অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ মার্কেটিং বিষয় বাজারজাতকরণ নীতিমালা ১ ২১২৩০৩ রকেট স্পেশাল সাজেশন

অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন
অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-BSTI, FOB, MIS
২। বাজার কি?
উঃ কোন একটা পণ্যের বর্তমান এবং সম্ভাব্য
ক্রেতাদের সমষ্টিকে বাজার বলে।
৩। ক্রেতা ভ্যালু বলতে কি বুঝায় ?
উঃ কোনো পণ্য ভোগ বা ব্যবহারের মাধ্যমে ক্রেতা যে সুবিধা পায় তাই ক্রেতা ভ্যালু।
৪। সেবা কি পচনশীল?
উঃ হ্যাঁ, সেবা পচনশীল।
৫। পরিবেশ বলতে কি বুঝ?
উঃ যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে মানুষ জীবন ধারণ বা বসবাস করে তাকে পরিবেশ বলে।
৬। লোভনীয় পণ্য কি?
উঃ যেসব পণ্য ক্রেতাগণ মুহূর্তের দেখায় বিশেষ ভাবনা চিন্তা না করেই ক্রয় করে থাকে সেসব পণ্যকে লোভনীয় পণ্য বলে।
৭। গণবাজারজাতকরণ কি?
উঃ সমগ্র বাজারকে একটি মাত্র বাজার হিসেবে বিবেচনা করে বাজারজাতকরণ কর্মকান্ড পরিচালনা করাকে গণবাজারজাতকরণ বলে।
৮। SWOT বিশ্লেষণ কি?
উঃ কোম্পানির সবলতা (Strenghs), দুর্বলতা (Weakness ), সুযোগ (Opportunities) এবং হুমকিগুলো (Threats ) বিশ্লেষণকে SWOT বিশ্লেষণ বলে।
৯। মোড়কীকরণ কি?
উঃ পণ্যের গুণাগুণ যাতে নষ্ট না হয় এবং পণ্যকে ভোক্তার নিকট আকর্ষণীয় করে তোলার জন্য পণ্যের বাইরে যে আবরণ দেয়া হয় তাকে মোড়কীকরণ/প্যাকেজিং বলা হয়।
১০। বাজারজাতকরণের চার ‘সি’ কি?
উঃ Commodity, Cost, Convenience and Co-campaign. এগুলোই হলো বাজারজাতকরণের চার ‘সি
১১। ভারসাম্য বিন্দু কি নির্দেশ করে?
উঃ কোনো পণ্যের উৎপাদন ব্যয় উক্ত পণ্য বিক্রয় হতে অর্জিত আয়ের সমান।
১২। স্টাইল কি?
উঃ অভিব্যক্তির মৌলিক ও স্বাতন্ত্র্য প্রকাশ হচ্ছে স্টাইল।
১৩। বাজারজাতকরণ কি?
উঃ উৎপাদকের নিকট থেকে ভোক্তার নিকট পণ্য সামগ্রী পৌঁছে দেয়ার সাথে যত প্রকার ব্যবসায়িক কার্যাবলি জড়িত আছে সেগুলোর সামগ্রিক রূপকে বাজারজাতকরণ বলে।
১৪। বাজারজাতকরণ নীতি কি?
উঃ সাধারণ সত্যের উপর প্রতিষ্ঠিত যে সকল নীতিমালা ও শর্ত ধারণার উপর প্রয়োগ করা হয় তাকে বাজারজাতকরণ নীতি বলা হয়।
১৫। সন্তুষ্টি কি?
উঃ ভোক্তা তার প্রত্যাশার সাথে প্রাপ্ত সুবিধার তুলনা করার প্রেক্ষিতে তার মধ্যে যে আনন্দ বা নৈরাশ্যের অনুভূতি সৃষ্টি হয় তাকে মূলত সন্তুষ্টি বলে।
১৬। অস্তিত্বমূলক বা টেকসই বাজারজাতকরণ কি?
