
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপঃ( MIS,PERT,BIM,LAN)
উঃ MIS এর পূর্ণরূপ হলো : Management Information System.
PERT-এর পূর্ণরূপ হলো- Program Evaluation and Review Technique.
BIM এর পূর্ণরূপ হলো- Bangladesh Institute of Management.
LAN -এর পূর্ণরূপ হলো-Local Area Network.
২। ব্যবস্থাপনা বলতে কি বুঝ?
উঃ উপকরণসমূহের সর্বোচ্চ ব্যবহারের উদ্দেশ্যে পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, সমন্বয় ও নিয়ন্ত্রণের মানবীয় প্রচেষ্টাকে ব্যবস্থাপনা বলে।
৩। আধুনিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক কে?
উঃ হেনরি ফেয়ল (Henri Fayol).
৪। ব্যবস্থাপনার পরিসর কী?
উঃ ব্যবস্থাপনা পরিসর এমন একটি বিষয় যাতে একজন ব্যবস্থাপক সীমিত সংখ্যক কর্মীকে তত্ত্ববধান করতে সক্ষম। এবং পরিস্থিতি ও ব্যবস্থাপকদের যোগ্যতার উপর এর সংখ্যা নির্ভর করে।
৫। ব্যবস্থাপক কে?
উঃ ব্যবস্থাপক হল এমন ব্যক্তি যিনি প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগগুলোর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালিত হচ্ছে কিনা তা দেখার বা সম্পাদনের দায়িত্বে নিয়োজিত থাকেন।
৬। ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বুঝ?
উঃ প্রতিষ্ঠানের ব্যবস্থাপকগণ প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণের লক্ষ্যে যে সকল সিদ্ধান্ত গ্রহণ করে থাকে তাকে ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণ বলে।
৭। Henry Fayol-এর বিখ্যাত বইটির নাম কী?
উঃ Henry Fayol-এর বিখ্যাত বইটির নাম হলো- General and Industrial Management”.
৮। হর্থর্ন গবেষণা কি?
উঃ শ্রমিকদের উৎপাদনশীলতার উপর প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন উপাদানের প্রভাব নির্ধারণের জন্য শিকাগোর ওয়েস্টার্ন ইলেকট্রিক কোম্পানির হথর্ন কারখানায় যে গবেষণা চালানো হয় তাকে হথর্ন গবেষণা বলে।
৯। হথর্ন গবেষণা কোথায় হয়েছিল?
উঃ ওয়েস্টার্ন ইলেকট্রনিক কোম্পানির হথর্ন প্লান্টে হথর্ন গবেষণা হয়েছিল।
১০। ক্যারিয়ার কাকে বলে?
উঃ জীবন প্রতিষ্ঠা লাভের উপায় হিসাবে কেউ কোন কাজকে গ্রহণ এবং সেক্ষেত্রে নিজস্ব মেধা ও যোগ্যতার উপর্যুপরি উন্নয়নের প্রচেষ্টা চালালে ঐ কাজকে ব্যক্তি জীবনে ক্যারিয়ার বলে।
১১। উইলিয়াম ওচি প্রদত্ত তত্ত্বের নাম কী?
উঃ Willium Ouchi প্রদত্ত ব্যবস্থাপনার তত্ত্বটির নাম
Z-তত্ত্ব।
১২। Z-Theory তত্ত্ব বলতে কী বুঝ?
উঃ Z-Theory হচ্ছে আমেরিকান ও জাপানি ব্যবস্থাপনা পদ্ধতির সমন্বয়ে সৃষ্ট এমন একটা রূপান্তরিত ব্যবস্থাপনা ধারণা; যা আমেরিকান সমাজ ও সংস্কৃতির নীতি ও মূল্যবোধ রক্ষা করে প্রয়োগ সম্ভব বলে স্বীকৃতি ‘অর্জন করেছে।
১৩। পরিকল্পনা কাকে বলে?
