
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ- CBR.
উঃ CBR-এর পূর্ণরূপ হলো Crude Brith Rate.
২। জনসংখ্যা ভূগোল কাকে বলে?
উঃ মানবীয় ভূগোলের যে শাখায় জনসংখ্যা সংক্রান্ত আলোচনা করা হয়, তাকে জনসংখ্যা ভূগোল বলে।
৩। জনসংখ্যা ভূগোলের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
উঃ জনসংখ্যা ভূগোলের প্রকৃত প্রতিষ্ঠাতা ভিদাল ডি লা ব্লাশ।
৪। জনসংখ্যা কাকে বলে?
উঃ একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এবং একই কর্মপরিমণ্ডলের অন্তর্ভুক্ত কার্মিকভাবে সম্পর্কযুক্ত কোন জনগোষ্ঠী বা মানব সমষ্টিকে জনসংখ্যা বলা হয়ে থাকে।
৫। জি.টি. ট্রিওয়ার্থা কোন দেশের ভূগোলবিদ?
উঃ জি.টি. ট্রিওয়ার্থা আমেরিকার ভূগোলবিদ।
৬। জনমিতি কি?
উঃ জনমিতি বা জনবিজ্ঞান বলতে জনসংখ্যা বিজ্ঞানকে বুঝায় (Science of Population)।
৭। একজন জনসংখ্যা ভূগোলবিদের নাম লিখ।
উঃ আমেরিকান ভূগোলবিদ জি.টি. ট্রিওয়ার্থা।
৮। NRR কি?
উঃ NRR হলো- Net Reproduction Rate। অর্থাৎ NRR হলো নিট প্রজনন হার।
৯। জনসংখ্যা উপাত্তের দুটি উৎসের নাম লিখ।
উঃ আদমশুমারি, নিবন্ধন, নমুনা জরিপ এবং প্রাক্কলন কৌশল।
১০। আদমশুমারির দ্বৈত গণনা কী?
উঃ আদম শুমারির সময় একই জনসংখ্যাকে দুইবার গণনায় অন্তর্ভুক্ত করা হলে তাকে আদমশুমারির দ্বৈত গণনা বলে।
১১। জনসংখ্যা বিন্যাস কি?
উঃ যে পন্থায় মানুষ পৃথিবীতে ছড়িয়ে থাকে, তাকে জনসংখ্যা বিন্যাস বলে।
১২। জনসংখ্যা বণ্টনের দুইটি কারণ লিখ।
উঃ ১. প্রাকৃতিক কারণ ও ২. আর্থসামাজিক বা অপ্রাকৃতিক কারণ।
১৩। শূন্য জনসংখ্যা কি?
উঃ একটি দেশে যে পরিমাণ জনসংখ্যা জন্মগ্রহণ করে সে পরিমাণে মৃত্যুবরণ করলে তাকে শূন্য জনসংখ্যা বলে।
১৪। বয়ঃলিঙ্গ কাঠামো কি?
উঃ দেশের মোট নারী ও পুরুষের সংখ্যাকে বয়স অনুসারে শ্রেণিবিভাগ করলে যে অনুপাত পাওয়া যায় তাকে বয়ঃলিঙ্গ কাঠামো বলে।
১৫। জনসংখ্যা পিরামিড কি?
উঃ জনসংখ্যার বয়স অনুযায়ী নারী-পুরুষের অনুপাত অনুসারে পিরামিডের মতো যে পরিসংখ্যান চিত্র অঙ্কন করা হয়, তাকে জনসংখ্যা পিরামিড বলে।
১৬। কাম্য জনসংখ্যা বলতে কী বুঝ?
উঃ কাম্য জনসংখ্যা হলো এমন একটি স্তর নির্দেশ করে যেখানে উৎপাদন ও আয় সর্বাধিক হয়।
১৭। নারী-পুরুষ অনুপাত কী?
উঃ ( গনিত নং ০৮ পৃ নং ৫২৪)
১৮। জনসংখ্যা পরিবর্তনের উপাদানসমূহ কি কি?
উঃ অভিগমন, জৈবিক প্রভাবক, খাদ্যাভ্যাস, বাসস্থান ও পরিবেশ, বাল্যবিবাহ, বহুবিবাহ, নারীশিক্ষা, দারিদ্রতা ও কর্মসংস্থানের অভাব ইত্যাদি।
১৯। জন্মহার কি?
উঃ নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে মোট জীবিত শিশুর সংখ্যাকে ঐ স্থানের মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে যে জন্মের হার পাওয়া যায়, একেই জন্মহার বলে।
২০। প্রজনন ক্ষমতা কাকে বলে?
উঃ সন্তান উৎপাদনের ক্ষমতাকে প্রজনন ক্ষমতা বলে।
২১। অভিগমন সংক্রান্ত মতবাদের প্রবক্তা কে?
