ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২৪ বিষয়: ফিন্যান্স এন্ড ব্যাংকিং তৃতীয় পত্রসরকারি অর্থ ব্যবস্থা ও কর্মবিধি: 122401 রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। অর্থব্যবস্থা কী?
উঃ যে ব্যবস্থায় অর্থ সংক্রান্ত সব রকমের কার্যক্রম সমস্যা ও সমাধান সম্পর্কে আলোকপাত করা হয় তাকে ০০ অর্থ ব্যবস্থা বলে।
২। বাজার ব্যর্থতা কী?
উঃ সরকারি প্রতিষ্ঠানসমূহে দ্রব্য ও সেবা প্রতিযোগিতার দ্বারা বাজারে ভোক্তা বা গ্রাহকের নিকট গ্রহণযোগ্যতা অর্জনে ব্যর্থ হলে তাকে বাজার ব্যর্থতা বলে।’
৩। সর্বাধিক সামাজিক সুবিধার নীতি কি?
উঃ সরকারি ব্যয় এবং করের মাধ্যমে অর্জিত আয় যে স্তরে নির্ধারণ করা হলে সামাজিক কল্যাণ সর্বোচ্চ হয় তাকে সর্বাধিক সামাজিক সুবিধার নীতি বলে।
৪। সরকারি ব্যয় কি?
উঃ জনগণের কল্যাণ যাতে সর্বোচ্চ হয় সেজন্য সরকারকে বিভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য যে আর্থিক খরচ করতে হয় তাকে সরকারি ব্যয় বলে।
৫। সুশাসন কী?
উঃ যে শাসন ব্যবস্থায় আইনের শাসন, দায়িত্বশীলতা, জবাবদিহিতা, ক্ষমতা বিকেন্দ্রীকরণ এবং জনগণের অংশগ্রহণ গণতান্ত্রিক উপায়ে সুনিশ্চিত হয় তাকেই সুশাসন বলে।
৬। বৈদেশিক সাহায্য বলতে কি বুঝ?
উঃ বৈদেশিক সাহায্য বলতে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য খাদ্য, প্রকল্প, অপ্রকল্প, ঋণ, দ্রব্য ও কারিগরি ইত্যাদি সব রকমের দেশ বহির্ভূত সহায়তা গ্রহণ ও প্রদান উভয়কে বুঝায়। অর্থাৎ যে কোনো ধরনের আর্থিক ও কারিগরি সহায়তাকেই বৈদেশিক সাহায্য বলে।
৭। ভর্তুকি কী?
উঃ উৎপাদকের উপকরণের উপর সরকার কর্তৃক যে আর্থিক সহায়তা বা প্রণোদোনা দেওয়া হয় তাকেই ভর্তুকি বলে।
৮। ব্যক্তিগত খরচ কি?
উঃ ব্যক্তির ক্রয়, ভোগ, বিনিয়োগ তথা জীবনধারনের যাবতীয় ব্যয় প্রণালির সমষ্টিই হলো ব্যক্তিগত খরচ।
৯। পরোক্ষ করের দুটি উদাহরণ দাও।
উঃ পরোক্ষ করের দুটি উদাহরণ হলো- ১. বিক্রয় কর ও ২. মূল্য সংযোজন কর।
১০। কর্পোরেট কর কী?
উঃ নির্গমবন্ধ (incorporated) কর্পোরেশনের অর্জিত নীট আয় অথবা মুনাফার উপর যে কর বসানো হয় তাকে কর্পোরেট আয়কর বলা হয়।
১১। বিক্রয় কর (Sales tax) কি?
উঃ দ্রব্যের লেনদেনের উপর যে কর বসানো হয় তাকে বিক্রয় কর বলে। এই কর দ্রব্য বিক্রয়ের সময় আরোপ করা হয়। প্রথম ক্ষেত্রে একে পাইকারী বিক্রয় কর বলা হয়। দ্বিতীয় ক্ষেত্রে খুচরা বিক্রয় কর হিসাবে অভিহিত।
১২। মুদ্রাস্ফীতি কী?
উঃ যখন দেশে দ্রব্য সামগ্রির যোগানের তুলনায় চাহিদা বেড়ে যায় এবং জনগণ বেশি টাকা দিয়ে কম পরিমাণ দ্রব্য সামগ্রী কিনতে বাধ্য হয়, মুদ্রাস্ফীতি বলে।
১৩। সরকারি ঋণ কি?
