
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। আমরা যা তাই আমাদের সংস্কৃতি”-উক্তিটি কার?
উঃ “আমরা যা তাই আমাদের সংস্কৃতি”-উক্তিটি ম্যাকাইভারের।
২। Anthropology’ শব্দটি কোন কোন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে?
উত্তর: গ্রীকশব্দ Anthropos এবং Logos থেকে।
৩। ‘Ancient Society’ গ্রন্থটি কখন প্রকাশিত হয়?
উঃ Ancient Society গ্রন্থটি ১৮৭৭ সালে প্রকাশিত হয়।
৪। ‘সাংস্কৃতিক পশ্চাৎপদতা ‘ তত্ত্বের প্রবক্তা কে? উত্তর: W.F. Ogburn.
৫। ‘আতি সম্পর্ক হচ্ছে জৈবিক বন্ধনের সামাজিক স্বীকৃতি’- উক্তিটি কার?
উঃ নৃ-বিজ্ঞানী- Revers.
৬। ব্যাপ্তিবাদের প্রধান প্রবক্তা কে?
উঃ ব্যাপ্তিবাদের প্রধান প্রবক্তা হলো- জি ইলিয়ট স্মিথ।
৭। গোত্র কী?
উঃ গোত্র একটি এক পার্শ্বিক বৃহত্তর আত্মীয়ের দল যারা পৌরাণিক এক পূর্বপুরুষ থেকে উদ্ভূত বলে মনে।
৮। Property is theft’-উক্তিটি কার?
উঃ Property is theft উক্তিটি করেছেন পিয়ের জোসেফ গ্রুধো।
৯। পোর্টলাচ প্রথা কোন সমাজে দেখা যায়?
উঃ পোর্টলাচ প্রথা উত্তর আমেরিকার কোয়াকিউটাল সমাজে দেখা যায়।
১০। ‘মনা’ কী?
উত্তর Mana শব্দের অর্থ হলো মেলা-মেশীয় ও পলিনেশীয়দের ভাষায় একটি অতিপ্রাকৃত শক্তি যা অসাধারণ। দুর্জেয় ও অবোধ্য এবং যা সচরাচর দেখা যায় না ।
১১। শামান কী?
উঃ শামান বলতে ধর্ম বিশেষজ্ঞকে বুঝায় ।
১২। ‘Rites of passage’ প্রত্যয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন ?
উঃ ১৯৯০ সালে ভ্যান গেনেপ (Van Gennep) ক্রান্তিকাল পর্বে Rites of passage। প্রত্যয়টি সর্বপ্রথম ব্যবহার করেন।
১৩। The Golden Bough’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ James Frazer এর।
১৪। নৃ-বিজ্ঞানের জনক কে?
উঃ নৃ-বিজ্ঞানের জনক হেনরি L.H. Morgan. (লুইস মর্গান)
১৫। নৃবিজ্ঞানের প্রধান শাখা কি কি?
উঃ নৃবিজ্ঞানের প্রধান শাখাগুলো হলো : ১. দৈহিক নৃবিজ্ঞান ও ২. সাংস্কৃতিক নৃবিজ্ঞান ।
১৬। নৃবিজ্ঞান হচ্ছে মানুষ ও তার সংস্কৃতির বৈজ্ঞানিক অধ্যয়ন”—উক্তিটি কার?
উঃ নৃ বিজ্ঞানী ম্যালিনস্কির ।
১৭। প্রত্নতত্ত্ব কী?
উঃ প্রাচীন সমাজে মানুষের ব্যবহৃত জিনিসপত্র থেকে সমাজ ব্যাখ্যা করার জ্ঞানকে প্রত্নতত্ত্ব বলা হয়।
১৮। Ancient Society’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ L. H. Morgan এর।
১৯। এথনোগ্রাফি ‘Ethnography’ কি?
উঃ ‘Ethnography’ হলো কোন নৃগোষ্ঠী বা আদিম মানুষের ভাষা, ধর্ম, বর্ণ নিয়ে তথা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সামগ্রিক জীবনাচরণ তথা সংস্কৃতির বর্ণনামূলক উপস্থাপন ।
২০। মর্গানের মতে মানব সমাজ বিবর্তনের ধাপগুলো কি কি? ৯৯% অথবা, মর্গানের সামাজিক বিবর্তনের স্তর কয়টি ও কি কি?
উঃ মর্গানের মতে সমাজ বিবর্তনের ধাপগুলো হচ্ছে- (ক) বন্যদশা, (খ) বর্বর দশা, (গ) সভ্যদশা।
২১। মহাপ্রাণবাদ তত্ত্বের প্রবক্তা কে?
উঃ R.R. Marett.
২২। কাঠামোগত ক্রিয়াবাদী স্কুলের প্রবক্তা কে?
