ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২৪ বিষয়: উদ্ভিদবিজ্ঞান তৃতীয় পত্র (এঞ্জিওস্পার্মন, ইকোনমিক বোটানি, এনাটমি, এন্রায়োলজি ও প্যালিওবোটানি: 123001) রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পুষ্পপুট কি?
উঃ যখন বৃতি ও দলমণ্ডল পৃথক করা যায় না তখন দুটি স্তবককে একত্রে পুষ্পপুট বলে। এর প্রতিটি অংশকে টেপাল বলে।
২। পুষ্প সংকেত কি?
উঃ যে সংকেতের মাধ্যমে ফুলের বিভিন্ন অংশ নির্ধারণ করা হয় তাকে পুষ্প সংকেত বলা হয়।
৩। সরল বা একক ফল কী?
উঃ একটি গর্ভাশয় থেকে উৎপন্ন ফলকে সরল বা একক ফল বলে।
৪। বাংলাদেশের জাতীয় ফলের গোত্রসহ বৈজ্ঞানিক নাম।
বাংলাদেশের জাতীয় ফলের গোত্র-Moraceae, বৈজ্ঞানিক নাম- Artocarpus heterophyllus.
৫। পুংকেশর কাকে বলে?
উঃ পুংস্তবকের প্রতিটি অংশকে পুংকেশর বলে।
৬। একটি লিগিউম ফলের উদাহরণ দাও।
উঃ মটর।
৭। ICBN কী?
উঃ আন্তর্জাতিকভাবে স্বীকৃত উদ্ভিদের এবং ট্যাক্সনের নামকরণের নীতি নির্ধারণমূলক লিখিত দলিল বা বিধিমালাকে ICBN বলে।
৮। বৈধ প্রকাশনা বলতে কি?
উঃ কোনো নাম ICBN এর নীতিমালা অনুসারে প্রকাশিত হলে তাকে Valid Publication (বৈধ প্রকাশন) বলে।
৯। দ্বি-পদ নামকরণ কী?
উঃ কোন উদ্ভিদ বা প্রাণীর দুটি নাম একত্রিত করে যে নামকরণ করা হয় তাকে দ্বি-পদ নামকরণ বলা হয়।
১০। শ্রেণিবিন্যাসের জনক কে?
উঃ ক্যারোলাস লিনিয়াস।
১১। কৃত্রিম শ্রেণিবিন্যাস কি?
উঃ একটি বা বিশেষ কয়েকটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে উদ্ভিদের যে শ্রেণিবিন্যাস করা হয় তাকে কৃত্রিম শ্রেণিবিন্যাস বলা হয়।
১২। হারবেরিয়াম কাকে বলে?
উঃ উদ্ভিদ নমুনাসমূহ সংগ্রহ করে শনাক্তকরণের জন্য প্রয়োজনীয় অংশসহ ভালভাবে শুকিয়ে বা রাসায়নিক পদার্থ প্রয়োগ করে একটি সুনির্দিষ্ট পদ্ধতিতে সাজিয়ে যে গৃহে রাখা হয় তাকে হার্বেরিয়াম (Herbarium) বলে।
১৩। প্রজাতির সংজ্ঞা দাও।
উঃ প্রজাতি হলো বৈশিষ্ট্যের সর্বাধিক মিল সম্পন্ন একদল উদ্ভিদ যারা নিজেদের মধ্যে মিলনের মাধ্যমে উর্বর সন্তান উৎপাদনে সক্ষম।
১৪। Nymphaeaceae গোত্রের দুটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ।
উঃ (i) Nymphaea nouchali (শাপলা) ও (ii) Nelumbo nucifera (পদ্ম)।
১৫। বাংলাদেশের জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম লিখ।
উঃ বাংলাদেশের জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম- Nymphaea nouchali (শাপলা)।
১৬। কুমড়া উদ্ভিদের গোত্রের নাম লিখ।
উঃ Cucurbitaceae গোত্র।
১৭। খাদ্যশস্য উৎপাদনকারী একটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ।
উঃ খাদ্যশস্য উৎপাদনকারী উদ্ভিদের বৈজ্ঞানিক নাম জলো-
(ক) ধান- Oryza sativaও
(খ) গম- Triticum aestivum.
