
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ১৯৩৫ সালের ভারত শাসন আইনের দ্বারা গঠিত নতুন প্রদেশ দুটির নাম লিখ।
উঃ সিন্ধু ও উড়িষ্যা ।
২। কত সালে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?
উঃ ৩১ ডিসেম্বর ১৯০৬ সালে।
৩। The Spirit of Islam” গ্রন্থের লেখক কে?
উঃ সৈয়দ আমীর আলী।
৪। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে?
উত্তর · : ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা এ্যালান অক্টোভিয়ান হিউম।
৫। পলাশির যুদ্ধ কখন সংঘটিত হয়?
উঃ ১৭৫৭ সালের ২৩ শে জুন পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল।
৬। মন্ত্রিমিশন পরিকল্পনার’র সদস্য সংখ্যা কত ছিল?
উঃ মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য সংখ্যা ছিল ৩ জন ।
৭। লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে?
উঃ শেরে বাংলা এ. কে. ফজলুল হক।
৮। Muslim Politics in Bengal’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ‘Muslim Politics in Bengal’ গ্রন্থটি Shila sen রচনা করেন.
৯। Provincial Autonomy’ শব্দের অর্থ কী?
উঃ ‘Provincial Autonomy’ শব্দের অর্থ হলো প্রাদেশিক স্বায়ত্তশাসন।
১০। ইজারাদারি প্রথা চালু করেন কে?
উঃ ইজারাদারি প্রথা লর্ড কর্নওয়ালিস চালু করেছিলেন ।
১১। কার উদ্যোগে বেঙ্গল প্যাক্ট চুক্তি স্বাক্ষরিত হয়?
উঃ কংগ্রেস নেতা চিত্তরঞ্জন দাসের
উদ্যোগে ।
১২। নেহেরুে রিপোর্টের প্রধান রূপকার কে ছিলেন?
উঃ মতিলাল নেহেরু ।
১৩। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে?
উঃ দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা মুহম্মদ আলী জিন্নাহ ।
১৪। লর্ড ক্লাইড কে ছিলেন?
উঃ লর্ড ক্লাইভ ছিলেন পলাশি যুদ্ধের ইংরেজ সেনাপতি এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিযুক্ত বাংলার গভর্নর।
১৫। ফরায়েজী আন্দোলনের অগ্রদূত কে?
উঃ ফরায়েজী আন্দোলনের অগ্রদূত হাজী শরীয়তউল্লাহ।
১৬। ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কে?
উঃ ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়।
১৭। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উঃ শেরে বাংলা এ. কে. ফজলুল হক ।
১৮। ভারতের নবজাগরণের অগ্রদূত কে ছিলেন?
উঃ ভারতের নবজাগরণের অগ্রদূত ছিলেন রাজা রামমোহন রায় ।
১৯। ফকির বিদ্রোহের নেতা কে ছিলেন?
উঃ ফকির মজনু শাহ ।
২০। মাউন্টব্যাটেন পরিকল্পনা’কে কি নামে ডাকা হয়?
উঃ “মাউন্টব্যাটেন পরিকল্পনা”কে “৩রা জুন পরিকল্পনা” নামে ডাকা হয় ।
২১। ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে?
উঃ ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন-লর্ড মাউন্ট ব্যাটেন।
২২। ১৯৪৬ সালের মন্ত্রীমিশনের প্রধান কে ছিলেন?
উঃ স্যার স্টাফোর্ড ক্রীপস ।
২৩। নবাব সিরাজ-উদ-দৌলাকে কে হত্যা করে?
উঃ মীরজাফরের পুত্র মীরনের নির্দেশে মোহাম্মদী বেগ হত্যা করে।
২৪। ব্রিটিশ ভারতে কোম্পানি শাসনের অবসান হয় কখন?
উঃ ব্রিটিশ ভারতে কোম্পানি শাসনের অবসান হয় ১৮৫৮ সালে।
২৫। আলীগড় আন্দোলন কী?