উঃ রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা, নিয়ন্ত্রণ, সরকারি বিনিয়োগ, ব্যয় প্রভৃতির উদ্দেশ্যে পর্যাপ্ত পরিমাণ অর্থের প্রয়োজন পড়ে। সরকার যখন তার রাজস্ব খাত হতে ঐ পরিমাণ ব্যয় মিটাতে সক্ষম হয় না, তখন বিভিন্ন উৎস থেকে প্রয়োজনীয় যে পরিমাণ অর্থ, সুদসহ আসল প্রদান করবে শর্ত সাপেক্ষে সংগ্রহ করেন তাকে সরকারি ঋণ বলে।
১৪। অভ্যন্তরীণ ঋণ কি?
উঃ সরকার জনগণ বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিলে তাকে অভ্যন্তরীণ ঋণ বলে।
১৫। বৈদেশিক ঋণ কি?
উঃ বিদেশি সরকার ও প্রতিষ্ঠান এবং স্নান্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ নেয়া হলে তাকে বৈদেশিক বা বহিঃঋণ বলে।
১৬। করের প্রকৃত ভার কাকে বলে?
উঃ কর প্রদানের ফলে দেশের বিনিয়োগ, উৎপাদন ও নিয়োগ যে পরিমাণ হ্রাস পায় তাই করের প্রকৃত ভার।
১৭। প্রযুক্তিগত বাহ্যিকতার সংজ্ঞা দাও।
উঃ প্রযুক্তিগত পরিবর্তনে আউটপুট স্তর হ্রাস-বৃদ্ধির কারণে ইনপুট ব্যয় হ্রাস-বৃদ্ধি পেলে যে বাহ্যিকতার সৃষ্টি হয় তাকে প্রযুক্তিগত বাহ্যিকতা বলে।
১৮। করপাত কী?
উঃ করপাত হচ্ছে করের ‘চূড়ান্ত আশ্রয়স্থল’। যদি কর সঞ্চালন বা স্থানান্তর করা যায় তবে চূড়ান্তভাবে করের আর্থিক ভার অন্যের উপর বর্তায়। করের সর্বশেষ আর্থিক দায়ভারকে করপাত বলে।
১৯। কর সঞ্চালন কি?
উঃ কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর করের প্রাথমিক ভার আরোপিত হওয়ার পর ঐ ব্যক্তি বা প্রতিষ্ঠান বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে তা অন্যের কাছ থেকে তুলে নেয়ার সফল চেষ্টাকে কর সঞ্চালন বলে।
২০। বাজেট কী?
উঃ বাজেট বলতে নির্দিষ্ট সময়ে সাধারণত সরকারের এক বছরের প্রত্যাশিত আয় ও পরিকল্পিত ব্যয়ের হিসাব বুঝায়।
২১। ঘাটতি বাজেট কি?
উঃ সরকারি আয়ের চেয়ে ব্যয় বেশি হলে তাকে ঘাটতি বাজেট বলে।
২২। সুষম বাজেট কি?
উঃ মোট আয় ও মোট ব্যয় সমান হলে তাকে সুষম বাজেট বলে।
২৩। উদ্বৃত্ত বাজেট কাকে বলে?
উঃ কোন নির্দিষ্ট সময়ে সরকারের সম্ভাব্য ব্যয় অপেক্ষা আয় বেশি হলে তাকে উদ্বৃত্ত বাজেট বলে।
২৪। রাজস্ব নীতি কী?
উঃ সরকারের আয়, ব্যয় ও ঋণ-সংক্রান্ত নীতিমালাকে রাজস্ব নীতি বলা হয়।
২৫। ঘাটতি রাজস্ব নীতি কী?
উঃ সরকারি আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেশি হলে তাকে ঘাটতি রাজস্ব নীতি বলে।
২৬। অর্থনৈতিক প্রবৃদ্ধি কী?
উঃ ভিত্তি বছরের তুলনায় চলতি বছরের নিট প্রবৃদ্ধিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে।
২৭। প্রগতিশীল কর কী?
