
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-ICMAB, AICPA, IASB, IASC, ICAB, CIMA, GAAP, GASB, IFRS, ICMAB, IAS, FASB.
২। AICPA প্রদত্ত হিসাববিজ্ঞানের সংজ্ঞাটি লিখ।
উঃ AICPA প্রদত্ত হিসাববিজ্ঞানের সংজ্ঞাটি হলো-অন্তত আংশিক হলেও আর্থিক প্রকৃতি বিশিষ্ট লেনদেন ও ঘটনাসমূহকে তাৎপর্যপূর্ণভাঅর্থের অঙ্কে লিপিবদ্ধকরণ, শ্রেণিবদ্ধকরণ ও সংক্ষিপ্তকরণ এবং ফলাফল বিশ্লেষণ করার কৌশলকে হিসাববিজ্ঞান বলে।
৩। দুটি অলীক সম্পত্তির নাম লিখ।
উঃ দুটি অলীক সম্পত্তি হলো- প্রাথমিক খরচ ও শেয়ার দায়।
৪। ভ্যাট চলতি হিসাব কী?
উঃ মোট উৎপাদিত পণ্যের মূল্যের উপর নির্দিষ্ট হারে আরোপিত কর হতে মোট উপকরণের মূল্যের উপর নির্দিষ্ট হারে করের বিয়োগফলকে ভ্যাট হিসাব বা ভ্যাট চলতি হিসাব বলে ।
৫। বিপরীত দাখিলা কী?
উঃ চলতি হিসাবকালের শুরুতে পূর্ববর্তী বছরের প্রাপ্য রাজস্ব আয় এবং প্রদেয় রাজস্ব ব্যয়ের সমন্বয় দাখিলার ঠিক বিপরীত বা উল্টা যে জাবেদা দাখিলা দেয়া হয় তাকে বিপরীত দাখিলা বলে।
৬। FOB শিপিং পয়েন্ট কী?
উঃ FOB শিপিং পয়েন্ট (Shiping point) পণ্য পরিবহণের শর্ত, যেখানে উল্লেখ থাকে যে, বিক্রেতা বহনকারক জাহাজ পর্যন্ত পণ্য বিনামূল্যে পৌছিয়ে দিবে এবং ক্রেতা পরিবহণ ব্যয় পরিশোধ করবে।
৭। ক্রয় বাট্টা কী?
উঃ দ্রুত টাকা পরিশোধের প্রেক্ষিতে পাওনাদারগণের নিকট হতে যে পরিমাণ ছাড় পাওয়া যায় তাকে ক্রয় বাট্টা বলে ।
৮। হিসাব তথ্যের বহিঃব্যবহারকারী কারা?
উঃ হিসাববিজ্ঞান তথ্যের বাহ্যিক ব্যবহারকারী হলেন-১. বিবিধ পাওনাদার ও বিনিয়োগকারী; ২. গবেষক; ৩. সরকার;
৪. ভোক্তা ও বণিক সংঘ; ৫. নিরীক্ষক; ৬. পরিকল্পনাকারী; ৭. ঋণ দাতা; ৮. পরামর্শক; ৯. শ্রমিক সংঘ; ১০. জনগণ; ১১. কোম্পানির নিবন্ধক ও ১২. আয়কর কর্তৃপক্ষ ।
৯। ব্যাংক সমন্বয় বিবরণী কী?
উঃ কোনো নির্দিষ্ট দিনে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার নগদান বহির ব্যাংক ঘরের উদ্বৃত্ত এবং পাশ বহির উদ্বৃত্তের গড়মিলের প্রকৃত কারণ দর্শিয়ে দু’টি উদ্বৃত্তের মধ্যে সমন্বয়সাধনের জন্য যে বিবৃতি প্রস্তুত করা হয় তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলে ।
১০। বিক্রয়যোগ্য সিকিউরিটিজ কী?
উঃ যখন কোনো ব্যবসায় প্রতিষ্ঠান বিভিন্ন প্রকার স্টক এবং বন্ড এ লক্ষ্যে ক্রয় করে যেন যেকোনো সময় বিক্রয় করে নগদ অর্থসংস্থান করা যায়। এরূপ সিকিউরিটিকে বিক্রয়যোগ্য সিকিউরিটিজ বলে।
১১। সম্ভাব্য দায় কী?
উঃ ভবিষ্যৎ কোনো ঘটনা সংঘটিত হওয়ার সম্ভাবনায় যে দায়ের উদ্ভুত হতে পারে তাকে সম্ভাব্য দায় বলে ।
১২। LCM নীতি কী?
