
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-BRDB, PRSP, NEW, CPI, CCA, SDG, MDG.
২। অর্থনৈতিক উন্নয়ন কী?
উঃ কোনো দেশের একটি নির্দিষ্ট সময়ে মোট জাতীয় উৎপাদন বৃদ্ধির হারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা উন্নয়ন বলে ।
৩। প্রকল্প সাহায্যে কী?
উঃ কোনো নির্দিষ্ট প্রকল্প বাস্তবায়নের জন্য যে বৈদেশিক সাহায্য প্রদান করা হয় তাকে প্রকল্প সাহায্য বলে ।
৪। শিল্প কাকে বলে?
উঃ যে প্রক্রিয়ার মাধ্যমে প্রাথমিক পণ্যকে মাধ্যমিক ও চূড়ান্ত পণ্যে পরিণত করা হয় তাকে শিল্প বলে।
৫। প্রান্তিক কৃষক কে?
উঃ যে কৃষকের কোনো জমিজমা নেই বা থাকলেও অতি সামান্য সাধারণত সে অন্যের জমি বর্গা চাষ করে, সেই কৃষককে বলা হয় প্রান্তিক কৃষক ।
৬। বর্ণা প্রথা কী?
উঃ ভূমিহীন বা ক্ষুদ্র কৃষকেরা যখন জোতদার বা শক্তিশালী কৃষকের জমির ফসল ভাগাভাগির চুক্তিতে জমি চাষাবাদ করে তখন সেই ব্যবস্থাকে বর্গাদারি বা বর্গা প্রথা বলা হয়।
৭। সবুজ বিপ্লব কী?
উঃ উচ্চ ফলনশীল জাতের বীজ ব্যবহারের ফলে বর্তমানে কৃষি ক্ষেত্রে যে অভূতপূর্ব অগ্রগতি দেখা দিয়েছে তাকে অর্থনীতিবিদগণ সবুজ বিপ্লব নামে অভিহিত করেছেন।
৮। বাংলাদেশের প্রথম EPZ কোনটি?
উঃ বাংলাদেশের প্রথম EPZ চট্টগ্রাম।
৯। অর্থনৈতিক পরিকল্পনা কী?
উঃ কোনো দেশের সুনির্দিষ্ট সামাজিক ও অর্থনৈতিক লক্ষ্য নির্ধারণ করার জন্যে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে অর্জন করার জন্য যে পরিকল্পিত কর্মসূচি গ্রহণ করা হয় তাকে উন্নয়ন পরিকল্পনা বলা হয়।
১০। বিশেষায়িত ব্যাংক কাকে বলে?
উঃ দেশের অর্থনীতির বিভিন্ন খাতে, বিভিন্ন ধরনের চাহিদা পূরণ করার জন্য যেসব ঋণদানকারী প্রতিষ্ঠান নিজ নিজ ক্ষেত্রে প্রধানত দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে থাকে তাকে বিশেষায়িত ব্যাংক বলে।
১১। ওয়েজ আর্নার্স স্কিম কী?
উঃ যে কর্মসূচির আওতায় বিদেশে অবস্থানরত প্রবাসীদের অর্জিত বৈদেশিক মুদ্রার সরাসরি কতিপয় নির্ধারিত পণ্য আমদানির সুযোগ দেয় হয় তাকে ওয়েজ আর্নাস স্কিম বলে।
১২। অর্থনীতিতে Micro ও Macro ভাগ কে করেছেন?
উঃ অধ্যাপক রাগনার ফ্রিশ।
১৩। প্রাস্তিক উপযোগ কী?
উঃ অতিরিক্ত এক একক দ্রব্য ভোগের ফলে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় তাকে প্রান্তিক
উপযোগ বলে।
১৪। ক্রমবাচক উপযোগ কি?
উঃ ১ম, ২য়, ৩য় ও ৪র্থ এরকম পর্যায় দ্বারা উপযোগ পরিমাপ করা হলে তাকে পর্যায়গত উপযোগ বলা হয়ে থাকে।
১৫। পরিমাণগত উপযোগ ধারণার প্রবক্তা কে?
উঃ অধ্যাপক মার্শাল।
১৬। ভোক্তা কেন দ্রব্য ক্রয় করে?
উঃ ভোক্তা তার অভাব পূরণের জন্যে দ্রব্য ক্রয় করে।
১৭। নিরপেক্ষ রেখায় কোন ধরনের উপযোগ বিবেচ্য।
উঃ সমপ্রান্তিক উপযোগ বিবেচ্য।
১৮। আয় ভোগ রেখা কি?
