
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ব্রায়োফাইটার জীবন চক্র কি ধরনের?
উঃ সুস্পষ্ট হেটেরোমর্ফিক ধরনের।
২। গ্যামেটোফাইটের সংজ্ঞা দাও।
উঃ রেণু থেকে উৎপন্ন গ্যামেট উৎপন্নকারী উদ্ভিদের হ্যাপ্লয়েড জনুকে গ্যামেটোফাইট বলা হয়।
৩। স্পোরোফাইটের সংজ্ঞা দাও ।
উঃ জাইগোট বর্ধিত ও বিকশিত হয়ে যে পূর্ণাঙ্গ গঠন সৃষ্টি করে তাকে স্পোরোফাইট বলে। এটি পদ, সিটা ও ক্যাপসিউলে বিভক্ত থাকে ।
৪। Bryophyta শব্দটি প্রথম কে ব্যবহার বা প্রবর্তন করেন?
উঃব্রাউন (Brawn) ১৮৬৪ সালে।
৫। দুইটি মরুজ ব্রায়োফাইেটার নাম লেখ।
উঃ দুটি মরুজ ব্রায়াফাইটার নাম-
(i) Tortula desertum,
(ii) Ceratoneum commutatum
৬। লিভারওয়ার্ট কী?
উঃ Hepaticopsida শ্রেণির থ্যালয়েড প্রজাতিগুলোকে দেখতে অনেকাংশে যকৃত বা লিভারের ন্যায় দেখায় তাই এদের লিভারওয়ার্ট বলে।
৭। সিউডোইলেটার কাকে বলে?
উঃ ইলেটারের কোষ প্রাচীরে স্থূলীকরণ না থাকলে তাকে সিউডোইলেটার বলে।
৮। স্পোরোগোনিয়াম কি?
উঃ ফুট, সিটা ও ক্যাপসুল সমান্বিত গোটাকে স্পোরোগোনিয়াম বলে ।
৯। প্রোটোনিমার সংজ্ঞা দাও।
উঃ Bryopsida শ্রেণির সদস্যদের তরুণ গ্যামেটোফাইটকে প্রোটোনিমা বলে ৷
১০। পেরিস্টোম কি?
উঃ পেরিস্টোম হলো মস ক্যাপসুলের শীর্ষে অপার কুলামের নিচে দাত সদৃশ্য তাঙ্গ যার মাধ্যমে রেণুর বিসরণ ঘটে থাকে।
১১। গিমা কাপ কি?
উঃ Marchantia-র পরিণত থ্যালাসের উপরিভাগে কতগুলো অগভীর পেয়ালার ন্যায় উপাঙ্গ তৈরি হয়, একে গিমা কাপ বলে।
১২। গিমা কোথায় দেখা যায়?
উঃ Marchantia-র পরিণত থ্যালাসের উপরিভাগে অগভীর পেয়ালার ন্যায় উপাঙ্গে গিমা দেখা যায় ।
১৩। ব্রায়োফাইটার রেণুধর উদ্ভিদসমূহের মধ্যে সরলতন কোনটি?
উঃ Riccia নামক ব্রায়োফাইটস।
১৪। অমসৃণ রাইজয়েড কোথায় দেখা যায়?
উঃ Marchantia-তে।
১৫। অ্যাম্ফিগ্যাস্ট্রিয়া কোন উদ্ভিদে দেখা যায় ?
উঃ Porella-র নিচের সারির পাতাসমূহকে অ্যাম্ফিগ্যাস্ট্রিয়া বলে ।
১৬। হর্ন লিডারওয়ার্ট নামে পরিচিত কোনটি?
উঃ Anthoceros.
১৭। হর্নওয়ার্ট কাকে বলে? Anthocerotae এর সদস্যগুলোকে হর্নওয়ার্ট নামে অভিহিত করা হয় কেন?
