অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ ভূগোল ও পরিবেশ বিষয় জলবায়ু বিদ্যা ২২৩২০৩ রকেট স্পেশাল সাজেশন

অনার্স
অনার্স

ক-বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)
১। ব্যারোমিটার ও এ্যানিমোমিটার কী?
উঃ যে যন্ত্র দিয়ে বায়ুর চাপ পরিমাপ করা হয়, সে যন্ত্রকে ব্যারোমিটার বলে এবং বায়ু ও তার শক্তি পরিমাপ করতে ব্যবহৃত যন্ত্রকে এ্যানিমোমিটার বলে।
২। লীন শক্তি বলতে কী বুঝ?
উঃ কোনো বস্তুর অবস্থা পরিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট শক্তিকে লীন শক্তি বলে।
৩। বায়ুচাপ কী?
উঃ পৃথিবীর মধ্যাকর্ষণে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের প্রতি বর্গমিটার স্থানের উপর যে বল প্রয়োগ করে তাকে বায়ুচাপ বলে।
৪। আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়ের সূত্রটি লিখ।
উঃ আপেক্ষিক আর্দ্রতা = পরম আর্দ্রতা/নির্দিষ্ট আর্দ্রতা × ১০০।
৫। বায়ুমণ্ডলের কোন স্তরের সাহায্যে বেতার যোগাযোগ সম্ভব হয়?
উঃ বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার স্তরের সাহায্যে বেতার যোগাযোগ সম্ভব হয়।
৬। বাণিজ্য বায়ু কী?
উঃ কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে অয়ন বায়ু বা বাণিজ্য বায়ু বলে।
৭। জলাকর্ষী কণা কী?
উঃ বায়ুতে ভাসমান কিছু শুষ্ক বস্তুকে আশ্রয় করে জলীয়বাষ্প ঘনীভূত হয়। এ বস্তুগুলোকে ঘনীভবন কণা বা জলাকর্ষী কণা বলা হয়।
৮। ক্রান্তীয় ঘূর্ণিঝড়কে অস্ট্রেলিয়ায় কী বলে?
উঃ উইলি উইলিস।
৯। অশ্ব অক্ষাংশের মান কত ডিগ্রি?
উঃ অশ্ব অক্ষাংশের মান হলো ২০°–৩৫° অক্ষাংশ উভয় গোলার্ধে।
১০। ‘Frontogenesis’ ও ‘Frontolysis’ কী?
উঃ বই থেকে পড়ে নাও।
১১। ফেরেলের সূত্রটি লিখ।
উঃ ফেরেলের সূত্রটি হচ্ছে বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে প্রবাহিত হয়।
১২। বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম স্থান কোনটি?
উঃ বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম স্থান হলো নাটোর জেলার অন্তর্গত লালপুর উপজেলা।
১৩। সৌরশক্তির পৃথিবীতে আগমন পথের প্রতিবন্ধকতাগুলো কী কী?
উঃ সৌরশক্তির পৃথিবীতে আগমন পথের প্রতিবন্ধকতাগুলো হলো বিচ্ছুরণ, বিক্ষিপ্ত প্রতিফলন, প্রতিফলন ও শোষণ।
১৪। ‘ট্রপোপজ’ কাকে বলে?
উঃ ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে ট্রপোপজ বলে।
১৫। সাধারণ তাপ হ্রাস হার কী?
উঃ ভূ-পৃষ্ঠ থেকে ট্রপোপজ পর্যন্ত উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাসের হারকে সাধারণ তাপ হ্রাস হার বলে।
১৬। আন্তঃক্রান্তীয় অঞ্চলের একটি বৈশিষ্ট্য লিখ।
উঃ আন্তঃক্রান্তীয় অভিসরণগুলো বিষুবীয় অঞ্চলে বৃত্তাকারে পৃথিবীকে ঘিরে রাখা উত্তর ও দক্ষিণ গোলার্ধ থেকে আগত বায়ুর সম্মিলন।
১৭। ‘এলবেডো’ কী?
উঃ সৌরশক্তির যে অংশ পৃথিবী ও বায়ুমণ্ডল থেকে
প্রতিফলিত ও বিচ্ছুরিত হয়ে নিষ্ক্রিয় অবস্থায় মহাশূন্যে ফিরে যায় তাকে এলবেডো বা প্রতিফলনতা বলে।
১৮। সম্পৃক্ত বায়ু কী?
উঃ নির্দিষ্ট তাপ ও চাপে সম্পূর্ণ ধারণক্ষমতা অনুযায়ী গৃহীত জলীয়বাষ্প সম্পন্ন বায়ুকে সম্পৃক্ত বায়ু বলে।
১৯। গর্জনশীল চল্লিশা কী?
