ডিগ্রী প্রথম বর্ষ পরীক্ষা ২০২৪ বিষয়ঃ মনোবিজ্ঞান দ্বিতীয়পত্র পরীক্ষণমনোবিজ্ঞান 113403 রকেট সাজেশন ৯৯% কমন ইনশাল্লাহ।

Degree Suggestion
Degree Suggestion

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। বিজ্ঞানের মূল লক্ষ্য কী?
উঃ বিজ্ঞানের মূল লক্ষ হলো ঘটনায় মিল ও সৌন্দর্যের অনুসন্ধান করা।
২। পরীক্ষণ মনোবিজ্ঞান চর্চা সর্বপ্রথম কোন দেশে শুরু হয়েছিল?
উঃ পরীক্ষণ মনোবিজ্ঞান চর্চা সর্বপ্রথম জার্মানীতে শুরু হয়েছিল।
৩। কোথায় প্রথম পূর্ণাঙ্গ মনোবিজ্ঞান গবেষণাগার স্থাপিত হয়?
উঃ জার্মানিতে প্রথম পূর্ণাঙ্গ মনোবিজ্ঞান গবেষণাগার স্থাপিত হয়।
৪। উদ্দীপক কী?
উঃ যে শক্তি জীবদেহ কে কোনো প্রকারে বা উহার কোনো স্থানে উত্তেজিত করে তাকে উদ্দীপক বলে।
৫। বিজ্ঞানভিত্তিক মনোবিজ্ঞানের জনক কে?
উঃ বিজ্ঞানভিত্তিক মনোবিজ্ঞানের জনক হলেন জার্মানির মনোবিজ্ঞানী ও দার্শনিক উইলহেলম উন্ড।
৬। প্রতিক্রিয়া কি?
উঃ যে শক্তি উদ্দীপকের উত্তেজনায় কোনো ক্রিয়ায় সাড়া দেয় তাকে প্রতিক্রিয়া বলে।
৭। প্রতিক্রিয়া কাল কি?
উঃ কোনো উদ্দীপকের উপস্থাপনায় আরম্ভ সময় থেকে আরম্ভ করে এর প্রতি প্রতিক্রিয়ায় যে সময় ব্যয় হয় তাকে প্রতিক্রিয়ার সময়কাল বা প্রতিক্রিয়া কাল বলে।
৮। চল কি?
উঃ চল হচ্ছে এমন এক ধরনের মান, গুণ, অবস্থা, বৈশিষ্ট্য যা বৈজ্ঞানিক গবেষণায় কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে অনুসন্ধান করা হয় এবং যা প্রেক্ষাপট অনুযায়ী বিভিন্নভাবে প্রকাশ পায়।
৯। বাহ্যিক চল নিয়ন্ত্রণের কৌশলগুলো কি?
উঃ বাহ্যিক চল নিয়ন্ত্রণের কৌশলগুলো হলো-
(i) অবস্থার সমতা, (ii) অপসারণ, (iii) ভারসাম্য সৃষ্টি, (iv) প্রতিতুল্য মূল্যায়ন ও (ⅳ) দৈব চয়ন পদ্ধতি।
১০। চলের প্রকারভেদগুলো কী?
উঃ চল পাঁচ প্রকার। যথা- ১. অনির্ভরশীল চল, ২. নির্ভরশীল চল, ৩. মধ্যবর্তী চল, ৪. বাহ্যিক চল ও ৫. নিয়ন্ত্রিত চল।
১১। প্রতিক্রিয়া কোন ধরনের চল?
উঃ প্রতিক্রিয়া হলো নির্ভরশীল চল।
১২। উদ্দীপক কোন ধরনের চল?
উঃ উদ্দীপক হলো জৈবিক চল।
১৩। অন্তর্বর্তী চল কাকে বলে?
উঃ যেসব চলক অনির্ভরশীল ও নির্ভরশীল চলকের মধ্যে সংযোগ স্থাপন করে সেসব চলককে অন্তর্বর্তী চল বলে।
১৪। বাহ্যিক চল নিয়ন্ত্রণের দুটি কৌশল উল্লেখ কর।
উঃ ১. পরীক্ষণ দল, ২. নিয়ন্ত্রিত দল।
১৫। পুরস্কার কোন ধরনের চল?
উঃ পুরস্কার হলো অনির্ভরশীল চল।
১৬। পরীক্ষণ কি?
উঃ পরিকল্পিত ভাবে এবং নিয়ন্ত্রিত পরিবেশে উদ্দীপক উপস্থাপন করে প্রতিক্রিয়া পরিমাপ বা উপাত্ত সংগ্রহ করাকে পরীক্ষণ বলে।
১৭। পরীক্ষণ পদ্ধতি কি?
উঃ কোনো বিশেষ উদ্দেশ্যে পরিচালিত হয়ে নিয়ন্ত্রণাধীন অবস্থায় কোনো মানসিক প্রক্রিয়াকে নিরীক্ষণ করার যে প্রণালি তাকে পরীক্ষণ পদ্ধতি বলে।
১৮। বস্তুনিষ্ঠতা কোন পদ্ধতির বৈশিষ্ট্য?