উঃAnthocerotae-এর থ্যালাসের পৃষ্ঠদেশে শিং (Horn) আকারে স্পোরোগোনিয়াম থাকে বলে Anthocerotae- এর সদস্যগুলোকে হর্নওয়ার্ট নামে অভিহিত করা হয়।
১৮। Elater কি?
উঃ ক্যাপসুলের অভ্যন্তরে অবস্থিত পানিগ্রাহী অঙ্গ যা স্পোর নির্গমনে সহায়তা করে এজন্য তাকে ইলেটর বলে ।
১৯। অ্যাপোগ্যামি কি?
উঃ লিঙ্গধর উদ্ভিদ থেকে গ্যামেটের মিলন ছাড়াই অঙ্গজ জননের ফলে রেণুধর উদ্ভিদের উৎপত্তিকে অ্যাপোগ্যামি বলে ।
২০। ক্যাপসিউল কি?
উঃ ক্যাপসিউল হলো রেণুধর অঙ্গ।
২১। অ্যাম্ফিথেসিয়াম কি?
উঃক্যাপসিউলের ভ্রূণের বাইরে কোষ অঞ্চল অ্যাম্ফিথেসিয়াম নামে পরিচিতি ।
২২। পিট সৃষ্টিকারী একটি মসের নাম লিখ।
উঃ Sphagnum.
২৩। Retort cell কী?
উঃ Sphagnum-এর একটি প্রকৃতির কটেক্সে কতকগুলো কোষ ফ্লাক্স-এর ন্যায় আকার ধারণ করে থাকে, তাকে Retort cell বলে।
২৪। Cleistocarpous moss -বলতে কি বুঝ?
উঃযে সকল Moss-এর ক্যাপসিউল গোলাকৃতির এবং চারিদিকে বদ্ধ আবরণ ব্যতীত পুরু, তাদেরকে Cleistocarpous moss বলে।
২৫। Sphagnum-কে Peat moss 3 bog moss বলা হয় কেন?
উঃ Sphagnum সাধারণত পুকুর, বৃহৎ জলাভূমি বা হ্রদে ভাসমান বা নিমজ্জিত উভয় রূপে জন্মায়। এছাড়া কর্দমাক্ত জলাশয় ও তৃণ আচ্ছাদিত আর্দ্র অঞ্চলে জন্মে থাকে এজন্য Sphagnum-কে Peat moss বা Bog moss বলা হয়।
২৬। প্রোটোনেমা কি?
উঃলিঙ্গধর উদ্ভিদের প্রাথমিক পর্যায়কে প্রোটোনেমা বলে।
২৭। ব্রায়োফাইটার সবচেয়ে কোন শ্রেণির উদ্ভিদ প্রাচীনতম?
উঃ হেপাটিকপসিডা শ্রেণির উদ্ভিদগুলো ব্রায়োফাইটার মধ্যে সবচেয়ে প্রাচীন। এদের সাধারণ নাম হলো- Liverwort.
২৮। Pteridophyta-র জীবনচক্র চক্র কেমন?
উঃ হেটেরোলেগাস বা অসমপ্রকৃতির।
২৯। মেইডেন হেয়ার ফার্ন কোনটি?
উঃ Adiantum capillus- Veneris
৩০। লিফ গ্যাপ বলতে কী বুঝ?
উঃ Pteridophyta-এর উন্নত সাইফনোস্টিলিতে খাড়াভাবে দীর্ঘায়িত বৃহৎ আকৃতির কতগুলো পাতা উৎপন্ন হয়। একে লিফ গ্যাপ বলে।
৩১। সরলতম জীবিত টেরিডোফাইট কোনটি?
উঃ Psilotum.
৩২। হেটেরোস্পোরি কি?
উঃ একই উদ্ভিদে দুই ধরনের স্পোর উৎপন্ন হওয়ার পদ্ধতিকে অসমরেণুপ্রসূ বা হেটেরোস্পোরি বলে ।
৩৩। রাইজয়েড কি?