উঃ সাধারণত উৎপাদন ব্যয় ও বাজার মূল্যের মধ্যে যেটি কম সে মূল্যে মজুত পণ্যের মূল্য নির্ধারণকে LCM নীতি বলে।
১৩। হিসাববিজ্ঞান কী?
উঃ ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনসমূহের লিপিবদ্ধকরণ, শ্রেণিবদ্ধকরণ, আর্থিক বিবরণীর প্রস্তুতকরণ ও সামগ্রিক ফলাফল বিশ্লেষণ করার প্রক্রিয়াকে হিসাববিজ্ঞান বলা হয়।
১৪। হিসাববিজ্ঞানের নীতিমালা কাকে বলে?
উঃ হিসাববিজ্ঞানের নীতিমালা নিয়ম এবং নির্দেশ যা আর্থিক তথ্য প্রতিবেদন তৈরি করার সময় অনুসরণ করে থাকে।
১৫। আধুনিক হিসাববিজ্ঞানের ৩টি ‘C’ উল্লেখ কর।
উঃ ব্যয়, রক্ষণশীলতা ও সামঞ্জস্যতা (Cost, Conservatism & Consistency)।
১৬। GAAP কি?
উঃ যে হিসাববিজ্ঞান নীতিসমূহ কর্তৃপক্ষীয় সমর্থন দ্বারা পরিপুষ্ট সেসব নীতিসমূহকে সাধারণভাবে সর্বজনস্বীকৃত হিসাববিজ্ঞান নীতিমালা বা সংক্ষেপে GAAP বলে।
১৭। হিসাব তথ্য কী?
উঃ হিসাববিজ্ঞানের উদ্দেশ্য সাধন অর্থাৎ হিসাব সংক্রান্ত কার্যসম্পাদনে যেসব তথ্যের প্রয়োজন তাকেই হিসাব তথ্য বা হিসাববিজ্ঞান তথ্য ।হিসাববিজ্ঞানের ধারণাগত কাঠামো বলতে কি বুঝ?
উঃ হিসাববিজ্ঞানের সাংবিধানিক তত্ত্ব ও ব্যবহারিক নীতিমালাকে হিসাববিজ্ঞানের ধারণাগত কাঠামো বলে ।
১৮। ধারাবাহিকতা নীতি কী?
উঃ একটি কোম্পানি বছরের পর বছর ধরে একই হিসাববিজ্ঞান নীতি ব্যবহার করাকে ধারাবাহিকতার নীতি বলে ।
১৯। হিসাব চক্র কি?
উত্তর হিসাবের তথ্যসমূহ লিপিবদ্ধকরণ, শ্রেণিবিন্যাস ও সংক্ষিপ্তকরণের হিসাববিজ্ঞানের বিশেষ প্রতিনাকে হিসাবচক্র বলে।
২০। দু’টি ঘটনার উদাহরণ দাও, যা লেনদেন নয়।
উঃ লেনদেন নয় এমন দু’টি ঘটনার উদাহরণ হচ্ছে- ১. মাল ক্রয়ের ফরমায়েশ প্রদান ও ২. সড়ক দুর্ঘটনার মাধ্যমে ম্যানেজারের মৃত্যু।
২১। হিসাব চার্ট কী?
উঃ লেনদেনের সম-শ্রেণিভূক্ত পক্ষসমূহকে যথার্থ শিরোনামে নির্দিষ্ট ছকে বিবরণী আকারে প্রকাশ করাকে হিসাবের চার্ট বা হিসাব তালিকা বলে।
২২। বিশেষ জাবেদা কি?
উঃ যে ক্ষেত্রে লেনদেন সাধারণ জাবেদায় হিসাবভুক্ত না করে প্রকৃতি অনুযায়ী পৃথক বইতে লিপিবদ্ধ করা হয় তাকে বিশেষ জাবেদা বলে।
২৩। সাধারণ জাবেদা কী?
উঃ যে সমস্ত লেনদেন বিশেষ প্রকৃতির জন্য অন্যকোনো প্রাথমিক বা সহকারী বহিতে লিপিবদ্ধ করা যায় না তা যে হিসাবের বহিতে লিপিবদ্ধ করা হয়। তাকে প্রকৃত বা সাধারণ জাবেদা বলে।
২৪। অনিশ্চিত হিসাব কি?
