
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-
২। Culture’ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে?
উঃ ল্যাটিন শব্দ Colere থেকে।
৩। ঐতিহ্য শব্দের অর্থ কি?
উঃ প্রথা।
৪। বাংলা সাহিত্যের আদি নিদর্শনের নাম কি?
উঃ চর্যাপদ।
৫। কোন বাঙালি ব্যক্তিত্ব নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন?
উত্তর: পণ্ডিত শীলভদ্র ।
৬। অর্থশাস্ত্রের রচয়িতা কে?
উঃ কৌটিল্য।
৭। হিউয়েন সাং কে ছিলেন?
উঃ চীনের একজন বিখ্যাত পর্যটক ছিলেন।
৮। বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে?
উত্তর: ইন্দো-ইউরোপীয় ভাষা থেকে।
৯। কৌলিন্য প্রথা’ কে প্রবর্তন করেন?
উঃ বল্লাল সেন।
১০। জৈন ধর্মের প্রবর্তক কে?
উঃ মহাবীর।
১১। গুণরাজ খা কার উপাধি ছিল?
উঃ মালাধর বসু ।
১২। লক্ষ্মৌ চুক্তি কখন স্বাক্ষরিত হয়?
উঃ ১৯১৬ সালে।
১৩। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ রাজা রামমোহন রায়।
১৪। Primitive Culture’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ‘Primitive Culture’ গ্রন্থটির রচয়িতা E B Tylor.
১৫। ঐতিহ্য কি?
উঃ ঐতিহ্য হলো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত প্রথা, স্মৃতি।
১৬। Haritage-এর বাংলা প্রতিশব্দ কি?
উঃ ঐতিহ্য ।
১৭। ময়নামতি কোথায় অবস্থিত?
উঃ কুমিল্লায়।
১৮। সোমপুর বিহার কোথায় অবস্থিত?
উঃ সোমপুর বিহার নওগাঁ জেলায় অবস্থিত।
১৯। ভূ-প্রকৃতিগত বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা যায়?
উঃ তিন ভাগে।
২০। গৌতম বুদ্ধের জন্ম কোথায়?
উঃ হিমালয়ের পাদদেশে কফিলাকান্ত নগরের নিকট লুম্বিনী নামক গ্রামে ।
২১। নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
উঃ নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের বিহারে অবস্থিত।
২২। বৌদ্ধ মতে আত্মা কী?
উঃ বৌদ্ধমতে আত্মা হলো নিরবচ্ছিন্ন জীবনধারা।
২৩। চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়?
উঃ চর্যাপদ ১৯০৭ সালে আবিষ্কৃত হয় ।
২৪। ইউসুফ-জোলেখার লেখক কে?
উঃ শাহ মুহাম্মদ সগীর।
২৫। Indian Social System’ কার গ্রন্থ?
উঃ ‘Indian Social System Ram Ahuja-এর গ্রন্থ।
২৬। কে আলীগড় কলেজ স্থাপন করেন?
উঃ স্যার সৈয়দ আহমদ খান আলীগড় কলেজ স্থাপন করেন।
২৭। কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯০৬ সালে।
২৮। মধ্যযুগে বাংলার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল?
উঃ মধ্যযুগে বাংলার অর্থনৈতিক অবস্থা সমৃদ্ধশালী ছিল।
২৯। উশর শব্দের অর্থ কী?
উঃ উশর শব্দের অর্থ এক দশমাংশ।
৩০। বাংলা নববর্ষ কে প্রবর্তন করেন?
উঃ মুঘল সম্রাট আকবর।
৩১। মিনহাজ উদ্দীন সিরাজ রচিত গ্রন্থের নাম কি?
উঃ তাবকত-ই-নাসিরী।
৩২। বৌদ্ধপূর্ণিমা কী?
উঃ বৌদ্ধধর্মের একটি বড় ধর্মীয় উৎসব হলো বৌদ্ধপূর্ণিমা।
৩৩। কে বাংলাকে ‘দোজখে পুর-আয নিয়ামত’ বলেছিলেন?
উঃ ইবনে বতুতা ।
৩৪। বৈষ্ণবধর্ম কে প্রচার করতেন?
উঃ বৈষ্ণবধর্ম শ্রীচৈতন্যদেব প্রচার করতেন।
৩৫। ভক্তিবাদের অন্যতম একজন সাধক কে?
উঃ নানক।
৩৬। সূর্যাস্ত আইন কী?
উঃ জমিদারকে তার প্রদেয় রাজস্ব নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে কোম্পানিকে প্রদান করার রীতি।
৩৭। কত সালে হিন্দু কলেজ স্থাপিত হয়।
উঃ ১৮১৭ সালে।
৩৮। কত সালে ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮২৮ সালের ২০ আগস্ট।
৩৯। কত সালে সতীদাহ প্রথার উচ্ছেদ করা হয়।
উঃ ১৮২৯ সালে।
৪০। কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন?
উঃ লর্ড কর্ণওয়ালিশ।
৪১। কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন?
