
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। Protochordata বলতে কি বুঝ?
উঃ Protochordata মেরুদণ্ডীবিহীন প্রাণীর সাথে প্রকৃত মেরু;ণ্ডবিশিষ্ট প্রাণীর সম্বন্ধপরতা রয়েছে তাদেরকে Protochordata বা অমেরুদণ্ডী কর্ডাটা বলে ।
২। Urochordata বলতে কী বুঝ?
উঃ ইউরোকর্ডাটা উপপর্বের সকল সদস্যকে একত্রে Urochordata বা ইউরোকর্ডেটস বলে।
৩। Agnatha শব্দের অর্থ লিখ।
উঃ Agnatha শব্দটি মূলত A = not (নেই); gnathos চোয়াল। অতএব Agnatha শব্দের অর্থ = হচ্ছে- চোয়াল বিহীন মেরুদণ্ডী প্রাণী।
৪। ডায়াস্টোমা কি?
উঃ Rodentia বর্গের প্রাণীদের নিচের চোয়ালে কোনাইল এবং প্রিমোলার দণ্ডের মাঝে ফাঁকা স্থানকে ডায়াস্টেমা বলে ।
৫। Sea-squirt’ কোন প্রাণীকে বলা হয়?
উঃ Ascidia-কে Sea-squirt (সামুদ্রিক জেট) বলা হয় । কারণ Acidia হঠাৎ সংকুচিত হলে মুখছিদ্র ও অ্যাট্রিয়াম দিয়ে সজোরে ফোয়ারার মতো পানি বের করে দেয়।
৬। প্রতীপ রূপান্তর বলতে কী বুঝায়?
উঃ ভ্রূণের ধারবাহিক পরিবর্তন উন্নত ভ্রূণ বা লার্ভা যদি তাদের উন্নত বৈশিষ্ট্য হরিয়ে তুলনামূলকভাবে অধঃগামী বা অনুন্নত বৈশিষ্ট্যযুক্ত পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয়, তখন এ ধরনের রূপান্তরকে প্রতীপ রূপান্তর বলে।
৭। Solenocytes কোন প্রাণীতে দেখা যায়?
উঃ Bramchiostama নামক প্রাণীতে।
৮। মায়োটোম কাকে বলে?
উঃ Branchiostama দেহের প্রত্যেক পাশে এক সারি পেশি আকারের ফিতাকে মায়োটোম বা মায়োমেয়ার বলে ।
৯। এন্ডোস্টাইল কি?
উঃ ব্রাংকিওস্টোমার গলবিল গহ্বরে অঙ্কীয় প্রাচীরের উপস্থিত একটি বিশেষ খাঁজযুক্ত অঙ্গকে এন্ডোস্টাইল বলে।
১০। অ্যাট্রিয়াম কি?
উঃ Branchiostoma-র পরিপাকতন্ত্র ও দেহ প্রাচীরের মধ্যবর্তী থলিবৎ গহ্বরকে অ্যাট্রিয়াম বলে।
১১। Haglish কি?
উঃ Myxini -কে Hagfish বলা হয়।
১২। Myxini দেখতে কেমন?
উঃ সরু ও বাইম মাছ আকৃতির।
১৩। মুখচুঙ্গী কি?
উঃ Petromyzon-এর দেহের অগ্রপ্রান্ত বা মাথা অংকীয় দিকে ঘুরানো বড় কাপের ন্যায় গর্ত বহন করে যাকে মুখচুঙ্গী বলে ।
১৪। Lamprey-এর লার্ভার নাম লিখ।
উঃ অ্যামোসিটিস লার্ভা ।
১৫। ক্লাসপার কি?
উঃ পুরুষ হাঙ্গরের সঙ্গম অঙ্গকে ক্লাসপার বলে ।
১৬। স্কুল কপাটিকা কি?
উঃসাধারণত হাঙ্গর জাতীয় মাছের অন্ত্রের প্রাচীরে মিউকাস পর্দা ঘড়ির কাঁটার উল্টো দিকে ভাঁজ হয়ে স্কুল কপাটিকা বা সর্পিল কপাটিকা সৃষ্টি করে। এটি দেখতে ঘড়ির স্প্রিং এর মতো। এটি দু’ভাজ হয়ে থাকে। হাঙ্গর ছাড়াও ল্যাম্প্রে, অন্যান্য Osteichthyes-এ পাওয়া যায়। ল কপাটিকা পরিপাকভুক্ত খাদ্য শোষণের বিস্তৃত জায়গা সৃষ্টি করে। পরিপাককৃত খাদ্য সহজেই পায়ুছিদ্র দ্বারা বাইরে আসতে বাধা দেয়।
১৭। স্ক্রল ভাল্ব কোন প্রাণীর কোন অঙ্গে থাকে?