উঃ মুসলিম সমাজকে জাগ্রত করার উদ্দেশ্যে স্যার সৈয়দ আহমদ খান কর্তৃক আলীগড় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক আন্দোলনকে আলীগড় আন্দোলন বলা হয়।
২৬। দ্বৈতশাসন বলতে কি বুঝায়?
উঃ দ্বৈতশাসন বলতে কোন প্রশাসনে দুটি কর্তৃপক্ষের। উপস্থিতিকে বুঝায়।
২৭। বাংলা প্রেসিডেন্সি কোন কোন এলাকা নিয়ে গঠিত হয়েছিল?
উঃ বাংলা, বিহার, ছোট নাগপুর ও উড়িষ্যা অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল।
২৮। ১৯১৯ সালের ভারত শাসন আইনে অপর নাম কী?
উঃ মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন।
২৯। লর্ড কার্জন কে ছিলেন?
উঃ লর্ড কার্জন ছিলেন বৃটিশ ভারতের বড়লাট এবং বঙ্গভঙ্গ এর পরিকল্পনাকারী।
৩০। ‘অখণ্ড স্বাধীন বাংলা’ রাষ্ট্র গঠনে প্রস্তাব কে উত্থাপন করেন?
উঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
৩১। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম বাংলার কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করে?
উঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম সুরাটে বাণিজ্য কুটি স্থাপন করেন।
৩২। কত সালে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করা হয়?
উঃ ১৭০৪ সালে।
৩৩। সিপাহী বিপ্লব কবে সংঘটিত হয়?
উঃ ১৮৫৭ সালে।
৩৪। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে?
উঃ লর্ড কর্নওয়ালিশ।
৩৫। ওহাবী আন্দোলনের অগ্রদূত কে ছিলেন?
উঃ মুহম্মদ ইবনে আব্দুল ওহাব।
৩৬। The Great Divide’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ Alan sulivan.
৩৭। India Wins Freedom’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ মাওলানা আবুল কালাম আজাদ।
৩৮। কোন আইনে সর্বপ্রথম পৃথক নির্বাচন ব্যবস্থা চালু হয়েছিল?
উঃ ১৯০৯ সালের মর্লি-মিন্টো সংস্কার আইনে।
৩৯। কত সালে বাংলায় প্রথম নীল চাষ শুর হয়?
উঃ ১৭৭৭ সালে প্রথম নীল চাষ শুর হয়।
৪০। রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ নরেন্দ্রনাথ দত্ত ওরফে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন।
৪১। ১৯০৫ সাল কেন বিখ্যাত?
উঃ ১৯০৫ সাল বঙ্গভঙ্গের জন্য বিখ্যাত ।
৪২। মোহামেডান লিটারেরি সোসাইটি’ প্রতিষ্ঠা করেন কে?
উঃ নবাব আব্দুল লতিফ ।
৪৩। কত সালে খিলাফত ও অসহযোগ আন্দোলন শুরু হয়?
উঃ খিলাফত আন্দোলন শুরু হয় ১৯১৮ সালে ও অসহযোগ আন্দোলন শুরু হয় ১৯২০ সালে ।
৪৪। নিখিল বঙ্গ প্রজা সমিতি’ কে গঠন করেন?
উঃ শেরে বাংলা এ. কে. ফজলুল হকের নেতৃত্বে “নিখিল বঙ্গ প্রজা সমিতি” গঠিত হয়।
৪৫। লক্ষ্মৌ চুক্তি কি?
উঃ হিন্দু ও মুসলমানদের মধ্যে সম্প্রীতি সৃষ্টি ও বৃটিশ বিরোধী আন্দোলনকে জোরদার করার জন্য ১৯১৬ সালে সম্পাদিত কংগ্রেস ও মুসলিম লীগের একতা চুক্তি।
৪৬। বেঙ্গল প্যাক্ট’ কত সালে স্বাক্ষরিত হয়?
উঃ বেঙ্গল প্যাক্ট ১৯২৩ সালে স্বাক্ষরিত হয়।
৪৭। ৩ রা জুন পরিকল্পনা কি?
