
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোন দশটি প্রশ্নের উত্তর দাও।]
১। পূর্ণরূপ লিখ-CBN, MDG.
২। Analysis of Social Problem’ গ্রন্থের প্রণেতা কে?
উঃ ‘Analysis of Social Problem’ গ্রন্থের প্রণেতা হলেন – Dana Dunn এবং David V. Waller.
৩। সমাজকর্ম কী?
উঃ সমাজকর্ম একটি পদ্ধতি নির্ভর, সুশৃংখল পেশাভিত্তিক সাহায্যকারী সেবা কর্ম।
৪। সামজিক সমস্যার দুইটি বৈশিষ্ট্য লেখ।
উঃ সামজিক সমস্যার দুইটি বৈশিষ্ট্য হলো- ১. মূল্যবোধের অবক্ষয় ও ২. কর্মদক্ষতা হ্রাস।
৫। সামাজিক নিয়ন্ত্রণের একটি মাধ্যমের নাম লেখ।
উঃ সামাজিক নিয়ন্ত্রণের একটি মাধ্যমের নাম হলো- পরিবার ।
৬। ব্যক্তি সমাজকর্মের অগ্রদূত কে?
উঃ ম্যারি রিচমন্ড ।
৭। Rapport কী?
উঃ পেশাগত সম্পর্ক।
৮। ব্যক্তি সমাজকর্মের দুটি সাধারণ নীতি লিখ।
উঃ ব্যক্তি সমাজকর্মের দুটি সাধারণ নীতি হলো- ১. গ্রহণনীতি ও ২. আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি।
৯। দল সমাজকর্মের পেশাদার প্রতিনিধি কে?
উঃ দল সমাজকর্মের পেশাদার প্রতিনিধি হচ্ছে সমাজকর্মী।
১০। সমষ্টি সমাজকর্ম কত প্রকার ও কী কী?
উঃ সমষ্টি সমাজকর্ম দুই প্রকার। যথা-
১. সমষ্টি সংগঠন ও ২. সমষ্টি উন্নয়ন।
১১। স্বৈরতান্ত্রিক নেতৃত্ব কী?
উঃ এ ধরনের নেতৃত্বকে স্বেচ্ছাচার এবং এক স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলে অভিহিত করা হয়ে থাকে, যা গণতান্ত্রিক নেতৃত্বের ঠিক উল্টো। তিনি একক শাসক হিসেবে সকল কর্মকাণ্ড পরিচালনা করেন। তিনি অন্য কাউকে তার ক্ষমতার অংশীদার বলে মনে করেন, তাদের স্বাধীনতার স্বীকৃতি দেয় না।
১২। প্রতিরোধমূলক সমাজকল্যাণ কী?
উঃ প্রতিরোধমূলক সমাজকল্যাণ বলতে সামাজিক শিক্ষা, গ্রামীণ সমাজসেবা পরিবার ও শিশুকল্যাণ, যুবকল্যাণ ইত্যাদিকে বুঝায় ।
১৩। সমাজকর্মী কে?
উঃ সমাজকর্মী হচ্ছে একজন পেশাদার প্রতিনিধি ।
১৪। সমাজকর্ম মূল্যবোধ কি?
উঃ সমাজকর্ম পেশা সুসামঞ্জস্যপূর্ণ আদর্শভিত্তিক নীতিমালা এবং দিক নির্দেশনা হলো সমাজকর্ম মূল্যবোধ ।
১৫। Man is a Social animal উক্তিটি কার?
উঃ Man is a Social animal উক্তিটি এরিস্টটল।
১৬। বিবর্তন কী?
উঃ বিবর্তন হচ্ছে জৈবিক তত্ত্বে ব্যবহৃত একটি শব্দ, যার অর্থ হচ্ছে ক্রমান্বয়ে পরিবর্তন সাধন। একটি বিশেষ স্তর থেকে যখন ক্রমান্বয়ে বিকাশের দিকে অগ্রসর হয় এবং ঐ স্তর বিকশিত রূপ পরিপক্ক হয় তখন তাকে বিবর্তন বলে।
১৭। সামাজিক বিবর্তন কালের জনক কে?
উঃ সমাজবিজ্ঞানী Herbert Spencer.
১৮। জনসমষ্টি কাকে বলে?
উঃ জনসমষ্টি বলতে একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীকে বুঝায়, যাদের ভাষা সামাজিক রীতি-নীতি ভাবধারা এবং দৃষ্টিভঙ্গি এক এবং অভিন্ন।
১৯। সতীদাহ প্রথা কি?