উঃ কোন কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য যে কর্মসূচি গ্রহণ করা হয় তাকে পরিকল্পনা বলে।
১৪। পরিকল্পনার প্রকারভেদ লিখ।
উঃ পরিকল্পনা সাধারণত তিন প্রকার। যথা:
১. স্বল্পমেয়াদি, ২. মধ্যমেয়াদি ও ৩. দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
১৫। স্থায়ী পরিকল্পনা কাকে বলে?
উঃ যে পরিকল্পনার পৌনঃপুনিক সমস্যা সমাধানের জন্য অপরিবর্তিত অবস্থায় ব্যবহৃত হয় তাকে স্থায়ী পরিকল্পনা বলে।
১৬। পলিসি কোন ধরনের পরিকল্পনা?
উঃ পলিসি স্থায়ী পরিকল্পনা।
১৭। পরিকল্পনা অঙ্গন কাকে বলে
উঃ অনুমান ও তথ্যের উপর নির্ভর করে পরিকল্পনা প্রণয়নের পূর্বে যে পূর্ব ধারণা তৈরি করা হয় তাকে পরিকল্পনা অঙ্গন বলে।
১৮। MBO ধারণা কে দিয়েছেন?
উঃ প্রখ্যাত ব্যবস্থাপনা বিশারদ পিটার এফ ড্রকার।
১৯। পদ্মা সেতু তৈরি কোন ধরনের পরিকল্পনার মধ্যে পড়বে?
উঃ একার্থক পরিকল্পনা।
২০। সাংগঠনিক কাঠামো বলতে কী বুঝায়?
উঃ কোন লক্ষ্য অর্জনের নিমিত্তে ব্যবসায় প্রতিষ্ঠানে
নিয়োজিত কর্মীগণ সম্মিলিতভাবে কাজ করার জন্য যে কাঠামো সৃষ্টি করে থাকে তাকে সংগঠন কাঠামো বলে।
২১। সংগঠন চার্ট কি?
উঃ সংগঠন কাঠামোর অধীনে বিন্যাসিত প্রতিষ্ঠানের উচ্চস্তর থেকে নিম্নস্তর পর্যন্ত বিভিন্ন ব্যক্তি ও উপবিভাগের সম্পর্কের রূপরেখাকে যখন কোন চিত্রে উপস্থাপন করা হয় তখন ঐ চিত্রকে সংগঠন চার্ট বলে।
২২। ম্যাট্রিক্স সংগঠন কি?
উঃ ম্যট্রিক্স সংগঠন হচ্ছে একাট মিশ্র সংগঠন কাঠামো, যেখানে কার্য ও দ্রব্যভিত্তিক বিভাগীয়করণের সমন্বয় ঘটানো হয়।
২৩। কার্যভিত্তিক সংগঠন কি?
উঃ কার্যভিত্তিক সংগঠন বলতে এমন এক ধরনের সংগঠনকে বুঝায় যাতে ব্যবস্থাপনার কার্যাবলিকে বিভিন্ন ভাগে বিভক্ত করে উহাদের এক একটিকে এক একজন বিশেষজ্ঞের হাতে ন্যস্ত করা হয়।
২৪। ভার্চুয়াল সংগঠন কি?
উঃ শিখিল প্রকৃতির সংগঠনের কাঠামোকে বুঝায় যেখানে স্বার্থ সংশ্লিষ্ট পণ্যকে মিলিয়ে একটা সংগঠনের রূপরেখা চিন্তা করা হয় যার প্রক্রিয়া হলো ভার্চুয়াল সংগঠন।
২৫। তত্ত্বাবধান পরিসরের সংজ্ঞা দাও।
উঃ একজন ঊর্ধ্বতন কতজন অধস্তনের কাজ সরাসরি তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করবেন সেই সংখ্যাই হলো ঐ ঊর্ধ্বতনের তত্ত্বাবধান পরিসর।
২৬। কর্তৃত্ব কি?