উঃ লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন।
৪২। রাজা প্রতাপাদিত্য রচিত” গ্রন্থের লেখক কে?
উত্তর: “রাজা প্রতাপাদিত্য রচিত” গ্রন্থের লেখক রামরাম বসু।
৪৩। মধ্যবিত্ত শ্রেণি কারা?
উঃ মধ্যবিত্ত শ্রেণি বলতে সুশিক্ষিত, সংস্কৃতি, আনবুদ্ধি ও রাজনৈতিক সচেতনতা সম্পন্ন এবং পেশায় প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের বুঝায়।
৪৪। কে রাজা রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেন।
উঃ ব্রিটিশ সরকার।
৪৫। সতীদাহ প্রথা কখন রহিত হয়।
উঃ ১৮২৯ সালের ৪ ডিসেম্বর।
৪৬। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে ছিলেন?
উঃ বাংলা গদ্য সাহিত্যের জনক ছিলেন।
৪৭। রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা কে?
উঃ স্বামী বিবেকানন্দ ।
৪৮। মুসলিম নবজাগরণের অগ্রদূত কে?
উঃ স্যার সৈয়দ আহমদ খান।
৪৯। হাজী শরীয়তুল্লাহ কে ছিলেন।
উঃ হাজী শরীয়তুল্লাহ ছিলেন ফরায়েজি আনেদালনের জনক।
৫০। মোহামেডান লিটারেরি সোসাইটির প্রতিষ্ঠাতা কে?
উঃ মোহামেডান লিটারেরি সোসাইটির প্রতিষ্ঠাতা নবাব আবদুল লতিফ।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। বাঙালি রেনেসাঁ বলতে কি বুঝায়? ১০০%
২। ঐতিহ্য বলতে কি বুঝায়? ১০০%
৩। সংস্কৃতি ও ঐতিহ্যের মধ্যে সম্পর্ক কি? সংক্ষেপে লিখ। ১০০%
৪। স্বদেশী আন্দোলনের উপর একটি টীকা লিখ। ১০০%
৫। হিন্দু মধ্যবিত্ত শ্রেণির সংক্ষিপ্ত পরিচয় দাও। ১০০%
৬। প্রাচীন বাংলার সমাজ জীবনে হিন্দু ধর্মের প্রভাব সংক্ষেপে লিখ। ১০০%
৭। বাঙালি সংস্কৃতিতে ইসলাম ধর্মের প্রভাব সংক্ষেপে লিখ। ১০০%
৮। দোভাষী পুঁথি বা পুঁথিসাহিত্য কী? ১০০%
৯। বাংলার মুসলিম সমাজ সংস্কারের ক্ষেত্রে নবাব আবদুল লতিফের ভূমিকা ব্যাখ্যা কর। ১০০%
১০। মুসলিম জাগরণে কারা অবদান রেখেছেন? ১০০%
১১। মধ্যযুগে বাংলার প্রধান দুটি সামাজিক উৎসবের পরিচয় দাও। ১০০%
১২। শিল্পায়ন ও ব্রাক্ষ্মসমাজ কি? ৯৯%
১৩। মধ্যযুগে গ্রামীণ বাংলার আর্থসামাজিক অবস্থার বর্ণনা দাও। ৯৮%
১৪। পরিচয় দাও : শ্রীচৈতন্য ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ৯৮%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। পালযুগে বাংলায় বৌদ্ধধর্মের অবস্থা পর্যালোচনা কর। ১০০%
২। বাংলা সংস্কৃতিতে খ্রিস্টধর্মের প্রভাব সম্পর্কে আলোচনা কর। ১০০%
৩। বাঙালি জাতীয়তাবাদ বিকাশে পাশ্চাত্য শিক্ষার গুরুত্ব আলোচনা কর। ১০০%
৪। হিন্দু বিধবাবিবাহ আইনের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা কর। ১০০%
৫। বাংলায় মুসলিম মধ্যবিত্ত শ্রেণির উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা কর। ১০০%
৬। বঙ্গভঙ্গ কিভাবে বাঙালি জাতীয়তাবাদীদের বিভক্ত করে? ১০০%
৭। বাঙালি সমাজ ও সংস্কৃতিতে আধুনিকতাবাদের প্রভাব আলোচনা কর। ১০০%
৮। ধর্ম ও সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন কর। ১০০%
৯। বাঙালি জাতীয়তাবাদের প্রকাশ ও বিকাশ কিভাবে হয়েছিল? বর্ণনা কর। ১০০%
১০। মধ্যযুগের বাংলার মানুষের আর্থসামাজিক জীবন সম্পর্কে আলোচনা কর। ১০০%
১১। সংস্কৃতি কী? সংস্কৃতির বৈশিষ্ট্য ও উপাদানসমূহ আলোচনা কর। ৯৯%
১২। ইসলামী সংস্কৃতি কি? এর বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ৯৯%
১৩। ১৯০৫ সালের বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল বর্ণনা কর। ৯৮%
১৪। আধুনিকীকরণের ফলে বাংলার মুসলিম সমাজে কী প্রভাব পড়েছিল আলোচনা কর। ৯৮%

Leave a Reply