
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। হায়ার ক্রিপটোগ্যামস বলতে কি বুঝ?
উঃ বীজহীন ভাস্কুলার উদ্ভিদ যারা সফলভাবে স্থলে জন্মে এবং স্পোরের সাহায্যে বংশ বৃদ্ধি ঘটে সেসব উদ্ভিদকে হায়ার ক্রিপ্টোগ্যামস বলে।
২। জন্মঃক্রম কি?
উঃ কোন উদ্ভিদের জীবনচক্রে গ্যামেটোফাইটিক জনু এবং স্পোরোফাইটিক জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে জনুঃক্রম বলে।
৩। উভচর উদ্ভিদ কারা?
উঃ Bryophyta কে উভচর উদ্ভিদ বলা হয়।
৪। দুইটি ভাসমান ব্রায়োফাইটের নাম লিখ।
উঃ (১) Riccia fluitans (২) Sphgnum sp.
৫। একটি মরুজ ব্রায়োফাইটের নাম লিখ।
উঃ Toulala desertorum.
৬। একটি জলজ ব্রায়োফাইটের বৈজ্ঞানিক নাম লিখ।
উঃ Riccia fluitans.
৭। ট্যাপেটাম কি?
উঃ স্পোরাজিনাস কলাকে ঘিরে স্পোরাঞ্জিয়াম প্রাচীরের ০০০ ২২ নিচে যে পুষ্টিদায়ক কলার স্তর থাকে তাকে ট্যাপেটাম বলে।
৮। অ্যাপোস্পোরি বলতে কী বুঝ?
উঃ স্পোরফাইটিক উদ্ভিদের যে-কোনো অঙ্গজ কোষ হতে যখন সরাসরি গ্যামেটোফাইটিক দেহের বিকাশ ঘটে তখন সে প্রক্রিয়াকে অ্যাপোস্পোরি বলে।
৯। অ্যাপোগ্যামি কি?
উঃ লিঙ্গধর উদ্ভিদ থেকে গ্যামেটের মিলন ছাড়াই অঙ্গজ জননের ফলে রেণুধর উদ্ভিদের উৎপত্তিকে অ্যাপোগ্যামি বলে।
১০। কলুমেলা কাকে বলে?
উঃ ব্রায়োফাইটার ক্যাপসিউলের কেন্দ্রে বন্ধ্যা কলার স্তরকে কলুমেলা বলা হয়।
১১। কলুমেলা কোথায় দেখা যায়?
উঃ Bryophyta উদ্ভিদের ক্যাপসিউল এর কেন্দ্রে বন্ধ্যা কলার স্তর বা কলুমেলা দেখা যায়।
১২। ক্যালিন্ট্রা কী?
উঃ ক্যাপসিউলের উপরের আবরণকে ক্যালিপট্টা বলে।
১৩। ট্রাবোকিউলির সংজ্ঞা দাও।
উঃ মস ক্যাপসুলের বায়ু কুঠুরির ফাঁকে ফাঁকে অবস্থিত সরু কলাকে ট্রাবোকিউলি বলে।
১৪। গিমা কাপ কী?
উঃ Marchantia-র বেশিরভাগ প্রজাতিতে পরিণত থ্যালাসের উপরে কতকগুলো কোষ অগভীর পেয়ালার মতো বিশেষ ধরনের অঙ্গজ জননাঙ্গ তৈরি হয়। ঐ জননাঙ্গগুলোকে গিমাকাপ বলা হয়।
১৫। বাংলাদেশে প্রাপ্ত গিমা কাপযুক্ত একটি গণের নাম লিখ।
উঃ Marchantia.
১৬। Marchantia-র অঙ্গজ জননাঙ্গের নাম কি?
উঃ গিমা কাপ।
১৭। টেরিডোফাইটা (Pteridophyta) কি?
উঃ পরিবহন কলাযুক্ত স্পোর উৎপাদনকারী অপুষ্পক উদ্ভিদ গোষ্ঠীকে টেরিডোফাইটা (Pteridophyta) বলে।
১৮। টেলম কি?
উঃ সরল দ্ব্যাগ শাখাযুক্ত আদিম টেরিডোফাইট ছিল খাড়া দ্বিধা বিভক্ত ও পাতাবিহীন। প্রতিটি দ্বিধা বিভক্ত অঞ্চলকে টেলম বলা হয়।
১৯। সিনাজিয়াম কি?
উঃ Psilotun এর বায়বীয় শাখার উর্ধ্বাংশে শল্কাকার পত্রের কক্ষে ত্রিপ্রকোষ্ঠ বিশিষ্ট যে Sporangium দেখা যায় তাকে সিনাঞ্জিয়াম বলে।
২০। রাইজোফোর কি?
