অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ হিসাববিজ্ঞান বিষয় কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 222501 রকেট স্পেশাল সাজেশন

অনার্স
অনার্স

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পুর্নরুপঃ VLSI, BCD, LED, RAM, USB, DVD, VARM, http, DOS, HPFS, OCR, RAD, GUI, LAN, WAN.
২। কম্পিউটার কি?
উঃ কম্পিউটার একটি ইলেক্ট্রনিক যন্ত্র যা তার
মেমোরিতে সংরক্ষিত থাকা নির্দেশের নিয়ন্ত্রণে পরিচালিত হয়; ডেটা গ্রহণ করে, ডেটাকে সুনির্দিষ্ট নিয়মে প্রক্রিয়াকরণ করে, ফলাফল তৈরি করে ও ভবিষ্যতে এই ফলাফল ব্যবহারের জন্য সংরক্ষণ করে।
৩। হাইব্রিড কম্পিউটার কি?
উঃ এনালগ ও ডিজিটাল এই দুই শ্রেণির কম্পিউটারের কার্যনীতির সমন্বয়ে মিশ্র প্রযুক্তিতে তৈরি কম্পিউটারকে হাইব্রিড কম্পিউটার বলে।
৪।বারকোড রিডার কি?
উঃ বারকোড রিডারের সাহায্যে বারকোড পড়ে কম্পিউটার সহজে বুঝতে পারে কোন ধরনের সংখ্যা। এর জন্য কম্পিউটার মেমোরিতে প্রতিটি জিনিসের বারকোড নম্বর ও দাম সংরক্ষিত থাকে।
৫। সুপার কম্পিউটার কি?
উঃ অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন বিপুল প্রক্রিয়াকরণের কাজে ব্যবহৃত বড় আকৃতির কম্পিউটারকে সুপার কম্পিউটার বলে ।
৬। কম্পিউটারের প্রজন্ম কি?
উঃ কম্পিউটারের বিবর্তনের ইতিহাসকে পর্যায়ক্রমে ছয়টি ভাগে ভাগ করা হয়েছে। এসব ভাগকে কম্পিউটারের প্রজন্ম বলে ।
৭। 4G কী?
উঃ 4G হলো Forth Generation বা চতুর্থ প্রজন্ম। কম্পিউটারের ব্যবহৃত স্বাভাবিক ভাষা, অতি উচ্চস্তরের ভাষা, ব্যবহার বা প্রয়োগভিত্তিক ভাষাকে 4G বলে।
৮। ডিবাগিং কি?
উঃ প্রোগ্রামের ভুল সংশোধন করার পদ্ধতিকে ডিবাগিং বলে ।
৯। রোবট কি?
উঃরোবট হলো কম্পিউটার বুদ্ধিমত্তা সম্বলিত এবং
কম্পিউটার নিয়ন্ত্রিত দেখতে অনেকটা মানুষের মত এবং মানুষের মতোই দৈহিক ক্ষমতাসম্পন্ন মেশিন ।
১০। সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কি?
উঃ কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো অংক ব্যবহার করা হয় তার সমষ্টিকে বলা হয় সংখ্যা পদ্ধতির বেস।
১১। বাইনারি পদ্ধতি কি?
উঃ বাইনারি পদ্ধতি একটি সরলতম সংখ্যা পদ্ধতি । কম্পিউটারের অভ্যন্তরীণ কাজ সম্পন্ন হয় বাইনারি সংখ্যা * পদ্ধতিতে। বাইনারি পদ্ধতিতে ০ এবং ১ এই দুটি মাত্র অঙ্ক ব্যবহৃত হয়। এজন্য বাইনারি পদ্ধতির বেস ২।
১২। সুডো কোড কি?
উঃ প্রোগ্রামিংয়ের অ্যালগরিদমের বিকল্প হিসেবে সহজ, সরল অথচ সংক্ষিপ্ত ভাষার প্রোগ্রামের ধাপগুলো বর্ণনা করাই হলো সুডো কোড ।
১৩। ALU-এর কাজ কি?
