
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পুর্নরুপ লিখ-BARD, NGO, FDR, DPS, KYC, ATM, SWIFT, CHIPS.
উঃ BARD-এর পূর্ণরূপ হলো: Bangladesh Academy for Rural Development.
NGO এর পূর্ণরূপ হলো: Non-government Organization.
FDR এর পূর্ণরূপ হলো- Fixed Deposit Receipt. DPS এর পূর্ণরূপ হলো- Deposit Pension Scheme.
KYC-এর পূর্ণরূপ হলো: Know Your Customer.
ATM এর পূর্ণরূপ হলো: Automated Teller
Machine.
SWIFT-এর পূর্ণরূপ হলো: The Society for World wide Interbank Financial Telecommunication.
CHIPS-এর পূর্ণরূপ হলো: Clearing House Interbank Payment System.
২। ব্যাংকিং কি?
উঃ মক্কেল এবং ব্যাংকের মধ্যে সম্পাদিত যাবতীয় বা কার্যাবলীকেই ব্যাংকিং বলা হয়।
৩। কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে?
উঃ যে ব্যাংককে কেন্দ্র করে দেশের ব্যাংক ব্যবস্থা গড়ে উঠে এবং অন্যান্য ব্যাংক যে ব্যাংকের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় তাকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়।
৪। নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান কি?
উঃ অ-ব্যাংক আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান বলতে এমন সব প্রতিষ্ঠানকে বোঝায় যেগুলো জনগণ থেকে আমানত বা প্রায় অর্থ সংগ্রহ করে এবং সদস্য বা গ্রাহকদেরকে বন্ধকী বা অপরাপর ধরনের ঋণ সরবরাহ করে।
৫। আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান কি?
উঃ স্টক মার্কেটে শেয়ার ক্রয়-বিক্রয়ে যেসব প্রতিষ্ঠানসমূহ সার্বিক ভূমিকা পালন করে থাকে তাদেরকে আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান বলে।
৬। বাংলাদেশের দুইটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নাম লিখ।
উঃ ১. সোনালী ব্যাংক ও ২. জনতা ব্যাংক।
৭। আর্থিক বাজার কি?
উঃ মুদ্রা বাজার ও মূলধন বাজারের সমন্বয়ে গঠিত বাজারকে আর্থিক বাজার বলে। অর্থাৎ যে বাজারে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি ঋণের আদান প্রদান হয় তাকে আর্থিক বাজার বলে।
৮। সেতু ঋণ কাকে বলে?
উঃ শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে পাবলিক লিঃ কোম্পানিকে বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা পালন করতে হয়। এতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। এ স্বল্পকালীন অর্থের চাহিদা পূরণের জন্য বাণিজ্যিক ব্যাংক যে ঋণ প্রদান করে থাকে, তাকে সেতু ঋণ বলে।
৯। ব্যাংকার কে?
উঃ ব্যাংকার বলতে ব্যাংকিং কার্যে নিয়োজিত ব্যক্তিবর্গকে বুঝানো হয়ে থাকে যারা ব্যাংকের কার্যাবলি যেমন-আমানত গ্রহণ, ঋণদান, গ্রাহকদের বিভিন্ন বিষয়ে সাহায্য ও সহযোগিতা ইত্যাদি সম্পাদন করে থাকেন।
১০। মক্কেল কে?
উঃ যার ব্যাংকে চলতি বা স্থায়ী হিসাব আছে অথবা অনুরূপ কোনো সম্পর্ক বিদ্যমান তাকে মক্কেল বলা হয়।
১১। পূর্ববত্ব কি?
উঃ ঋণ গ্রহণকারী কর্তৃক ঋণ পরিশোধ না করা পর্যন্ত ঋণ গ্রহণকারীর সম্পত্তিতে ঋণদাতার অধিকারকে পূর্বস্বত্ব বলে।
১২। গার্নিশি আদেশ কী?
উঃ যখন আদালত কোন ব্যাংকে কোন নির্দিষ্ট হিসাবের যাবতীয় লেনদেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করতে বলে অথবা কোন সুনির্দিষ্ট পক্ষকে উক্ত ব্যাংক হিসাব থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের হুকুম দেয় তাকে গার্নিশি অর্ডার বা গার্নিশি আদেশপত্র বলে।
১৩। SMS ব্যাংকিং কি?
উঃ যার মাধ্যমে গ্রাহকগণ মোবাইল থেকে SMS এর মাধ্যমে যাবতীয় ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে থাকে তাকে SMS ব্যাংকিং বলে।
১৪। গ্রাহক কে?