উঃ অভিগমন সংক্রান্ত মতবাদের প্রবক্তা রাডেনস্টেইন।
২২। মরণশীলতা কী?
উঃ সাধারণভাবে বলা যায় যে, মানুষের মরণশীল বৈশিষ্ট্যকে মরণশীলতা বলে। অধ্যাপক পিটার এর মতে, “মরণশীলতা হচ্ছে মানুষের ইচ্ছা শক্তির শেষ নিয়ামক।”
২৩। বয়ঃনির্দিষ্ট মৃত্যুহার নির্ণয়ের সূত্রটি লেখ।
২৪। সংস্কৃতি কি?
উঃ সংস্কৃতি হলো ব্যক্তি মানুষের শিক্ষা-দিক্ষা, বিচার- বুদ্ধি, আচার-অনুষ্ঠান, রীতি-নীতি প্রভৃতির বা মার্জিত রূপ। মানুষ তার কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিনিয়ত নতুনত্ব সৃষ্টি করে তাই সংস্কৃতি।
২৫। সংস্কৃতি পরিবর্তনের প্রক্রিয়াগুলো কি কি?
উঃ সংস্কৃতি পরিবর্তনের প্রক্রিয়াগুলো হলো- উদ্ভাবন, প্রসারণ বা ব্যাপন, সামাজিক স্বীকৃতি ও বাছাইকৃত পরিহার আগেন ইত্যাদি।
২৬। সংস্কৃতি পরিবর্তনের যেকোনো একটি কারণ লিখ।
উঃ সংস্কৃতি পরিবর্তনের যেকোনো একটি কারণ হলো- গংস্কৃতি ভৌগোলিক অবস্থান।
২৭। সংস্কৃতির দুটি উপাদানের নাম লিখ।
উঃ ধর্ম, ভাষা, আচার-আচরণ ইত্যাদি।
২৮। সংস্কৃতি রূপান্তরের তৃতীয় পর্যায় কী?
উঃ সংস্কৃতি রূপান্তরের তৃতীয় পর্যায় হচ্ছে সামাজিক স্বীকৃতি।
২৯। বর্ণ কী?
উঃ মানবগোষ্ঠী।
৩০। দক্ষিণ-পূর্ব এশিয়ার মানুষের বর্ণ কি?
শ্যামবর্ণ (উজ্জ্বল শ্যামলা)।
৩১। সাংস্কৃতিক ভূগোলের পথিকৃৎ কাকে বলা হয়?
উঃ সাংস্কৃতিক ভূগোলের পথিকৃত বলা হয়ে থাকে কার্ল ও সয়ারকে (Carl O Sauer) ।
৩২। আধুনিক মানুষের করোটির ধারণ ক্ষমতা কত?
উঃ ১৩০০ থেকে ১৬৬০ ঘন সে.মি.।
৩৩। মানুষের বৈজ্ঞানিক নাম কি?
উঃ Homo Sapiens.
৩৪। আধুনিক মানুষের করোটির ধারণ ক্ষমতা কত?
উঃ ১৪৫০ সে. মি.।
৩৫। জাভা মানবের জীবাশ্ম কোথায় পাওয়া গিয়েছিল?
উঃ ইন্দোনেশিয়ায়।
৩৬। জীবাশ্ম কি?
উঃ জীবাশ্ম বলতে প্রাণী বা উদ্ভিদের দেহবশেষকে জীবাশ্ম বলে।
৩৭। রীতিবদ্ধ শ্রেণিবিন্যাস অনুযায়ী মানুষ কোন বর্গের প্রাণী?
উঃ রীতিবদ্ধ শ্রেণিবিন্যাস অনুযায়ী মানুষ হোমোসিপিয়ান্স বা বুদ্ধিসম্পন্ন বর্গের প্রাণী।
৩৮। সাংস্কৃতিক আত্তীকরণ কী?
উঃ ব্যক্তি দল কর্তৃক নিজস্ব সংস্কৃতিতে পরিহার করে অন্য সংস্কৃতি গ্রহণ করাকে সাংস্কৃতিক আত্তীকরণ বলে।
৩৯। সংস্কৃতি পরিবর্তনের প্রক্রিয়াগুলো কী কী?
উঃ সংস্কৃতি পরিবর্তনের প্রক্রিয়াগুলো হলো- (i) উদ্ভাবন; (ii) প্রসারণ; (iii) সামাজিক স্বীকৃতি;
(iv) আত্তীকরণ ও (v) সংস্কৃতায়ন।
৪০। সংস্কৃতি মানুষের জন্মগত না অর্জিত ব্যাপার?
