
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-ICBN.
উঃ International Code of Botanical Nomenclature.
২। দ্বি-নিষেক কী?
উঃ একই ভ্রূণস্থলীর ভেতরে একটি শুক্রাণু ডিম্বাণুর নিউক্লিয়াসের সাথে মিলন ও অপর শুক্রাণু নিউক্লিয়াস গৌণ নিউক্লিয়াসের সাথে মিলনকে দ্বি-নিষেক বলা হয়।
৩। বাংলাদেশের জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম লিখ।
উঃ বাংলাদেশের জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম- Nymphaea nouchali (শাপলা)।
৪। দ্বি-পদ নামকরণ কী?
উঃ কোন উদ্ভিদ বা প্রাণীর দুটি নাম একত্রিত করে যে নামকরণ করা হয় তাকে দ্বি-পদ নামকরণ বলা হয়।
৫। কৃত্রিম শ্রেণিবিন্যাস কি?
উঃ একটি বা বিশেষ কয়েকটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে উদ্ভিদের যে শ্রেণিবিন্যাস করা হয় তাকে কৃত্রিম শ্রেণিবিন্যাস বলা হয়।
৬। পুষ্পপুট কী?
উত্তর : যখন বৃতি ও দল মণ্ডল পৃথক করা যায় না তখন দুটি স্তবককে একত্রে পুষ্পপুট বলে। এর প্রতিটি অংশকে টেপাল বলে।
৭। ল্যান্টিসেল কী?
উঃ সুবেরিনের প্রাচীর সমন্বিত কর্কের মৃত কোষগুলোর মধ্য দিয়ে গ্যাসের আদান-প্রদান সম্ভব হয় না। তাই কাণ্ডের গায়ে কিছু কিছু রন্ধ্র তৈরি হয়। বাইরের থেকে রন্ধ্রগুলোকে ছোট ছোট গুটির মতো দেখায়। এগুলোকে
লেন্টিসেল বলা হয়।
৮। টিস্যু কী?
উঃ একই উৎস হতে উৎপন্ন একই বা বিভিন্ন আকার- আকৃতি বিশিষ্ট এবং একই কার্য সম্পন্নকারী কোষ সমষ্টিকে কলা বা Tissue বলা হয়।
৯। জীবন্ত জীবাশ্ম কী?
উঃ অতীতে বিলুপ্ত উদ্ভিদ বা প্রাণীর দেহ বা দেহের অংশবিশেষ বা এদের কোনো চিহ্ন বর্তমানে যেসব প্রাণী বহন করছে তাদেরকে জীবন্ত জীবাশ্ম বলে।
১০। বর্ষবলয় কী?
উঃ পরিণত বৃক্ষের কাণ্ডের প্রস্থচ্ছেদে গৌণ জাইলেমের অনেকগুলো বৃত্তাকার বলয় দেখা যায়। এর প্রত্যেকটি বলয়কে বর্ষবলয় বলা হয়।
১১। জীবাশ্ম কি?
উঃ পৃথিবীর বিভিন্ন ভূ-স্তরে প্রাকৃতিক উপায়ে সংরক্ষিত জীবের দেহ বা দেহের কোন অংশের চিহ্নকে জীবাশ্ম বলে।
১২। প্যারা রাবার কী?
উঃ Hevea brasliensis -এর ‘বাণিজ্যিক নাম প্যারা- রাবার। একটি ব্রাজিলের প্যারা জেলায় বেশ উৎপাদিত হয় বলে এর নাম প্যারা-রাবার।
১৩। ভ্রূণ কি?
উঃ ভ্রূণ হলো তরুণ, বিকাশমান ও ক্ষীণকায় উদ্ভিদ যা বীজের মধ্যে অথবা আর্কিগোনিয়ামের মধ্যে অঙ্কুরোদগম
পর্যন্ত অবস্থান করে।
১৪। বেভারেজ কি?
উঃ পানীয় উৎপাদন প্রক্রিয়াকে বেভারেজ বলে।
১৫। অ্যাম্বার কী?