উঃ ভারতের শাসনতান্ত্রিক সমস্যার সমাধানের জন্য স্যার স্ট্যাফোর্ড ক্রীপস এর নেতৃত্বে গঠিত পরিকল্পনাই ৩ রা জুন পরিকল্পনা ।
৪৮। ভারত ছাড’ আন্দোলন কবে সংঘটিত হয়?
উঃ ১৯৪২ সালের ৯ আগস্ট।
৪৯। কোন দুর্ভিক্ষে বাংলায় লক্ষ লক্ষ লোক মৃত্যুবরণ করে?
উঃ বাংলা ১১৭৬, ইংরেজি $৭৭০ সালের দুর্ভিক্ষে ।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। “ব্রাহ্ম সমাজ” কী? ১০০%
২। অন্ধকূপ হত্যাকাণ্ড কী? ১০০%
৩। পাঁচশালা বন্দোবস্ত কী? ১০০%
৪। মন্ত্রিমিশন পরিকল্পনার ব্যর্থতার কারণ লিখ। ১০০%
অথবা, মন্ত্রিমিশন পরিকল্পনা কি?
৫। পলাশীর যুদ্ধে নবাব সিরাজ-উদ-দৌলার পরাজয়ের কারণ কী? ১০০%
৬। খিলাফত আন্দোলনের ব্যর্থতার কারণসমূহ লিখ। ১০০%
৭। প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কি বুঝ? ১০০%
৮। শেরে বাংলাকে কৃষক প্রজার মুক্তির অগ্রদূত বলা হয় কেন? ১০০%
৯। সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লিখ। ১০০%
১০। দ্বৈত শাসন বা দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বুঝ? ১০০%
১১। অলীগড় আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা কর। ৯৯%
১২। মোহামেডান লিটারারি সোসাইটির লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল? ৯৯%
১৩। চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল বর্ণনা কর। ৯৯%
১৪। ফকির ও বারাসাত বিদ্রোহ কী? ৯৯%
১৫। ফরায়েজী আন্দোলনের তাত্পর্য বর্ণনা কর। ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের কারণ ও ফলাফল বর্ণনা কর। ১০০%
২। ১৯০৫ সালের বঙ্গ-ভঙ্গের কারণ ও ফলাফল আলোচনা কর। ১০০%
৩। ১৯০৯ সালের মার্লি-মিন্টো সংস্কার আইনের ধারাসমূহ বর্ণনা কর। ১০০%
৪। ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ১০০%
৫। ১৯৪৬ সালের মন্ত্রিমিশন পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ লিখ। এ পরিকল্পনা কেন ব্যর্থ হয়েছিল? ১০০%
৬। ১৯৩৫ সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ১০০%
৭। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি আলোচনা কর। ১০০%
৮। অসহযোগ আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা কর। ১০০%
৯। শ্রমিকদের কল্যাণ সাধনে শেরে বাংলা এ কে ফজলুল হকের অবদান বর্ণনা কর। ১০০%
১০। লক্ষ্মৌ চুক্তির বৈশিষ্ট্যসমূহ ও গুরুত্ব বর্ণনা কর। ১০০%
অথবা, ভারতীয় উপমহাদেশের সাংবিধানিক অগ্রগতির ক্ষেত্রে লক্ষ্মৌ চুক্তির গুরুত্ব নির্ণয় কর।
১১। পলাশী যুদ্ধের ফলাফল ও তাৎপর্য আলোচনা কর। ৯৯%
১২। পলাশির যুদ্ধে সিরাজ-উদ-দৌলার পতনের কারণসমূহ লেখ। ৯৯%
১৩। তিতুমীরের বিদ্রোহ ছিল বাংলার প্রথম স্বাধীনতা আন্দোলন ব্যাখ্যা কর। ৯৯%
১৪। ৩রা পরিকল্পনা কি? ১৯৪৭ সালের ৩রা পরিকল্পনা আলোচনা কর। ৯৯%
১৫। ১৯৪৬ সালে বাংলা প্রাদেশিক আইনসভা নির্বাচনের ফলাফল আলোচনা কর। ৯৯%

Leave a Reply