উঃ রেডক্লিফ ব্রাউন (Redcliff Brown) ।
২৩। দু’জন ক্রিয়াবাদী নৃবিজ্ঞানীর নাম লিখ।
উঃ দু’জন ক্রিয়াবাদী নৃবিজ্ঞানীর নাম হলো—
১. রেড ক্লিফ ব্রাউন (Redcliff Brown),
২. ম্যালিনস্কি (Malinowski) এবং আর টি ওয়াল্ড (R.T Wald) –
২৪। সরোজেট কি?
উঃ কোনো ব্যক্তির স্ত্রী মারা গেলে সেই ব্যক্তি তার মৃত স্ত্রীর কোনো বোনকে বিবাহ করলে তাকে সরোরেট বিবাহ বলে।
২৫। লেভিরেট বিবাহ কি?
উঃ যখন কোন বিধবা মহিলা মৃত স্বামীর ভাইয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন তাকে লেভিরেট বিবাহ বলে।
২৬। নয়াবাস বিবাহ কী?
উত্তর: বিবাহের পরে স্বামী স্ত্রী যদি তাদের পিতার মাতার গৃহে বসবাস না করে নিজেরা নতুন আবাস গৃহে বসবাস করে তাকে নয়াবাস বলে ।
২৭। ভ্রাতৃগোষ্ঠী কি?
উঃ দুই বা ততোধিক গোত্রের একটি একসূত্রীয় জ্ঞাতি দল।
২৮। মাতৃতান্ত্রিক পরিবার কী?
উঃ যে পরিবার মাতা বা বয়স্ক মহিলা সর্বময় কর্তৃত্ব বা ক্ষমতার অধিকারিণী তাকে মাতৃতান্ত্রিক পরিবার বলে।
২৯। The Descent of Man’ গ্রন্থটির লেখক কে?
উঃ ‘The Descent of Man’ গ্রন্থটির লেখক হলেস চার্লস ডারউইন (Charles Darwin)।
৩০। ‘The History of Human Marriage’ গ্রন্থটি কার?
উঃ ‘The History of Human Marriage’ গ্রন্থটি Edward Westermarck.
৩১। সম্পত্তির উপাদানসমূহ কী?
উঃ সম্পত্তির উপাদানসমূহ হলো উপযোগ, বস্তু, নিরঙ্কুশ মালিকানা ও সামাজিক অনুমোদন বা স্বীকৃতি।
৩২। জুমচাষ কি?
উঃ পাহাড়ের ঢালু জমিতে যে ফসল চাষ করা হয় তাকে জুমচাষ বলে।
৩৩। জীবন ছিল হয় ভূলিভোজ না হয় উপবাস”—উক্তিটি কার?
উঃ ‘জীবন ছিলো হয় ভূড়িভোজ না হয় উপবাস’-উক্তিটি মিনু মাসানী।
৩৪। চীফডম কী?
উঃ চীফডম হলো এমন একটি রাজনৈতিক সংগঠন, যে সংগঠনে যাবতীয় কার্যাবলি সমাজ প্রধানকে ঘিরেই আবর্তিত হয়।
৩৫। আদিম সমাজে কত ধরনের রাজনৈতিক সংগঠন ছিল?
উঃ দু’ভাগে ভাগ করেছেন : যথা : ১. কেন্দ্রীয় রাজনৈতিক ব্যবস্থা ও ২. অকেন্দ্রীয় রাজনৈতিক ব্যবস্থা।
৩৬। ব্যান্ড কি?
উঃ ক্ষুদ্র ও অস্থায়ী মানব সংগঠনকে ব্যান্ড বলে।
৩৭। ই. বি টেইলর কে ছিলেন?
উঃ ই. বি. টেইলর একজন নৃ-বিজ্ঞানী।
৩৮। মনা কি?
উঃ Mana শব্দের অর্থ হলো মেলা-মেশীয়ও পলিনেশীয়দের ভাষায় একটি অতিপ্রাকৃত শক্তি যা অসাধারণ দুর্জোর ও অবোধ্য এবং যা সচরাচর দেখা যায় না।
৩৯। টোটেমবাদ কী?
উঃ টোটেমবাদ এমন এক ধরনের বিশ্বাস, প্রথা ও আচার অনুষ্ঠান যার মাধ্যমে কোন জনগোষ্ঠি কোনো এক বিশেষ প্রাণী বা গাছের সাথে এক মধ্যবিত্ত সম্পর্ক গড়ে তোলে।
৪০। টোটেম ও ট্যাবু ধারণার প্রবক্তা কে?
উঃ টোটেম ও ট্যাবু ধারণার প্রবক্তা নেইম।
৪১। ময়টি (moiety) কি?