১৮। ঔষধ উৎপাদনকারী একটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম দিব।
উঃ ঔষধ উৎপাদনকারী একটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম: তুলসী- Ocimum sanctum.
১৯। প্যানিং কি?
উঃ চা বাগান থেকে সংগৃহীত পাতা কারখানায় নিয়ে এসে বড় লোহার কড়াইতে চাপানো হয় এবং কাণ্ডসহ ১০ মিনিট ৭০০-৯০০০ তাপমাত্রায় রাখা হয়, ফলে চা পাতা নরম ও জলপাইয়ের মতো সবুজ বর্ণ ধারণ করে। এই প্রক্রিয়াকে প্যানিং বলে।
২০। প্যারা-রাবার কি?
উঃ Hevea brasiliensis-এর ‘বাণিজ্যিক নাম প্যারা- রাবার। একটি ব্রাজিলের প্যারা জেলায় বেশ উৎপাদিত হয় বলে এর নাম প্যারা-রাবার।
২১। টিস্যু কি?
উঃ একই উৎস হতে উৎপন্ন একই বা বিভিন্ন আকার- আকৃতি বিশিষ্ট এবং একই কার্য সম্পন্নকারী কোষ সমষ্টিকে কলা বা Tissue বলা হয়।
২২। সেকেন্ডারি মেরিস্টেম কাকে বলে?
উঃ আদি ভাজক কলা থেকে উৎপন্ন কিছু কলা পৃথকীকরণের মধ্য দিয়ে বিভাজন ক্ষমতা হারিয়ে বিভিন্ন প্রকারের স্থায়ী পর্যবসিত হয় সেসব কলাকে গৌণ ভাজক কলা বলে।
২৩। স্থায়ী টিস্যু কি?
উঃ যে সকল টিস্যু বিভাজনে অক্ষম তাদের স্থায়ী টিস্যু বলে।
২৪। জাইলেমের উপাদানগুলোর নাম লিখ।
উঃ জাইলেমের উপাদানগুলো হলো- ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার।
২৫। উদ্ভিদের গৌণ বৃদ্ধি বলতে কী বুঝ?
উঃ ক্যাম্বিয়াম এবং ফেলোজেন নামক পার্শ্বীয় ভাজক কলার কর্ম তৎপরতার দ্বারা গৌণ কলাসমষ্টি গঠনের মাধ্যমে কাণ্ড ও মূলের পরিধিতে যে এক প্রকার বৃদ্ধি ঘটে তাকে গৌণ বা সেকেন্ডারী বৃদ্ধি বলে।
২৬। ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম কি?
উঃ সংযুক্ত ও সম পার্শ্বীয় ভাস্কুলার বান্ডলের ভেতরে অবস্থিত ক্যাম্বিয়ামকে ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম বলে।
২৭। বর্ষবলয় কি?
উঃ পরিণত বৃক্ষের কাণ্ডের প্রস্থচ্ছেদে গৌণ জাইলেমের অনেকগুলো বৃত্তাকার বলয় দেখা যায়। এর প্রত্যেকটি বলয়কে বর্ষবলয়, বলা হয়।
২৮। ‘বসন্ত কালীন কাঠ’ কি?
উঃ বসন্ত ঋতুতে যেসব গৌণ জাইলেম সৃষ্টি হয় তাদের Spring Wood বলা হয়।
২৯। পেরিসাইকেল কি?
উঃ এন্ডোডার্মিস এবং ভাস্কুলার বান্ডলের মধ্যবর্তী অঞ্চলকে পেরিসাইকেল বলে।
৩০। লেন্টিসেল কি?
উঃ সুবেরিনের প্রাচীর সমন্বিত কর্কের মৃত কোষগুলোর মধ্য দিয়ে গ্যাসের আদান-প্রদান সম্ভব হয় না। তাই কাণ্ডের গায়ে কিছু কিছু রন্ধ্র তৈরি হয়। বাইরের থেকে রন্ধ্রগুলোকে ছোট ছোট গুটির মতো দেখায়। এগুলোকে লেন্টিসেল বলা হয়।
৩১। প্রোক্যাম্বিয়াম কী?