উঃ দ্রব্যসমূহের দাম ও ভোক্তার রুচি অপরিবর্তিত থাকা অবস্থায় ভোক্তার আয় পরিবর্তন হলে তার ভোগের উপর যে প্রতিক্রিয়া হয় তা যে রেখার সাহায্যে দেখানো হয় তাকে আয় ভোগ রেখা বলে ।
১৯। ভোক্তার ভারসাম্যের একটি শর্ত উল্লেখ কর।
উঃ MU – P অর্থাৎ, প্রান্তিক উপযোগ এবং বাজার দাম পরস্পর সমান হতে হবে।
২০। ভোক্তার সীমাবদ্ধতা কি?
উঃ ভোক্তার সীমাবদ্ধতা হচ্ছে দ্রব্যের দাম এবং ভোক্তার আয় ।
২১। দুই দ্রব্যবিশিষ্ট একটি বাজেট সমীকরণ লিখ।উঃ দুই দ্রব্য বিশিষ্ট একটি বাজেট সমীকরণ হল- PxX + PyY = M
X ও Y = দুটি দ্রব্য, Px = X দ্রব্যের দাম, Py = Y দ্রব্যের দাম, M = ভোক্তার আয়।
২২। দামের সাথে যোগানের সম্পর্ক কিরূপ?
উঃ দামের সাথে যোগানের সম্পর্ক বিপরীত ।
২৩। মাছের দাম বৃদ্ধি পেলে মাংসের চাহিদার কিরূপ পরিবর্তন হবে?
উঃ মাংসের চাহিদা বৃদ্ধি পাবে।
২৪। চা ও কফি কি ধরনের দ্রব্য?
উঃ পরিবর্তক দ্রব্য।
২৫। নিম্নের সমীকরণ হতে চাহিদার পরিমাণ নির্ণয় কর Qd = 5 – P; যেখানে Qd = চাহিদার পরিমাণ এবং P = দাম যা 1 টাকার সমান।
উঃ Qd = 5 – P বা Qd = 51Qd = 4.
২৬। নিকৃষ্ট দ্রব্য কাকে বলে?
উঃ ভোক্তার আয় বাড়লে যে দ্রব্যের চাহিদার পরিমাণ পূর্বের চেয়ে কমে যায় সেই দ্রব্যকে নিকৃষ্ট দ্রব্য/পণ্য বলে।
২৭। গিফেন দ্রব্যের চাহিদা রেখা কেমন হয়?
উঃ বামদিক থেকে ডানদিকে উর্ধ্বগামী হয়।
২৮। যোগান বিধি কি?
উঃ সাধারণত একটি নির্দিষ্ট সময়ে অন্যান্য অবস্থা অপরিবর্তিত অবস্থায় দ্রব্যের দাম কমলে যোগান কমে এবং দাম বাড়লে যোগান বাড়ে। দাম ও যোগানের এ সম্পর্ক কে যোগান বিধি বলে।
২৯। চাহিদা সমীকরণ Qd = a bp তে a ও b বলতে কি বুঝায়?
উঃ এক্ষেত্রে a হলো চাহিদারেখার ছেদক এবং b এই রেখার ঢাল।
৩০। ভোক্তার উদ্বৃত্ত কি?
উঃ কোন দ্রব্যের ব্যবহারিক মূল্য এবং বিনিময় মূল্যের ধনাত্মক পার্থক্যকে বলা হয় ভোক্তার উদ্বৃত্ত।
৩১। জাতীয় আয় কাকে বলে?
উঃ একটি দেশে কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয়, তার আর্থিক মূল্যকে জাতীয় আয় বলে ।
৩২। NNP-এর সূত্রটি লিখ।
উঃ NNP-এর সূত্রটি হলো- NNP = GNP -CCA
৩৩। ব্যয়যোগ্য আয় (DI) কাকে বলে?
উঃ কোনো দেশের জনগণ জাতীয় আয়ের যে. অংশ ইচ্ছামতো ব্যয় করতে পারে তাকে ব্যয়যোগ্য আয় (DI) বলে।
৩৪। লুকায়িত GNP কি?
উঃ GNP হিসাবের ক্ষেত্রে অনেক সময় সঠিক তথ্যের অভাবে অনেক পণ্য ও সেবার আর্থিক মূল্য গণনা থেকে বাদ পড়ে যায়। এরূপ বাদ পড়ে যাওয়া দ্রব্য ও সেবার আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হয় লুক্কায়িত GNP |
৩৫। GNP Deflator (ডিফ্লেক্টর) কি?