উঃ ALU-এর পূর্ণরূপ হলো : Arithmatic and Logic unit বা গাণিতিক যুক্তি অংশ। অর্থাৎ সিপিইউ-এর যে অংশে কম্পিউটারের যাবতীয় গাণিতিক সমস্যা সমাধান, যুক্তিমূলক ও সিদ্ধান্ত গ্রহণমূলক কাজে সংগৃহীত ডেটা বিশ্লেষণ তথা ডেটা প্রসেসিং-এর কাজ সম্পন্ন হয়ে থাকে।
১৪। প্রসেসর কি?
উঃ প্রসেসর হচ্ছে কম্পিউটারের যেকোনো তথ্যকে দ্রুত কার্যকর করা বা কম্পিউটারকে সু-শৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করা ।
১৫। সার্বজনীন লজিক গেইট কি?
উঃ যে লজিক গেইটের সাহায্যে যে কোন মৌলিক গেইট বা অন্য কোন সমন্বিত গেইট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন লজিক গেইট বলা হয়।
১৬। কম্পিউটার হার্ডওয়্যার কি?
উঃ কম্পিউটারের সকল যন্ত্র বা যন্ত্রাংশসমূহকে (Device) হার্ডওয়্যার বলা হয়। হার্ডওয়্যার দেখা যায় এবং স্পর্শ করা যায় ।
১৭। অফ-লাইন স্টোরেজ কী ?
উঃ অফ-লাইন স্টোরেজ হলো এমন এক ধরনের স্টোরেজ যা কম্পিউটারের সাথে সরাসরি সংযুক্ত থাকে না।
১৮। বিট ও বাইট কি?
উঃ বাইনারি সংখ্যা পদ্ধতির ০ এবং ১ এই অঙ্ক দুটিকে সংক্ষেপে বিট বলা হয়। ৮টি বিটের সমন্বয়ে তৈরি হয় বাইট। বাইট হচ্ছে কম্পিউটারের ধারণ ক্ষমতা পরিমাপের একক।
১৯। ক্যাশ মেমোরি কি?
উঃ প্রধান মেমোরির কাজের গতি বৃদ্ধির জন্য প্রধান মেমোরি ও সিপিইউ এর মাঝামাঝি যে ধরনের মেমোরির ব্যবহার করা হয় তাকে ক্যাশ মেমোরি বলা হয়।
২০। ফ্লাশ মেমোরি কী?
উঃ সাধারণত একটি Non-volatile মেমোরি যা বৈদ্যুতিকভাবে মুছা যায় ও পুনরায় প্রোগ্রাম করা যায় যাকে ফ্লাশ মেমোরি বলা হয়।
২১। ইউএসবি পোর্ট সম্পর্কে লিখ।
উঃ USB-এর পূর্ণ অর্থ হচ্ছে Universal Serial Bus | সিস্টেম ইউনিটের সাথে ইউএসবি বাস ও ইউএসবি সাপোর্টেড ডিভাইসসমূহের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য মাদারবোর্ডের সাথে যে পোর্ট ব্যবহার করা হয় তাকে ইউএসবি পোর্ট বলে।
২২। কয়েকটি উল্লেখযোগ্য ইনপুট যন্ত্রাংশের হার্ডওয়্যারের নাম লিখ।
উঃ কয়েকটি উল্লেখযোগ্য ইনপুট যন্ত্রাংশের নাম নিম্নে দেওয়া হলো- ১. কী-বোর্ড, ২. মাউস, ৩. ওসিআর, ৪. ওএমআর, ৫. ডিজিটাল ক্যামেরা, ৬. স্ক্যানার, জয়স্টিক ও ৮. লাইটপেন ইত্যাদি ।
২৩। আউটপুট ইউনিট কি?
উঃ প্রক্রিয়াকরণের কাজ সম্পন্ন হওয়ার পর যে সকল যন্ত্রের সাহায্যে ফলাফল পাওয়া যায় সেসকল যন্ত্রকে আউটপুট ইউনিট বলে ।
২৪। অ্যাকসেস কন্ট্রোল কী?
উঃ গাণিতিক যুক্তি ইউনিটের পক্ষে কোনো কিছু পড়া
বা লেখার জন্য কম্পিউটার মেমোরি অ্যাকসেস করার প্রক্রিয়াকে অ্যাকসেস কন্ট্রোল বলে।
২৫। প্লটার কি?