উঃ সংস্কৃতি মানুষের অর্জিত ব্যাপার।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। প্রজননশীলতা কাকে বলে। অভিগমনের কারণগুলো লেখ। ১০০%
২। সাংস্কৃতিক আত্মীকরণ কী?সাংস্কৃতিক ব্যাপন আলোচনা কর। ১০০%
৩। জনসংখ্যা ঘনত্ব বলতে কি বুঝ? জনসংখ্যা বণ্টনের নিয়ামকগুলোর বর্ণনা কর। ১০০%
৪। জৈব নিবন্ধন কি?জাতীয় মুখ্য নিবন্ধন পদ্ধতি বর্ণনা কর। ১০০%
৫। জনসংখ্যা উপাত্ত বলতে কি বুঝ?আদমশুমারী ও নমুনা জরিপের পার্থক্য কর। ১০০%
৬। সংস্কৃতির একীভবন বলতে কি বুঝ? সংস্কৃতির বৈশিষ্ট্য উল্লেখ কর। ১০০%
৭। প্রজননশীলতা ও প্রজনন ক্ষমতার মধ্যে পার্থক্য নির্ণয় কর। ১০০%
৮। জনসংখ্যা ভূগোল ও জনবিজ্ঞানের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৯। আদমশুমারি কি?জনসংখ্যা উপাত্তের উৎসসমূহ বর্ণনা কর। ১০০%
১০। জনসংখ্যা ভূগোল বলতে কি বুঝ?জনসংখ্যার পরিবর্তনশীলতার নির্দেশকগুলো সংক্ষেপে আলোচনা কর।১০০%
১১। জনসংখ্যা বণ্টন কি?জনসংখ্যা ঘনত্বের নিয়ামকসমূহ বর্ণনা কর। ৯৯%
১২। জনসংখ্যার আকার বলতে কি বুঝায়?আদর্শ জনসংখ্যা পিরামিড ব্যাখ্যা কর। ৯৯%
১৩। অভিগমনের সংজ্ঞা দাও এবং শ্রেণিবিভাগ বর্ণনা কর। ৯৯%
১৪। ক্রো-ম্যাগনন মানুষ বলতে কি বুঝ? নিয়ানডারথাল মানবের দৈহিক বৈশিষ্ট্যের সংক্ষিপ্ত বর্ণনা কর। ৯৯%
১৫। মানবজাতির বিবর্তন বলতে কী বুঝ?পিকিং মানবের ইতিহাস সম্পর্কে সংক্ষেপে লিখ। ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। সাংস্কৃতিক ভূগোলের সংজ্ঞা দাও। সাংস্কৃতিক ভূগোলের পরিধি আলোচনা কর। ১০০%
২। আদমশুমারির বিভিন্ন পদ্ধতি আলোচনা কর। ১০০%
৩। জন্মশীলতা পরিমাপের পদ্ধতিগুলো বর্ণনা কর। ১০০%
৪। অভিগমনের আকর্ষণ ও বিকর্ষণ নিয়ামকগুলো ব্যাখ্যা কর। ১০০%
৫। জনসংখ্যা পিরামিড কী?উন্নত দেশের বয়ঃলিঙ্গ কাঠামো বর্ণনা কর। ১০০%
৬। ঘনত্ব অনুসারে পৃথিবীর জনসংখ্যার বিন্যাস এবং জনসংখ্যা ঘনত্বের কারণগুলো বর্ণনা কর। ১০০%
৭। জনসংখ্যার ঘনত্ব কী? ঘনত্বের ভিত্তিতে বিশ্বের জনসংখ্যা বণ্টন আলোচনা কর। ১০০%
৮। জনসংখ্যা কাঠামোর উপাদান এবং জনসংখ্যা বৃদ্ধির নিয়ামকসমূহগুলো লিখ। ১০০%
৯। পিকিং মানবের দৈহিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য আলোচনা কর। ১০০%
১০। জনসংখ্যা ভূগোলের ক্রমবিকাশ আলোচনা কর। ১০০%
১১। নমুনা জরিপ কি?জনসংখ্যা শুমারির সুবিধা ও অসুবিধা, বৈশিষ্ট্য ও প্রয়োজনীয়তা বর্ণনা কর। ৯৯%
১২। জনসংখ্যা ভূগোলের সংজ্ঞা দাও।জনসংখ্যা ভূগোল অধ্যয়নের দৃষ্টিভঙ্গিসমূহ আলোচনা কর। ৯৯%
১৩। জনসংখ্যার জৈবিক কাঠামোর বিবরণ দাও। ৯৯%
১৪। মানব জাতির ক্রমবিকাশের পর্যায়সমূহ আলোচনা কর। ৯৯%
১৫। মুখ্য নিবন্ধীকরণ কী? এর সুবিধা ও অসুবিধা উল্লেখ কর। ৯৯%

Thank you sir amder important suggestions deyar jno jdio sob pora akhn sure holam aro thank you so much