উঃ অস্তিত্বমূলক বাজারজাতকরণ হলো এমন ধরনের বাজারজাতকরণ যা ভোক্তা এবং ব্যবসায়ের প্রয়োজন পূরণ করে একই সাথে স্থায়ীভাবে ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন পূরণের সামর্থ্য অর্জন করে।
১৭। বাজারজাতকরণ দ্বারা কি কি উপযোগ সৃষ্টি হয়?
উঃ বাজারজাতকরণ দ্বারা পণ্যের অর্থগত উপযোগ, সময়গত উপযোগ, স্বত্ত্বগত উপযোগ, রূপগত উপযোগ ও তথ্যগত উপযোগ সৃষ্টি হয় ।
১৮। চাহিদা কি?
উঃ ভোক্তার অভাব যখন ক্রয় ক্ষমতার শর্তপূরণ করে তখন তাকে চাহিদা বলে।
১৯। অভাব কি?
উত্তর: মানুষের প্রয়োজন মেটাতে পারে এরূপ বস্তুগত ও অবস্থগত দ্রব্য সামগ্রী পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে অভাব বলে।
২০। ভ্যালু বিবৃতি কি?
উঃ ভ্যালু বিবৃতি হচ্ছে ভোক্তাদের প্রয়োজনের
সম্রান্তি বিধানের জন্য সুবিধা বা ভ্যালুর সেট যা কোম্পানি ভোক্তাদেরকে প্রদানের জন্য অঙ্গীকার করে।
২১। কৌশলগত পরিকল্পনা কি?
উঃ দীর্ঘমেয়াদে টিকে থাকা এবং প্রবৃদ্ধির জন্য কোম্পানির সার্বিক কৌশল নির্বাচনের জটিল কাজকেই কৌশলগত পরিকল্পনা বলা
হয় ।
২২। বাজারজাতকরণ মিশ্রণ কি?
উঃ একটি প্রতিষ্ঠানের পণ্য বা সেবা বাজারজাতকরণের ক্ষেত্রে প্রযোজ্য সিদ্ধান্তের চলকসমূহের সংমিশ্রণকে বাজারজাতকরণ মিশ্রণ বলে।
২৩। স্টারস বলতে কি বুঝ?
উঃ স্টারস হচ্ছে উচ্চ প্রবৃদ্ধি ও উচ্চ বাজার শেয়ার সম্পন্ন ব্যবসায় একক বা পণ্যসমূহ।
২৪। বাজারে অবস্থান গ্রহণ কি?
উঃ কোম্পনির পণ্য প্রতিযোগীদের তুলনায় ক্রেতার মনে তার পণ্যটির স্বচ্ছ ও স্বতন্ত্র ধারণা সৃষ্টি করার প্রক্রিয়াকেই বাজার অবস্থান গ্রহণ বলে ।
২৫। বিসিজি বলতে কি বুঝায়?
উঃ কৌশলগত ব্যবসায় একক মূল্যায়নের জন্য শীর্ষস্থানীয় ব্যবস্থাপনা উপদেষ্টা ফার্ম বোস্টন কনসালটিং গ্রুপ (বিসিজি) প্রবৃদ্ধি শেয়ার মেট্রিক্স উন্নয়ন করেছে যা অত্যন্ত জনপ্রিয়।
২৬। ভ্যালু চেইনের সংজ্ঞা দাও।
উঃ ভ্যালু চেইন হলো প্রতিটি বিভাগের সম্মিলিত একটি কার্য প্রক্রিয়া যেখানে ফার্মের একটি পণ্যের নকশাকরণ, উৎপাদন, বাজারজাতকরণ কটন এবং অন্যান্য সহায়তামূলক সেবা প্রদান করা হয়।
২৭। SWOT কি?
উঃ SWOT হচ্ছে এক ধরনের তালিকা বা মেট্রিক্স যা প্রতিষ্ঠান ও পরিবেশের বিভিন্ন উপাদান নিয়ে গঠিত।
২৮। বাজারজাতকরণ পরিবেশকে কয় ভাগে ভাগ করা হয়। এবং কি কি?