উঃ পরীক্ষণ পদ্ধতির।
১৯। বৈজ্ঞানিক পদ্ধতির নাম লিখ।
উঃ পরীক্ষণ পদ্ধতিকে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয়।
২০। পরীক্ষণমূলক দলের উপর কোন চল প্রয়োগ করা হয়?
উঃ নির্ভরশীল চল।
২১। সমস্যা কি?
উঃ সমস্যা সমধানের সাথে চিন্তন প্রক্রিয়ার গভীর সম্পর্ক রয়েছে। সমস্যামূলক পরিস্থিতিতে ব্যক্তি কতগুলো অভ্যন্তরীণ প্রক্রিয়ার মাধ্যমে অগ্রসর হয়। যেমন- এক স্থান থেকে অন্য আরেকটি স্থানে যাবার জন্য পথ বাছাই করা বা মূল পথ দিয়ে যেতে অসুবিধা হলে বিকল্প পথ নির্বাচন করা।
২২। সমস্যার দুটি উৎস উল্লেখ কর।
উঃ ১. পূর্ববর্তী গবেষণা ও ২. সাহিত্য পর্যালোচনা।
২৩। প্রকল্প কি?
উঃ সমাধানযোগ্য এবং প্রমাণিতব্য উক্তিকে প্রকল্প বলা হয়।
২৪। নাস্তি প্রকল্প কি?
উঃ যে প্রকল্পে দুটি চলের মধ্যে পার্থক্য নেই। পরীক্ষণের মাধ্যমে উক্ত ধনাত্মকতাকে ঋণাত্মকভাবে প্রমাণ করাকে নাস্তি প্রকল্প বলে।
২৫। প্রকল্পের নির্ণায়কগুলো কি?
উঃ ১. নকশাগত নির্ণায়ক, ২. বিষয়বস্তু নির্ণায়ক, ৩. উদ্দেশ্যমূলক নির্ণায়ক ও ৪. ফলাফলগত নির্ণায়ক।
২৬। প্রকল্পের উৎসগুলো কি কি?
উঃ প্রকল্পের উৎসগুলো হলো- ১. তত্ত্ব, ২. সাদৃশ্যপূর্ণতা, ৩. বাস্তব অভিজ্ঞতা, ৪. অন্তর্দৃষ্টি, ৫. সংশ্লিষ্ট গবেষণা ও ৬. লোক প্রজ্ঞা।
২৭। প্রকল্পের দু’টি বৈশিষ্ট্য লিখ।
উঃ প্রকল্পের দুটি বৈশিষ্ট্য হলো: ১. সুনির্দিষ্টতা ও
২. পর্যবেক্ষণযোগ্যতা।
২৮। পরীক্ষণমূলক নকশা কি?
উঃ গবেষণায় যখন পরীক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয় তখন যে ধরনের নকশা তৈরি করা হয় তাকে বলে পরীক্ষণমূলক নকশা।
২৯। নকশা কি?
উঃ নকশা হচ্ছে এক ধরনের পরিকল্পনা।
৩০। দৈবচয়িত দুই দলীয় নক্শা কী?
উঃ দৈবচয়িত দুই দলীয় নকশা মনোবৈজ্ঞানিক গবেষণায় ব্যবহৃত একটি মৌলিক নকশা।
৩১। ম্যাকগুইগানের মতে পরীক্ষণ নকশা কত প্রকার?
উঃ ৫ প্রকার।
৩২। নমুনা নকশা কি?
উঃ যখন কোনো গবেষণার জন্য নমুনা নির্বাচন করা হয় তখন এ ধরনের নকশা প্রয়োগ করা হয় বলে একে নমুনা নকশা বলা হয়।
৩৩। ২×২ উপাদানভিত্তিক নক্শা কী?
উঃ যে নকশায় অনির্ভরশীল চল থাকে এবং প্রতিটি চলের দুটি মাত্রা থাকে এবং এতে চারটি পরীক্ষণের শর্ত থাকে তাকে ২ × ২ উপাদানভিত্তিক নক্শা বলে।
৩৪। সরল দৈবচয়িত নকশায় অনির্ভরশীল চলের কয়টি মাত্রা প্রয়োগ করা হয়?
উঃ সরল দৈবচয়িত নকশায় অনির্ভরশীল চলের ২টি মাত্রা প্রয়োগ করা হয়।
৩৫। প্রতিবেদন লেখার উদ্দেশ্য কী?
উঃ প্রতিবেদন লেখার উদ্দেশ্য হলো নির্দিষ্ট কোনো বিষয়বস্তু সম্পর্কে কর্তৃপক্ষকে সুস্পষ্টভাবে অবহিত করা।
৩৬। শিরোনাম বা Title Page এ কয়টি উপাদান থাকতে হবে?
উঃ শিরোনাম বা Title Page -এ তিনটি উপাদান থাকতে হবে।
৩৭। সমস্যা সমাধানের জন্য কি প্রয়োজন?
