
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোন দশটি প্রশ্নের উত্তর দাও।]
১। পূর্ণরূপ লিখ-SWOT, FBCCI, BGMEA, BEPZA,
উঃ SWOT-এর পূর্ণরূপ হলো- Strengths Weaknesses Opportunities Threats.
FBCCI এর পূর্ণরূপ হলো- The. Federation of Bangladesh Chamber of Commerce and Industry.
BGMEA-এর পূর্ণরূপ হলো- Bangladesh Garments Manufacturers and Exporters Association.
BEPZA-এর পূর্ণরূপ হলো-Bangladesh Export Processing Zone Authority.
২। বাণিজ্য কী?
উঃ শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোগকারীর নিকট এবং কাঁচামাল ও অর্ধপ্রস্তুত পণ্য পরবর্তী উৎপাদকের নিকট পৌঁছানোর ক্ষেত্রে যে সকল প্রতিবন্ধকতা দেখা দেয় মুনাফার্জনের উদ্দেশ্যে তা দীকরণের জন্য গৃহীত যাবতীয় কাজের সমষ্টিকে বাণিজ্য বলে।
৩। ন্যূনতম চাঁদা কী?
উঃ পাবলিক লিমিটেড কোম্পানির প্রবক্তাগণকে কোম্পানি রেজিস্ট্রেশন করার পূর্বে ন্যূনতম যে পরিমাণ চাঁদা/ তহবিল সংগ্রহ করতে হয় তাকে ন্যূনতম চাঁদা বলে।
৪। কর্মী অংশীদার কী?
উঃ অংশীদারি ব্যবসায়ের অংশীদার হয়ে, ব্যবসায়ে কোনো প্রকার মূলধন বিনিয়োগ না করেও তার দক্ষতা ও অভিজ্ঞতার বদৌলতে অংশীদারের মর্যাদা লাভ করে এবং চুক্তি অনুযায়ী মুনাফার অংশ ভোগ করে, তাকে কর্মী অংশীদার বলে।
৫। প্রযুক্তিগত পরিবেশ কী?
উঃ প্রযুক্তিগত পরিবেশ হলো এমন ধরনের বিষয় যা নতুন পণ্য এবং বাজার সুবিধা উন্মোচনের জন্য নতুন প্রযুক্তির সৃষ্টি করে থাকে ।
৬। পুনঃরপ্তানি কি?
অথবা, পুনঃরপ্তানি ব্যবসায় কী?
উঃ বিদেশ হতে পণ্যসামগ্রী আমদানি করে তা পুনরায় অন্য দেশে রপ্তানি করা হলে তাকে পুনঃরপ্তানি বলে।
৭। সমবায় সমিতির মূল মন্ত্র কী?
উঃ সমবায় সমিতির মূল মন্ত্র/উদ্দেশ্য হলো সমিতির সদস্যদের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি।
৮। ব্যবসায় পরিবেশ কাকে বলে?
উঃ ব্যবসায় পরিবেশ বলতে কোনো প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশের ঐ সকল উৎপাদনকে বুঝায় যা উক্ত প্রতিষ্ঠানের জন্য সুযোগ সৃষ্টি করে অথবা ভীতির কারণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ ব্যবসায় প্রতিষ্ঠানকে যে সকল পারিপার্শ্বিক অবস্থার মধ্যে ব্যবসায় কার্যকলাপ করতে হয় তাকে ব্যবসায় পরিবেশ বলে।
৯। বহুমুখী সমবায় সমিতি কী?
উঃ বহুমুখী শব্দের অর্থ একাধিক অর্থাৎ বহুবিদ উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে যে সমিতি গঠন করা হয় তা বহুমুখী সমবায় সমিতি বলে।
১০। বিধিবদ্ধ রাষ্ট্রীয় সংস্থা কী?
উঃ যেসব সংস্থা দেশের আইনসভা বা সংসদে বিল বা আইন পাস করে অথবা রাষ্ট্রপতির বিশেষ আদেশ বলে গঠিত ও পরিচালিত হয় তাকে বিধিবদ্ধ সংস্থা বলা হয় ।
১১। ব্যবস্থাপনা প্রতিনিধি কাকে বলে?