উঃ কণিফা জাতীয় কিছু ব্যক্তজীবী উদ্ভিদের ক্ষতস্থান থেকে রেজিন নিঃসৃত পাথরে পরিণত হয় এবং বহু বছর পর এটি ফসিলে পরিণত হলে একে অ্যাম্বর বলে।
১৬। ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম কি?
উঃ সংযুক্ত ও সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলের ভেতরে অবস্থিত ক্যাম্বিয়ামকে ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম বলে।
১৭। পেরিডার্ম কি?
উঃ বহিঃস্টিলীয় অঞ্চলে গৌণ বৃদ্ধির ফলে কাণ্ডের বাইরে একটি রক্ষণমূলক স্তর গঠিত হয়। এটিকে পেরিডার্ম বলা হয় ।
১৮। অমরাবিন্যাস কী?
উঃ গর্ভাশয়ের অভ্যন্তরে আমরা যে পদ্ধতিতে বিন্যস্ত থাকে তাকে অমরাবিন্যাস বলে।
১৯। স্থায়ী টিস্যু কি?
উঃ যে সকল টিস্যু বিভাজনে অক্ষম তাদের স্থায়ী টিস্যু বলে।
২০। পেরিসাইকেল কি?
উঃ এন্ডোডার্মিস এবং ভাস্কুলার বান্ডলের মধ্যবর্তী অঞ্চলকে পেরিসাইকেল বলে।
২১। বৈধ প্রকাশনা বলতে কি?
উঃ কোনো নাম ICBN এর নীতিমালা অনুসারে প্রকাশিত হলে তাকে Valid Publication (বৈধ প্রকাশন) বলে।
২২। হারবেরিয়াম কী?
উঃ উদ্ভিদ নমুনাসমূহ সংগ্রহ করে শনাক্তকরণের জন্য প্রয়োজনীয় অংশসহ ভালভাবে শুকিয়ে বা রাসায়নিক পদার্থ প্রয়োগ করে একটি সুনির্দিষ্ট পদ্ধতিতে সাজিয়ে যে গৃহে রাখা হয় তাকে হার্বেরিয়াম বলে ।
২৩। প্যালিওবোটানির সংজ্ঞা দাও।
উঃ বিজ্ঞানের যে শাখায় ভূতত্ত্বীয় অতীত উদ্ভিদের দেহ, দেহাংশ বা দেহের কোনো অংশের চিহ্ন বা সাক্ষ্যকে নিয়ে গবেষণা করা হয় তাকে প্রত্নউদ্ভিদবিদ্যা বা প্যালিওবোটানির বলে।
২৪। ভ্রূণবিজ্ঞানের সংজ্ঞা দাও।
উঃ উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদের যৌন জনন, যৌনাঙ্গের পরিস্ফুটন, পুং ও স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, গঠন ও বিকাশ প্রভৃতি নিয়ে আলোচনা করা হয় তাকে
উদ্ভিদ ভ্রূণবিজ্ঞান বলা হয় ।
২৫। সায়াথিয়াম কী?
উঃ এক ধরনের পুষ্প বিন্যাস যার পুষ্পধার সংক্ষিপ্ত কিন্তু অনেকগুলো মঞ্জরিপত্র পরস্পর সংযুক্ত হয়ে পেয়ালাকৃতির ইনভোলুকার গঠন করে।
২৬। ICBN কী?
উঃ আন্তর্জাতিকভাবে স্বীকৃত উদ্ভিদের এবং ট্যাক্সনের নামকরণের নীতি নির্ধারণমূলক লিখিত দলিল বা বিধিমালাকে ICBN বলে।
২৭। Nymphaeaceae গোত্রের একটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ।
উঃ (i) Nymphaea nouchali (শাপলা) ও (ii) Nelumbo nucifera (পদ্ম)।
২৮। খাদ্যশস্য উৎপাদনকারী একটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ।
উঃ (ক) ধান- Oryza sativa ও (খ) গম- Triticum aestivum.
২৯। প্রোক্যাম্বিয়াম কী?