উঃ কোন নির্দিষ্ট বৎসরের আর্থিক GNP ও প্রকৃত GNP এর অনুপাতকে GNP Deflator বা অবমূল্যায়ক বলা হয়।
৩৬। দ্বৈত গণনা সমস্যা কি?
উঃ জাতীয় আয় পরিমাপের সময় উৎপাদিত দ্রব্যসামগ্রীর মধ্যে কোনোটি মধ্যবর্তী দ্রব্য এবং কোনোটি চূড়ান্ত দ্রব্য তা সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব না হলে, একই বিষয়ে দুই বা ততোধিক গণনা হলে তাকে দ্বৈত গণনা সমস্যা বলা হয়ে থাকে।
৩৭। ব্যক্তিগত আয় হতে ব্যয়যোগ্য আয় কিভাবে নির্ণয় করা হয়?
উঃ ব্যক্তিগত আয় হতে প্রত্যক্ষ কর ও অন্যান্য আনুষাঙ্গিক ব্যয় বাদ দিলে ব্যয়যোগ্য আয় পাওয়া যায় ।
৩৮। মোট দেশীয় উৎপাদন (GDP) কি?
উঃ একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশের অভ্যন্তরে উৎপাদিত চূড়ান্ত পর্যায়ের সকল দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের আর্থিক মূল্যকে মোট দেশীয় উৎপাদন (GDP) বলে ।
৩৯। মাথাপিছু আয় কী?
উঃ একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশের মোট জাতীয় আয় মোট জনসংখ্যার দ্বারা ভাগ করলে যে পরিমাণ আয় পাওয়া যায় তাকে মাথাপিছু আয় বলে ।
৪০। জনসংখ্যার শূন্য প্রবৃদ্ধি কী?
উঃ কোন দেশের জনসংখ্যার জন্মহার ও মৃত্যুহার সমান হলে তাকে জনসংখ্যার শূন্য প্রবৃদ্ধি বলে ।
৪১। বিনিময় বিল কি?
উঃ যে দলিলের মাধ্যমে রপ্তানিকারকের বাহককে অথবা নির্দিষ্ট ব্যক্তিকে তার আদেশে অন্য কোনো ব্যক্তিকে নির্দিষ্ট সময়ান্তে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের জন্য আমদানিকারকের উপর শর্তহীন নির্দেশ প্রদান করে থাকে তাকেই বিনিময় বিল বলে।
৪২। বাংলাদেশের অর্থনীতি কাকে বলে?
উঃ বাংলাদেশে কৃষি, শিল্প, সেবা ইত্যাদি খাতের সাথে সম্পৃক্ত অর্থনৈতিক কার্যক্রম হলো বাংলাদেশের অর্থনীতি।
৪৩। অনুন্নত অর্থনীতি কি?
উঃ অর্থনৈতিক উন্নয়নের প্রক্রিয়া শুরু হয়নি। এমন ধরনের অর্থনৈতিক অবস্থাকে অনুন্নত অর্থনীত বলা যায়।
৪৪। চরম দারিদ্র্য বলতে কি বুঝ?
উত্তর: দৈনিক ১৮০৫ কিলো ক্যালরির কম খাদ্য গ্রহণকে চরম দারিদ্র্য বলে।
৪৫। আপেক্ষিক দারিদ্র্য কাকে বলে?
উঃ সম্পদের বৈষম্যের কারণে এক ব্যক্তির তুলনায় অন্য ব্যক্তির আয় ও ভোগের পরিমাণ কম হওয়াকে আপেক্ষিক দারিদ্র্য বলে।
৪৬। একটি দেশ দরিদ্র কারণ সে দরিদ্র” -উক্তিটি
কার?
উঃ অধ্যাপক রাগনার নার্কস এর।
৪৭। ছদ্মবেশী বেকারত্ব কী?
উঃ শ্রমিক যদি কাজে তার দক্ষতা পরিপূর্ণভাবে ব্যবহার না করতে পারে তবে তাকে ছদ্মবেশী বেকার বা বেকারত্ব বলা হয় ৷
৪৮। সুযোগ ব্যয় কী?
উঃ কোনো দ্রব্য উৎপাদনের জন্য অন্য যে বিকল্প দ্রব্যের উৎপাদন ত্যাগ করতে হয় তাই হলো দ্রব্যটির সুযোগ ব্যয়।
৪৯। কৃষি কি?
