
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ‘নক্সী কাঁথার মাঠ’ কাব্যের ইংরেজি অনুবাদ কে করেছিলেন?
উঃ নকসী কাঁথার মাঠ কাব্যের ইংরেজি অনুবাদ করেন- মিসেল ই-এম মিলফোর্ড।
২। রূপাই-এর মা কোন মাসে মারা যায়?
উঃ রূপাইয়ের মা আষাঢ় মাসে মারা যায়।
৩। রূপার মা রূপার বিয়েতে কত টাকা পণ দিয়েছিল?
উঃ রূপাই-এর বিয়েতে রূপাইয়ের মা আড়াই কুড়ি বা
৫০ টাকা পণ দিয়েছিল।
৪। এখানে ঘুঘুর ডাক’ কবিতায় পৌরাণিক কোন নারীর কথা
বলা হয়েছে?
উঃ ‘এখানে ঘুঘুর ডাক’ কবিতায় ‘রাই’ এই নারীর কথা বলা হয়েছে।
৫। ‘সেই দিন এই মাঠ’ কবিতায় কোন কোন সভ্যতার উল্লেখ রয়েছে?
উঃ ‘সেই দিন এই মাঠ’ কবিতায় ব্যাবিলনীয় সভ্যতার
উল্লেখ রয়েছে।
৬। ‘নক্সী কাঁথার মাঠ’ কোন জাতীয় রচনা?
উঃ নক্সীকাঁথার মাঠ হলো- কাহিনিকাব্য।
৭। ‘রূপসী বাংলা’ কাব্যের কোন কবিতায় ‘রূপসী বাংলা’ কথাটির উল্লেখ পাওয়া যায়?
উঃ ‘তোমার বুকের থেকে।’ কবি রূপসী বাংলা শব্দটি ব্যবহার করেছেন।
৮। ‘লক্ষীরে দেই বউ বানায়ে অমন জামাই পেলে’— উক্তিটি কার?
উঃ দুখাই ঘটকের।
৯। ‘পাপ’ কবিতায় কবি জগতের পাপী-তাপীকে কী বলে সম্বোধন করেছেন?
উঃ ভাই-বোন বলে সম্বোধন করেছেন।
১০। সাজু রূপাইদের গাঁয়ে কেন এসেছিল?
উঃ বদনা বিয়ের গান করতে এসেছিল ।
১১। ‘কুলি মজুর’ কোন শ্রেণির কবিতা?
উঃ ‘কুলি ও মজুর’ শ্রেণি সংগ্রামের কবিতা।
১২। ‘মানুষ’ কবিতায় ‘ক্ষুধার ঠাকুর’ বলা হয়েছে কাকে?
উঃ ‘মানুষ’ কবিতায় ‘ক্ষুধার ঠাকুর’ বলা হয়েছে ক্ষুধার্ত
ভিখারীকে।
১৩। ‘সাম্যবাদী’ কাব্য কত সালে প্রকাশিত হয়?
উঃ ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থ ১৯২৫ সালে প্রকাশিত হয় ।
১৪। ‘বিদ্রোহী’ কবিতায় মহাপ্রলয়ের নটরাজ কে?
উঃ ‘বিদ্রোহী’ কবিতায় কবি নিজেকে মহাপ্রলয়ের নটরাজ বলেছেন।
১৫। ‘অগ্নিবীণা’ কাব্য থেকে ইসলামি ঐতিহ্যভিত্তিক দুটো কবিতার নাম লেখ।
উঃ খেয়াপারের তরণী, কোরবাণী ও আনোয়ার।
১৬। বেহুলা কোন নদীতে তার ভেলা ভাসিয়েছিল?
উঃ গাঙুড়ের জলে ভেলা ভাসিয়েছিল।
১৭। কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায় প্রকাশিত হয়।
১৮। ‘নারী’ কবিতাটি কোন ছন্দে রচিত?
উঃ মাত্রাবৃত্ত ছন্দে।
১৯। ‘রূপসী বাংলা’ কাব্যটি কত সালে প্রকাশিত হয়?
উঃ ১৯৫৭ সালে।
২০। বেহুলা কখন বাংলার রূপ দেখেছিল?
উঃ বেহুলা কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্নায় গাঙুড়ের জলে যখন ভেলা ভাসিয়েছিল তখন বাংলার রূপ দেখেছিল ।
২১। ধানসিঁড়ি কি?
উঃ ধানসিঁড়ি একটি নদী।
২২। কবি জসীম উদ্দীন কখন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন?
উঃ ১৯৭৮ সালে ।
২৩। ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের প্রথম কবিতার নাম কি?
উঃ ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের প্রথম কবিতার নাম ‘প্রলয়োল্লাস’ ।
২৪। ‘খেয়াপারের তরণী’ কবিতায় শেষ পর্যন্ত কারা খেয়া পার হয়?