উঃ বাজারজাতকরণ পরিবেশকে দুই ভাগে ভাগ করা যায়। যথা- ব্যষ্টিক বাজারজাতকরণ পরিবেশ ও সামষ্টিক বাজারজাত করণ পরিবেশ।
২৯। সামষ্টিক পরিবেশ কি?
উঃ যে সকল উপাদান একটি প্রতিষ্ঠানের বাজারজাতকরণ কার্যক্রমে পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে সেগুলোর সমষ্টিকে সামষ্টিক পরিবেশ বলে।
৩০। কোন পরিবেশের উপাদানগুলো অনিয়ন্ত্রণযোগ্য?
উঃ সামষ্টিক বাজারজাতকরণ পরিবেশের উপাদান গুলো অনিয়ন্ত্রণযোগ্য ।
৩১। সরবরাহকারী কারা?
উঃ পণ্য বা সেবা তৈরি করার জন্য প্রয়োজনীয় সম্পদ যে ব্যক্তি বা প্রতিষ্ঠান সরবরাহ করে তাকে সরবরাহকারী বলে।
৩২। প্রতিযোগী কারা?
উঃ প্রায় সমজাতীয় পণ্য ও সেবা উৎপাদনকারী ও বাজারজাতকরণকারী প্রতিষ্ঠান যারা একই উদ্দেশ্যে বাজারজাত কার্যক্রম পরিচালনা করে তাদের প্রতিযোগী বলে।
৩৩। জনগোষ্ঠী কি?
উঃ জনগোষ্ঠী হলো এমন এক ধরনের দল যারা একটি কোম্পানির উদ্দেশ্য অর্জনের সামর্থ্যের উপর প্রকৃত এবং সম্ভাব্যভাবে প্রভাব বিস্তার করতে পারে ।
৩৪। বাজারজাতকরণ তথ্যব্যবস্থা কি।
উঃ যে পদ্ধতির সাহায্যে বাজারজাতকরণ সিদ্ধান্তগ্রহণকারী সময়মতো ও প্রয়োজন অনুসারে যথার্থ তথ্য পেয়ে থাকে তাকে বাজারজাতকরণ তথ্যব্যবস্থা বলে।
৩৫। প্রসার গবেষণা কি?
উঃ বাজারজাতকরণের ক্ষেত্রে প্রসার হাতিয়ার সংক্রান্ত সমস্যাসমূহের সমাধান করার জন্য যে গবেষণা করা হয় তাকে প্রসার গবেষণা বলে।
৩৬। অনলাইন ফোকাস গ্রুপ কি?
উঃ যে প্রক্রিয়ায় একজন মডারেটরের সাথে ক্ষুদ্র জনসংখ্যা গ্রুপের পণ্য, সেবা ও প্রতিষ্ঠান সম্পর্কিত আলাপচারিতার মাধ্যমে ভোক্তার মনোভাব ও আচরণের গুণগত অন্তদৃষ্টি অর্জন করা যায় তাকে অনলাইন ফোকাস গ্রুপ বলা হয়।
৩৭। কোটা নমুনা কি?
উঃ যে প্রক্রিয়ার মাধ্যমে একজন গবেষক প্রতিটি দল থেকে একটি নির্ধারিত হারে নমুনা সংগ্রহ করতে পারে তাকে কোটা নমুনা বলে।
৩৮। মার্কেটিং গোয়েন্দাগিরি কি?
উঃ ভোক্তা, প্রতিযোগী ও বাজারজাতকরণ পরিবেশের উন্নয়ন সংক্রান্ত মানুষের সামনে প্রাপ্ত তথ্যের প্রক্রিয়াগত যোগাড় ও ব্যাখ্যাকরণকে বাজারজাতকরণ গোয়েন্দাগিরি বলে ।
৩৯।ভোক্তা বাজার কাকে বলে?