উঃ রাইজয়েড হলো মূল সদৃশ্য, কিন্তু মূল নয় এমন এককোষী বা বহুকোষী গঠন যা গ্যামেটোফাইটকে অবস্থানের সাথে সংবদ্ধ রাখে ও পানি শোষণ করে।
৩৪। Rhizophore কি?
উঃ Selaginella-র শাখা বৃত্তের অগ্র অংশের নিচ হতে পাত্রহীন, দীর্ঘ, সিলিন্ড্রিক্যাল একটি অঙ্গ বের হয় যাকে রাইজোফোর (Rhizophore) বলে ।
৩৫। প্রো-থ্যালাস কি?
উঃ উপযুক্ত পরিবেশে স্পোর অংকুরিত হয়ে হৃদপিণ্ডাকার পত্রবৎ একটি সবুজ বর্ণের স্তম্ভ সৃষ্টি করে, তাকে প্রো-থ্যালাস বলে।
৩৬। র্যামেন্টা কাকে বলে?
উঃ ফার্নের রাইজোম বা র্যাকিসের নিম্নপ্রান্ত সুতার ন্যায় এক বিশেষ ধরনের অসংখ্য বাদামি বর্ণের শঙ্কপত্র দ্বারা আবৃত থাকে যাদের র্যামেন্টা বলে।
৩৭। স্পোরোকার্গের সংজ্ঞা দাও।
উঃ Marsilea-র পত্রবৃত্তের নিচে বা পত্রমূলের সন্নিকটে দীর্ঘ খাটো বৃন্তযুক্ত এককভাবে বা একান্তরভাবে উৎপন্ন ডিম্বকোষ বা নাট সদৃশ্য আকৃতির অঙ্গকে Sporocarp বলা হয়।
৩৮। ফ্রন্ড কি?
উঃ ফার্নের সমগ্র পাতাটিকে ফ্রন্ড বলে ।
৩৯। সিনানজিয়াম বলতে কী বুঝ?
উঃ Psilotum-এর বায়বীয় শাখার উর্ধ্বাংশে শঙ্কাকার পত্রের কক্ষে ত্রিকক্ষ বিশিষ্ট যে Sporangium দেখা যায় তাকে সিনানজিয়াম বলে।
৪০। ক্লাব মস/ ভূনিম্নস্থ পাইন নামে পরিচিত কোনটি?
উঃ Lycopodium.
৪১। Horse-tail কি?
উঃEquisetum নামক বহুবর্ষজীবী বিরুৎ জাতীয় টেরিডোফাইটকে Horse-tail বলা হয়।
৪২। ‘Royal fern’ কাকে বলে?
উঃ Osmunda regalis নামক ফার্নকে Royal fern বলে ।
৪৩। Leaf trace কী?
উঃ কাণ্ড বা শাখার স্টিলি হতে সংবহন তন্ত্রের যে অংশ কর্টেক্সের মধ্য দিয়ে পাতার সংবহনতন্ত্রের সঙ্গে সংযুক্তি রক্ষা করে তাকে পত্রাভিসারী বা Leaf trace বলে। যেমন- Osmunda.
৪৪। র্যামেন্টা কোনো টেরিডোফাইটে দেখা যায়?
উঃ Pteris নামক টেরিডোফাইটে র্যামেন্ট। দেখা যায়।
৪৫। মেকী ইন্ডুসিয়াম কাকে বলে?