উঃ তরণীর যাত্রীরা।
২৫। ‘শাত্-ইল-আরব’ কবিতায় ব্যবহৃত ‘ফোরাত’ নদীর অপর নাম কি?
উঃ ‘শাত্-ইল-আরব’ কবিতায় ব্যবহৃত ‘ফোরাত’ নদীর অপর নাম দজলা।
২৬। সত্যাগ্রহ কি?
উঃ সত্যের প্রতি আগ্রহ বা ন্যায়গত ও ধর্মগত যা সত্য অধিকার তা রক্ষা করার দৃঢ় সংকল্পই সত্যাগ্রহ।
২৭। নক্সী কাঁথার মাঠে বর্ণিত বিলের নাম কি?
উঃ জলীর বিল।
২৮। ‘বদনা-বিয়েতে’ কয়জন মেয়ে অংশ নেয়?
উঃ ৫ জন মেয়ে।
২৯। ‘বাংলার মুখ আমি’ কবিতায় কবি পৃথিবীর রূপ খুঁজিতে চান না কেন?
উঃ বাংলার মুখ দেখার কারণে কবি পৃথিবীর রূপ খুঁজতে চান না।
৩০। ‘একদিন যদি আমি’ কবিতায় নাটাফল কিসে করে তুলে নিয়ে যাওয়া হয়?
উঃ বেনারসী শাড়ির আঁচলে করে নাটফল তুলে নিয়ে যাওয়া হলো।
৩১। ‘অগ্নিবীণা’ কাব্যটি কবি কাজী নজরুল ইসলাম কাকে উৎসর্গ করেছেন?
উঃ শ্রীবারীন্দ্র কুমার ঘোষকে উৎসর্গ করেন।
৩২। নৈলা গান কী?
উঃ নৈলগান হলো বৃষ্টি নামানোর জন্য চাষিরা এ গান গেয়ে থাকে।
৩৩। সাজু ও রূপার বিয়ের ঘটক কে?
উঃ সাজু ও রূপার বিয়ের ঘটক দুখাই ঘটক।
৩৪। চলে যাবো’ কবিতায় কবি কোথায় চলে যেতে চান?
উঃ ‘চলে যাবো’ কবিতায় কবি জামরুল, হিজলের বনে চলে যেতে চান ।
৩৫। ‘রূপসী বাংলা’ কাব্য থেকে দুটো নদীর নাম উল্লেখ কর।
উঃ ‘রূপসী বাংলা’ কাব্য উল্লেখিত দুটো নদীর নাম হলো ধানসিঁড়ি ও ধলেশ্বরী ।
৩৬। ‘খেয়াপারের তরণী’ কবিতায় কাণ্ডারী কে?
উঃ ‘খেয়াপারের তরণী’ কবিতায় কাণ্ডারী আহমদ।
৩৭। ‘মানুষ’ কবিতা থেকে দু’জন মহামানবের নাম উল্লেখ কর।
উঃ ‘মানুষ’ কবিতা থেকে দু’জন মহামানবের নাম হলো- হযরত আদম (আ.) ও হযরত মুসা (আ.)।
৩৮। ‘দুলদুল’ কী?
উঃ ইমাম হোসেনের ঘোড়ার নাম দুলদুল।
৩৯। ‘খেয়াপারের তরণী’ কবিতায় ‘জান্নাত’ হতে রাশি রাশি
ফুল ফেলে কারা?
উঃ জান্নাত হতে রাশি রাশি ফুল ফেলে হুরীরা।
৪০। ‘মানুষ’ কবিতায় সাত দিন ক্ষুধার্ত ছিল কে?
উঃ ভুখা সাতদিন ক্ষুধার্ত ছিল।
৪১। কবি ভোরের কাক হলে কোন দেশে ফিরে আসতে চান?
উঃ কবি ভোরের কাক হলে নবান্নের দেশে ফিরে
আসতে চান ।
৪২। ‘বাতাসে ধানের শব্দ’ কবিতায় সজনে ফুল চুপে চুপে
কোথায় ঝরে পড়ে?