উঃ ৪০° দক্ষিণ অক্ষাংশের প্রত্যয় বায়ুর নাম গর্জনশীল চল্লিশা।
অথবা, ৪০° দ. অক্ষাংশের প্রত্যয়ন বায়ুর বিশেষ নাম কী?
উঃ ৪০° দক্ষিণ অক্ষাংশে প্রত্যয়ন বায়ুর নাম গর্জনশীল চল্লিশা।
২০। ITCZ-এর পূর্ণরূপ লিখ।
উঃ ITCZ-এর পূর্ণরূপ হলো Inter Tropical Convergence Zone (নিরক্ষীয় শান্ত বলয়)।
২১। ওজোন স্তরের তাপমাত্রা অপেক্ষাকৃত বেশি হওয়ার কারণ কী?
উঃ বায়ুমন্ডলের ওজোন গ্যাস সূর্যের মারাত্মক অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীর জীবজগতকে রক্ষা করে। এজন্য ওজোন স্তরের তাপমাত্রা অপেক্ষাকৃত বেশি হয়।
২২। Air, Water and Place’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ গ্রিক চিকিৎসক হিপোটেটিস।
২৩। বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?
উঃ থার্মোস্ফিয়ার বা আয়নাস্ফিয়ারে ৷
২৪। সৌর কলঙ্ক কি?
উঃ সৌরকলঙ্ক বলতে উজ্জ্বল সৌর পৃষ্ঠের বিপরীত দিকের কালো দাগগুলোকে বুঝায়। অথবা, সূর্যপৃষ্ঠের সর্বনিম্ন তাপমাত্রা বিশিষ্ট স্থানগুলোকে যে দাগ দেখা যায় তাকে সৌর কলঙ্ক বলে।
২৫। নিরক্ষীয় শান্ত বলয় কি?
উঃ নিরক্ষীয় অঞ্চলে উত্তর-পূর্ব অয়ন বায়ু এবং দক্ষিণ-পূর্ব অয়ন বায়ু পরস্পরের মুখোমুখি হওয়ায় এখানে একটি শান্ত বলয়ের সৃষ্টি হয়।
২৬। জাপানের/চিনের উপকূলে ক্রান্তীয় ঘূর্ণিঝড়কে কি বলা হয়?
উঃ জাপান উপকূলীয় অঞ্চলে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম টাইফুন।
২৭। জেটস্ট্রীম কি?
উঃ ঊর্ধ্বট্রপোস্ফিয়ার থেকে আগত দ্রুতগতি সম্পন্ন আকাবাঁকা জিওট্রফিক বায়ু প্রবাহকে জেট স্ট্রিম বলে।
২৮। Smog কি?
উঃ ধোঁয়াশা আশ্রয় করে যে কুয়াশার সৃষ্টি হয় তাকে ধোঁয়াশা (Smog) বলে।
২৯। সমবর্ষণ রেখা কি?
উঃ নির্দিষ্ট সময়ে মানচিত্রে সমান বৃষ্টিপাত বিশিষ্ট স্থানগুলো যে রেখা দ্বারা সংযুক্ত করা হয়, তাকে সমবর্ষণ রেখা বলে।
৩০। ভূতাত্ত্বিক ঘড়ি কি?
উঃ ভূতাত্ত্বিক ঘড়ি সময়ের সাথে সম্পর্কিত। পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া ঘটনাবলির সময় এবং সম্পর্কের বর্ণনা দিতে ভূতাত্ত্বিক, জীবাশ্মবিদ এবং অন্যান্য বিজ্ঞানী এটি ব্যবহার করেন।
৩১। কোপেন-এর জলবায়ু শ্রেণিবিভাজনের ভিত্তি কি?
উঃ গড় বার্ষিক এবং শীত-গ্রীষ্মের তাপমাত্রা ও বৃষ্টিপাতের তথ্যের উপর ভিত্তি করে কোপেন জলবায়ুর শ্রেণিবিভাগ করেন।
৩২। গত শতাব্দীর উষ্ণতম দশক কোনটি?
উঃ গত শতাব্দীর উষ্ণতম দশক ২০১৬।
৩৩। আম্লবৃষ্টি বা চেরিফোটানো কি?
উঃ বই থেকে পড়ে নাও।
৩৪। এ্যারোসল কী?
উঃ বায়ুমণ্ডলের বিভিন্ন ধরনের জলীয়বাষ্প এবং জৈব ও অজৈব কণাগুলোকে একত্রে এ্যারোসল বলে।
৩৫। ঘনীভবন কী?
উঃ জলীয় বাষ্পের জলকণা বা বরফ কণার রূপান্তরকে ঘনীভবন বলে।
৩৬। আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল কী?
উঃ বই থেকে পড়ে নাও।
৩৭। প্রতীপ ঘূর্ণিবাত কী?