উঃ কোনো হিন্দু পুরুষ মৃত্যুবরণ করলে, জীবিত স্ত্রীকে স্বামীর সাথে একই চিতায় ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক সহমরণে বাধ্য করাকে সতীদাহ প্রথা বলে ।
২০। পদ্ধতি কাকে বলে?
উঃ পদ্ধতি হচ্ছে একটি নির্দেশনা মাত্র যা জ্ঞান, পদ্ধতিলব্ধ অভিজ্ঞতা ও নিয়মনীতির আলোকে প্রণীত হয় তাই পদ্ধতি ।
২১। ব্যক্তি সমাজকর্ম কি?
উঃ ব্যক্তি সমাজকর্ম পেশাদার সমাজকর্মের একটি মৌলিক পদ্ধতি যা সমস্যাগ্রস্থ ব্যক্তির সমস্যা দূর করে এবং সামাজিক ভূমিকা পালনে সক্ষম করে তোলে তাকে ব্যক্তি সমাজকর্ম বলে।
২২। তথ্য সংগ্রহ কাকে বলে?
উঃ ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ হলো তথ্য সংগ্রহ। আর এটি এমন এক বিজ্ঞানসম্মত অনুসন্ধান প্রক্রিয়া যা সমস্যাগ্রস্থ ব্যক্তির সমস্যা সমাধান সংক্রান্ত বিভিন্ন দিক সম্পর্কে যথাপোযুক্ত তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়।
২৩। ব্যক্তি সমাজকর্মে সমাধান প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু কী?
উঃ ব্যক্তি ও পরিবেশ ।
২৪। দলীয় দ্বন্দ্ব কী?
উঃ দলের অভ্যন্তরে সদস্যরা পরস্পরের মধ্যে যে দ্বন্দ্ব প্রদর্শন করে তাকে দলীয় দ্বন্দ্ব বলে।
২৫। সামাজিক দল কাকে বলে?
উঃ সমাজবিজ্ঞানী জিন্সবার্ট বলেন, সামাজিক দল হচ্ছে ব্যক্তির সমষ্টি, যারা একটি স্বীকৃত সংগঠনের মধ্যে থেকে পরস্পরের উপর কার্য করে।
Mahbuba Khatun
Mahbuba Khatun Mitu
২৬। দল সমাজকর্ম কি?
উঃ দল সমাজকর্মের একটি পদ্ধতি যা দল সদস্যদের মসৃন আন্তঃক্রিয়া সম্পাদনের প্রতিবন্ধকতাগুলো হ্রাস বা মূলোৎপাটন করে।
২৭। দল সমাজকর্ম অনুশীলন কাকে বলে?
উঃ দল সমাজকর্মের তাত্ত্বিক জ্ঞান অর্জন করে যখন তা নীতি, কৌশল ও আদর্শ অনুসারে বাস্তবে প্রয়োগ করা হয় বা দল সদস্যদের সমস্যা সমাধান ও উন্নয়নের কাজে লাগানো হয় তখন তাকে দল সমাজকর্ম অনুশীলন বলা হয় ।
২৮। সমষ্টি উন্নয়ন কি?
উঃ যে কোনো অনুন্নত জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন সাধন করাই সমষ্টি উন্নয়ন।
২৯। দারিদ্র্য কী।
উঃ দারিদ্র্য হলো মানুষের জীবনযাপনের এমন এক অবস্থা যেখানে সে জীবনে ন্যূনতম মান বজায় রাখতে পারে না।
৩০। Big Push Theory এর মূল কথা কী?
উঃ অর্থনীতি যেখানে বিভিন্ন প্রতিবন্ধকতার কবলে পড়ে নিশ্চল হয়ে যায় সেখানে দরকার প্রচন্ড ধাক্কা ।
৩১। দারিদ্র্যের মূল কথা কী?
উঃ দারিদ্র্যের মূল কথা হলো অপূর্ণতা।
৩২। ক্লাসিক্যাল তত্ত্ব কিসের উপর গুরুত্বারোপ করে?
উঃ সমন্বয় ও বিনিয়োগের উপর।
৩৩। নার্কস এর মতে একটি দেশ দরিদ্র কেন?
উঃ “A country is poor because it is poor” অর্থাৎ একটি দেশ দরিদ্র কারণ এটি দরিদ্র।
৩৪। নার্কসের মতে দারিদ্র্য সৃষ্টি হয় কেন ?