উঃ করের ভিত্তি বৃদ্ধির সাথে সাথে যদি করহার বেশি হারে বৃদ্ধি পায় তবে তাকে প্রগতিশীল কর বলে। এ কর ব্যবস্থায় প্রান্তিক কর হার গড় হারের চেয়ে বেশি হবে।
২৮। এ্যাডাম স্মিথ উল্লেখিত করের চারটি নীতির নাম লিখ।
উঃ প্রখ্যাত অর্থনীতিবিদ এ্যাডাম স্মিথ করের ৪টি নীতির কথা নিম্নে উল্লেখ করা হল। যথা:
১. সমতার নীতি (Canon of equality);
২. নিশ্চয়তা নীতি (Canon of certainty);
৩. সুবিধার নীতি (Canon of convenience);
৪. মিতব্যয়িতার নীতি (Canon of economy)।
২৯। বাংলাদেশের সরকারের আয়ের দু’টি উৎসের নাম লিখ।
উঃ সরকারি আয়ের দু’টি উৎসের নাম হলো- ১. আবগারি শুল্ক ও ২. বিক্রয় কর।
৩০। কর অবকাশ কি?
উঃ কিছু কিছু নির্দিষ্ট শ্রেণির শিল্প প্রতিষ্ঠান নতুনভাবে স্থাপন করলে তার আয়ের উপর জাতীয় রাজস্ব বোর্ড একটি নির্ধারিত সময়কালের জন্য প্রয়োজনীয় শর্ত সাপেক্ষে আয়কর অব্যাহতি দিয়ে থাকে। কর অব্যাহতি প্রাপ্ত ঐ সময় কালকে কর অবকাশ বলে।
৩১। আয় বর্ষ কি?
উঃ আয়কর আইন অনুযায়ী একটি নির্দিষ্ট বছরের আয়ের ওপর ঠিক তার পরবর্তী বছরে আয়কর ধার্য করা হয়। যে বছরের আয়ের ওপর আয়কর ধার্য করা হয় তাকে আয় বর্ষ বা হিসাববর্ষ বলে।
৩২। কর বর্ষ কি?
উঃ যে আর্থিক বছরের করদাতার আয়কর নির্ধারণ করা হয়। সেই আর্থিক বছরই তার কর বর্ষ বা কর নির্ধারণী বর্ষ। সাধারণত আয় বছরের পরবর্তী বছরকে কর বর্ষ বলে।
৩৩। করদাতার সংজ্ঞা দাও।
উঃ ১৯৮৪ সনের আয়কর অধ্যাদেশের ২ (৭) ধারা অনুযায়ী যে ব্যক্তি আয়কর জরিমানা, সুদ বা অন্য কোন অর্থ আয়কর কর্তৃপক্ষকে দিতে বাধ্য থাকে তাকে করদাতা বলে।
৩৪। কর রেয়াতযোগ্য আয় কী?
উঃ করদাতার বিভিন্ন প্রাপ্তি হতে অকরধার্য বা কর বহির্ভূত আয় বাদ দেয়ার পর যে আয় অবশিষ্ট থাকে তাকে করধার্য/রেয়াতযোগ্য আয় বলে।
৩৫। আয়কর রিটার্ন কি?
উঃ আয়কর কর্তৃপক্ষের নিকট বাৎসরিক আয়ের সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করার মাধ্যম হচ্ছে আয়কর রিটার্ন।
৩৬। উৎসে কর কর্তন বলতে কি বুঝ?
উঃ আয় প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক আয় প্রদানের সময় আয়কর কেটে রাখাকে উৎসস্থলে কর কর্তন বলে।
৩৭। কর ফাঁকি কি?
উঃ যে প্রক্রিয়ার মাধ্যমে আইনকে ফাঁকি দিয়ে বা আইনকে অমান্য করে বা মিথ্যার আশ্রয় নিয়ে কর দাতা যদি আদৌ কর প্রদান করে না বা কম কর প্রদান করে তাকে কর ফাঁকি বলে।
৩৮। কর এড়ানো কী?
উঃ করদাতা আইনের মধ্যে থেকে যে প্রক্রিয়া বা কৌশলের মাধ্যমে বা পরিকল্পিতভাবে কর ভার লাঘব করে তাকে কর এড়ানো বলে।
৩৯। আবগারী শুল্ক কী?
উঃ দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্যের উপর আরোপিত করকে অন্তঃশুল্ক বা আবগারি শুল্ক বলে।
৪০। উপহার কর কী?