উঃ হাঙ্গরের অন্ত্রের ভেতরে মিউকাস আবরণী ভাঁজ হয়ে গ্রুল ভালভ-এর অবস্থিত। এ ভালভ অস্ত্রের পরিশোষণতল বৃদ্ধি করা ছাড়াও খাদ্যের দ্রুত নির্গমন কিছুটা বাধাগ্রস্ত করে ।
১৮। ভেনাস হৃৎপিণ্ড কি?
উঃ হাঙ্গরের হৃৎপিণ্ডে কেবল কার্বন ডাই-অক্সাইড যুক্ত রক্ত থাকে বলে একে ভেনাস হৃৎপিণ্ড বা ভেনাস হার্ট বলে।
১৯। ওয়েবেরিয়ান অসিকলস কি?
উঃ রুই মাছের কর্ণের ল্যাবিরিস্থ এবং পটকার অগ্রপ্রান্তের মধ্যে অদ্ভুত ধরনের সংযোগকারী অস্থিমালা উপস্থিত থাকে যাদেরকে উইবেরিয়ান অস্থিমালা বলে।
২০। রুই মাছের পটকাকে কি বলে?
উঃ উদস্থিতি অঙ্গ বলা হয় ।
২১। রুই মাছে পটকার গুরুত্ব লিখ।
উঃ পটকার সাহায্যে মাছ পানিতে ভাসতে পারে। এটি শব্দ উৎপাদন ও শ্রবণে সাহায্য করে। এছাড়াও শ্বসন অঙ্গ হিসেবে কাজ করে।
২২। কানকো কি?
উঃ প্রত্যেক ফুলকা প্রকোষ্ঠের বাইরের দিকে কঠিনাস্থি সমৃদ্ধ ঢাকনা দ্বারা আবৃত থাকে যাকে কানকো বলে ।
২৩। ইফারেন্ট ব্রাজিয়াল ধমনি বলতে কী বুঝ?
উঃফুলকায় রক্ত পরিশোধনের পর O–যুক্ত রক্ত বহির্বাহী ধমনি দিয়ে দেহের বিভিন্ন অঙ্গে নিয়ে যায়, তাকে ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনি বলে।
২৪। কার্প জাতীয় মাছ কাকে বলে?
উঃ Cypriniformes বর্গের অধীন Cypriniae উপগোত্রের সদস্য প্রাণীদের কার্প জাতীয় মাছ বলে।
২৫। গ্রীষ্মনিদ্রা বলতে কী বুঝ?
উঃ কোনো প্রাণীর গ্রীষ্মকালীন নিষ্ক্রিয়তাকে গ্রীষ্মনিদ্রা বলা হয়।
২৬। অপত্য-লালন বলতে কী বুঝ?
উঃ নিষিক্ত ডিম বা লার্ভা বা সন্তান-সন্ততির প্রতি পিতা-মাতার সুলভ আচরণকে অপত্য-লালন বা বাৎসল্য- আচরণ বলে।
২৭। পোর্টাল তন্ত্র কী?
উঃপোর্টাল তন্ত্র বা সিস্টেম হলো রক্তনালীগুলোর একটি সিস্টেম যা কৈশিকগুলোর মধ্যে শুরু হয় এবং শেষ হয়। হেপাটিক পোর্টাল খাবারের পরে, হজম থেকে লিভারে সঞ্চয় এবং বিপাক করার জন্য পুষ্টি বহন করে
২৮। পিডোজেনেসিস কি?
উঃযখন কোন প্রাণী বয়ষ্ক দশায় পরিবর্তিত হতে যে সময় প্রয়োজন হয় তার পূর্বেই যদি জননাঙ্গ বিকশিত হয়ে জনন কোষ উৎপন্ন করে তখন প্রক্রিয়াকে পিডোজেনেসিস বলে।
২৯। ফ্যাং (Fang) কি?
উঃ সাপের বিষদাঁতকে ফ্যাং (Fang) বলা হয় ।
৩০। টেম্পোরাল ফসা কি?
উঃ করোটি ছাদের টেম্পোরাল অঞ্চলে বিদ্যমান ফোকরকে টেম্পোরাল ফসা বলে।
৩১। ডায়াপসিড টেম্পোরাল ফোসা বলতে কী বুঝ?