উঃ অগ্রস্থ ভাজক কলার কিছু লম্বা ও সূচালো কোষ একত্রিত হয়ে যে গঠন সৃষ্টি করে তাকে প্রোক্যাম্বিয়াম বলে।
৩০। প্যালিওবোটানি -এর সংজ্ঞা দাও।
উঃ বিজ্ঞানের যে শাখায় ভূতত্ত্বীয় অতীত উদ্ভিদের দেহ, দেহাংশ বা দেহের কোনো অংশের চিহ্ন বা সাক্ষ্যকে নিয়ে গবেষণা করা হয় তাকে প্রত্নউদ্ভিদবিদ্যা বা প্যালিওবোটানির বলে।
৩১। তন্ত্র কী?
উঃ উদ্ভিদ দেহে প্রাপ্ত দীর্ঘ, সূত্রাকার ও যান্ত্রিক দৃঢ়তা প্রদানকারী কোষকে তন্ত্র বলা হয় ।
৩২। সেকেন্ডারি মেরিস্টেম কাকে বলে?
উঃ আদি ভাজক কলা থেকে উৎপন্ন কিছু কলা পৃথকীকরণের মধ্য দিয়ে বিভাজন ক্ষমতা হারিয়ে বিভিন্ন প্রকারের স্থায়ী পর্যবসিত হয় সেসব কলাকে গৌণ ভাজক কলা বলে ।
৩৩। ভাজক কলার কাজ কি?
উঃ উদ্ভিদের কোষের সংখ্যা বৃদ্ধি করে এবং সামগ্রিক উদ্ভিদ, দেহে তথা উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটায় ।
৩৪। নিষেক কি?
উঃ দুটি বিপরীতধর্মী জনন কোষের মিলনকে নিষেক বলা হয়।
৩৫। বীজ বলতে কী বুঝ?
উঃ পরিবর্তিত ও পরিপুষ্ট নিষিক্ত ডিম্বককে বীজ বলে।
৩৬। পুংকেশর কাকে বলে?
উঃ পুংস্তবকের প্রতিটি অংশকে পুংকেশর বলে।
৩৭। একটি লিগিউম ফলের উদাহরণ দাও।
উঃ মটর।
৩৮। উদ্ভিদের গৌণ বৃদ্ধি বলতে কী বুঝ?
উঃ ক্যাম্বিয়াম এবং ফেলোজেন নামক পার্শ্বীয় ভাজক কলার কর্ম তৎপরতার দ্বারা গৌণ কলাসমষ্টি গঠনের মাধ্যমে কাণ্ড ও মূলের পরিধিতে যে এক প্রকার বৃদ্ধি ঘটে তাকে গৌণ বা সেকেন্ডারি বৃদ্ধি বলে।
৩৯। ‘ডাল’ কে গরীবের মাংস বলা হয় কেন?
উঃ ডালে ২০% – ২৯% আমিষ থাকে। এছাড়া এতে অত্যধিক পরিমাণে লাইসিন থাকায় ডালকে গরিবের আমিষ বলা হয় ।
৪০। পুষ্পবিন্যাসের সংজ্ঞা দাও।
উঃ যে সুনির্দিষ্ট পদ্ধতিতে একটি অক্ষের (মঞ্জরিদণ্ড) উপর ফুলগুলো সজ্জিত থাকে, তাকে পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জরি বলা হয়।
৪১। শ্রেণিবিন্যাসের জনক কে?
উঃ ক্যারোলাস লিনিয়াসকে।
৪২। ঔষধ উৎপাদনকারী একটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ।
উঃ ঔষধ উৎপাদনকারী একটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম তুলসী- Ocimum sanctum.
৪৩। জাইলেমের উপাদানগুলোর নাম লিখ।
উঃ জাইলেমের উপাদানগুলো হলো- ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার।
৪৪। গ্যামেটোজেনেসিস বলতে কি বুঝ?
উঃ স্পোর থেকে গ্যামিটোফাইটিক দেহ সৃষ্টির পদ্ধতিকে গ্যামিটোজেনেসিস বলা হয়।
৪৫। কানাডা বালসাম পাওয়া যায় কোন জিমানোস্পার্ম থেকে?
উঃ Abies balsamea নামক নগ্নবীজী উদ্ভিদ থেকে কানাডা বালসাম পাওয়া যায়।


Leave a Reply