উঃ যে ক্ষমতাবলে কোনো ব্যক্তি নিজে স্বাধীনভাবে কোনো কার্যসম্পাদন করতে পারে বা অধস্তন অন্যান্য ব্যক্তিবর্গকে বিধিসম্মত কোনো কার্যসম্পাদনের আদেশ দিতে পারে কিংবা কোনো বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তাকে কর্তৃত্ব বলে।
২৭। স্টাফ কর্তৃত্ব বলতে কি বুঝ?
উঃ সাধারণত ঊর্ধ্বতন স্টাফ কর্তৃক অধস্তনকে আদেশ দানের কিংবা আদেশ পালনে বাধ্য করার অধিকার হচ্ছে স্টাফ কর্তৃত্ব।
২৮। ক্ষমতা অর্পণ কী?
উঃ কোনো নির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অধস্তনদের নিকট কর্তৃত্ব বা ক্ষমতা প্রদান বা হস্তান্ত রকে কর্তৃত্বার্পণ বা ক্ষমতা অর্পণ বা ক্ষমতা হস্তান্তর বলে।
২৯। বিকেন্দ্রীকরণ কী?
উঃ যে প্রক্রিয়ায় ধারাবাহিকভাবে শীর্ষ ব্যবস্থাপনার কর্তৃত্ব হস্তান্তর করা হয় তাকে বিকেন্দ্রীকরণ বলে।
৩০। সিদ্ধান্ত বৃক্ষ কী?
উঃ এমন একটি গাণিতিক কৌশল যা সিদ্ধান্তকারী সিদ্ধান্তের ফলাফলের উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহের উন্নত করার কাজে ব্যবহার করতে পারে তাকে সিদ্ধান্ত বৃক্ষ বলে।
৩১। নেতৃত্ব কাকে বলে?
উঃ নেতৃত্ব বলতে কোন সংগঠিত দল বা গোষ্ঠীর লক্ষ্য অর্জনের পথে পরিচালনাকারী ব্যক্তির বিশেষ গুণাবলিকে বুঝায়।
৩২। অনার্থিক প্রেষণা বলতে কী বুঝ?
উঃ প্রেষণা প্রদানের ক্ষেত্রে ব্যক্তিকে যখন কোনো আর্থিক সুবিধা প্রদান না করে আনুষঙ্গিক সুবিধা প্রদান করা হয় তখন তাকে প্রেষণা বলে।
৩৩। স্বৈরাচারী বা স্বৈরতান্ত্রিক নেতৃত্ব কাকে বলে?
উঃ যে নেতৃত্ব ব্যবস্থাপনায় নেতা সকল ক্ষমতা নিজের কাছে কুক্ষিগত করে রাখে এবং নিজে ইচ্ছামতো সিদ্ধান্ত প্রদান করে তাকে স্বৈরাচারী বা স্বৈরতান্ত্রিক
নেতৃত্ব বলে।
৩৪। গণতান্ত্রিক বা অংশগ্রহণমূলক নেতৃত্ব কাকে বলে?
উঃ যে নেতৃত্ব ব্যবস্থায় নেতা এককভাবে সিদ্ধান্ত গ্রহণ না করে তার অধস্তনদের সাথে আলাপ-আলোচনা ও পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করে তাকে গণতান্ত্রিক
নেতৃত্ব বলে।
৩৫। লাগামহীন নেতৃত্ব কি
উঃ যে নেতৃত্বে নেতা নামমাত্র দায়িত্ব পালন করেন তাকে মুক্ত বা লাগামহীন নেতৃত্ব বলা হয়।
৩৬। কমিটি কি?
উঃ কোন প্রশাসনিক কাজ সম্পাদন করার জন্য বিশেষভাবে মনোনীত একদল লোক নিয়ে যে সংগঠন গঠন করা হয় তাকে কমিটি বলে।
৩৭। পরামর্শমূলক নির্দেশনা কি?
উঃ ব্যবস্থাপনার বিভিন্ন স্তরের নিয়োজিত কর্মীবৃন্দের পরামর্শক্রমে যে নির্দেশ প্রদান করা হয়, তাকে পরামর্শমূলক নির্দেশনা বলে।
৩৮। উপদেষ্টা কমিটি কি?