উত্তর: Moicty হলো উপজাতির দুটি শাখা, যারা পাশাপাশি বসবাস করেও একটি প্রতিযোগিতামূলক মনোভাব পোষণ করে।
৪২। কমিউনিটাস কী?
উঃ কমিউনিটাস বা সম্প্রদায় হলো ক্ষুদ্র বা বৃহৎ জনগোষ্ঠী যাদের মধ্যে কিছু বিষয়, যেমন- সামাজিক প্রথা, ধর্ম, মূল্যবোধ ও পরিচয়ের মিল থাকে।
৪৩। কাস্ট’ কী?
উঃ কাল্ট হচ্ছে ধর্মীয় রীতিনীতি, বিশ্বাস, আদর্শ, পূজা-পার্বন, প্রার্থনা ইত্যাদির পদ্ধতি।
৪৪। সংস্কৃতায়ন কি?
উঃ উন্নত এবং অনুন্নত সাংস্কৃতিক আদান-প্রদান রীতিকে সংস্কৃতায়ন বলা হয় ।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। প্রত্নতত্ত্ব ও কুলারিং প্রথা কী? ১০০%
২। বিবর্তনবাদ ও ব্যাপ্তিবাদ কী? ১০০%
৩। বণ্টন ও বিনিময় বলতে কী বোঝায়? ১০০%
৪। সাংস্কৃতিক আপেক্ষিকতাবাদ কী? ১০০%
৫। পিতৃসূত্রীয় ও মাতৃসূত্রীয় পরিবার বলতে কী বোঝায়? ১০০%
৬। খাদ্য সংগ্রহ অর্থনীতির প্রধান বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর। ১০০%
৭। ধর্ম ও যাদুবিদ্যার মধ্যে পার্থক্য সংক্ষেপে আলোচনা কর। ১০০%
৮। পোর্টলাচ ও জুম চাষ কী? ১০০%
৯। সর্বপ্রাণবাদ ও মহাপ্রাণবাদের মধ্যে পার্থক্য নির্দেশ কর। ১০০%
১০। নৃবিজ্ঞানের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর। ১০০%
১১। শ্রেণিমূলক ও বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক কি? ৯৯%
১২। ব্যান্ড ও চীফডমের মধ্যে পার্থক্য নির্নয় কর। ৯৯%
১৩। যাদুবিদ্যার প্রকৃতিগুলো তুলে ধর। ৯৮%
১৪। জ্ঞাতিসম্পর্কের ধরনগুলো সংক্ষেপে লিখ। ৯৮%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। “নৃবিজ্ঞান মানুষের সামগ্রিক পাঠ” (হোবেল)—উক্তিটি বিশ্লেষণ কর। ১০০%
২। পরিবার কি? আধুনিক পরিবারের কার্যাবলি ব্যাখ্যা কর। ১০০%
৩। ধর্মের উৎপত্তি সম্পর্কে ই.বি. টেইলর মতবাদ আলোচনা কর। ১০০%
৪। ব্যাক্তিত্ব কি? ব্যক্তিত্বের উপর সংস্কৃতির প্রভাব আলোচনা কর। ১০০%
৫। অবস্থান্তরের আচারসমূহের বিভিন্ন পর্যায় আলোচনা কর। ১০০%
৬। ধর্ম কী? সামাজিক নিয়ন্ত্রণে পরিবার ও ধর্মের ভূমিকা ব্যাখ্যা কর। ১০০%
৭। সাংস্কৃতিক পরিবর্তন কি? সাংস্কৃতিক পরিবর্তনের কারণসমূহ ব্যাখ্যা কর। ১০০%
৮। একটি স্বতন্ত্র বিষয় হিসেবে নৃবিজ্ঞানের উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা কর। ১০০%
৯। উদাহরণসহ আদিম অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ৯৯%
অথবা, আদিম সমাজের খাদ্য সংগ্রহের কৌশলসমূহ আলোচনা কর।
১০। সাংস্কৃতিক বিবর্তন সম্পর্কিত নৃবৈজ্ঞানিক তত্ত্বটি ব্যাখ্যা কর। ৯৯%
১১। বাংলাদেশের সমাজ ব্যবস্থায় সাংস্কৃতিক অভিযোজনের রূপ বর্ণনা কর। ৯৯%
১২। রাষ্ট্রের উতপত্তি সম্পর্কে মর্গানের বা লোঈ এর তত্ত্ব আলোচনা কর। ৯৯%
১৩। জ্ঞাতিসম্পর্ক কি? জ্ঞাতিসম্পর্ক সম্পর্কিত মর্গানের তত্ত্বটি আলোচনা কর। ৯৮%
১৪। বাংলাদেশে বিশ্বাস ও আচার অনুষ্ঠানের ধারা আলোচনা কর। ৯৮%

রকেট সাজেশন পরিবারকে অসংখ্য ধন্যবাদ ❤️❤️
Welcome