অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ পদার্থবিজ্ঞান বিষয় তাপ,তাপগতিবিদ্যা ও বিকিরণ ২১২৭০৫ রকেট স্পেশাল সাজেশন

অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন
অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। উচ্চ তাপমাত্রা কি?
উঃ 500°C তাপমাত্রা অপেক্ষা অধিক তাপমাত্রাকে উচ্চ তাপমাত্রা বলে ।
২। তাপযুগল বা থার্মোকাপল কি?
উঃ দুটি ভিন্ন ধাতুর তার একত্রে সংযুক্ত করে বদ্ধবর্তনী তৈরী করে তাদের সংযোগস্থলদ্বয় ভিন্ন তাপমাত্রায় রাখলে এ বর্তনীতে তড়িৎচালক বলের উদ্ভব হয়। এরকম একজোড়া সংযোগকে থার্মোকাপল বা তাপযুগল বলে ।
৩। তাপমাত্রার তাপগাতীয় স্কেল কি?
উঃ কার্ণোর তাপ ইঞ্জিনের তাপ গতি বিবেচনার প্রেক্ষিতে বিজ্ঞানী কেলভিন তাপমাত্রার যে প্রবর্তন করেন তাকে তাপমাত্রার তাপগতীয় স্কেল বলে।
৪। নিরপেক্ষ তাপমাত্রা কি?
উঃ নির্দিষ্ট তাপযুগলে সৃষ্ট তাপীয় তড়িৎচালক বলের মান নির্ভর করে সংযোগস্থলের তাপমাত্রার পার্থক্যের উপর । উষ্ণ সংযোগস্থলের যে তাপমাত্রায় তাপযুগলে সৃষ্ট তাপীয় তড়িৎচালক বলের মান সর্বোচ্চ হয়, তাকে নিরপেক্ষ তাপমাত্রা বলে ।
৫। স্বাধীনতার মাত্রা কি?
উঃ কোনো গতিশীল সংস্থার অবস্থা নির্দিষ্টভাবে প্রকাশ করিবার জন্য মোট যত সংখ্যক স্বাধীন রাশির প্রয়োজন হয় উহাকে সেই সংস্থার স্বাধীনতার মাত্রা বলে ।
৬। ভ্যান্ডার ওয়ালসের অবস্থার সমীকরণ লিখ।
৭। আদর্শ গ্যাস কি?
উঃ যে সকল গ্যাস সকল তাপমাত্রায় ও চাপে রয়েল ও চার্লসের সূত্র সম্পূর্ণরূপে মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে।
৮। ব্রাউনীয় গতি কি?
উঃ ইংরেজ বিজ্ঞানী রবার্ট ব্রাউন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদের অভ্যন্তরীণ গঠন পরীক্ষার সময় লক্ষ্য করেন যে উদ্ভিদ রসের মধ্যে অতি ক্ষুদ্র অনেকগুলি কণা এলোমেলোভাবে সকলদিকে অবিরাম ঘোরাফেরা করছে। এই গতি মূলত তাপীয়গতি। আবিস্কারকের নাম অনুসারে এই গতিকে ব্রাউনীয় গতি বলা হয়।
৯। তাপ পরিবহণ গুণাংকের সংজ্ঞা দাও।
উঃ একক পুরুত্ব এবং একক ক্ষেত্রফল কোন পদার্থের তাপ পরিবহণ গুণাংকের সাথে তার একক আয়তনে তাপ ধারকত্বের অনুপাতকে ঐ পদার্থের তাপমাত্রিক পরিবাহিতা বলে। তাপ পরিবহণ গুণাংকের মাত্রা সমীকরণটি কোনো পদার্থ খণ্ডের দুই সমান্তরাল বিপরীত পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্য একক হলে এর মধ্য দিয়ে এক সেকেন্ডে যে পরিমাণ তাপ উষ্ণ পৃষ্ঠ হতে শীতল পৃষ্ঠের দিকে লম্বভাবে সঞ্চালিত হয় তাকে ঐ পদার্থের পরিবাহিতাংক বলে।
১০। রৈখিক প্রসারণ গুণাংক ‘o’ এর একক কি?