উঃ রেওয়ামিল অমিল হলে সাময়িকভাবে যে হিসাব খুলে রেওয়ামিল মিলানো হয় তাকে অনিশ্চিত হিসাব বলে ।
২৫। হিসাব সমীকরণ কি?
উঃ আধুনিক হিসাবশাস্ত্রবিদগণ হিসাবরক্ষণের কার্যাবলিকে যে বিশেষ গাণিতিক সূত্রের মাধ্যমে প্রকাশ করছে তাকে হিসাব সমীকরণ বলে।
২৬। মূল্য সংযোজন কর কাকে বলে?
উঃ পণ্যের উৎপাদন ব্যয়ের উপর নির্দিষ্ট হারে আরোপিত কর হতে উপকরণাদির উপর আরোপিত করের ব্যবধানকেই মূল্য সংযোজন কর বা ভ্যাট (VAT) বলে ।
২৭। ডেবিট নোট কি?
উঃ ফেরতের কারণ উল্লেখ করে যে পত্র ইস্যু করা হয় তাকে ডেবিট নোট বলে ।
২৮। বকেয়াভিত্তিক হিসাববিজ্ঞান কী?
উঃ যে ভিত্তি অনুসারে যেকোনো লেনদেনের জন্য নগদ অর্থ প্রদান বা গ্রহণ হোক বা না হোক চলতি বছরের সাথে সংশ্লিষ্ট মুনাফা বা মূলধন জাতীয় হিসাবে অন্তর্ভুক্ত করা হয় তাকে বকেয়াভিত্তিক বা পাওনাভিত্তিক হিসাববিজ্ঞান বলে।
২৯। বকেয়াভিত্তিক হিসাব পদ্ধতি কী?
উঃ বকেয়া ভিত্তিক হিসাব ব্যবস্থা হলো সংগঠনের ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথে আর্থিক বিবরণীতে চার্জ করার জন্য লিপিবদ্ধ করা হয়।
৩০। অনুপার্জিত আয়ের দুটি উদাহরণ দাও।
উঃ অনুপার্জিত আয়ের দুটি উদাহরণ নিম্নরূপ- ১. অগ্রিম প্রাপ্ত শিক্ষানবিস সেলামি ও ২. অগ্রিম প্রাপ্ত উপ-ভাড়া।
৩১। সমাপনী দাখিলা কী?
উঃ নির্দিষ্ট হিসাবকাল শেষে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল অর্থাৎ লাভ বা লোকসান নির্ণয়ের জন্য যাবতীয় আয়-ব্যয় হিসাবের জেরগুলো আয় বিবরণী বা ক্রয়-বিক্রয় হিসাব এবং লাভ-লোকসান হিসাবে স্থানান্তরের জন্য যে সকল জাবেদা দাখিলা দেওয়া হয় তাকে সমাপনী দাখিলা বলে।
৩২। ওয়ার্কসিট কী?
উঃ একটি নির্দিষ্ট সময় শেষে বা আর্থিক বছর শেষে চূড়ান্ত আর্থিক বিবরণী তৈরির জন্য প্রয়োজনীয় তথ্যসমূহ যে বহুঘর বিশিষ্ট একপ্রস্ত কাগজে লিপিবদ্ধ করা হয় তাকে কার্যপত্র বলে।
৩৩। কার্যপত্র কত প্রকার?
উঃ কার্যপত্র ৪ প্রকার। যথা: (i) সাধারণ কার্যপত্র; (ii) বিস্তৃত কার্যপত্র; (iii) নিরীক্ষা কার্যপত্র এবং (iv) নগদ প্রবাহ কার্যপত্র।
৩৪। কার্যপত্র কি হিসাবচক্রের অংশ?
উঃ কার্যপত্র বা Worksheet হিসাবচক্রের কোনো ধাপ নয়।
৩৫। কন্ট্রা সম্পত্তি হিসাব কাকে বলে?
উঃ যদি কোনো সম্পত্তির হ্রাস প্রকাশ করার জন্য উক্ত সম্পত্তির বিপরীতে আরেকটি হিসাব প্রস্তুত করা হয় তাকে বিপরীত সম্পত্তি/প্রতি সম্পত্তি অথবা কন্ট্রা সম্পত্তি হিসাব বলে।
৩৬। চারটি প্রধান আর্থিক বিবরণীর নাম কর।
উঃ চারটি প্রধান আর্থিক বিবরণীর নাম নিম্নরূপ-
(১) Income statement (আয় বিবরণী)।
(২) Retain earning/ Owners equity (সংরক্ষিত আয়/মালিকানা স্বত্ব বিবরণী)।
(৩) Balance sheet (উদ্বৃত্তপত্র) ।
(8) Cash flow statement (নগদ প্রবাহ বিবরণী)।
৩৭। FOB (এফওবি) গন্তব্যস্থল দ্বারা কী বুঝায়?