উঃ খুব সূক্ষ্ম রেখা বিশিষ্ট নকশা বা রেখাচিত্রের মুদ্রণ নেওয়ার জন্য যে মুদ্রণ যন্ত্র ব্যবহার করা হয় তাকে প্লটার বলে ।
২৬। সিস্টেম সফটওয়্যার কি?
উঃ কম্পিউটার চালু করার সাথে সাথে কম্পিউটার স্মৃতিতে ব্যবহারিক প্রোগ্রাম পড়ে নিতে এবং পঠিত প্রোগ্রামকে পরীক্ষা চালানোর জন্য যে সমস্ত সফটওয়্যার প্রয়োজন তার নাম সিস্টেম সফটওয়্যার ।
২৭। ফার্মওয়্যার কি?
উঃ কম্পিউটার তৈরি করার সময় এর মেমোরিতে যে সকল প্রোগ্রামসমূহ স্থায়ীভাবে সংরক্ষণ করে দেয়া হয় তাকে ফার্মওয়্যার বলে।
২৮। অপারেটিং সিস্টেমের কাজ কি?
উঃ অপারেটিং সিস্টেমের প্রধান কাজ হলো- হার্ডওয়্যার ও যান্ত্রিক সরঞ্জামের আস্থা পর্যবেক্ষণ, ইনপুট/ আউটপুট যন্ত্রপাতি নিয়ন্ত্রণ, হার্ডওয়্যারের নিয়ন্ত্রণ ও বিভিন্ন প্রোগ্রাম লোড করা ও ডিস্ক ফরমেটিং করা।
২৯। OMR কি?
উঃ OMR-এর পূর্ণরূপ হলো অপটিক্যাল মার্ক রিডার (Optical Mark Reader)। OMR সহজ করে বলতে গেলে ওএমআর হলো এমন একটি যন্ত্র যেটি মাল্টিপল চয়েস কম্পিউটার ফর্মকে যাচাই করতে পারে।
৩০। কম্পিউটার প্রোগ্রাম কি?
উঃ নির্দিষ্ট ব্যবহারিক প্রয়োজনের সম্ভাব্য সকল প্রকার নির্দেশ এবং সুযোগ একত্র করে যে সব ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয় তাকে কম্পিউটার প্রোগ্রাম বলে।
৩১।4GL কি?
উঃ কম্পিউটারে সহজে ব্যবহারের জন্য উদ্ভাবিত
বিশেষ কয়েকটি ভাষাকে চতুর্থ প্রজন্মের ভাষা 4GL (Forth Generation Language) বলা হয়।
৩২। অ্যালগরিদম কি?
উঃ কোনো একটি সমস্যা সমাধান করার যুক্তিসঙ্গত এবং পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকে অ্যালগরিদম বলা হয়।
৩৩। কম্পাইলার কি?
উঃ উচ্চস্তরের ভাষায় লিখিত উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে অনুবাদ করার প্রক্রিয়াকে কম্পাইলার বলা হয়।
৩৪। ইউজার ইন্টারফেজ কি?
উঃ ইউজার ইন্টারফেস অপারেটিং সিস্টেমের এমন একটি অংশ যা ব্যবহারকারীর সাথে বিভিন্ন সফটওয়্যারের সংযোগ, সমন্বয়সাধন ও নির্দেশ গ্রহণে সহায়তা করে।
৩৫। ডকুমেন্ট কি?
উঃ টাইপিং-এর মাধ্যমে কাগজ কিংবা মনিটরের পর্দায় উপস্থাপিত যেকোনো ধরনের চিঠিপত্র, প্রমাণ দলিল, ব্যবসায়িক নথিপত্র, পুস্তক, পত্রিকা ইত্যাদি সব কিছুকেই ডকুমেন্ট বলা হয় ।
৩৬। ব্যাকআপ কী?
উঃ মাস্টার ফাইলের একই কপি অন্য কোনো স্টোরেজ ডিভাইসে রাখাকে ব্যাবআপ বলা হয়।
৩৭।ডেটা কি?
উঃ তথ্যের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতর অংশসমূহ হচ্ছে ডেটা বা উপাত্ত।
৩৮। ই-কমার্স কি?