১১। তাপ পরিবহণ গুণাংকের মাত্রা সমীকরণটি লিখ।
১২। তাপীয় সাম্যাবস্থা কি?
উঃ কোন সিষ্টেমের বিভিন্ন অংশ যদি পারিপার্শ্বিকের সাথে একই তাপমাত্রায় থাকে এবং এদের মধ্যে কোন প্রকার তাপের বিনিময় না ঘটে তবে সিষ্টেমটির এ অবস্থাকে তাপীয় সাম্যাবস্থা বলে ।
১৩। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটি বিবৃত কর।
উঃ দুইটি বস্তু যদি তৃতীয় কোন বস্তুর সাথে তাপীয় সাম্যবস্থায় থাকে তবে প্রথমোক্ত বস্তু দুটি পরস্পরের সাথে তাপীয় সাম্যবস্থায় থাকবে। একে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বলে।
১৪। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ক্লসিয়াসের বিবৃতিটি লিখ।
উঃ ক্লোসিয়াসের ম ে কোনো ব্যবস্থাপক কর্তৃক | OST গৃহীত বা বর্জিত বাষ্প ঐ ব্যবস্থায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এবং ব্যবস্থা কর্তৃক অথবা ব্যবস্থার উপর সম্পাদিত কাজের পরিমাপের সমষ্টির সমান।
১৫। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কাকে বলে?
উঃ যে প্রক্রিয়ায় সিস্টেম থেকে তাপ বাইরে যায় না বা বাইরে থেকে কোনো তাপ সিস্টেমে আসে না তাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে ।
১৬। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাস কর্তৃক কৃতকাজের সমীকরণটি লিখ।
১৭। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি বিবৃত কর।
উঃ বাইরের কোন শক্তির সাহায্য ব্যতিত কোন স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন তাপমাত্রার কোন বস্তু হতে উচ্চ তাপমাত্রার কোন বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব নয়”। (ক্লসিয়াস)
১৮। এনট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র প্রকাশ কর।
১৯। সুপ্ততাপ কী?
উঃ যে তাপ বস্তুর তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে কেবল অবস্থার পরিবর্তন ঘটায় তাকে ঐ বস্তুর সুপ্ততাপ বলে।
২০। হিমায়ন গুণাংক কি?
২১। ইঞ্জিনের কর্মদক্ষতা কাকে বলে?
২২। এনট্রপির ক্ষেত্রে ক্লসিয়াসের উপপাদ্যটি বিবৃত কর।
২৩। এনট্রপি কি?
উঃ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম স্থির থাকে তাকে এনট্রপি বলে।
২৪। আদর্শ গ্যাসের জুল থমসন প্রভাবের ফলাফল কি?
উঃ সচ্চিদ্র ছিপি পরীক্ষায় ছিপির ছিদ্রের মধ্যদিয়ে অধিক চাপের গ্যাসের সংকোচন প্রকোষ্ঠ হতে নিম্ন চাপের প্রকোষ্ঠে প্রসারিত হতে দিলে শৈত্যতার সৃষ্টি হয়। একে আদর্শ গ্যাসের জুল থমসন প্রভাবের ফলাফল বলে।
২৫। তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র কি?/নার্নস্টের তাপ উপপাদ্য বিবৃত কর।
উঃ পরম শূন্য তাপমাত্রায় কোন ঘনীভূত রাসায়নিক সমসত্ত্ব কঠিন বা তরল পদার্থের এনট্রপির মান শূন্য” একে তাপগতিবিদ্যার তৃতীয় সূত্রও বলা হয়।
২৬। দশা চিত্র কি?
উঃ কঠিন, তরল ও বায়বীয় দশার মধ্যে সম্পর্ক প্রকাশকারী তাপমাত্রা বনাম চাপ লেখচিত্রকে দশা চিত্র বলে।
২৭। দশা সূত্র বিবৃত কর।
উঃ কোন সিষ্টেমের উপর শুধুমাত্র চাপ ও তাপমাত্রার প্রভাব বিবেচনা করলে সিষ্টেমের দশার সংখ্যা ও স্বাতন্ত্র সংখ্যার যোগফল ঐ সিষ্টেমের উপাদান সংখ্যা অপেক্ষা দুই বেশী।
২৮। তাপগতীয় স্থানাংকগুলো কি কি?