উঃ যে সকল প্রাণীর দুটি টেম্পোরাল ফসা বা ফোকর পোস্ট-অর্বিটাল এবং স্কোয়ামোসাল সাধারণত টেম্পোরাল ফসা বা ফোকরের মাঝে মিলিত হয়। তাদেরকে ডায়াপসিড টেম্পোরাল ফসা বা ফোকর (ছিদ্র) বলা হয়।
৩২। জ্যাকবসনের অঙ্গ কি?
উঃ সরীসৃপের ন্যাসাল গহবর ও মুখগহবরের ছাদের মধ্যবর্তী স্থানে অবস্থিত ন্যাসাল প্রকোষ্ঠের সম্মুখাংশের অঙ্কীয় বহিঃস্ফোরক হিসেবে দুটি স্বতন্ত্র থলি গঠিত হয়। এ থলিদ্বয়ের একপ্রান্ত মুখগহবরে উন্মুক্ত এবং অপরপ্রান্ত বদ্ধ থলি সদৃশ এ অঙ্গকে ভোমেরোন্যাসাল অঙ্গ বা জ্যাকবসনের অঙ্গ বলে ।
৩৩। প্যাটাজিয়াম কি?
উঃ পাখির শরীরের দুপার্শ্বে অগ্রপদ ও পশ্চাৎপদের অন্তবর্তী স্থান চর্মে ও বর্ধিত অংশে ঝুলতে থাকে তাকে প্যাটাজিয়াম বলে।
৩৪। ‘Phgostyle’ কী?
উঃ Phgostyle’ লাঙলের ফালের মতো অস্থি এবং শেষ চারটি কশেরুকা নির্মিত অংশ যা অধিকাংশ পাখির পশ্চাতে পুচ্ছ কশেরুকা যুক্ত হয়ে সৃষ্টি করে, যা পুচ্ছ পালককে ধরে রাখে।
৩৫। টেরিলোসিস কি?
উঃ পাখির ত্বকে পালকের বিন্যাস বা বিস্তারকে টেরিলোসিস বলে।
৩৬। উড্ডয়নে অক্ষম একটি পাখির বৈজ্ঞানিক নাম লিখ ।
উঃ রিয়া- Rhea americana.
৩৭। কবুতরের দুধ কি?
উঃ কবুতরের গ্রুপের অন্তঃপ্রাচীর থেকে আঠালো নাম বর্ণের রস ক্ষরিত হয় যাকে কবুতরের দুধ বলে।
৩৮। মানবদেহের অগ্ন্যাশয় নিঃসৃত একটি হরমোনের নাম।
উঃ মানবদেহের অগ্ন্যাশয় নিঃসৃত একটি হরমোনের নাম হলো- ইনসুলিন ৷
৩৯। ডায়াফ্রাম কি?
উঃ স্তন্যপায়ী প্রাণীদের দেহগহ্বরের মাঝখানে স্থিতিস্থাপকতা | গুণসম্পন্ন, ছাতাকৃতির, অনুপ্রস্থে পেশিময় যে পর্দা অবস্থিত থাকে তাকে ডায়াফ্রাম বলে।
৪০। অপটিক কায়াজমা কাকে বলে?
উঃ মানুজোড়া অগ্রমস্তিষ্কের অঙ্কীয় দেশ (অপটিক লোবের অঙ্কীয় দেশ) থেকে সৃষ্টি হওয়ার পরপরই ডান দিকের অপটিক স্নায়ুর কিছু তন্ত্র বাম দিকের চোখে এবং বাম দিকের অপটিক স্নায়ুর কিছু তন্ত্র ডানদিকের চোখে যাওয়ার ফলে এখানে এক্স (X) আকৃতির গঠন তৈরি হয়। একেই অপটিক কায়াজমা বলা হয়।
৪১। নর বানর বলতে কী বুঝ?
উঃ অধিগোত্র Hominoidea -র গোত্র Pongidae অন্তর্ভুক্ত প্রাণীদের নরবানর বা Apes বলে। যেমন- Propliopithecus.
৪২। অমরা কি?
উঃ মাতৃ জরায়ুর এন্ডোমেট্রিয়াসের এবং ভ্রূণের দেহে কোরিওনিক ভিলাইয়ের সমন্বয়ে যে অস্থায়ী অঙ্গ গঠিত হয়, তাকে অমরা বলে।
৪৩। একটি থলিবাহী স্তন্যপায়ীর বৈজ্ঞানিক নাম লিখ।
উঃ Macropus canguru.
৪৪। ফুসফুসীয় মাছ বলতে কি বুঝ?