উঃ যে সকল ক্রেতা ও ভোক্তরা শুধুমাত্র ব্যক্তিগত ভোগের উদ্দেশ্য পণ্য বা সেবাসমূহ ক্রয় করে তাদের সমষ্টিকেই ভোক্তা বাজার বলে।
৪০। উপসংস্কৃতি বলতে কী বুঝায়?
উঃ একদল লোকের জীবনের একই অভীজ্ঞতা এবং পরিস্থিতির উপর ভিত্তি করে গড়ে ওঠা সমমূল্যবোধের প্রক্রিয়াকে উপসংস্কৃতি বলে।
৪১। সংস্কৃতি কি?
উঃ মৌলিক মূল্যবোধ, উপলব্ধি, অভাব এবং আচরণ যা সমাজের একজন সদস্য হিসাবে পরিবার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থেকে অর্জন করা যায় তাকে সংস্কৃতি বলে।
৪২। প্রেষণা কাকে বলে?
উঃ কোন প্রয়োজন যখন ব্যক্তিকে সন্তুষ্টি সন্ধানে উদ্দীপিত করে তখন তাকে প্রেষণা বলে।
৪৩। রেফারেন্স গ্রুপ কারা?
উঃ ক্রেতা বা ভোক্তাদের নিজস্ব মূল্যবোধ, আচার-আচরণ, বিশ্বাস এবং ভূমিকা গঠনে যে সকল ব্যক্তি বা দল পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে তাদেরকে রেফারেন্স গ্রুপ বলে।
৪৪। মতামতদানকারী নেতা কে?
উঃ মতামত দানকারী নেতা হলেন নির্দেশক দলের একজন ব্যক্তি যিনি বিশেষ দক্ষতা, জ্ঞান, ব্যক্তিত্ব এবং অন্যান্য বৈশিষ্ট্যের আলোকে সমাজের অন্যদের উপর প্রভাব বিস্তার করে থাকেন।
৪৫। শিল্প বাজার/ব্যবসায় বাজার কি?
উঃ ব্যবসায় বাজার হচ্ছে পণ্য ও সেবা ক্রয়কারী সংগঠনসমূহের সমন্বয়ে গঠিত যারা অন্যের কাছে বিক্রয়, ভাড়া দেয়া বা সরবরাহ করার জন্য অন্যান্য পণ্য ও সেবা উৎপাদনে সহায়তা করে।
৪৬।সরকারি বাজার কি?
উঃ সরকারের ফেডারেল, স্টেট ও লোকাল ইউনিটসমূহ যারা সরকারের প্রধান কার্যসম্পাদনের জন্য পণ্য ও সেবা ক্রয় করে বা ভাড়া প্রদান করে তাদেরকে সরকারি বাজার বলে।
৪৭। পণ্য নির্দিষ্টকরণের সংজ্ঞা দাও।
উঃ ব্যবসায় ক্রয় প্রক্রিয়ার একটি স্তর যেখানে ক্রয়কারী সংগঠন প্রয়োজনীয় সামগ্রীর ক্ষেত্রে উত্তম কারিগরি বৈশিষ্ট্যসম্পন্ন পণ্যের বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করে যাকে পণ্য নির্দিষ্টকরণ বলে।
৪৮। সুবিধাবাদী বিভক্তিকরণ কি?
উঃ পণ্য হতে ক্রেতারা কি ধরনের সুবিধা প্রত্যাশা করে তার ভিত্তিতে বাজার বিভক্তিকরণ করা হলে তাকে সুবিধাভিত্তিক বিভক্তিকরণ বলে।
৪৯। কোটর/নিশ বাজারজাতকরণ কাকে বলে?
উঃ কোনো বাজার বিভাগকে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে এর এক একটি ভাগের জন্য গৃহীত বাজারজাতকরণ কার্যক্রমকে কোটর বা নিশ্ বা কেন্দ্রীভূত বাজারজাতকরণ বলে।
৫০। ব্র্যান্ড ইক্যুইটি কি?