উঃ তাপগতীয় সিষ্টেমের অবস্থা, চাপ-P, আয়তন (v), তাপমাত্রা (T), অন্তঃস্থ শক্তি (W)- এবং এনট্রপি (s) এই পাঁচটি পরিবর্তনশীল রাশির সাহায্যে সম্পূর্ণভাবে প্রকাশ করা যায়। এদের তাপগতীয় স্থানাংক বলে। এদের যেকোনো দুইটি স্বাধীন এবং বাকীগুলো ঐ দুইটির উপর নির্ভরশীল।
২৯। তাপগতীয় চলরাশিগুলো কি কি?
উঃ তাপগতীয় চলক তিনটির নাম হলো- সাম্যবস্থায় চাপ- P, আয়তন-Vএবং উচ্চতা-T.
৩০। গিবস অপেক্ষকের সংজ্ঞা দাও।
উঃ গিব্‌সের অপেক্ষকে কে নিম্নরূপে সংজ্ঞায়িত করা হয়ঃ G = HTs | H ও S অবস্থা অপেক্ষক বিধায় এটি একটা অবস্থা অপেক্ষক।
৩১। কার্শফের বিকিরণ সূত্র বিবৃত কর।
উঃ কোন নির্দিষ্ট তাপমাত্রায় এবং একই তরঙ্গ দৈর্ঘ্য পাল্লায় কোন বস্তুর বিকিরণ ক্ষমতা ও শোষণ ক্ষমতার অনুপাত একটি ধ্রুবক এবং তা কৃষ্ণবস্তুর বিকিরন ক্ষমতার সমান।
৩২। ভিনের সরণ সূত্র বিবৃত কর।
উঃ কোন কৃষ্ণবস্তুর সর্বোচ্চ বিকীর্ণ শক্তির তরঙ্গদৈর্ঘ্য তার পরম তাপমাত্রার ব্যাস্তানুপাতিক।
৩৩। বিকিরণ চাপ কি?
উঃ বিকিরণ শক্তি কোন বস্তুর উপর আপতিত হলে আলোর মতো চাপ প্রয়োগ করে। এই চাপকে বিকিরণ চাপ বলে।
৩৪। স্টিফেন-বোলজম্যান সূত্র বিবৃত কর।
উঃ কোনো আদর্শ কৃষ্ণ বস্তুর একক ক্ষেত্রফল থেকে প্রতি সেকেন্ডে বিকীর্ণ তাপের মোট পরিমাণ বস্তুর তাপমাত্রার চতুর্থ ঘাতের সমানুপাতিক
৩৫। সূর্য কি কৃষ্ণকায়া?
উঃ সূর্যকে একটি আদর্শ কৃষ্ণকায়ার ন্যায় বিবেচনা করা যায়। কেননা কৃষ্ণকায়া যে কেবল কালো দেখাবে তা নয়। আমাদের পৃথিবীও আদর্শ কৃষ্ণকায়ার ন্যায় আচরণ করে। আদর্শ কৃষ্ণকায় বিকিরণ শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল ।
৩৬। অতিবেগুনী বিপর্যয় কি?
উঃ গ্রীণ হাউজ প্রভাবে ওজোন স্তর ভেদ করে আগত অতি বেগুনী রশ্মির কারণে পরিবেশের যে ক্ষয়-ক্ষতি রোগ ব্যাধি দেখা দেয় তাকে অতি বেগুনী বিপর্যয় বলে ।
৩৭। বিকিরণ ক্ষমতার সংজ্ঞা দাও।
উঃ কোন নির্দিষ্ট তাপমাত্রায় কোন বস্তুর প্রতি একক ক্ষেত্রফল থেকে প্রতি একক সময়ে নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের যে পরিমাণ তাপ লম্বভাবে বিকীর্ণ হয় তাকে ঐ বস্তুর বিকিরণ ক্ষমতা বলে ।
৩৮। প্রত্যাবর্তী প্রক্রিয়া কি?