উঃ FOB ডিস্টিনেশন (Destination) পণ্য
পরিবহণের একটি শর্ত, যেখানে উল্লেখ থাকে যে,
ক্রেতার গন্তব্য পর্যন্ত বিক্রেতা বিনামূল্যে পণ্য পৌছিয়ে দিবে এবং পরিবহণ ব্যয় পরিশোধ করবে।
৩৮। 2/10, n/30 বলতে কী বুঝ?
উঃ এই টার্ম এটা নির্দেশ করে যে চালানের তারিখ থেকে পরবর্তী ১০ দিনের মধ্যে মূল্য পরিশোধ করা হলে মোট চালান মূল্যের উপর ২% বাট্টা পাওয়া যাবে। কিন্তু ক্রেতাকে ৩০ দিনের মধ্যে মোট মূল্য পরিশোধ করতে হবে।
৩৯। সুনির্দিষ্ট শনাক্তকরণ পদ্ধতি কাকে বলে?
উঃ মজুত পণ্য লিপিবদ্ধকরণের নির্দিষ্ট কিছু পদ্ধতি যেমন- FIFO, LIFO, Average lost metheod উক্ত পদ্ধতিগুলোকেই সুনির্দিষ্ট শনাক্তকরণ পদ্ধতি বলে ।
৪০। 2 / 15, n / 45 দ্বারা তুমি কি বুঝ?
উঃ 2/15, n/45 দ্বারা বুঝায় যে, ১৫ দিনের মধ্যে টাকা প্রদান করলে ২% বাট্টা পাওয়া যাবে, তবে ১৫ দিনের মধ্যে ব্যর্থ হলে ৪৫ দিনের মধ্যে অবশ্যই টাকা পরিশোধ করতে হবে, এক্ষেত্রে কোনো বাট্টা পাওয়া যাবে না।
৪১। নিট মূল্য পদ্ধতি কি?
উঃ ক্রয়কৃত পণ্যের চালান মূল্য হতে যথাক্রমেই নগদ বাট্টা বাদ দিয়ে হিসাবভুক্ত করাকে নিট মূল্য পদ্ধতি বলে ।
৪২। হিসাব তথ্য ব্যবস্থা কী?
উঃ যে ব্যবস্থা লেনদেন উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়াজাত করে এবং আর্থিক তথ্য আগ্রহী পক্ষসমূহের নিকট পৌছে দেয় তাকে হিসাব বা হিসাববিজ্ঞান তথ্য ব্যবস্থা বলে।
৪৩। ভাউচার কী?
উঃ হিসাব বইয়ের লেনদেনের সমর্থনে লিখিত
দলিলকে ভাউচার বলা হয় ।
৪৪। তিনটি ব্যবসায়িক দলিলের নাম লিখ ।
উঃ ব্যবসায়িক দলিলের নাম হলো : ১.
ঋণপত্র, ২. বাণিজ্যিক কাগজ, ৩. বিনিময় বিল ও ৪. বন্ড ইনডেঞ্চার।
৪৫। বকেয়া চেক কী?
উঃ কোম্পানি কর্তৃক ইস্যুকৃত ও লিপিবদ্ধকৃত
যে চেকটি ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি তাকে
বকেয়া চেক বলে ।
৪৬। বকেয়া চেক কত প্রকার?
উঃ বকেয়া চেক ২ প্রকার। যথা- (i) দাগ কাটা
চেক ও (ii) বাহকের চেক।
৪৭। ক্রেডিট মেমোরেন্ডাম কী?
উঃ আমানতকারীর হিসাবে টাকার পরিমাণ বৃদ্ধির কারণ ব্যাখ্যা করে যে বিবরণী ব্যাংক কর্তৃক আমানতকারীকে প্রদান করা হয় তাকে ক্রেডিট মেমোরেন্ডাম বলে ।
৪৮। খুচরা নগদ তহবিল কি?
উঃ অপেক্ষাকৃত ছোট পরিমাণ অর্থ পরিশোধের জন্য যে তহবিলকে ব্যবহার করা হয় তাকে খুচরা নগদ তহবিল বলে ।
৪৯। প্রাপ্য নোট কী?