উঃ সাধারণত উচ্চচাপ এলাকা থেকে বহির্মুখী বায়ুকে প্রতীপ ঘূর্ণিবাত বলে।
৩৮। তাপমাত্রার উৎক্রম কী?
উঃ কোনো কোনো সময় ভূপৃষ্ঠ হতে উপরের দিকে
তাপমাত্রা হ্রাস না পেয়ে বৃদ্ধি পায় তখন তাকে তাপমাত্রার উৎক্রম বলে।
৩৯। সমোষ্ণ রেখা কী?
উঃ সমান উষ্ণতাবিশিষ্ট স্থানগুলোর সংযোগকারী কাল্পনিক রেখা হলো সমোষ্ণ রেখা।
৪০। বায়ুমণ্ডলের স্থির গ্যাসসমূহের নাম লিখ।
উঃ বায়ুমণ্ডলের স্থির গ্যাসসমূহের নাম হলো- হিলিয়াম, নিয়ন, ক্রিপটন ও জেনন।
৪১। প্রতি সেকেন্ডে প্রতি বর্গমিটারে পৃথিবীতে আগত সৌরশক্তির পরিমাণ কত?
উঃ প্রতি সেকেন্ডে প্রতি বর্গমিটারে পৃথিবীতে আগত সৌরশক্তির পরিমাণ ১৩৬৮ WM-².
৪২। নীট বিকিরণের সমীকরণটি লিখ।
উঃ নীট বিকিরণের সমীকরণটি হলো- Q = (Kdown + Ldown) – (Kup + Lup).
৪৩। ঘনীভবনের নিয়ামক কী কী?
উঃ ঘনীভবনের নিয়ামক তিনটি।
যথা : ১. আপেক্ষিক আর্দ্রতা, ২. শীতলীকরণের পরিমাণ ও ৩. পানি আকর্ষী কণার উপস্থিতি।
৪৪। বায়ুপ্রবাহ সৃষ্টির কারণ কী?
উঃ বায়ুপ্রবাহ সৃষ্টির কারণ সৌর তাপ।
৪৫। তুষার কী?
উঃ নিম্ন তাপমাত্রার কারণে মেঘ থেকে ক্ষুদ্র পেঁজা তুলার মতো কঠিন অবস্থায় যে বৃষ্টিপাত ঘটে তাকে তুষারপাত বলে।
৪৬। রুল (Col) কী?
উঃ বিপ্রতীপভাবে অবস্থিত উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে অবস্থিত বিশেষ ধরনের সমচাপ রেখার গোষ্ঠীকে কল বলে।
৪৭। অনিয়মিত বায়ু কাকে বলে?
উঃ বায়ুমণ্ডলীয় গোলযোগের ফলে সৃষ্ট বায়ুকে অনিয়মিত বায়ু বলে।
৪৮। উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড়ের স্থানীয় নাম কী?
উঃ উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড়ের স্থানীয় নাম টাইফুন।
৪৯। জলবায়ু উপাদানগুলির নাম লিখ। ১
উঃ জলবায়ু উপাদানগুলো হলো-
১. উষ্ণতা, ২. বায়ুচাপ, ৩. বায়ুপ্রবাহ, ৪. বায়ুর আর্দ্রতা, ৫. বৃষ্টিপাত ইত্যাদি।
৫০। জেট প্রবাহ কী?
উঃ জেট প্রবাহ একটি শক্তিশালী সংকীর্ণ বায়ুস্রোত যা ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে দেখা যায়।
৫১। বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম ও একক কী?
উঃ বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম ও একক মিলিবার।
৫২। ক্রান্তীয় উচ্চচাপ বলয় দুটির অবস্থান লিখ।
উঃ ক্রান্তীয় উচ্চচাপ বলয় দুটির অবস্থান ২৫° থেকে ৩৫° অক্ষাংশ উভয় গোলার্ধে।
৫৩। সমচাপ রেখা কী?
উঃ মানচিত্রে একই বায়ুচাপ বিশিষ্ট স্থানগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা তাকে সমচাপ রেখা বলে।
৫৪। বারিপতি বলতে কী বুঝ?
উঃ ঘনীভূত জলকণা ঊর্ধ্বাকাশ থেকে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে তরল বা কঠিন অবস্থায় ভূ-পৃষ্ঠে পতিত হলে তাকে অধঃক্ষেপণ বা বারিপাত বলে।
৫৫। অশ্ব অক্ষাংশের মান কত?
উঃ অশ্ব অক্ষাংশের মান হলো ২৫°-৩৫° অক্ষাংশ উভয় গোলার্ধে।
অথবা, গর্জনশীল চল্লিশা-র মান কত?
উঃ ৪০° দক্ষিণ অক্ষাংশ থেকে ৪৫° দক্ষিণ অক্ষাংশ।
৫৬। নিয়ত বায়ুপ্রবাহ কত প্রকার?