উঃ Selaginella -র শাখা বৃত্তের অগ্র অংশের নিজ হতে পত্রহীন, দীর্ঘ ও সিন্ড্রিক্যাল একটি অঙ্গ বের হয় যাকে রাইজোফোর বলে।
২১। সোরাস কী?
উঃ অনেকগুলো স্পোরাঞ্জিয়ার গুচ্ছকে সোরাস বলে। অর্থাৎ একগুচ্ছ রেণুথলিকে সোরাস বলে। যেমন- Christella.
২২। স্পোরোকার্প কি?
উঃ Marsilea র পত্রবৃন্তের নিচে বা পত্রমূলের সন্নিকটে দীর্ঘ খাটো বৃন্তযুক্ত এককভাবে বা একান্তভাবে উৎপন্ন ডিম্বাকার বা নাট সদৃশ্য আকৃতির অঙ্গকে স্পোরোকার্প বলে।
২৩। স্টিলি কি?
উঃ উদ্ভিদের অক্ষে কেন্দ্রীয় শাঁসালো মজ্জার মতো যা পরিবহন তন্ত্র এবং কখনো পিথ ও পেরিসাইকল নিয়ে গঠিত তাকে স্টিলি বলে।
২৪। পেরিস্টোম কি?
উঃ পেরিস্টোম হলো মস ক্যাপসুলের শীর্ষে অপার কুলামের নিচে দাঁত সদৃশ্য অঙ্গ যার মাধ্যমে রেণুর বিসরণ ঘটে থাকে।
২৫। স্ট্রোবিলাস বলতে কি বুঝ?
উঃ স্পোরোফিলের বায়বীয় শাখার শীর্ষে স্পোর উৎপন্ন হয় এবং এই স্পোর পুঞ্জীভূত হয়ে যে অঙ্গ গঠন অপ করে তাকে স্ট্রোবিলাস (Strobillus) বলে।
২৬। স্পাইক কি?
উঃ স্পোরাঞ্জিয়া উৎপাদনকারী বিশেষ ধরনের অঙ্গকে স্পাইক বলা হয়।
২৭। জিমনোস্পার্ম বা নগ্নবীজী বা ব্যক্তবীজী উদ্ভিদ কি?
উঃ যে সকল উদ্ভিদের ফুল হয় কিন্তু ফল হয় না। ফল হয় না বলে বীজগুলো নগ্ন অবস্থায় থাকে সেসব উদ্ভিদকে জিমনোস্পার্ম বা ব্যক্তবীজী বা নগ্নবীজী উদ্ভিদ বলে।
২৮। জিমনোস্পার্ম বা ব্যক্তবীজী বা নগ্নবীজীর মধ্যে উন্নত কোনটি?
উঃ Gnetum.
২৯। কোণ কি?
উঃ Gymnosperm বা ব্যক্তবীজী এর পুং ও স্ত্রী স্ট্রোবিলাসেকে কোণ বলে।
৩০। অ্যাম্বার কি?
উঃ কনিফার জাতীয় উদ্ভিদ নিঃসৃত রেজিনে কীটপতঙ্গ বা উদ্ভিদের অংশ বিশেষ পতিত হলে বহু বছরের ব্যবধানে তা যে বিশেষ ধরনের জীবাশ্ম গঠন করে তাকে অ্যাম্বার বলে।
৩১। সার্লিনেট ভার্নেশন কাকে বলে?
উঃ ফার্নের তরুণ ফ্রণ্ড কুণ্ডলিত অবস্থায় থাকে, ফ্রন্ডের এ দশাটিকে সার্সিনেট ভার্নেশন বলে।
৩২। ট্রান্সফিউশন টিস্যু কী?
উঃ Cycas অনুফলকের প্যালিসেড প্যারেনকাইম এবং স্পঞ্জি প্যারেনকাইমার মধ্যমর্তী স্থানে ত্বকের সাথে সমান্তরালভাবে বিন্যস্ত এবং অনুপ্রন্থে লম্বা, পাতলা প্রাচীরযুক্ত, স্বচ্ছ বর্ণের কয়েক স্তর কোষ দ্বারা যে টিস্যু গঠিত হয় তাকে ট্রান্সফিউশন টিস্যু বলে।
৩৩। Gnetum এর আবৃতবীজী উদ্ভিদের একটি বৈশিষ্ট্য লিখ।
উঃ Gnetum-এর ফ্লোয়েমে সিভনল অনুপস্থিত।
৩৪। জিমনোস্পার্মের একটি উন্নত বৈশিষ্ট্য লিখ।
উঃ (i) এদের পাতা চওড়া, সরল, পূর্ণজালিকা শিরাবিন্যাসযুক্ত। (ii) Gnetum-এর উভয় প্রকার পুষ্পেই পুষ্পপুট বিদ্যমান।
৩৫। উদ্ভিদ রোগ কি?