উঃ যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংকে হিসাব খোলে এবং ব্যাংকের সাথে নিরবচ্ছিন্ন সম্পর্কের মাধ্যমে ব্যাংকিং সেবাসমূহ গ্রহণ করে তাদেরকে ব্যাংকের গ্রাহক/মক্কেল বলা হয়।
১৫। ব্যাংক হিসাব কি?
উঃ ব্যাংক যে হিসাবের মাধ্যমে আমানতকারীর জমাকৃত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে, উত্তোলনের সুযোগ দেয় এবং মক্কেলের সাথে সকল ব্যাংকিং সম্পর্ক রক্ষা করে থাকে তাকে ব্যাংক হিসার বলে।
১৬। স্থায়ী হিসাব কী?
উঃ যে হিসাবে নির্দিষ্ট মেয়াদের জন্য টাকা জমা রাখা যায় ও মেয়াদ শেষে লাভসহ উত্তোলন করা যায় এবং ব্যাংক সর্বাধিক হারে সুদ প্রদান করে তাকে স্থায়ী হিসাব বলে।
১৭। চলতি হিসাব কি?
উঃ ব্যাংক আমানতকারীর যে হিসাবের মাধ্যমে শু কার্যদিবসে যতবার ইচ্ছা টাকা জমা ও উত্তোলন করার সুবিধা দেয় তাকে চলতি হিসাব বলে।
১৮। KYC ফার্ম কি?
উঃ ব্যাংক হিসাব খোলার সময় আবেদন ফার্মের সাথে বিভিন্ন তথ্য সম্বলিত যে ফার্ম বাধ্যতামূলকভাবে হিসাব গ্রহীতার মাধ্যমে পূরণ করিয়ে নেয়া হয় তাকে KYC ফার্ম বলে।
১৯। নমুনা স্বাক্ষর কার্ড কি?
উঃ চেকে আমানতকারীর স্বাক্ষর যথার্থ কিনা তা মিলিয়ে দেখার জন্য ব্যাংক আমানতকারীর নমুনা স্বাক্ষর যে কার্ডে সংরক্ষণ করে তাকে নমুনা স্বাক্ষর কার্ড বলে।
২০। চলতি আমানত কী?
উঃ চলতি হিসাবের মাধ্যমে সংগৃহীত আমানতকে চলতি আমানত বলা হয়।
২১। মনোনীত ব্যক্তি কে?
উঃ আমানতকারী তার মৃত্যুর পর আমানতকারীর অর্থের সম্পূর্ণ বা আংশিক মালিকানার জন্য যাদের মনোনীত করে তাকে নমিনী বা মনোনীত ব্যক্তি বলে।
২২। হস্তান্তরযোগ্য দলিল কী?
উঃ বাণিজ্যিক ও আর্থিক লেনদেনে অর্থ নয় অথচ শর্তসাপেক্ষে অর্থ হিসেবে গ্রহণযোগ্য লিখিত দলিলকে হস্তান্তরযোগ্য দলিল বলে।
২৩। দাগকাটা চেক কি?
উঃ যে চেকের উপরিভাগে দুইটি সমান্তরাল রেখা এঁকে তার ভেতর কোনো বিষয় বা শব্দাবলি অন্তর্ভুক্ত করা হয় তাকে দাগকাটা চেক বলা হয়।
২৪। অঙ্গীকারপত্র কী?
উঃ অঙ্গীকারপত্র বলতে সাধারণত এমন কোনো পত্র বা দলিলকে বুঝায় যাতে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের অঙ্গীকার প্রদান করে।
২৫। ধারক বলতে কি বুঝ?
উঃ চেকের দখল রাখার এবং ঐ দলিলের পক্ষসমূহের নিকট দলিলের প্রাপ্য অর্থ পাওয়ার বা আদায় করার অধিকারী ব্যক্তিকে উক্ত দলিলের ধারক বা স্বত্বাধিকারী বলা হয়।
২৬। ব্যাংক তারল্য কী?
উঃ ব্যাংক জমাকৃত টাকার একটা নির্দিষ্ট অংশ হাতে নগদ জমা রেখে বাকি অংশ বিনিয়োগ করা গেলে তাকে ব্যাংকের তারল্য বলে।
২৭। বিধিবদ্ধ রিজার্ভ কী?
উঃ প্রাথমিক রিজার্ভের যে অংশ বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয় তাকে বিধিবদ্ধ রিজার্ভ বলে।
২৮। CRR কী?
উঃকেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের
নির্দেশনা অনুযায়ী প্রত্যেক তালিকাভুক্ত ব্যাংককে নিজের কাছে যে পরিমাণ নগদ সংরক্ষণ হয় তাকে CRR বলা হয়।
২৯। ঋণ বা ব্যাংক ঋণ বলতে কী বুঝ?