উঃ যে প্রক্রিয়ায় কোন সিষ্টেমের সম্মুখবর্তী পরিবর্তনের পর বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে এবং সম্মুখবর্তী ও বিপরীতমুখী পরিবর্তনের প্রতিস্তরে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীত হয় সে প্রক্রিয়াকে প্রত্যাবর্তী প্রক্রিয়া বলে।
৩৯। প্রত্যাবর্তী প্রক্রিয়ার একটি উদাহরণ দাও।
উঃ প্রত্যাবর্তী প্রক্রিয়ার একটি উদাহরণ নিম্নরূপঃ স্বাভাবিক চাপে 0°C তাপমাত্রায় এক গ্রাম বরফ ৪০ ক্যালরি তাপ শোষণ করে পানিতে পরিণত হয়। আবার একই শর্তে এক গ্রাম ৪০ ক্যালরি তাপ বর্জন করে বরফে পরিণত হয়। সুতরাং এই পরিবর্তন একটি প্রত্যাবর্তী প্রক্রিয়া।
৪০। অন্তঃস্থ শক্তির সংজ্ঞা দাও।
উঃ প্রত্যেক বস্তুর মধ্যে একটি সহজাত শক্তি নিহিত থাকে, যা কাজ সম্পাদন করতে পারে, যা অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে। বস্তুর অভ্যন্তরস্থ অণু, পরমাণু ও মৌলিক কনাসমূহের রৈখিকগতি, স্পঙ্গনগতি ও আবর্তনগতি এবং তাদের মধ্যকার পারস্পরিক বলের কারনে উদ্ভুত এই শক্তিকেই অন্তঃস্থ শক্তি বলে ।
৪১। তাপ সঞ্চালনের বিভিন্ন পদ্ধতির নাম লিখ।
উঃ তাপ সঞ্চালনের তিনটি বিশিষ্ট পদ্ধতি রয়েছে। এগুলো হলো :-১. পরিবহণ (Conduction), ২. পরিচলন (Convection) ও ৩. বিকিরণ (Radiation).
৪২। তাপমাত্রিক পরিবাহিতা কি?
উঃ কোন পদার্থের তাপ পরিবহণ গুণাংকের সাথে তার একক আয়তনে তাপ ধারকত্বের অনুপাতকে ঐ পদার্থের তাপমাত্রিক পরিবাহিতা বলে । একে h দ্বারা নির্দেশ করা হয়।
৪৩। তাপমাত্রা কি?
উঃ তাপমাত্রা কোন বস্তুর তাপীয় অবস্থা যা ঐ বস্তু হতে অন্য বস্তুতে তাপের প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং তাপ প্রবাহের দিক নির্ধারণ করে।
৪৪। তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য কি?
উঃ তাপ হলো এক প্রকার শক্তি যা গরম বা ঠান্ডার অনুভূতি জন্মায়। অন্যদিকে তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা যা অন্য বস্তুর সংস্পর্শে নিলে তাপ দিবে বা নিবে তা নির্ধারণ করে।
৪৫। তাপগতীয় অপেক্ষকগুলো কি কি?
উঃ তাপগতীয় অপেক্ষকগুলো যথাক্রমে চাপ (P), আয়তন (V) এবং তাপমাত্রা (T)। এরা পরস্পরের উপর নির্ভরশীল।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। শক্তির সমবিভাজন নীতিটি বর্ণনা ও ব্যাখ্যা কর। ১০০%
২। পারদকে থার্মোমিতিক পদার্থ হিসাবে ব্যবহারের সুবিধা কি কি? ১০০%
৩। সমোষ্ণ প্রসারণের ক্ষেত্রে কৃতকাজের রাশিমালা নির্ণয় কর। ১০০%
৪। কার্শফের বিকিরণ সূত্র বিবৃত কর এবং সংক্ষেপে প্রমাণ কর। ১০০%
৫। বিকিরণ ক্ষমতা ও শোষণ ক্ষমতা বলতে কি বুঝ? ১০০%
৬। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের তাৎপর্য ব্যাখ্যা কর । ৯৯%
৭। কার্নোর ইঞ্জিনের দক্ষতার রাশিমালা প্রতিপাদন কর। ৯৯%
৮। দেখাও যে, অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপি বৃদ্ধি পায়। ৯৯%
৯। উচ্চ তাপমাত্রা পরিমাপের তিনটি পদ্ধতি পাল্লাসহ বর্ণনা কর। ৯৯%
১০। গড় মুক্ত পথের রাশিমালা প্রতিপাদন কর। ৯৯%
১১। অস্তঃস্থ শক্তি কাকে বলে? দেখাও যে, ইহা তাপমাত্রার উপর নির্ভরশীল। ৯৯%
১২। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের তাৎপর্য ব্যাখ্যা কর ।
১৩। ব্রাউনিয় গতি কি? এর বৈশিষ্ট্যগুলো লিখ।
১৪। তাপীয় সাম্যাবস্থা ও সিবেক ক্রিয়া বলতে কী বুঝ?