উঃ সাধারণত জমি চাষাবাদের মাধ্যমে ফসল উৎপাদনের প্রক্রিয়াকে কৃষি বলে ।
৫০।বাংলাদেশে জাতীয় আয়ে কোন খাতের অবদান বেশি?
উঃ বাংলাদেশের জাতীয় আয়ে কৃষি খাতের
অবদান বেশি।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। দেখাও যে বাজেট রেখার ঢাল দু’টি দ্রব্যের দামের অনুপাতের সমান। ১০০%
২। চাহিদা রেখা কেন ডান দিকে নিম্নগামী হয়? ব্যাখ্যা কর। ১০০%
৩। উন্নয়নশীল ও উন্নত দেশের মধ্যকার পার্থক্য দেখাও। ১০০%
৪। অর্থনৈতিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি এর মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
৫। বাংলাদেশের অর্থনীতিতে প্রাকৃতিক গ্যাসের ভূমিকা আলোচনা কর। ১০০%
৬। দারিদ্র্যের দুষ্টুচক্র কাকে বলে? ১০০%
৭। বাংলাদেশে সমবায় খামার প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা কি কি? ১০০%
৮। কুটির শিল্প ও ক্ষুদ্র শিল্পের মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
৯। সরকারি খাতে সঞ্চয় বৃদ্ধির উপায় কী কী? ৯৯%
১০। মোট জাতীয় উৎপাদন এবং মোট দেশজ উৎপাদনের মধ্যে পার্থক্য কী? ৯৯%
১১। অর্থনীতিতে অদৃশ্য হাত কী? ৯৯%
১২। বৈদেশিক সাহায্য ও বৈদেশিক বাণিজ্যের পার্থক্য দেখাও। ৯৯%
১৩। বর্গা প্রথার দক্ষতা বৃদ্ধির উপায় ব্যাখ্যা কর। ৯৯%
১৪। ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। (ক) নিরপেক্ষ রেখা ও বাজেট রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্য চিত্রসহ ব্যাখ্যা কর। ১০০%
(খ) বাজার ভারসাম্যের উপর ‘কর’ ও ‘ভর্তুকির প্রভাব ব্যাখ্যা কর। ১০০%
২। (ক) সমপ্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা কর। ১০০%
(খ) সমপ্রান্তিক উপযোগ বিধির সাহায্যে কিভাবে চাহিদা রেখা অংকন করা যায় ব্যাখ্যা কর। ১০০%
৩। (ক) সম্ভাবনাময় GNP এবং বাস্তব GNP এর মধ্যে পার্থক্য তুলে ধর। ১০০%
(খ) দারিদ্র্য পরিমাপের বিভিন্ন সূচকের বর্ণনা দাও। ১০০%
৪। (ক) জাতীয় আয়ের দ্বৈত গণনা সমস্যা কী? ১০০%
(খ) জাতীয় আয় পরিমাপের পদ্ধতিসমূহ আলোচনা কর। ১০০%
৫। বাংলাদেশের অর্থনীতির মৌলিক সমস্যাগুলো কী? ১০০%
৬। (ক) দারিদ্র্য বিমোচন কাকে বলে? ১০০%
খ) বাংলাদেশে দারিদ্র্য দূরীকরণের উপায়সমূহ আলোচনা কর। ১০০%
৭। (ক) শিল্প মূলধন বলতে কী বুঝ? ১০০%
(খ) বাংলাদেশের শিল্প মূলধনের উৎসসমূহ আলোচনা কর। ৯৯%
৮। (ক) উপযোগ কাকে বলে? ৯৯%
(খ) ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি আলোচনা কর। ৯৯%
৯। (ক) অর্থনৈতিক উন্নয়ন বলতে কী বুঝায়? ৯৯%
(খ) অর্থনৈতিক উন্নয়ন পরিমাপের সূচকসমূহ আলোচনা কর। ৯৯%
১০। (ক) উন্নয়ন পরিকল্পনার ধারণা কী? ৯৯%
(খ) বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশে উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব আলোচনা কর। ৯৯%
১১। (ক) কৃষি যান্ত্রিকীকরণ কাকে বলে? ৯৯%
(খ) বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণের প্রয়োজনীয়তা আলোচনা কর। ৯৯%
১২। (ক) বৈদেশিক সাহায্যের প্রকারভেদ আলোচনা কর। ৯৯%
(খ) বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা কমানোর উপায়সমূহ বর্ণনা কর। ৯৯%

Leave a Reply