উঃ ব্যাংক কর্তৃক নির্দিষ্ট সুদের বিনিময়ে প্রদত্ত ধারকে
ব্যাংক ঋণ বলে।
৩০। স্থায়ী বন্ধক কী?
উঃ স্থায়ী বন্ধক হলো এমন একটি বন্ধক যেখানে সুদের হার সর্বত্র একই থাকে।
৩১। 3c কী?
উঃ ঋণ পরিশোধ ক্ষমতা মূল্যায়নের 5c হলো: Capacity, Collateral, Capital, Conditions এবং Character
৩২। ক্ষতিপূরণের নীতি কী?
উঃ বিমাগ্রহীতাকে সৃষ্ট ক্ষতিপূরণ করাই বিমার মূলকথা। এই নীতির ফলে চুক্তিতে উল্লেখ কোনো কারণে বিমাকৃত সম্পত্তির ক্ষতি হলে বিমা কোম্পানি ক্ষতিপূরণ করে।
৩৩। জমাতিরিক্ত ঋণ কী?
উঃ কোন গ্রাহক যখন তার চলতি হিসাবে জমাকৃত অর্থের অতিরিক্ত অর্থ ব্যাংকের অনুমোদন সাপেক্ষ উত্তোলনের সুযোগ পায় তাকে জমাতিরিক্ত ঋণ বলে।
৩৪। ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্র কি?
উঃ যখন কোন একটি Master LC-কে ভিত্তি করে তার বিপরীতে নতুন কোনো LC ইস্যু করা হয় তাকে ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্র বলে।
৩৫। ই-ব্যাংকিং কী?
উঃ কম্পিউটার ও অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের প্রদত্ত সেবার মানোন্নয়নে ব্যাংক যে সকল কার্যক্রম পরিচালনা করছে তাকে ইলেকট্রনিক ব্যাংকিং বলে।
৩৬। ক্রেডিট কার্ড কি?
উঃ পণ্যদ্রব্য ক্রয় বা অন্যান্য খরচের বিল পরিশোধে যে কার্ড ব্যবহার করা হয় তাকে ক্রেডিট কার্ড বলে।
৩৭।মোবাইল ব্যাংকিং কি?
উঃ ব্যাংক তার মক্কেলকে মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে যে ব্যাংকিং সুবিধা প্রদান করে তাকে মোবাইল ব্যাংকিং বলে।
৩৮। বিমা কী?
উঃ নির্দিষ্ট প্রিমিয়াম গ্রহণের বিনিময়ে এক পক্ষের জন্য অপর পক্ষের ঝুকি গ্রহণের প্রতিশ্রুতিকে বিমা বলা হয়।
৩৯। অগ্নিবিমা কী?
উঃ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির ফলে ঝুঁকি কমানোর জন্য নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে যে বিমা চুক্তি সম্পাদিত হয় তাকে অগ্নিবিমা বলে।
৪০। ঝুঁকি ব্যবস্থাপনা কাকে বলে?
উঃ ঝুঁকির প্রতিটি উৎস চিহ্নিতকরণ, প্রতিটি উৎস মোকাবেলার জন্য উৎকৃষ্ট পদ্ধতি নির্ধারণ এবং উক্ত পদ্ধতির প্রয়োগকেই ঝুঁকি ব্যবস্থাপনা বলে।
৪১। বাতিল চুক্তি কী?
উঃ যেসকল চুক্তি আইনের দ্বারা বলবৎ করা যায় না তাকে বাতিল চুক্তি বলে।
৪২। বিমা চুক্তি কি?
উঃ বিমা গ্রহিতা ও বিমাকারীর মধ্যে সম্পাদিত ক্ষতিপূরণের চুক্তিকে বিমা চুক্তি বলে।
৪৩। চুক্তি আইন কী?
উঃ মানুষের পারস্পরিক প্রতিশ্রুতি সংক্রান্ত আচার- আচরণ নিয়ন্ত্রণকারী রাষ্ট্র কর্তৃক প্রণীত, গৃহীত বা প্রবর্তিত বিধি বিধানকে চুক্তি আইন বলে।
৪৪। অনিশ্চয়তা কী?
উঃ যে পরিস্থিতিতে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ সংঘটিত হবার সম্ভাবনা থাকে না তাকে অনিশ্চিয়তা বলা হয়।
৪৫। স্থলাভিষিক্তকরণ নীতি কী?