উঃ কোম্পানির পরিচালক পর্ষদ যখন কোম্পানির ব্যবস্থাপনা কার্যপরিচালনার দায়িত্ব কোনো প্রতিনিধির উপর অর্পণ
করেন তখন তাকে ব্যবস্থাপনা প্রতিনিধি বলা হয়।
১২। শেয়ার সার্টিফিকেট কী?
উঃ কোম্পানির পরিচালক কর্তৃক স্বাক্ষরিত ও সীলমোহরকৃত শেয়ার মালিকদের স্বত্বের প্রমাণ হিসেবে যে দলিল
অর্পণ করা হয় তাকে শেয়ার সার্টিফিকেট বা শেয়ার সনদ বলে।
১৩। শেয়ার মূলধন কী?
উঃ যৌথ মমূলধনী কোম্পানি শেয়ার বিক্রয়ের মাধ্যমে যে মূলধন সংগ্রহ করে তাকে শেয়ার মূলধন বলে।
১৪। ঘুমন্ত অংশীদার কাকে বলে?
উঃ যে অংশীদাররা ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে এবং এর লাভ-লোকসানে অংশগ্রহণ করে কিন্তু ব্যবসায়ের ব্যবস্থাপনা ও পরিচালনায় অংশ গ্রহণ করে না তাকে নিষ্ক্রিয় বা ঘুমন্ত (নিদ্রিত) অংশীদার বলে।
১৫। ব্যবস্থাপনা প্রতিনিধি কাকে বলে?
উঃ কোম্পানির পরিচালক পর্ষদ যখন কোম্পানির ব্যবস্থাপনা, কার্যপরিচালনার দায়িত্ব কোনো প্রতিনিধির উপর অর্পণ করেন তখন তাকে ব্যবস্থাপনা প্রতিনিধি বলা হয়।
১৬। ই-কমার্স কী?
উঃ ই-কমার্স হলো বাণিজ্যের একটি সর্বাধুনিক ব্যবসা। যে পদ্ধতিতে ক্রেতা-কিক্রেতারা কম্পিউটারের মাধ্যমে
অনলাইন ভিত্তিক ব্যবসায় কার্যক্রম পরিচালনা করে তাকেই ই-কমার্স বলা হয়।
১৭। অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক কী না?
উঃ অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন আইনানুযায়ী কখনই বাধ্যতামূলক নয়। তবে নিবন্ধন করা হলে যেহেতু কতিপয় আইনগত সুবিধা পাওয়া যায় তাই এরূপ ব্যবসায় নিবন্ধন করাই শ্রেয়।
১৮। রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য কী?
উঃ এ কারবারের মূল উদ্দেশ্য হচ্ছে ব্যবসায়ের কর্মরত শ্রমিক কর্মী হতে শুরু করে ক্রেতা সাধারণসহ বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণসাধন করা।
১৯। আগামপত্র কী?
উঃ বিদেশ হতে আমদানিকৃত পণ্য নিয়ে জাহাজ বন্দরে ভিড়লে পণ্যের বিস্তারিত বিবরণ দিয়ে আমদানিকারক শুল্ক কর্তৃপক্ষের নিকট যে বিবরণী পেশ করে তাকে আগামপত্র বলে।
২০। ব্যবসায় কী?
উঃ মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যসামগ্রীর ক্রয়-বিক্রয় সংক্রান্ত কার্যাবলিকে ব্যবসায় বলে।
২১। ব্যবসায়ের কাম্য আয়তন বলতে কী বুঝায়?
উঃ ব্যবসায় প্রতিষ্ঠানের কাম্য আয়তন হলো ব্যবসায়ের সে স্তর বা পর্যায় যেখানে প্রতিষ্ঠানের উৎপাদন ও পরিচালনা ব্যয় সর্বনিম্ন পর্যায়ে থাকে এবং সর্বোচ্চ মুনাফা অর্জিত হয়।
২২। ব্যবসায় জোট কি?