উঃ সমস্যা সমাধানের জন্য গবেষণা প্রয়োজন।
৩৮। সমতা নির্ধারক চল বলতে কি বোঝায়?
উঃ যে নির্ধারক চল সমানভাবে পরিচালিত হয় তাকে সমতা নির্ধারক চল বলে।
৩৯। নিয়ন্ত্রিত চল কি?
উঃ যেসব শর্তের প্রভাব থেকে আচরণ বা পর্যবেক্ষণ ঘটনাকে সম্পূর্ণ মুক্ত রাখা হয় সেসব শর্তকে বলা হয় নিয়ন্ত্রিত চল।
৪০। পরীক্ষণ মনোবিজ্ঞান কি?
উঃ মনোবিজ্ঞনের যে শাখা পরীক্ষণ পদ্ধতির সাহায্যে মানুষ ও অন্যান্য প্রাণীর আচরণ সম্বন্ধে তথ্য সংগ্রহ করে তাকে পরীক্ষণ মনোবিজ্ঞান বলে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পরীক্ষণ মনোবিজ্ঞান কী?পরীক্ষণ পদ্ধতির উপাদানগুলো বর্ণনা কর। ১০০%
২। অনির্ভরশীল চল বলতে কী বুঝায়? পরীক্ষণ দল ও নিয়ন্ত্রিত দল ব্যাখ্যা কর। ১০০%
৩। প্রকল্পের প্রকারভেদ বর্ণনা কর। ১০০%
৪। উপাদানভিত্তিক নক্শা কী? ১০০%
৫। একটি উত্তম নকশা বৈশিষ্ট্য লিখ। ১০০%
৬। পরীক্ষণ প্রতিবেদনের মূল অংশগুলো উল্লেখ কর। ১০০%
৭। সমস্যা নির্বাচনের বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা কর। ১০০%
৮। পরীক্ষণমূলক দল ও নিয়ন্ত্রণমূলক দল ব্যাখ্যা কর। ১০০%
৯। পুনরাবৃত্তিমূলক নকশার বৈশিষ্ট্য লিখ। ৯৯%
১০। প্রকল্পের কাজ ব্যাখ্যা কর। ১০০%
১১। প্রকল্প বলতে কী বোঝায়? প্রকল্পের নীতিমালাগুলো বর্ণনা কর। ৯৯%
১২। পরীক্ষণের সমস্যা বলতে কী বোঝায়? গবেষণা সমস্যার ক্ষেত্র নির্বাচনের ধাপ চারটি উল্লেখ কর। ৯৯%
১৩।পরীক্ষণ পদ্ধতির সুবিধাসমূহ লিখ। ৯৯%
১৪। চলের সংজ্ঞা দাও। বাহ্যিক চল নিয়ন্ত্রণের কৌশল হিসেবে তুল্য মূল্যায়ন ব্যাখ্যা কর। ৯৯%
১৫। বিজ্ঞান ও সাধারণ জ্ঞানের মধ্যে পার্থক্য লিখ। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। পরীক্ষণ মনোবিজ্ঞানের বিষয়বস্তু ও পরিসর আলোচনা কর। ১০০%
২। বাহ্যিক চল নিয়ন্ত্রণের কৌশলসমূহ ব্যাখ্যা কর। ১০০%
৩। পরীক্ষণ পদ্ধতি কি? বিভিন্ন প্রকার পরীক্ষণ বর্ণনা কর। ১০০%
৪। একটি ভাল প্রকল্পের বৈশিষ্ট্য বর্ণনা কর। ১০০%
৫। উদাহরণসহ তুল্য দুই দলীয় নক্শা বর্ণনা কর। ১০০%
৬। সুবিধা-অসুবিধাসহ বহুদলীয় নক্শা বর্ণনা কর ১০০%
৭। একটি পরীক্ষণ প্রতিবেদন লিখনের ধাপসমূহ বর্ণনা কর। ১০০%
৮। উদাহরণসহ সমস্যার উৎসসমূহ আলোচনা কর। ১০০%
৯। বৈশিষ্ট্য উল্লেখপূর্বক পরীক্ষণ পদ্ধতি আলোচনা কর। ১০০%
১০। প্রকল্পের কার্যাবলি ও প্রয়োজনীয়তা আলোচনা কর। ১০০%
১১। গবেষণা প্রতিবেদনের প্রয়োজনীয়তা আলোচনা কর। ৯৯%
১২। গবেষণার সমস্যা সংজ্ঞায়নের প্রয়োজনীয়তা আলোচনা কর। ৯৯%
১৩। সুবিধা ও অসুবিধাসহ পরীক্ষণ পদ্ধতি আলোচনা কর। ৯৯%
১৪। উদ্দীপক কাকে বলে? উদ্দীপকের প্রকারভেদ আলোচনা কর। ৯৯%
১৫। প্রতিক্রিয়া বলতে কি বুঝ? প্রতিক্রিয়ার শ্রেণিবিভাগ আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079
or 01773270077

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*