উঃ ব্র্যান্ড ইক্যুইটি হচ্ছে ব্র্যান্ডের ভাবমূর্তি বা সুনাম যা ব্র্যান্ডকে প্রতিযোগিতামূলক সুবিধা প্রদান করে যার ফলে ব্র্যান্ড উচ্চ মূল্যে বিক্রয় করা যায়।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। প্রয়োজন, অভাব এবং চাহিদার মধ্যে পার্থক্যসমূহ কী?
২। বাজারজাতকরণ বলতে কি বুঝ?
৩। বাজারজাতকরণ জীবনযাত্রার মান নির্ধারক”-ব্যাখ্যা কর।
৪। ভোক্তার ক্রয় আচরণের একটি সহজ মডেল তৈরি কর।
৫। বাজার বিভাজন/বিভক্তিকরণের সংজ্ঞা দাও।
৬। কার্যকর বাজার বিভক্তিকরণের আবশ্যকীয় শর্তসমূহ কী?
৭।ভোগ্যপণ্যের শ্রেণিবিভাগ আলোচনা কর।
৮। ভোগ্যপণ্য ও ব্যবসায় পণ্যের মধ্যে পার্থক্য দেখাও।
৯। একটি উত্তম মিশন বিবৃতির বৈশিষ্ট্য বর্ণনা কর।
১০। প্রযুক্তিগত পরিবেশ কীভাবে বাজারজাতকরণকে প্রভাবিত করে?
১১। SWOT বিশ্লেষণ ব্যাখ্যা কর।
১২। কৌশলগত বাজারজাতকরণ পরিকল্পনা কি?
১৩।সামাজিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন বাজারজাতকরণ মতবাদটি বর্ণনা কর।
১৪। মিশন ও উদ্দেশ্যের মধ্যে পার্থক্য লিখ।
১৫। বাজারজাতকরণ মিশ্রণের চারটি হাতিয়ার সংক্ষেপে আলোচনা কর।

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। নতুন সহস্রাব্দে বাজারজাতকরণ চ্যালেঞ্জসমূহ কি?
২। কোম্পানিগুলো এবং বাজারজাতকারীরা কিভাবে এই চ্যালেঞ্জসমূহ মোকাবিলা করছে?
৩। বাজারজাতকরণ ব্যবস্থাপনার দর্শনগুলো আলোচনা কর।
৪। কৌশলগত ব্যবসায় একক বিশ্লেষণে ব্যবহৃত বি.সি.জি অ্যাপ্রোচ আলোচনা কর।
৫। কৌশলগত পরিকল্পনার বিভিন্ন পদক্ষেপসমূহ সংক্ষেপে ব্যাখ্যা কর।
৬। ভোক্তাকে কেন বাজারজাতকরণ মিশ্রণের কেন্দ্রস্থলে রাখা হয়।
৭। সামষ্টিক পরিবেশের প্রধান শক্তিগুলো কীভাবে বাজারজাতকরণ সিদ্ধান্তকে প্রভাবিত করে?
৮। ক্রেতার ক্রয় সিদ্ধান্ত প্রক্রিয়ার ধাপসমূহ আলোচনা কর।
৯। নতুন পণ্যের ক্ষেত্রে ক্রেতার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আলোচনা কর।
১০। কোম্পানির সামষ্টিক পরিবেশের প্রধান শক্তিগুলো আলোচনা কর।
১১। ভোক্তাবাজার বিভক্তিকরণের ভিত্তিসমূহ আলোচনা কর।
১২। বাজারে অবস্থান গ্রহণের কৌশলসমূহ আলোচনা কর।
১৩। ব্যষ্টিক পরিবেশের উপাদানসমূহ কিভাবে কার্যক্রমকে প্রভাবিত করে।
১৪। বাজারজাতকারী কীভাবে ক্রেতাদের সাথে দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরি করতে পারে? ব্যাখ্যা কর।
১৫।বাজারজাতকরণ কি? বাজারজাতকরণের মৌলিক ধারণাসমূহ আলোচনা কর।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079
or 01773270077

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*