উঃ নিয়ত বায়ুপ্রবাহ সাধারণত ৩ প্রকার।
৫৭। এল নিনো বলতে কী বুঝায়?
উঃ নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের পূর্বের অংশে শীতল পানি অপসারিত হয়ে উষ্ণ পানির অনিয়মিত প্রবাহই এল নিনো।
৫৮। সৌরশক্তির কত অংশ পৃথিবীতে আসে?
উঃ ৪৮ শতাংশ।
৫৯। পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল স্থান কোনটি?
উঃ কলম্বিয়ার লরো।
৬০। কুয়াশা কী?
উঃ ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরে জলাকর্ষী কণাকে আশ্রয় করে মেঘের মতো যে ঘনীভবন হয় তাকে কুয়াশা বলে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। জলবায়ু নিয়ন্ত্রণকারী শক্তিগুলো কি কি? ১০০%
২। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য নির্ণয় কর। ১০০%
৩। বায়ুমণ্ডলের গঠন-উপাদান বর্ণনা কর। ১০০%
৪। এল-নিনো ও লা-নিনা উদাহরণসহ ব্যাখ্যা কর। ১০০%
৫। জেট স্ট্রিম কি? জেট স্ট্রিমের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর। ১০০%
৬। স্থলবায়ু ও সমুদ্রবায়ু কি? এদের বৈশিষ্ট্য বর্ণনা কর। ১০০%
৭। বায়ুপুঞ্জের বৈশিষ্ট্য ও গঠন প্রক্রিয়া বর্ণনা কর। ১০০%
৮। বায়ুমণ্ডলের তাপমাত্রার নিয়ামকসমূহ বর্ণনা কর।১০০%
৯। ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।১০০%
১০। বর্ষণ ও বৃষ্টিপাতের মধ্যে পার্থক্য নির্ণয় কর। ১০০%
১১। মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য লিখ। ৯৯%
১২। কোরিওলিস বল বা শক্তির গাণিতিক ব্যাখ্যা প্রদান কর। ৯৯%
১৩। উষ্ণ ও শীতল বায়ুপঞ্জের পার্থক্য লেখ। ৯৯%
১৪। জলবায়ু পরিবর্তন অর্থ এবং ধারণা ব্যাখ্যা কর। ৯৮%
১৫। পানিচক্র সংক্ষেপে বর্ণনা কর। ৯৮%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। জলবায়ুবিদ্যার সংজ্ঞা দাও। জলবায়ুবিদ্যার সাথে অন্যান্য বিষয়ের সম্পর্ক আলোচনা কর। ১০০%
২। গৃহীত সৌরশক্তি কী? পৃথিবীর তাপ সমতা ব্যাখ্যা কর। ১০০%
৩। বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের কারণ ও বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ১০০%
৪। পৃথিবীর বায়ুর চাপ বলয়গুলোর বণ্টন আলোচনা কর। ১০০%
৫। বায়ুপ্রচীরের উদ্ভব প্রক্রিয়া আলোচনা কর এবং বিভিন্ন প্রকার বায়ুপ্রাচীরের সংক্ষিপ্ত বিবরণ দাও। ১০০%
৬। ধর্নওয়েটের জলবায়ুর শ্রেণিবিভাজন ব্যাখ্যা কর। ১০০%
৭। জলবায়ু পরিবর্তন কী? জলবায়ু পরিবর্তনের কারণ ও ফলাফল আলোচনা কর। ১০০%
৮। মেঘ কি? বিভিন্ন প্রকার মেঘের গঠন ও বৈশিষ্ট্য বর্ণনা কর। ১০০%
৯। বায়ূমণ্ডল কি? বায়ুমন্ডলের গঠন, স্তরবিন্যাস ও উপাদান বর্ণনা কর। ১০০%
১০। জলবায়ু পরিবর্তন কি? জলবায়ু পরিবর্তনের কারণগুলো আলোচনা কর। ৯৯%
১১। গ্রিন হাজউ প্রতিক্রিয়ার কারণ ও প্রভাব আলোচনা কর। ৯৯%
১২। ভিত্তি উল্লেখপূর্বক কোপেনের জলবায়ুর শ্রেণিবিভাগ ব্যাখ্যা কর। ৯৯%
১৩। জলবায়ু কি? জলবায়ু বিদ্যার পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর। ৯৯%
১৪। বায়ুপঞ্জের সংজ্ঞা দাও। বায়ুপঞ্জের গঠন ও প্রকারভেদ আলোচনা কর। ৯৮%
১৫। ঘূর্ণিঝড় কি? ক্রান্তীয় বা উষ্ণমন্ডলীয় ঘূর্ণিঝড়ের বিবরণ দাও। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079
or 01773270077

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*