উঃ ইলেক্ট্রনিক কমার্সকেই সাধারণ অর্থে ই-কমার্স (E- Commerce) বলা হয়। ইন্টারনেট বা কোনো কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ইলেক্ট্রনিক পদ্ধতিতে কোনো পণ্য বা সেবা ক্রয়-বিক্রয়ের কাজটিকেই ই-কমার্স বলে ।
৩৯। মডেম কি?
উঃ যে ডিভাইস এনালগ সংকেতকে ডিজিটাল সংকেতে (modulation) আবার ডিজিটাল সংকেতকে এনালগ সংকেত (Demodulation) রূপান্তর করে তাকে মডেম বলা হয়।
৪০। ই-রিটেইল (E-retail) কি?
উঃ রিটেইলারগণ তাদের পণ্য ও সেবাকে বিক্রির জন্য ওয়েবকে ব্যবহার করলে তাকে ই-রিটেইল বলা হয়।
৪১। ভার্চুয়াল কোম্পানি কি?
উঃ ভার্চুয়াল কোম্পানি বলতে এমন কোম্পানিকে বুঝায়, যা একটি সংগঠন, মানব সম্পদ এবং ধারণার মধ্যে সংযোগ ঘটানোর জন্য তথ্য প্রযুক্তি ব্যবহার করে থাকে।
৪২। হ্যাকিং কাকে বলে?
উঃ প্রোগ্রাম রচনা ও প্রয়োগের মাধ্যমে কোনো কম্পিউটার সিষ্টেম বা নেটওয়ার্কের ক্ষতিসাধন করাকে হ্যাকিং বলা হয়।
৪৩। বৈশ্বিক তথ্যব্যবস্থা কি?
উঃ সাধারণত বৈশ্বিক ব্যবসায় কার্যক্রম সঠিক ও সুন্দরভাবে পরিচালনার জন্য যে তথ্য ব্যবস্থা তৈরি করা হয় তাকে বৈশ্বিক তথ্য ব্যবস্থা বলে।
৪৪। কম্পিউটার ভাইরাস কী?
উঃ কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম। কম্পিউটার ভাইরাস বিভিন্ন উৎসের মাধ্যমে কম্পিউটারে প্রবেশ করে মেমোরিতে গোপনে সংক্রমণ করে নিজস্ব সংখ্যা বৃদ্ধি করে থাকে ।
৪৫। পেরোল কী?
উঃ একটি কোম্পানির বেতন, মজুরি, বোনাস ও কর্তনাদির অর্থনৈতিক হিসাব কম্পিউটারভিত্তিক হলে তাকে পেরোল বলে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। কম্পিউটার বলতে কি বুঝ? কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর। ১০০%
২। কম্পিউটারের প্রধান কাজগুলো কী কী? ১০০%
৩। বর্তমান যুগে শিল্পপ্রতিষ্ঠানে কম্পিউটারের অবদান কেন উল্লেখযোগ্য? বিস্তারিতভাবে আলোচনা কর। ১০০%
৪। সংখ্যা পদ্ধতি কি? বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির বর্ণনা দাও। ১০০%
৫। সংখ্যাগুলোর প্রতিটি অংকের স্থানীয় মান লিখ : ৯৫৬, ৫২৭, ২০৫৮। ১০০%
৬। কতগুলো ইনপুট ও আউটপুট ডিভাইসের নাম লিখ। ১০০%
৭। সফটওয়্যার কী? সফটওয়্যারের প্রকারভেদ বর্ণনা কর। ১০০%
৮। প্রোগ্রাম কি? প্রোগ্রাম তৈরির ধাপসমূহ ধারাবাহিকভাবে আলোচনা কর ১০০%
৯। ডেটা ও তথ্যের মধ্যে পার্থক্য কী? ৯৯%
১০। ই-কমার্স কি? ই-কমার্সের নিরাপত্তা কিভাবে রক্ষা করা যায়? ৯৯%
১১। গ্রাফিক্স ও মাল্টিমিডিয়া কী? গ্রাফিক্স ও মাল্টিমিডিয়ার ব্যবহার লিখ। ৯৯%
১২। কম্পিউটিং কী? এন্ড ইউজার কম্পিউটিং সম্পর্কে আলোচনা কর। ৯৯%
১৩। আধুনিক অফিস অটোমেশনের সুবিধা ও অসুবিধা বর্ণনা কর। ৯৯%
১৪। ব্যবসায় তথ্য পদ্ধতিতে কৌশলগত ভূমিকা আলোচনা কর। ৯৯%