উঃ যখন দুই বা ততোধিক পৃথক ব্যবসায় প্রতিষ্ঠান প্রতিযোগিতা প্রত্যাহার করে কোনো একটি নির্দিষ্ট উদ্দেশ্যে একত্রিত হয়ে একই ব্যবস্থাপনার তত্ত্বাবধানে পরিচালিত হয় তখন তাকে ব্যবসায়ী জোট বলা হয়।
২৩। কোম্পানির কৃত্রিম ব্যক্তিসত্তা কী?
উঃ কৃত্রিম ব্যক্তিসত্তা এমন একটি আইনগত সত্তা যার বলে কোনো প্রতিষ্ঠানে মালিক বা তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে। তাছাড়া অন্য পক্ষ ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে।
২৪। বিবরণপত্র কী?
উঃ কোনো পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধিত হওয়ার পর মূলধনের সংগ্রহের উদ্দেশ্যে জনসাধারণের কাছে তার শেয়ার বা ঋণপত্র ক্রয়ের আহ্বান জানিয়ে যে দলিল বিলি করে তাকেই বিবরণপত্র বলে।
২৫। প্রভব লেখ কী?
উঃ রপ্তানিকারক পণ্যের উৎপত্তিস্থল সম্পর্কে যে ঘোষণাপত্র প্রদান করে তাকে প্রভব লেখ বলে।
২৬। পরিমেল নিয়মাবলি বা সংঘবিধি কী?
উঃ যে দলিলে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা ও ব্যবস্থাপনা সংক্রান্ত নিয়মাবলি লিপিবদ্ধ থাকে, তাকে পরিমে নিয়মাবলি বলে।
২৭। আচরণে অনুমিত অংশীদার কে?
উঃ যখন কোন ব্যক্তি প্রকৃত অংশীদার না হয়ে ও তার কথাবার্তা দ্বারা নিজেকে কোন ব্যবসায়ের অংশীদার হিসেবে পরিচয় তুলে ধরে এবং অন্যকে অংশীদার হিসেবে নাম প্রচার করতে দেয় তখন তাকে আচরণে অনুসিত অংশীদার বলে।
২৮। ব্যবসায় জোট কী?
উঃ যখন দুই বা ততোধিক পৃথক ব্যবসায় প্রতিষ্ঠান প্রতিযোগিতা প্রত্যাহার করে কোনো একটি নির্দিষ্ট উদ্দেশ্য একত্রিত হয়ে একই ব্যবস্থাপনার তত্ত্বাবধানে পরিচালিত হয় তখন তাকে ব্যবসায় জোট বলা হয়।
২৯। পণ্য বিনিময় কাকে বলে?
উঃ উৎপাদিত দ্রব্য বা সেবা উৎপাদনকারীর নিকট হতে প্রকৃত ভোক্তার নিকট পৌঁছানোর ক্ষেত্রে যে ব্যক্তিগত বাধার সৃষ্টি হয় তা অপসারণ করে দ্রব্যও সেবা ক্রয়-বিক্রয় কার্যকে ট্রেড বা পণ্য বিনিময় বলে।
৩০। অংশীদারি চুক্তিপত্র কাকে বলে?
উঃ যে দলিল বা চুক্তিপত্রে অংশীদারি ব্যবসায়ের গঠন, উদ্দেশ্য, পরিচালনা ও ব্যবস্থাপনার পদ্ধতি এবং অংশীদারগণের নিজ নিজ স্বার্থ সম্বলিত বিষয়সমূহ লিপিবদ্ধ থাকে তাকে অংশীদারি চুক্তিপত্র বলে।
৩১। বিধিবদ্ধ কোম্পানি কাকে বলে?
উঃ যে সকল কোম্পানি আইন ব্যতিত রাষ্ট্রপতির বিশেষ আদেশ বা জাতীয় সংসদ কর্তৃক পাসকৃত আইনের অধীনে গঠিত ও পরিচালিত হয় তাকে বিধিবদ্ধ কোম্পানি বলে।
৩২। শেয়ার বাজার কি?
উঃ যে আর্থিক সমিতি বা সংস্থার মাধ্যমে দেশের পাবলিক লিমিটেড কোম্পানিসমূহের শেয়ার ও ঋণপত্র বেচাকেনা করা হয় তাকে শেয়ার বাজার বলে।
৩৩। কার্টেল কি?