উঃ যেসব মাছ ফুলকা ছাড়া ফুসফুসের মাধ্যমে শ্বাস কার্য সম্পন্ন করে তাদেরকে ফুসফুসীয় মাছ বলে ।
৪৫। দুটি বিদেশাগত মাছের (Exotic fishes) বৈজ্ঞানিক নাম লিখ।
উঃ দুটি বিদেশাগত মাছের (Exotic fishes) বৈজ্ঞানিক নাম হলো- ১. তেলাপিয়া : Tilapia mossmbica. ২. থাই সরপুটি : Puntius goniononus.

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ব্যাঙাচি ও পূর্ণাঙ্গ ব্যাঙের মধ্যে চারটি পার্থক্য লিখ। ১০০%
২। তুমি কি একটি পূর্ণাঙ্গ Ascidia কে কর্ভেট মনে কর? ব্যাখ্যা কর। ১০০%
৩। ল্যাস্ত্রে ও হ্যাগফিশের মধ্যে পার্থক্য নিরূপণ কর। ১০০%
৪। অ্যামোসিটি লার্ভার গঠন বর্ণনা কর। ১০০%
৫। প্লাকয়েড আঁইশের গঠন বর্ণনা কর। ১০০%
৬। ওয়েবেরিয়ান অসিকলের গঠন ও কাজ বর্ণনা কর। ১০০%
৭। ডাইনোসর কী? ডাইনোসরের বিলুপ্তির কারণগুলো লিখ। ১০০%
৮। কবুতরের বায়ুথলিগুলোর নাম ও কাজ লিখ। ১০০%
৯। Archaeopteryx কে সংযোগকারী প্রাণী বলা হয় কেন? ব্যাখ্যা কর। ১০০%
১০। Skates এবং Rays এর পার্থক্য লেখ। ১০০%
১১। ধমনী ও শিরার মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
১২। কুনোব্যাঙকে উভচর প্রাণী বলা হয় কেন? ৯৯%
১৩। Petromyzon-এর মুখচুঙ্গীর বর্ণনা দাও। ৯৯%
১৪। Craniata ও Acraniata -এর মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
অথচ, বিষধর ও নির্বিষ সাপের মধ্যে পার্থক্য লিখ।
১৫। পাখি ও মানুষের অনন্য বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর। ৯৮%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। Ascidia এর প্রতীপ রূপান্তর বর্ণনা কর। ১০০%
অথবা, Ascidia এর খাদ্যগ্রহণ কৌশল বর্ণনা কর।
২। Petromyzon এর ফুলকা ঝুড়ির বর্ণনা দাও। ১০০%
৩। মানুষের অন্তঃকর্ণের গঠন ও কাজ লিখ। ১০০%
৪। টেম্পোরাল ফসার উপর ভিত্তি করে তিনটি বৈশিষ্ট্য ও একটি উদাহরণসহ Reptilia কে বর্গ পর্যন্ত শ্রেণিবিন্যাস কর। ১০০%
৫। হেমিব্রাঙ্ক ও হলোব্রাঙ্ক বলতে কী বুঝ? রুই মাছের শ্বসনের বর্ণনা দাও। ১০০%
৬। পোর্টাল শিরাতন্ত্র কী? ব্যাঙের পোর্টাল শিরাতন্ত্রের বিবরণ দাও। ১০০%
৭। চিত্রসহ পাখির বিভিন্ন প্রকার পালকের গঠন ও কাজ বর্ণনা কর। ১০০%
৮। ফিল্টার ফিডিং কী? Branchiostoma-র খাদ্য ও খাদ্যগ্রহণ পদ্ধতি বর্ণনা কর। ১০০%
অথবা, Branchiostoma-র রক্ত সংবহনতন্ত্রের বিবরণ দাও।
৯। ভেনাস হৃদপিন্ড কী? Labeo-এর অ্যাফারেন্ট ও ইফারেন্ট ব্রাঙ্কিয়ালতন্ত্রের বর্ণনা কর। ১০০%
১০। অভিযোজন কি? জলজ স্তন্যপায়ীদের অভিযোজন বর্ণনা কর। ১০০%
১১। শীতনিদ্রা বলতে কি বুঝ? Bufo-এর বিভিন্ন প্রকার শ্বসন কৌশলের বিবরণ দাও। ৯৯%
১২। মানুষের দর্শন কৌশল চিত্রসহ বর্ণনা কর। ৯৯%
১৩। Scoliodon-এর করোটিক স্নায়ুর নাম, উৎপত্তি, বিস্তার ও কাজ বর্ণনা কর। ৯৯%
১৪। Petromyzon-এর প্রজননকালীন আচরণ বর্ণনা কর। ৯৯%
১৫। বায়ুথলি কি? বায়ুথলির গঠন ও কাজ বর্ণনা কর। ৯৮%

Leave a Reply