উঃ উচ্চস্তরীয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে জটিল বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য বিশেষজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে যে কমিটি গঠন করা হয়। তাকে উপদেষ্টা কমিটি বলে।
৩৯। দ্বিমুখী যোগাযোগ কী?
উঃ পণ্য ও সেবা বাজারজাতকরণ প্রক্রিয়ায় যখন দুটি প্রক্রিয়ায় যোগাযোগ কার্যক্রম সম্পন্ন হয় তাকে দ্বিমুখী যোগাযোগ বলে।
৪০। আনুষ্ঠানিক যোগাযোগ কাকে বলে?
উঃ যখন আনুষ্ঠানিক দাপ্তরিক চ্যানেলের মাধ্যমে কোনো যোগাযোগ অনুষ্ঠিত হয়, তখন তাকে আনুষ্ঠানিক যোগাযোগ বলে।
৪১। চাহিদা সোপান তত্ত্বের উদ্ভাবক কে?
উঃ চাহিদা সোপান তত্ত্বের উদ্ভাবক হলেন- আব্রাহাম এইচ. মাসলো।
৪২। আত্ম-প্রতিষ্ঠার চাহিদা কি?
উঃ সৃজনশীল প্রতিভার বিকাশ, সমাজসেবার সুযোগ এবং স্বীকৃতি, কৃতিত্বের চরম শিখায় পদার্পণ ও দক্ষতার উন্নয়ন ইত্যাদি চাহিদা সমষ্টিকে আত্ম-প্রতিষ্ঠার চাহিদা বলে।
৪৩। মনোবল কী?
উঃ কোনো ব্যক্তির কার্যসন্তুষ্টি এবং প্রয়োজনের পরিস্থিতির অপেক্ষককে মনোবল বলে।
৪৪। নিয়ন্ত্রণের পদক্ষেপ কয়টি?
উঃ নিয়ন্ত্রণের পদক্ষেপ ৪টি। যথা-১. কার্যমান প্রতিষ্ঠা, ২. কার্যফল পরিমাপ, ৩. আদর্শমানের সাথে কার্যফল তুলনা ও ৪. সংশোধনমূলক কার্যক্রম গ্রহণ।
৪৫। বাজেট কী?
উঃ সাধারণত ভবিষ্যত পরিকল্পনার সুনির্দিষ্ট ছকবদ্ধ আর্থিক পরিমাপের প্রক্রিয়াকে বাজেট বলে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। “ব্যবস্থাপনা সর্বজনীন”-ব্যাখ্যা কর। ১০০%
২। পরিকল্পনার সীমাবদ্ধতাসমূহ লিখ। ১০০%
৩। মেট্রিক্স সংগঠন কেন ব্যবহার করা হয়? ১০০%
৪। বিকেন্দ্রীকরণে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা কর। ১০০%
৫। কাম্য ব্যবস্থাপনা পরিসর নির্ণয়ের গুরুত্ব আলোচনা কর। ১০০%
৬। নেতৃত্বের গুরুত্ব সংক্ষেপে আলোচনা কর।১০০%
৭। কর্তৃত্ব কেন অর্পিত হয়? ১০০%
৮। উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর। ১০০%
৯। মোহনীয় নেতৃত্ব কি? নেতৃত্বের বিভিন্ন ধরন বর্ণনা কর। ৯৯%
১০। নেতৃত্বের ক্ষমতার উৎসসমূহ আলোচনা কর। ১০০%
১১। নেতৃত্ব বলতে কী? নেতৃত্বের গুরুত্ব সংক্ষেপে আলোচনা কর। ৯৯%
১২। হার্জবার্গের দ্বি-উপাদান তত্ত্ব আলোচনা কর। ৯৯%
১৩। বাজেট কী? বাজেটীয় নিয়ন্ত্রণের সুবিধা ও অসুবিধা বর্ণনা কর। ৯৯%
১৪। সফল বাজেটীয় নিয়ন্ত্রণের পূর্বশর্তসমূহ কি? ৯৯%
১৫। গণতান্ত্রিক নেতৃত্ব কী? একজন ভালো নেতার গুণাবলি আলোচনা কর। ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। (ক) ব্যবস্থাপনা কি? ১০০%