উঃ অগ্রন্থ ভাজক কলার কিছু লম্বা ও সূচালো কোষ একত্রিত হয়ে যে গঠন সৃষ্টি করে তাকে প্রোক্যাম্বিয়াম বলে।
৩২। ভ্রূণ কি?
উঃ ভ্রূণ হলো তরুণ, বিকাশমান ও ক্ষীণকায় উদ্ভিদ যা বীজের মধ্যে অথবা আর্কিগোনিয়ামের মধ্যে অঙ্কুরোদগম পর্যন্ত অবস্থান করে।
৩৩। গ্যামেটোজেনেসিস বলতে কি বুঝ?
উঃ স্পোর থেকে গ্যামিটোফাইটিক দেহ সৃষ্টির পদ্ধতিকে গ্যামিটোজেনেসিস বলা হয়।
৩৪। পোরোগ্যামি কী?
উঃ পোরোগ্যামি হলো সমস্ত সপুষ্পক উদ্ভিদের সম্পাদিত আদর্শ ধরনের নিষেক। এই ধরনের নিষিক্তকরণে, পরাগনল মাইক্রোপাইলের মাধ্যমে ডিম্বাণুতে প্রবেশ করে।
৩৫। গ্যামেটোফাইট কী?
উঃ জীবনচক্রের যে দশায় হ্যাপ্লয়েড (৯) গ্যামেট (পুং ও স্ত্রী গ্যামেট) সৃষ্টি হয় তাকে গ্যামেটোফাইট বলে।
৩৬। অমরা কি?
উঃ যে টিস্যু বা কলা হতে ডিম্বক সৃষ্টি হয় তাকে অমরা বলে।
৩৭। অমরাবিন্যাস কী?
উঃ গর্ভাশয়ের অভ্যন্তরে আমরা যে পদ্ধতিতে বিন্যস্ত থাকে তাকে অমরাবিন্যাস বলে।
৩৮। শাঁস (Endosperm) কি?
উঃ ভ্রূণস্থলীর ভিতরের ডিপ্লয়েড গৌণ নিউক্লিয়াস দ্বিনেষেক প্রক্রিয়ায় অংশগ্রহণপূর্বক যে টিপ্লয়েড শস্য নিউক্লিয়াস উৎপন্ন করে এবং যা বিভাজিত ও বৃদ্ধিপ্রাপ্ত হয়ে বীজের মধ্যে যে অ্যালবুমিনাস (Albuminas) কলা সৃষ্টি করে তাকে শাঁস বা সস্য (Endosperm) বলা হয়।
৩৯। বীজ বলতে কী বুঝ?
উঃ পরিবর্তিত ও পরিপুষ্ট নিষিক্ত ডিম্বককে বীজ বলে।
৪০। অ্যাম্বর কী?
উঃ কণিফা জাতীয় কিছু ব্যক্তজীবী উদ্ভিদের ক্ষতস্থান থেকে রেজিন নিঃসৃত পাথরে পরিণত হয় এবং বহু বছর পর এটি ফসিলে পরিণত হলে একে অ্যাম্বর বলে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। চা চাষ ও এর প্রক্রিয়াজাতকরণ সম্পর্কে লেখ। ১০০%
অথবা, ব্লাক টি (কালো চা) প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি বর্ণনা কর।
অথবা, চা কত প্রকার ও কি কি? চা প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি বর্ণনা কর।
২। ডিম্বক বলতে কী বুঝ? একটি আদর্শ ডিম্বকের চিহ্নিত চিত্র অঙ্কন কর। ১০০%
৩। জীবাশ্ম বৈশিষ্ট্যগুলো কী কী? জীবাশ্মের গুরুত্ব উল্লেখ কর। ১০০%
৪। ICBN স্বীকৃত উদ্ভিদ শ্রেণিবিন্যাসের প্রধান ট্যাক্সাগুলো ক্রমানুসারে লেখ। ১০০%
৫। পার্থক্য লেখ: (ক) সরল ফল ও যৌগিক ফল (খ) রেসিম ও স্পাইক। ১০০%
৬। প্রাকৃতিক ও জাতিজনি শ্রেণিবিন্যাস কী? হার্বোরিয়ামের গুরুত্ব আলোচনা কর। ১০০%