উঃ সমজাতীয় ব্যবসায়ে নিযুক্ত কতিপয় প্রতিষ্ঠান নিজেদের স্বাতন্ত্র্য বজায় রেখে পারস্পরিক প্রতিযোগিতা হ্রাস করে একযোগে তাদের পণ্য বিক্রয়ের জন্য একত্রিত হয়ে যে জোট গঠন করে তাকে কার্টেল বা বিক্রয়কারী সংঘ বলে।
৩৪। রাষ্ট্রীয় ব্যবসায় কি?
উঃ যে ব্যবসায় প্রতিষ্ঠান রাষ্ট্রীয় মালিকানায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে রাষ্ট্রীয় ব্যবসায় বলে।
৩৫। সমবায় সমিতির উপবিধি কি?
উঃ যে দলিলে সমবায় সমিতির অভ্যন্তরীণ ও বাহ্যিক কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়মনীতি লেখা থাকে সমবায় সমিতির উপবিধি বলে
৩৬। ব্যবসায়ের অবস্থান বলতে কি বুঝায়?
উঃ যে স্থানে ব্যবসায়টি অবস্থিত এবং যে বিশেষ এলাকাকে কেন্দ্র করে ব্যবসায় প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে ও পরিচালিত হচ্ছে তাকে ব্যবসায়ের অবস্থান বলা হয় ।
৩৭। চালানপত্র কি?
উঃ অন্যান্য জাহাজী দালাল সমেত এটি রপ্তানিকারক ব্যাংকের মাধ্যমে আমদানিকারকের নিকট প্রেরণ করে থাকে যা চালান পত্র নামে পরিচিত।
৩৮। ভোক্তা সমবায় সমিতি কি?
উঃ কোনো নির্দিষ্ট এলাকার সাধারণ জনগণ স্বেচ্ছায় সংঘবদ্ধ হয়ে আর্থিক সুবিধার্জনের লক্ষ্যে নিজেদের প্রয়োজনীয় পণ্যসামগ্রী নিজেদের প্রচেষ্টায় সংগ্রহ ও নিজেদের মধ্যে বণ্টনের জন্যে যে সমবায় সমিতি গঠন করে তাকে ভোক্ত বা ক্রেতা সমবায় সমিতি বলে।
৩৯। শেয়ার কি?
উঃ যৌথমূলধনী কোম্পানির মোট মূলধনকে নির্দিষ্ট সমপরিমাণ মূল্যের যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভক্ত করা হয় তার প্রত্যেকটি একককে শেয়ার বলে।
৪০। ব্যবসায় নৈতিকতা কি?
উঃ ব্যবসায় ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে একটি নির্দিষ্ট আদর্শ বজায় রেখে নৈতিক আচরণ করাকেই ব্যবসায় নৈতিকতা বলে ।
৪১। প্রজনন শিল্প কি?
উঃ যে শিল্প উৎপাদিত দ্রব্যসামগ্রী কোনোরূপ প্রক্রিয়াজাতকরণ ছাড়াই পরবর্তী উৎপাদনে ব্যবহৃত হয় তাকে প্রজনন শিল্প বলো। যেমন- মাছের চাষ করা, হাঁস-মুরগির খামার ইত্যাদি ।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। তুমি কিভাবে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের দক্ষতা পরিমাপ করবে? ১০০%
২। “একক ব্যক্তির নিয়ন্ত্রণ ব্যবসায় জগতে সর্বোত্তম” -ব্যাখ্যা কর। ১০০%
৩। “চুক্তিই অংশীদারি কারবারের ভিত্তি” ব্যাখ্যা কর। ১০০%
৪। ‘SWOT’ বিশ্লেষণ কি? ১০০%
৫। ব্যবসায়ের মৌলিক নীতিসমূহ কি? ১০০%
৬। শেয়ার ও স্টক এর মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
৭। রাষ্ট্রীয় কারবার স্থাপনের কারণ বর্ণনা কর। ১০০%
৮। বিবরণপত্রের বিষয়বস্তু উল্লেখ কর। ১০০%
৯। স্মারকলিপির ধারাসমূহ বর্ণনা কর। ৯৯%
১০। রাষ্ট্রীয় ব্যবসায় গঠনের পক্ষে যুক্তি দেখাও। ৯৯%