উঃ সম্পত্তি বিমার ক্ষেত্রে সম্পূর্ণ ক্ষতিপূরণের পর বিমাকৃত সম্পত্তির যদি কিছু অবশিষ্ট থাকে বা এ সংক্রান্ত কোনো অধিকার থেকে থাকে তার মালিক হয় বিমা কোম্পানি, এই নীতিকেই স্থলাভিষিক্তকরণের নীতি বলা হয়।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। চেকের প্রতারণা ও জালিয়াতি রোধের পন্থাসমূহ উল্লেখ কর। ১০০%
২। চেক ও বিনিময় বিলের পার্থক্য দেখাও। ১০০%
৩। ব্যাংক হিসাব বন্ধ করার নিয়ম বর্ণনা কর। ১০০%
৪। বাংলাদেশের মূলধন বাজারে খেলোয়াড় কারা? ১০০%
৫। ব্যাংক আমানতের বীমা কি? আমানতি হিসাবের শ্রেণিবিভাগ লিখ। ১০০%
৬। বিমা চুক্তির অপরিহার্য উপাদানসমূহ আলোচনা কর। ১০০%
৭। ইলেকট্রনিক ব্যাংকিং কি? ইলেকট্রনিক ব্যাংকিং এর গুরুত্ব লিখ। ১০০%
৮। ব্যাংক ঋণ কি এবং এর গুরুত্ব কি? উত্তম জামানতের বৈশিষ্ট্য লিখ। ১০০%
৯। বিমাযোগ্য স্বার্থ কি? বিভিন্ন প্রকার প্রত্যয়পত্র এবং বিভিন্ন প্রকার বিমায় বিমাযোগ্য স্বার্থ লিখ। ১০০%
১০। ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠানসমূহের সমস্যা লিখ। ৯৯%
১১। ব্যাংকিং কি? ব্যাংকার ও মক্কেলের মধ্যে সাধারণ সম্পর্ক আলোচনা কর। ৯৯%
১২। একজন ব্যবসায়ীর জন্য কোন হিসাব উত্তম এবং কেন? বিক্রয়যোগ্য সিকিউরিটির গুণাবলি উল্লেখ কর। ৯৯%
১৩। ঋণ মঞ্জুরের বিবেচ্য বিষয়গুলো আলোচনা কর। ৯৯%
১৪। বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎসসমূহ কি কি? ব্যাংক তহবিলের উৎসসমূহ লিখ। ৯৯%
১৫। আর্থিক বাজার কী? অ-ব্যাংক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা কর। ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। একটি দেশের পুঁজি গঠনে আর্থিক মধ্যস্থতার ভূমিকা আলোচনা কর। ১০০%
২। বাণিজ্যিক ব্যাংক এবং বিশেষায়িত ব্যাংকের মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
৩। গার্নিশি আদেশ কি? কোন কোন ক্ষেত্রে গার্নিশি আদেশ প্রযোজ্য হয় না- উল্লেখ কর। ১০০%
৪। শেয়ার বাজার কী? বাংলাদেশের শেয়ার বাজার উন্নয়নের পদক্ষেপসমূহ লিখ। ১০০%
৫। সঠিক ব্যাংক হিসাব নির্বাচনের বিবেচ্য বিষয়সমূহ আলোচনা কর। ১০০%
৬। বিনিময় বিল কি? বিনিময় বিলের প্রকারভেদ আলোচনা কর। ১০০%
৭। প্রত্যয়পত্রের মাধ্যমে পণ্য রপ্তানি পদ্ধতি বর্ণনা কর। ১০০%
৮। ব্যবসা-বাণিজ্যের উন্নয়নের ক্ষেত্রে বিমার গুরুত্ব আলোচনা কর। ১০০%
৯। “বিমা চুক্তি ক্ষতিপূরণের চুক্তি”কী?-ব্যাখ্যা কর। বিমা চুক্তি ও বাজি চুক্তির মধ্যে পার্থক্য লিখ। ১০০%
১০। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা আলোচনা কর ৯৯%
১১। হস্তান্তরযোগ্য খঋণের দলিলের বৈশিষ্ট্যগুলো লিখ। চেক অমর্যাদার কারণগুলো কী কী?৯৯%
১২। সংঘ কী? ঋণ ও অগ্রিম প্রদানের উপর বাধা নিষেধসমূহ আলোচনা কর। ৯৯%
১৩। ইলেকট্রনিক ব্যাংকিং এর প্রকারভেদ লিখ। ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্যসমূহ লিখ। ৯৯%
১৪। বাংলাদেশে বিমা ব্যবসায়ের সমস্যাসমূহ কী? ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য আলোচনা কর। ৯৯%
১৫। বিমা কিভাবে ঝুঁকি মোকাবেলা করে? বাংলাদেশের জাতীয় উন্নয়নে বিমার অবদান লিখ। ৯৯%
১৬। বিমা ও নিশ্চয়তার পার্থক্য কী? “সকল চুক্তিই সম্মতি, কিন্তু সম্মতি চুক্তি নয়”-ব্যাখ্যা কর। ৯৯%

Leave a Reply