৭। Lamiaceae-এর সনাক্তকারী বৈশিষ্ট্যগুলো লেখ। ১০০%
৮। Arecaceae -গোত্রের ৫টি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লেখ। ১০০%
৯। এন্ডোস্পার্ম কি? আবৃতবীজী ও নগ্নবীজী এন্ডোম্পার্মের মধ্যে পার্থক্য লেখ। ১০০%
১০। ট্রাকিড ও ভেসেল-এর মধ্যে পার্থক্য লিখ। ১০০%
১১। নিম্নলিখিত উদ্ভিদগুলোর গোত্রসহ বৈজ্ঞানিক নাম লিখ। ৯৯%
১২। পেরিডার্ম কী? উদ্ভিদে গৌণবৃদ্ধির গুরুত্ব লেখ। ৯৯%
১৩। দুইটি ডাল উৎপাদনকারী ও দুইটি ভেষজ উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লেখ। ৯৯%
১৪। নিয়ত ও অনিয়ত পুষ্পবিন্যাসের মধ্যে পার্থক্য লেখ। ৯৯%
১৫। এঙ্গলার ও প্রান্টলের শ্রেণিবিন্যাস পদ্ধতির ত্রুটিগুলো কী কী?৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। হার্বেরিয়াম বলতে কী বুঝ? হার্বেরিয়াম সীট তৈরির পদ্ধতি বর্ণনা কর। ১০০%
২। উদ্ভিদ শ্রেণিবিন্যাস কাকে বলে? এঙ্গলার ও প্রান্টলের শ্রেণিবিন্যাস কর।১০০%
৩। Rutaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য লেখ। ১০০%
৪। ভ্রণবিদ্যা কি? স্ত্রী গ্যামেটোফাইটের গঠন ও বিকাশ চিত্রসহ বর্ণনা কর। ১০০%
৫। প্রত্নউদ্ভিদবিজ্ঞান কী? প্যালিওবোটানির গুরুত্ব ও পরিসর বর্ণনা কর। ১০০%
৬। বিভিন্ন প্রকার ভাস্কুলারবান্ডিল সম্পর্কে যা জান লেখ। ১০০%
৭। Rubiaceae গোত্রের সনাক্তকারী বৈশিষ্ট্য লেখ। ১০০%
৮। উদাহরণসহ বিভিন্ন প্রকার পুষ্পমঞ্জরীর বর্ণনা কর। ১০০%
৯। জীবাশ্ম কী? জীবাশ্ম সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা কর। ১০০%
১০। উদ্ভিদের স্বাভাবিক গৌণবৃদ্ধি প্রক্রিয়া বর্ণনা কর। ১০০%
১১। ভূতাত্ত্বিক সময়মাপনী বলতে কী বুঝ? বিভিন্ন ভূতাত্ত্বিক সময়ে উদ্ভিদের আগমন ও তীরোধান সম্পর্কে আলোচনা কর। ৯৯%
১২। দ্বি-বীজপত্রী কাণ্ডের বহিঃস্টিলীয় গৌণ বৃদ্ধি বর্ণনা কর। ৯৯%
১৩। নিম্নলিখিত উদ্ভিদসমূহের বৈজ্ঞানিক নাম, ব্যবহৃত অংশ ও ব্যবহার লেখ: (ক) ভুট্টা, (খ) বাসক, (গ) সরিষা, (ঘ) পিঁয়াজ। ৯৯%
১৪। পার্থক্য কর: কৃত্রিম ও জাতিজনি শ্রেণিবিন্যাস, দ্বিবীজপত্রী উদ্ভিদ ও একবীজপত্রী উদ্ভিদ। ৯৯%
১৫। টীকা লিখ: মূল-কাণ্ড অবস্থান্তর; বর্ষ বলয়; কর্ক ক্যাম্বিয়াম; লেন্টিসেল; পেরিডার্ম;

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079
or 01773270077

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*