১১। প্রাইভেট লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ৯৯%
১২। অনিবন্ধিত অংশীদারি ব্যবসায়ের পরিণাম আলোচনা কর। ৯৯%
১৩। অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ দেখাও। ৯৯%
১৪। বাণিজ্যের প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর। ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। (ক) রাষ্ট্রীয় কারবারের উপযুক্ত ক্ষেত্রসমূহ আলোচনা কর । ১০০%
(খ) বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যবসায়ের ব্যর্থতার কারণসমূহ বর্ণনা কর । ১০০%
২। (ক) সমবায় সমিতির গঠনপ্রণালি বর্ণনা কর। ১০০%
(খ) বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে সমবায় সমিতির ভূমিকা বর্ণনা কর। ১০০%
৩। (ক) ব্যবসায়ের অবস্থান বলতে কী বুঝায়? ১০০%
(খ) ব্যবসায়ের অবস্থান নির্ধারণে বিবেচ্য বিষয়সমূহ আলোচনা কর। ১০০%
৪। (ক) প্রাইভেট লিমিটেড কোম্পানির সংজ্ঞা দাও। ১০০%
(খ) একটি প্রাইভেট লিমিটেড কোম্পানিকে কীভাবে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা যায়? ১০০%
৫। (ক) বৈদেশিক বাণিজ্য কী? অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক বাণিজ্যের গুরুত্ব আলোচনা কর। ১০০%
(খ) ব্যবসায় পরিবেশ কী? ব্যবসায়ের অভ্যন্তরীণ পরিবেশের উপাদানসমূহ আলোচনা কর। ১০০%
৬। (ক) ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতা কী ? ব্যবসায়ের কার্যাবলি বর্ণনা কর। ১০০%
(খ) ব্যবসায় ও পেশার মধ্যে পার্থক্য কী পেশা হিসেবে ব্যবসায়ের গুরুত্ব আলোচনা কর। ১০০%
৭। (ক) অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন কি বাধ্যতামূলক? ১০০%
(খ) অংশীদারি কারবার নিবন্ধন না করার ফলাফল বা পরিমাণ বর্ণনা কর । ১০০%
৮। (ক) ব্যবসায়ের উদ্দেশ্যসমূহ বিবৃত কর। ১০০%
(খ) একটি দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায়ের ভূমিকা বর্ণনা কর। ১০০%
৯। (ক) শেয়ার বাজারে শেয়ার ক্রয়-বিক্রয়ের নিয়মাবলি বর্ণনা কর। ৯৯%
(খ) শেয়ার বাজারে শেয়ার ও সিকিউরিটির মূল উঠানামার কারণগুলো লিখ। ৯৯%
১০। (ক) ব্যবসায় কি একটি পেশা? সমবায় সমিতির অসুবিধাসমূহ আলোচনা কর। ৯৯%
(খ) এক মালিকানা ব্যবসায়ের সীমাবদ্ধতাসমূহ উল্লেখ কর। ৯৯%
১১। (ক) বৈদেশিক বাণিজ্যে ব্যবহৃত মূল দলিলসমূহ বর্ণনা কর। ৯৯%
(খ) বিদেশ থেকে বাংলাদেশে পণ্য আমদানি পদ্ধতি বর্ণনা কর । ৯৯%
১২। (ক) পাবলিক লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্যসমূহ কী কী? ৯৯%
(খ) পাবলিক লিমিটেড কোম্পানির অসুবিধাগুলো আলোচনা কর। ৯৯%
১৩। (ক)সমবায় সমিতির নীতিগুলো বর্ণনা কর । ৯৯%
(খ) সমবায় সমিতির প্রতিবন্ধকতা আলোচনা কর। ৯৯%
১৪। (ক) অংশীদারি ব্যবসায় কিভাবে গঠিত হয়? ৯৯%
(খ) বাংলাদেশে অংশীদারি ব্যবসায় অধিক জনপ্রিয় নয় কেন? ৯৯%

nice