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। একটি প্রকৃত গ্যাসের জন্য ভ্যান ডার ওয়াস-এর সমীকরণ প্রতিষ্ঠা কর। ১০০%
২। চোঙ্গাকৃতি নলের দেয়ালের মধ্য দিয়ে তাপ প্রবাহের জন্য তাপ পরিবহণ গুণাংকের রাশিমালা প্রতিপাদন কর। ১০০%
৩। একটি কুপরিবাহী পদার্থের তাপ পরিবহণ গুণাংক নির্ণয়ের লী’র পদ্ধতি বর্ণনা কর। ১০০%
৪। তাপগতীয় অপেক্ষক কি? তাপগতীয় অপেক্ষক হতে ম্যাক্সওয়েলের প্রথম তিনটি তাপগতীয় সম্পর্ক প্রতিপাদন কর। ১০০%
৫। সৌর ধ্রুবক কি? সূর্যের তাপমাত্রা নির্ণয়ের একটি রাশিমালা নির্ণয় কর। ১০০%
৬। নিম্ন তাপমাত্রা পরিমাপের তিনটি পদ্ধতি পাল্লাসহ বর্ণনা কর। একটি প্লাটিনাম রোধ থার্মোমিটারের গঠন ও কার্যনীতি বর্ণনা কর।
৭। তাপগতিবিদ্যার তৃতীয় সূত্রের সাহায্যে কঠিন পদার্থের এনট্রপি কিভাবে নির্ণয় করা যায় বর্ণনা কর। ১০০%
৮। কৃষ্ণবস্তুর বিকিরণের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর। কৃষ্ণবস্ত্র বিকিরণে র‍্যালে জিনসের সূত্র প্রতিষ্ঠা কর। ১০০%
৯। একটি সুষম দণ্ড বরাবর তাপ প্রবাহের ক্ষেত্রে ফুরিয়ার সমীকরণ প্রতিপাদন কর এবং এর সমাধান লিখ। ৯৯%
১০। সংযুক্ত ফলকের মধ্য দিয়ে তাপ পরিবহনের ক্ষেত্রে তাপ প্রবাহের হারের রাশিমালা নির্ণয় কর। ৯৯%
১১। তাপগতিবিদ্যার তৃতীয় সূত্রের সাহায্যে কঠিন পদার্থের এনট্রপি কিভাবে নির্ণয় করা যায় বর্ণনা কর।
১২। চাপ ও আয়তনের মাধ্যমে আদর্শ গ্যাসের এনট্রপি পরিবর্তনের সমীকরণ প্রতিপাদন কর। রুসিয়াস উপপাদ্য বিবৃত ও প্রমাণ কর।
১৩। কার্নোর ইঞ্জিনের প্রতিটি ধাপের কাজ P-V লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা কর। ৯৯%
১৪। চাপ ও আয়তনের মাধ্যমে আদর্শ গ্যাসের এনট্রপি পরিবর্তনের সমীকরণ প্রতিপাদন কর। ৯৯%
১৫। দেখাও যে, গ্যাসের চাপ সংখ্যাগতভাবে একক আয়তনে গড় রৈখিক গতিশক্তির দুই-তৃতীয়াংশ। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079
or 01773270077

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*