উঃ ব্যবসায়ের স্বাভাবিক কার্যক্রমের মাধ্যমে উদ্ভূত প্রাপ্যসমূহ যখন দালিলিক রূপ দান করা হয় তখন তাকে প্রাপ্য নোট বলে। এটি সাধারণত প্রাপ্য হিসাবের পরিবর্তে ব্যবহৃত হয়।
৫০। নগদ বাট্টা কি?
উঃ নির্দিষ্ট সময়ের পূর্বে দেনা পরিশোধ করার জন্য পাওনাদার কর্তৃক দেনাদারকে যে পরিমাণ অর্থ মওকুফ করে দেয় তাকে নগদ বাট্টা বলে ।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। হিসাববিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় কেন? ১০০%
২। মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টিতে হিসাববিজ্ঞানের ভূমিকা সংক্ষেপে আলোচনা কর। ১০০%
৩। হিসাববিজ্ঞান কাকে বলে? হিসাববিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা” ব্যাখ্যা কর। ১০০%
৪। পাবলিক লিমিটেড হিসাববিজ্ঞান ও প্রাইভেট লিমিটেড হিসাববিজ্ঞানের মধ্যে পার্থক্য লিখ।১০০%
৫। হিসাববিজ্ঞান সিদ্ধান্ত গ্রহণের হাতিয়ার।” -ব্যাখ্যা কর। ১০০%
৬। হিসাববিজ্ঞানের ধারণাগত কাঠামো বলতে কী বুঝ? ১০০%
৭। হিসাববিজ্ঞানের উদ্দেশ্য সংক্ষেপে বর্ণনা কর। ১০০%
৮। । মৌলিক হিসাব সমীকরণটি ব্যাখ্যা কর। ১০০%
৯। সর্বজনস্বীকৃত হিসাববিজ্ঞান নীতিমালার বৈশিষ্ট্য লিখ। ৯৯%
১০। সর্বজনস্বীকৃত হিসাববিজ্ঞান নীতিমালা কি? ৯৯%
১১। আর্থিক বিবরণীর উপাদানসমূহ আলোচনা কর। ৯৯%
১২। হিসাবচক্র কি? আধুনিক হিসাবচক্রের ধাপগুলো আলোচনা কর। ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। বকেয়াভিত্তিক হিসাবব্যবস্থা ও নগদভিত্তিক হিসাবব্যবস্থার মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
২। কালান্তিক মজুদ পদ্ধতি ও নিত্য মজুদ পদ্ধতির মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৩। ব্যাংক সমন্বয় বিবরণী কি? ব্যাংক সমন্বয় বিবরণীর প্রয়োজনীয়তা আলোচনা কর। ১০০%
৪। হিসাববিজ্ঞান তথ্য কারা ব্যবহার করে? হিসাব তথ্যের গুণগত বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর। ১০০%
৫। প্রাপ্য হিসাব ও প্রাপ্য নোটের মধ্যে পার্থক্যগুলো কি কি? ১০০%
৬। চলতি দায় কাকে বলে? চলতি দায়ের বৈশিষ্ট্যগুলি লিখ। ১০০%
৭। সমন্বয় দাখিলা বলতে কী বুঝ? সমন্বয় দাখিলা দেওয়ার উদ্দেশ্য কী? ১০০%
৮। অনুপাত বিশ্লেষণ কি? অনুপাত বিশ্লেষণের সীমাবদ্ধতাগুলো লিখ। ১০০%
৯। হিসাব কাকে বলে? হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের সনাতন ও আধুনিক পদ্ধতি আলোচনা কর। ৯৯%
১০। সমাপনী দাখিলা বলতে কি বুঝ? সমাপনী দাখিলা কিভাবে দেওয়া হয়। ৯৯%
১১। নগদান বই এবং পাস বইয়ের উদ্বৃত্তের গড়মিলের কারণগুলো আলোচনা কর। ৯৯%
১২। সমন্বয় দাখিলা ও সমাপনী দাখিলার মধ্যে পার্থক্য আলোচনা কর। ৯৯%
১৩। উদ্বৃত্তপত্র কী? উদ্বৃত্তপত্র কেন প্রস্তুত করা হয়? ৯৯%
১৪। চলতি দায় ও দীর্ঘমেয়াদি দায় এর মধ্যে পার্থক্য লিখ । ৯৯%

Leave a Reply