১৫। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (MIS) কি? DSS এবং ESS এর মধ্যে পার্থক্য লিখ। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। (ক) ডিজিটাল কম্পিউটারের শ্রেণিবিভাগ আলোচনা কর। ১০০%
(খ) অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
২। (ক) কম্পিউটার ডিজাইনে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহারের কারণ লিখ। ১০০%
(খ) (১১০১.১১), কে অক্টাল ও হেক্সাডেসিমেল প্রকাশ কর। ১০০%
৩। (ক) (৯২০.৩৮)১০ সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর কর। ১০০%
(খ) (১২৮.৩৭৫) ১. কে বাইনারি ও অকটালে রূপান্তর কর। ১০০%
৪। (ক) সফ্টওয়্যার ও ফার্মওয়্যারের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
(খ) হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
৫। (ক) ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম কি? এর উদ্দেশ্যাবলি বর্ণনা কর। ১০০%
(খ) ট্রানজেকশন প্রসেসিং সিস্টেমের ব্যাকআপ এবং রিকভারী পদ্ধতি বর্ণনা দাও। ১০০%
৬। (ক) কৃত্রিম বুদ্ধিমত্তা কি? কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব বর্ণনা কর। ১০০%
(খ) সহায়ক মেমোরি কী? কয়েকটি সহায়ক মেমোরির নাম লিখ। ১০০%
৭। (ক) ইনপুট ও আউটপুট ডিভাইস কী? ইনপুট ডিভাইসসমূহের ব্যবহার আলোচনা কর। ১০০%
(খ) LCD ও LED মনিটরের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৮। (ক) কন্ট্রোল ইউনিট কী? কন্ট্রোল ইউনিটের কাজসমূহ আলোচনা কর। ১০০%
(খ) কম্পিউটারের ভাষা কী? এটা কত প্রকার ও কী কী? ৯৯%
৯। (ক) সম্পাদনা কি? সম্পাদনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর। ৯৯%
(খ) স্প্রেডশিট কি? স্প্রেডশিট এর বৈশিষ্ট্য আলোচনা কর। ৯৯%
১০। (ক) ইনফরমেশন সিস্টেমের বিভিন্ন উপাদান সংক্ষেপে বর্ণনা কর। ৯৯%
(খ) ব্যবসায়ে ইনফরমেশন সিস্টেমের গুরুত্ব আলোচনা কর। ৯৯%
১১। (ক) বাংলাদেশে ই-কমার্সের সম্ভাবনা ও সমস্যা এবং প্রকাভেদ আলোচনা কর। ৯৯%
(খ) সিস্টেম উন্নয়ন চক্র কি? সিস্টেম উন্নয়ন চক্রের ধাপসমূহ সংক্ষেপে বর্ণনা কর। ৯৯%
১২। (ক) ডিজিটাল ফার্ম কি? ডিজিটাল ফার্মের প্রয়োজনীয়তা আলোচনা কর। ৯৯%
(খ) মাল্টিমিডিয়া প্রজেক্টর কী? মাল্টিমিডিয়া প্রজেক্টের ব্যবহার লিখ। ৯৯%
১৩। (ক) সফটওয়্যার পাইরেসি কী? সফ্টওয়্যার পাইরেসি প্রতিরোধের উপায় কী? ৯৯%
(খ) কম্পিউটার ভাইরাস কী? কম্পিউটার ভাইরাসের লক্ষণসমূহ কী কী? ভাইরাস প্রতিকারের উপায় কি? ৯৯%
১৪। (ক) বৈশ্বিক তথ্য প্রযুক্তি ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা কর। ৯৯%
(খ) ভাইরাস হার্ডওয়্যারের কী কী ক্ষতি করতে পারে? ৯৯%
১৫। (ক) ইন্টারনেট কি? ইন্টারনেট ব্যবহারের সুবিধাসমূহ লিখ। ৯৯%
(খ) ইলেকট্রনিক মেইল কী? ইলেকট্রনিক মেইলের সুবিধাসমূহ আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079
or 01773270077

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*