(খ) ব্যবস্থাপনার কার্যাবলি আলোচনা কর। ১০০%
২। (ক) লক্ষ্য কি একটি পরিকল্পনা? একার্থক ও স্থায়ী পরিকল্পনার তুলনা কর। ১০০%
(খ) পরিকল্পনা কেন প্রয়োজন? পরিকল্পনার পদক্ষেপসমূহ আলোচনা কর। ১০০%
৩। (ক) কার্যভিত্তিক সংগঠন কি? সংগঠন কাঠামোর প্রকারভেদ দেখাও। ১০০%
(খ) কার্যভিত্তিক সংগঠনের সুবিধাসমূহ আলোচনা কর। ১০০%
৪। (ক) সরলরৈখিক সংগঠন কি? কার্যভিত্তিক সংগঠনের অসুবিধা সমূহ লিখ। ১০০%
(খ) সরলরৈখিক সংগঠনের সাথে সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠনের পার্থক্য নির্ণয় কর। ১০০%
৫। (ক) “নেতা জন্মগ্রহণ করে, তৈরি হয় না” -ব্যাখ্যা কর। ১০০%
(খ) স্বৈরতান্ত্রিক ও গণতান্ত্রিক নেতৃত্বের মধ্যে পার্থক্য কি? ১০০%
৬। (ক) সমন্বয়ের সংজ্ঞা দাও। সমন্বয়ের নীতিসমূহ লিখ। ১০০%
(খ) কেন্দ্রীকরণ কী? কেন্দ্রীকরণের সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর। ১০০%
৭। (ক) ব্যবস্থাপনার সামাজিক দায়িত্ব বলতে কী বোঝায়? ১০০%
(খ) সমাজের বিভিন্ন পক্ষের প্রতি ব্যবস্থাপনার সামাজিক দায়িত্ব বর্ণনা কর। ১০০%
৮। (ক) কমিটি কী? কমিটি ব্যবহারের অনুকূল ক্ষেত্রসমূহ আলোচনা কর। ১০০%
(খ) প্রেষণার গুরুত্ব লিখ। কমিটির সুবিধা ও অসুবিধাসমূহ বর্ণনা কর। ১০০%
৯। (ক) প্রেষণা কী? প্রেষণা ও মনোবলের মধ্যে সম্পর্ক লিখ। ৯৯%
(খ) নির্দেশনা কী? নির্দেশনার কৌশল আলোচনা কর। ৯৯%
১০। (ক) প্রেষণা চক্র বর্ণনা কর। ৯৯%
(খ) ম্যাকগ্রেগরের X ও Y তত্ত্ব ব্যাখ্যা কর। ৯৯%
১১। (ক) নির্দেশনার গুরুত্ব বর্ণনা কর। ৯৯%
(খ) পরামর্শমূলক নির্দেশনার সুবিধাগুলো বর্ণনা কর। ৯৯%
১২। (ক) “নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রক্রিয়ার সর্বশেষ ধাপ” -ব্যাখ্যা কর। ৯৯%
(খ) নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল বর্ণনা কর। ৯৯%
১৩। (ক) পরামর্শমূলক নির্দেশনা কাকে বলে? ৯৯%
(খ) বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানে পরামর্শমূলক নির্দেশনা কি সফলতার সাথে প্রয়োগ করা সম্ভব? মতের সপক্ষে যুক্তি দাও। ৯৯%
১৪। (ক) নিয়ন্ত্রণের গুরুত্ব বর্ণনা কর। ৯৯%
(খ) নিয়ন্ত্রণ ব্যবস্থাকে কিভাবে কার্যকর করা যায়? ৯৯%
১৫। (ক) টেলরকে কেন বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয়? ৯৯%
(খ) বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মূলনীতিগুলো লিখ। ৯৯%

খ,গ বিভাগের উত্তর কি দেওয়া যাবে
Deya jabe ki
B C ANS deya jabe ki