উঃ মূলধনের যোগান কম হলে এবং মূলধনের চাহিদা কম বলে।
৩৫। Theory of Economic’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ যোসেফ আলোয়ার সুমিগটর (১৯১১ সালে)।
৩৬। দল সমাজকর্মের ৫টি বৈশিষ্ট্য কি কি?
উঃ (১) দলীয় অভিজ্ঞতা, (২) সামাজিক দল, (৩) সুপরিকল্পিত দল গঠন, (৪) শিক্ষামূলক প্রক্রিয়া ও (৫) দলীয় লক্ষ্যে।
৩৭। টয়েনবি হল (Toyenbee Hall) কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৮৪ সালে।
৩৮। Social case Work, a problm solving process” গ্রন্থটির লেখক কে?
উঃ “Social case work. a Problem solving Process” গ্রন্থটির লেখক -এইচ পার্লম্যান।
৩৯। সর্বপ্রথম কে দল সমাজকর্ম পদ্ধতির সংজ্ঞা দেন?
উঃ গ্রেস কয়েল।
৪০। দলীয় প্রক্রিয়া কাকে বলে?
উঃ দলের পরিবর্তনশীল গতিবিধি বা চলমান চিত্রকেই সাধারণত দলীয় প্রক্রিয়া বলে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। সমাজ সংস্কার কাকে বলে? ১০০%
২। সামাজিক নিরাপত্তার সংজ্ঞা দাও। ১০০%
৩। সামাজিক কার্যক্রম বলতে কী বুঝ? ১০০%
৪। মনোসামাজিক অনুধ্যান কী? ১০০%
৫। দলীয় গতিশীলতা কী? ১০০%
৬। সমষ্টির অংশগ্রহণ বলতে কী বোঝ? ১০০%
৭। দল সমাজকর্মী ও দলনেতার পার্থক্য লেখ। ১০০%
৮। সমাজকল্যাণ ও সমাজকর্মের মধ্যে পার্থক্য লেখ। ১০০%
৯। দল সমাজকর্মের উপাদানগুলো লিখ। ১০০%
১০। সমষ্টি উন্নয়ন ও সমষ্টি সংগঠন কী? ১০০%
১১। সমাজকর্মের মৌলিক পদ্ধতি কী? ৯৯%
১২। ব্যক্তি সমাজকর্ম কি? এর লক্ষ্য ও উদ্দেশ্য লিখ। ৯৯%
১৩। সামাজিক সমস্যা বলতে কি বুঝ? ৯৯%
১৪। রেপো কী? গুরুত্ব লিখ। ৯৮%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। পর্যবেক্ষণ কাকে বলে? পর্যবেক্ষণের সুবিধা-অসুবিধা আলোচনা কর। ১০০%
২। দল সমাজকর্ম কি? দল সমাজকর্মের নীতিসমূহ আলোচনা কর। ১০০%
৩। দল সমাজকর্মে কর্মসূচি পরিকল্পনা আলোচনা কর। ১০০%
৪। দলীয় দ্বন্দ্বের সংজ্ঞা দাও। দলীয় দ্বন্দ্ব নিরসনের উপায় লিখ। ১০০%
৫। তথ্য সংগ্রহ কি? তথ্য সংগ্রহের কৌশলসমূহ আলোচনা কর। ১০০%
৬। বাংলাদেশে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রগুলো বর্ণনা কর। ১০০%
৭। সমষ্টি উন্নয়ন কি? সমষ্টি উন্নয়নের ধাপসমূহ আলোচনা কর। ১০০%
৮। ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়ার ধাপসমূহ আলোচনা কর। ১০০%
৯। সামাজিক গবেষণা কি? সামাজিক গুরুত্ব ও প্রয়োজনীয়তা বর্ণনা কর। ১০০%
১০। সমাজকর্মের সাধারণ নীতিমালা আলোচনা কর। ১০০%
১১। সমাজকল্যাণ পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর। ৯৯%
১২। সমষ্টি সংগঠন কাকে বলে? সমষ্টি সংগঠনের পর্যায়সমূহ লিখ। ৯৯%
১৩। সমাজকর্মের পরিধি ও প্রয়োগক্ষেত্রসমূহ আলোচনা কর। ৯৯%
১৪। সাক্ষাৎকারের উদ্দেশ্য কি? একটি উত্তম সাক্ষাৎকারের কৌশলসমূহ বর্ণনা কর। ৯৮%

Leave a Reply