উঃ সজনে ফুল চুপে চুপে ঝরে পরে ঝম্বরে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ‘মোহররম’ কবিতার মূলভাব সংক্ষেপে লেখ। ১০০%
২। ‘ঐ নূতনের কেতন ওড়ে কাল-বোশেখীর ঝড়।’ -পক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর। ১০০%
৩। ‘বাংলার মুখ আমি দেখিয়াছি’ কবিতায় কবির দেশাত্মবোধ ও প্রকৃতিপ্রীতির পরিচয় দাও। ১০০%
৪। “মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই।” -এই অংশটুকুর ভাবার্থ ব্যাখ্যা কর। ১০০%
৫। ‘কুলি মজুর’ কবিতার আলোকে কাজী নজরুল ইসলামের শ্রেণিচেতনার পরিচয় দাও। ১০০%
৬। ‘আবার আসিব ফিরে’ কবিতায় কবি কেন এবং কোন কোন রূপে বাংলায় ফিরে আসতে চেয়েছেন? ১০০%
৭। “নক্সীকাঁথাটি বিছাইয়া সাজু সারারাত আঁকে ছবি, ও যেন তাহার গোপন ব্যথার বিরহিয়া এক কবি।” -ব্যাখ্যা কর। ১০০%
৮। বদনা নিয়ের বর্ণনা দাও। ১০০%
৯। রূপাই ও সাজুর বিয়ের বর্ণনা দাও। ১০০%
অথবা, রূপাই ও সাজুর প্রথম সাক্ষাতের বর্ণনা দাও।
১০। দুখাই ঘটক কে? তার পরিচয় দাও। ১০০%
১১। সাজুর বিরহ বেদনার স্বরূপ সংক্ষেপে লেখ। ৯৯%
১২। মৃত্যু সম্পর্কে কবি জীবনানন্দ দাশের উপলদ্ধির স্বরূপ ব্যাখ্যা কর। ৯৯%
১৩। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী
শষ্য লক্ষ্মী নারী,সুষমা লক্ষ্মী নারী ওই ফিরেছে রূপে রূপে সঞ্চারী ব্যাখ্যা কর। ৯৯%
১৪। মানুষ’ কবিতা অবলম্বনে কাজী নজরুল ইসলামের মানবিক দৃষ্টিভঙ্গির পরিচয় দাও। ৯৯%
১৫। অগ্নিবীণা কাব্য অবলম্বনে কবির ইতিহাস ও ঐতিহ্য চেতনার স্বর্প আলােচনা কর। ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। ‘অগ্নিবীণা’ কাব্যে হিন্দু ও মুসলিম ঐতিহ্য ব্যবহারে কাজী নজরুল ইসলাম যে স্বতন্ত্র শিল্পচেতনার পরিচয় দিয়েছেন, তা বিশ্লেষণ কর। ১০০%
২। কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা অবলম্বনে কবিতার বিষয়ভাবনা ও শৈল্পিক উৎকর্ষ মূল্যায়ন কর। ১০০%
৩। ‘সাম্যবাদী’ কাব্যের নামকরণের তাৎপর্য বিচার প্রসঙ্গে সাম্যবাদী চেতনার স্বরূপ ব্যাখ্যা কর। ১০০%
৪। ‘সাম্যবাদী’ কাব্যের ‘মানুষ’ কবিতা অবলম্বনে কবির মানবতাবোধের স্বরূপ বিশ্লেষণ কর। ১০০%
৫। ‘রূপসী বাংলা’ কাব্যে বাংলার ইতিহাস ও লোকঐতিহ্যের প্রভাব কতোটা তাৎপর্যপূর্ণ তা ব্যাখ্যা কর। ১০০%
৬। ‘রূপসী বাংলা’ কাব্য অবলম্বনে জীবনানন্দ দাশের কবি মানসের পরিচয় দাও। ১০০%
৭। কাহিনিকাব্য হিসেবে ‘নক্সীকাঁথার মাঠ’ কতটা সার্থক? মূল্যায়ন কর। ১০০%
৮। “’নক্সীকাঁথার মাঠ’ কাব্যের পরিণতিকে করুণ করেছে ভাগ্য বিড়ম্বিত সাজুর অন্তর্দহন ও একাকীত্ব।” -এ মন্তব্যের আলোকে সাজুর চরিত্র মূল্যায়ন কর। ১০০%
৯। ‘অগ্নিবীণা’ কাব্য অবলম্বনে কাজী নজরুল ইসলামের কবি মানস আলোচনা কর। ১০০%
১০। “সাম্যবাদী” কাব্যের “কুলি মজুর” কবিতাটির মূল বক্তব্য আলোচনা কর। ১০০%
১১। ‘অগ্নিবীণা” কাব্যে প্রতিফলিত কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী সত্তার পরিচয় দাও। ৯৯%
১২। “নক্সী কাঁথার মাঠ” কাব্যে যে ট্রাজিক চেতনার পরিচয় পাওয়া যায় তা আলোচনা কর। ৯৯%
১৩। রূপসী বাংলা’ কবিতা অবলম্বনে জীবনানন্দ দাশের প্রকৃতি প্রেমের পরিচয় দাও। ৯৯%
১৪। নক্সী কাঁথার মাঠ কাব্য অবলম্বনে জসীম উদদীনের জীবনদষ্টি ও কবিতৃবশক্তির বৈশিষ্ট্য বিশ্লেষণ কর। ৯৮%

Leave a Reply