উঃ উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদের রোগ এবং এর কারণ, বৃদ্ধি, লক্ষণ, নিদান প্রভৃতি সম্পর্কে আলোচনা করা হয় তাকে রোগ বা উদ্ভিদ রোগতত্ত্ব বলা হয়।
৩৬। আধুনিক উদ্ভিদ রোগতত্ত্বের জনক কে?
উঃ Antone de Bary.
৩৭। রোগ লক্ষণ বলতে কি বুঝ?
উঃ উদ্ভিদ রোগাক্রান্ত হলে কতগুলো বাহ্যিক লক্ষণ প্রকাশিত হয়, যাকে রোগ লক্ষণ বলে।
৩৮। এন্ডেমিক রোগ (Endemic disease) কি?
উঃ যে সমস্ত রোগ কোনো নির্দিষ্ট অঞ্চলে দেখা যায় তাকে এন্ডেমিক রোগ (Endemic disease) বলে। যেমন- আলুর অবুর্দ, ধানের উফারা।
৩৯। দুটি বীজবাহী রোগের নাম লিখ।
উঃ (ⅰ) ধানের ব্রাউন স্পট ও (ii) গমের লুজ স্মার্ট।
৪০। রোগ চক্র বলতে কি বুঝ?
উঃ রোগ ও প্যাথোজেনের কতকগুলো ঘটনা পর্যায়ক্রমে সংঘটনে বিকাশের পুনরাবির্ভাব ঘটাকে রোগ চক্র বলা হয়।
৪১। ইনোকুলাম কী?
উঃ প্যাথজেনের যে বা সকল অঙ্গ রোগ সৃষ্টি করতে সক্ষম তাকে ইনোকুলাম বলা হয়।
৪২। রোগের অনুপ্রবেশ বলতে কী বুঝ?
উঃ প্যাথোজেনের কোনো আক্রমণ একক পোষকদেহের সংস্পর্শে আসার পর অঙ্কুরোদগম ও প্রয়োজনীয় পরিবর্তনের মাধ্যমে পোষক দেহে ঢুকে পড়াকে পেনিট্রেশন (Penetration) বলে।
৪৩। এপ্রোসোরিয়াম কি?
উঃ অধিকাংশ ছত্রাক সাধারণত অঙ্কুরিত স্পোরের টিউবের প্রান্তে পোষকদেহের সংস্পর্শ স্থলে বাল্বের ন্যায় স্ফীত বা সিলিন্ডারের ন্যায় এপ্রোসোরিয়াম সৃষ্টি করে।
৪৪। সঙ্গনিরোধ কী?
উঃ একদেশ থেকে অন্য দেশে উদ্ভিদ রোগ অজ্ঞতাসারে যাতে ঢুকে ও ছড়িয়ে পড়তে না পারে তার আইনগত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলাকে উদ্ভিদ সঙ্গনিরোধ বলে।
৪৫। পাটের কাণ্ড পচা রোগের জীবাণুর নাম লিখ।
উঃ পাটের কাণ্ড পচা রোগের জীবাণুর নাম হলো- Macrophomina phaseolina.