উঃ Pteris-এর পত্রকের বাঁকানো কিনারা দ্বারা সোরাসগুলো আবৃত্ত থাকে বলে একে মেকী ইসিয়াম বলে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। Musci শ্রেণির বৈশিষ্ট্য লিখ। ১০০%
২। ব্রায়োফাইটসকে কেন উভচর উদ্ভিদ বলা হয় কেন? ১০০%
৩। Riccia Thallus এর প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্র আঁক। ১০০%
৪। Anthoceros এর উন্নত বৈশিষ্ট্যসমূহ লিখ। ১০০%
৫। Sphagnum এর পরিবেশীয় গুরুত্ব লেখ। ১০০%
৬। বিভিন্ন প্রকার ফার্ণ সোরাসের বর্ণনা দাও। ১০০%
৭। চিহ্নিত চিত্রসহ Ophioglossum এর স্পাইক এর গঠন বর্ণনা কর। ১০০%
৮। Eusporangiate ও Leptosporangiate ফার্ণের মধ্যে পার্থক্য রেখ। ১০০%
৯। ব্রায়োফাইটার আবাসস্থলের বর্ণনা দাও। ১০০%
১০। টোলেম কি? টোলেম তত্ত্বটি বর্ণনা কর। ১০০%
১১। Psilotum এর জাতিজনি ব্যাখ্যা কর। ৯৯%
১২। Anthoceros এর থ্যালাসের প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্র দাও। ৯৯%
১৩। টেরিডোফাইটের অর্থনৈতিক গুরুত্ব লিখ। ৯৯%
১৪। একটি হোমোস্পোরাস টেরিডোফাইটার জীবনচক্র চিত্রের সাহায্যে দেখাও। ৯৯%
১৫। Psilotum স্পোরোফাইটের চিহ্নিত চিত্র আকঁ। ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। উদাহরণসহ টেরিডোফাইটার শ্রেণিবিন্যাস কর। ১০০%
২। ব্রায়োফাইটার বিভিন্ন গ্রুপের রেণু বিসরণ সচিত্র বর্ণনা কর। ১০০%
৩। বীজ স্বভাব কী? Selaginella এর আলোকে বীজ স্বভাব ব্যাখ্যা কর। ১০০%
৪। চিত্রসহ Anthoceros এর স্পোরোফাইটের গঠন ও বিকাশ বর্ণনা কর। ১০০%
৫। চিত্রসহ Lycopdium এর বিভিন্ন প্রকার গ্যামিটোফাইটের বর্ণনা দাও। ১০০%
৬। তূতাত্ত্বিক সমকাল উল্লেখপূর্বক ব্রায়োফাইটার জীবান্ম উদাহরণসহ আলোচনা কর। ১০০%
৭। ব্রায়োফাইটার উতপত্তি ও বিবর্তন বিস্তারিত লিখ। ১০০%
৮। Sphagnum এর স্পোরোফাইটের গঠন ও বিকাশ চিত্রসহ বর্ণনা কর। ১০০%
৯। পার্থক্য লেখ : ১০০%
(ক) গ্যামিটোফাইট ও স্পোরোফাইট
(খ) প্রোটোস্টিলি ও সাইফোনোস্টিলি। ১০৯%
১০। টীকা লিখ (যেকোনো দুইটি) : ১০০%
ফসিল ব্রায়োফাইটস, স্পোরোকার্প, Azolla এর অর্থনৈতিক গুরুত্ব, বৃক্ষ ফার্ন, কলুমেলা, ফার্নের সোরাস, অসমরেণুপ্রসূতা, অ্যাপোগ্যামী ও অ্যাপোস্পারী, Lycopodium এর Strobillus;
১১। জনুঃক্রম কী? Riccia ও Sphaeorocarpus এর জনুঃক্রম চিত্রসহ বর্ণনা কর। ৯৯%
১২। একটি ইউস্পোরানজিয়েট ফার্নের স্পোরানজিয়াম এর গঠন, বিকাশ চিত্রসহ বর্ণনা কর। ৯৯%
১৩। Marchania -র স্পোরোফাইটের গঠন ও গিমা কাপ বর্ণনা কর। ৯৮%
১৪। স্টিলি কি? টেরিডোফাইটার স্টিলির বিবর্তন দেখাও। ৯৮%
১৫। একটি হেটারোসোরাস টেরিডোফাইট বা Selaginella-র জীবনচক্র চিত্রসহ বর্ণনা কর। ৯৮%

Leave a Reply