উঃ এই আইনের অন্যান্য বিধান সাপেক্ষে, ১লা জুলাই ১৯৯০ সাল হইতে কোন ব্যক্তি কর্তৃক কোন আর্থিক বৎসরে কৃত সকল দানের উপর তফসিলে বর্ণিত হারে কর ধার্য করা হবে। [ধারা-৩]

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। সরকারি অর্থব্যবস্থা বলতে কী বুঝ?সরকারি অর্থব্যবস্থার মূল উদ্দেশ্য আলোচনা কর। ১০০%
২। সরকারি ব্যয় কাকে বলে?সরকারি আয়ের উৎসসমূহ বর্ণনা কর। ১০০%
৩। সরকারি ঋণ বলতে কী বুঝ?সরকার কেন ঋণ করে? ১০০%
৪। রাজস্ব নীতি কি?রাজস্ব নীতির সীমাবদ্ধতা আলোচনা কর। ১০০%
৫। করের পাঁচটি অর্থনৈতিক প্রভাব ও বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ১০০%
৬। কর কাকে বলে?করের কাননুগুলো আলোচনা কর। ১০০%
৭। আয়কর কর্তৃপক্ষ কারা?আয়কর কর্তৃপক্ষের প্রকারভেদ আলোচনা কর। ১০০%
৮। বাজার অর্থনীতির ব্যর্থতার প্রেক্ষাপটে সরকারি অর্থব্যবস্থার গুরুত্ব ব্যাখ্যা কর। ১০০%
৯। VAT-এর বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ১০৯%
১০। আয়ের বিভিন্ন উৎস এবং কর নির্ধারণে আয়বর্ষ ও করবর্ষের প্রভাব ও গুরুত্ব আলোচনা কর। ১০০%
১১। ঘাটতি বাজেটের বিপক্ষে যুক্তিসমূহ আলোচনা কর। ৯৯%
১২। “উন্নয়ন পরিকল্পনার সাথে বাজেটের প্রত্যক্ষ সম্পর্ক বিদ্যমান” -ব্যাখ্যা কর। ৯৯%
১৩। আর্থিক নীতি ও রাজস্ব নীতির মধ্যে বৈসাদৃশ্য দেখাও। ৯৯%
১৪। বাংলাদেশের মূলধন বাজেট বা উন্নয়ন বাজেটের অর্থায়ন পদ্ধতি বর্ণনা কর। ৯৯%
১৫। প্রত্যক্ষ করের সুবিধা-অসুবিধা আলোচনা কর। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। স্যামুয়েলসন এর গণদ্রব্য বণ্টন তত্ত্ব এবং গণদ্রব্যের বৈশিষ্ট্যগুলো কী কী আলোচনা কর। ১০০%
২। করভার বলতে কী বুঝায়?সাম্প্রতিককালে বাংলাদেশে সরকারি ব্যয় বৃদ্ধির কারণ বর্ণনা কর। ১০০%
৩। সরকারি ঋণের ভার কাকে বলে?সরকারি ঋণ পরিশোধ পদ্ধতি বর্ণনা কর। ১০০%
৪। জাতীয় রাজস্ব বোর্ড কি? জাতীয় রাজস্ব বোর্ডের ক্ষমতা ও কার্যাবলি বর্ণনা কর। ১০০%
৫। করঘাত ও করপাতের মধ্যে পার্থক্য কী? ১০০%
৬। মূল্য সংযোজন কর বলতে কী বুঝ? বাংলাদেশের অর্থনীতিতে মূল্য সংযোজন করের ভূমিকা আলোচনা কর। ১০০%
৭। আয়কর ধার্যের উদ্দেশ্য আয়ের সংজ্ঞা দাও। আয়কর ধার্যের উদ্দেশ্যে আয়ের বৈশিষ্ট্য বর্ণনা কর। ১০০%
৮। গণদ্রব্য ও ব্যক্তিগত দ্রব্যের মধ্যে পার্থক্যসমূহ আলোচনা কর। ১০০%
৯। কর আদায় বলতে কি বুঝ? কর প্রদানের সামর্থ্য নীতিটি ব্যাখ্যা কর। ১০০%
১০। রাজস্ব নীতির উদ্দেশ্য কি? উন্নয়নশীল দেশে রাজস্বনীতির কার্যকারিতা আলোচনা কর। ১০০%
১১। কর কাকে বলে?ব্যক্তিগত কর ও কর্পোরেট করের মধ্যে পার্থক্য আলোচনা কর। ৯৯%
১২। করের মূলধনীকরণ কিভাবে নির্ণয় করা হয়? ৯৯%
১৩। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে ঘাটতি ব্যয় নীতি আলোচনা কর। ৯৯%
১৪। অর্থনৈতিক প্রবৃদ্ধি কি?অর্থনৈতিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি-এর পার্থক্য লিখ। ৯৯%
১৫। কর ফাঁকি ও কর এড়ানো প্রতিরোধে বাংলাদেশে গৃহীত প্রতিরোধ ব্যবস্থা আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079
or 01773270077

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*