৪৬। আলুর বিলম্বিত ধ্বসা রোগের জীবাণুর নাম লিখ।
উঃ Phytophthora infestans নামক ছত্রাক দ্বারা।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ব্রায়োফাইটা কি? Bryopsida-এর মুখ্য বৈশিষ্ট্যাবলি লিখ। ১০০%
২। চিত্রসহ Marsilea স্পোরোকার্প এর বর্ণনা কর। ১০০%
৩। Ophioglossum-এর স্পোরোফাইটের চিহ্নিত চিত্র আঁক। ১০০%
৪। প্যাথোজেনের অতি শীত এবং অতি গ্রীষ্ম অতিবাহিতকরণ কৌশল আলোচনা কর। ১০০%
৫। টেরিডোফাইটা ও জিমনোস্পার্মের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৬। প্যারাসাইটিজম ও প্যাথোজেনেসিটির মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৭। Lycopodium -এর স্ট্রোবিলাস কী? Lycopodium-এর স্ট্রোবিলাসের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র দাও। ১০০%
৮। Gnetum-এর মেগাস্পোরোফিল ও মাইক্রোস্পোরোফিলের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৯। টেরিডোফাইটা কী? Psilopsida-এর বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর। ১০০%
১০। Hepaticopsida ও Bryopsida শ্রেণির মধ্যে পার্থক্য লিখ। ১০০%
১১। Anthoceros-এর জৈবিক গুরুত্ব আলোচনা কর। ৯৯%
১২। ব্রায়োফাইটার দৈহিক গঠনের পরিসর চিত্রসহ বর্ণনা কর। ৯৯%
১৩। টেরিডোফাইটার মধ্যে Psilotum কে সবচেয়ে আদিম বলা হয় কেন? ৯৯%
১৪। Cycas এর কোরালয়েড মূলের প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্র অংকন কর। ৯৯%
১৫। Lycopodium-এর বৈশিষ্ট্যগুলো কী? Selaginella-এর স্ট্রোবিলাসের চিহ্নিত চিত্র অংকন কর। ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। আধুনিক কৃষিতে উদ্ভিদ রোগের গুরুত্ব আলোচনা কর। ১০০%
অথবা, উদ্ভিদ রোগের গুরুত্ব আলোচনা কর।
২। উদ্ভিদ রোগতত্ত্ব কী? উদাহরণসহ উদ্ভিদ রোগের শ্রেণিবিন্যাস কর। ১০০%
৩। রোগ সংঘটন প্রক্রিয়ার ধাপসমূহের চিত্রসহ বর্ণনা দাও। ১০০%
৪। উদাহরণসহ নগ্নবীজী উদ্ভিদের আধুনিক শ্রেণিবিন্যাস বর্ণনা কর। ১০০%
৫। নিম্নোক্ত রোগগুলির প্যাথোজেনের নাম, লক্ষণ ও দমন পদ্ধতি বর্ণনা করঃ
(ক) ধানের বাদামি রোগ। (খ) চিনাবাদামের টিক্কা রোগ। (গ) গমের কাণ্ড মরিচা রোগ।
৬। Ophioglossum-এর স্পোরোফাইটের গঠন চিত্রসহ বর্ণনা কর। ১০০%
৭। টেরিডোফাইট এর রেণু বিস্তার পদ্ধতিগুলো লিখ। ১০০%
৮। uthoceros-এর থ্যালাসের প্রস্থচ্ছেদের গঠন চিহ্নিত চিত্রসহ বর্ণনা কর। ১০০%
৯। ellia-এর প্রধান বৈশিষ্ট্যসমূহ কী? Marchantia-র থ্যালাসের অন্তর্গঠন চিত্রসহ আলোচনা কর। ৯৯%
১০। উদাহরণসহ Anthocerotopsida শ্রেণির বৈশিষ্ট্য লিখ। ৯৯%
১১। Anthoceros এর উন্নত বৈশিষ্ট্যগুলো কী? Selaginella এর স্পোরোফাইটের বাহ্যিক গঠন চিত্রসহ বর্ণনা কর। ৯৯%
১২। টেরিডোফাইটার মুখ্য বৈশিষ্ট্যসমূহ কী? Selaginella এর বীজ স্বভাব বর্ণনা কর। ৯৯%
১৩। Gymnosperm বা ব্যক্তবীজী বা নগ্নবীজী কী? টেরিডোফাইটার সাথে জিমনোস্পার্মের সাদৃশ্য উল্লেখ কর। ৯৯%
১৪। চিহ্নিত চিত্রসহ Marsilea -এর রাইজোমের প্রস্থচ্ছেদের বর্ণনা দাও। ৯৯%
১৫। Marchantia Pellia -এর মধ্যে পার্থক্য কী? Marchantia-এর স্পোরোফাইটের সচিত্র বর্ননা কর। ৯৯%
১৬। ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার কী? উদ্ভিদ রোগের পূর্বাভাস আলোচনা কর।৯৯%
#টীকা লিখঃ
টরিডোফাইটার স্টিলি, Marsilea-এর স্পোরোকার্প, জীবন্ত জীবাশ্য, Cycas এর মেগাস্পোরোফিল, বীজ শোধন, প্যাথোজেনের বিস্তার, Marchantia থ্যালাস, Sphagnum -এর পরিবেশীয় গুরুত্ব, রাইজোম, Ophioglossum -এর বাহ্যিক বৈশিষ্ট্য, ট্রান্সফিউশন টিস্যু, উদ্ভিদ রোগের জৈবিক নিয়ন্ত্রণ, পোষাক-পরজীবী সম্পর্ক, উদ্ভিদ রোগের জৈবিক নিয়ন্ত্রণ।

Leave a Reply