিবরণ দাও। ৯৯%
১১। উপযোজনের মনোসামাজিক নির্ধারকসমূহ আলোচনা কর। ৯৯%
১২। সামাজিক পরিবেশ কী? মানব আচরণে সামাজিক পরিবেশের প্রভাব বর্ণনা কর। ৯৯%
অথবা, মানব আচরণের উপর সামাজিক ও আবেগীয় পরিবেশের প্রভাব বর্ণনা কর।
১৩। উপযোজন কি? উপযোজনের সমস্যাবলি বর্ণনা কর। ৯৮%
১৪। অপুষ্টি কি? বাংলাদেশের শিশু অপুষ্টির কারণ লিখ। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079
or 01773270077

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*