
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোন দশটি প্রশ্নের উত্তর দাও।]
১। চাহিদা অপেক্ষক কী?
উঃ দ্রব্যের নিজের দাম, অন্যান্য সংশিষ্ট দ্রব্যের দাম, ক্রেতার আয়, ক্রেতার রুচি, সময় প্রভৃতি চাহিদার উপর প্রভাবকারী বিষয়সমূহের সঙ্গে কোনো একটি দ্রব্যের চাহিদার নির্ভরশীলতার সম্পর্ককে চাহিদা অপেক্ষক বলে।
২। প্রান্তিক ব্যয় কী?
উঃ কোন দ্রব্যের অতিরিক্ত একক উৎপাদন করতে মোট ব্যয় যতটুকু বৃদ্ধি পায় তাকে প্রান্তিক ব্যয় বলে।
৩। কোন বাজারে যোগান রেখা নাই?
উঃ একচেটিয়া বাজারে যোগান রেখা নেই।
৪। বিশ্বায়ন কী?
উঃ বিশ্বব্যাপি সামাজিক সম্পর্ক প্রগাঢ়করণের প্রক্রিয়াকে বিশ্বায়ন বলে।
৫। ব্যষ্টিক অর্থনীতি কী?
উঃ অর্থনীতির যে শাখায় বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা সম্পর্কে পৃথক পৃথকভাবে আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে।
৬। অর্থনৈতিক খাজনা কী?
উঃ ভূমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ হতে অর্জিত আয়কে অর্থনীতিতে খাজনা বলে।
৭। চিনি ও চা কোন ধরনের দ্রব্য?
উঃ চিনি ও চা পরিপূরক দ্রব্য।
৮। যোগানের স্থিতিস্থাপকতার সূত্র কি?
উঃ যোগানের স্থিতিস্থাপকতার সুত্র- ES = x P AQS ΔΟ.
৯। শ্রমিক সংঘ কী?
উঃ শ্রমিকগণ নিজেদের স্বার্থ রক্ষার্থে যে স্থায়ী সংঘ গঠন করে তাকে শ্রমিক সংঘ বলে ।
১০। অর্থনৈতিক দ্ৰব্য কি?
উঃ যে দ্রব্যের অর্থনৈতিক উপযোগিতা আছে তাকে অর্থনৈতিক দ্রব্য বলে।
১১। প্রতিযোগিতামূলক একচেটিয়া বাজার কী?
উঃ যে বাজারে পূর্ণ প্রতিযোগিতা ও একচেটিয়া কারবারের বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটে তাকে প্রতিযোগিতামূলক একচেটিয়া বাজার।
১২। কোন বাজারে AR = MR = P হয়?
উঃ পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে।
১৩। Monopoly মার্কেট কী?
উঃ যে বাজারে একজনমাত্র উৎপাদনকারী বা বিক্রেতা থাকে এবং উৎপাদিত দ্রব্যের কোনো ঘনিষ্ঠ বিকল্প পরিবর্তক থাকে না তাকে Monopoly মার্কেট/ একচেটিয়া বাজার বলে।
১৪। অর্থনীতির অদৃশ্য হাত কি?
উঃ অর্থ ব্যবস্থায় বাজারে চাহিদা যোগান অপেক্ষা বেশি হলে দাম বৃদ্ধি পাবে এবং চাহিদা যোগান অপেক্ষা কম হলে দাম হ্রাস পাবে। দামের এই উঠানামাকে এডাম স্মিথ (Adam Smith) অদৃশ্য হাত বলেছেন।
১৫। সম-উৎপাদন রেখা কী?
উঃ যে রেখার দ্বারা উপাদানের বিভিন্ন সংমিশ্রণের সাহায্যে সমপরিমাণ দ্রব্য উৎপাদন দেখানো হয় তাকে সমউৎপাদন রেখা বলে।
১৬। দাম ভোগ রেখা কি?
উঃ অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে একটি দ্রব্যের দামের পরিবর্তন হলে ভোক্তার ভারসাম্যের পরিবর্তন হয়। ভারসাম্য বিন্দুগুলোর সমন্বয়ে যে রেখা পাওয়া যায় তাকে দাম ভোগ রেখা বলে ।
১৭। অস্থিতিস্থাপক যোগান কী?
উঃ দামের পরিবর্তনের হার অপেক্ষা যোগানের পরিবর্তনের হার কম হলে তাকে অস্থিতিস্থাপক যোগান বলে।
১৮। বাংলাদেশের অর্থনীতি ব্যবস্থা কোন ধরনের?
উঃ মিশ্র অর্থনীতি।
১৯। চাহিদা সংকোচন কী?
উঃ কোনো দ্রব্যের দাম বাড়ার ফলে চাহিদার পরিমাণে কমলে তাকে চাহিদার সংকোচন বলে।
২০। অভাব পূরণের ক্ষমতাই হলো………।
উঃ উপযোগ।
২১। চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা কী?
উঃ একটি দ্রব্যের দাম পরিবর্তনের ফলে অন্য দ্রব্যের চাহিদার পরিবর্তনের হারকে আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে ।
২২। এডাম স্মিথ এর বিখ্যাত গ্রন্থের নাম কী?
উঃ এডাম স্মিথ এর বিখ্যাত গ্রন্থের নাম “An Enquiry into the nature and causes of the Wealth of Nations.”
২৩। ডাম্পিং কী?
উঃ দেশীয় বাজারে একটি দ্রব্য যে দামে বিক্রয় করা হয় তার তুলনায় বিদেশের বাজারে সেই দ্রব্য কম দামে বিক্রয় করার নীতিকে ডাম্পিং বলা হয় ।
২৪। পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারের দুইটি বৈশিষ্ট্য লিখ।
উঃ (ক) বহুসংখ্যাক বিক্রেতা ও ক্রেতা; (২) বহুসংখ্যক সমজাতীয় দ্রব্য।
২৫। ডুয়োপলি বাজার কাকে বলে?
উঃ যে বাজারে দুইজন মাত্র বিক্রেতা কোনো দ্রব্যের যোগান সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে এবং তারা পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে সজাগ থাকে তাকে ডুয়োপলি বাজার বলে।
২৬। Collusive Oligopoly কি?
উঃ যে অলিগোপলি বাজারে বিক্রেতারা ভোক্তাদের ঠকিয়ে নিজেদের মুনাফা বৃদ্ধির লক্ষ্যে নিজেদের সমঝোতামূলক বা ষড়যন্ত্রমূলক চুক্তিতে আবদ্ধ হয় তাকে যোগসাজসমূলক অলিগোপলি বলে।
২৭। গড় ব্যয় কী?
উঃ প্রতি একক দ্রব্য উৎপাদনের জন্য যে পরিমাণ ব্যয় হয় তাকে গড় ব্যয় বলে।
২৮। উৎপাদনের অতিরিক্ত ক্ষমতা বলতে কি বুঝ?
উঃ দীর্ঘকালে LAC রেখার সর্বনিম্ন বিন্দুর বামে যে উৎপাদন সংঘটিত হয় তাতে আরও কম খরচে অধিক উৎপাদনের সুযোগ অব্যবহৃত থাকে, তাকে উৎপাদনের অতিরিক্ত ক্ষমতা বলে।
২৯। কব-ডগলাসের উৎপাদন অপেক্ষকটি লিখ।
উঃ কব-ডগলাস (Cobb- Douglas) উৎপাদন অপেক্ষকটি Q = AKLB.
৩০। Shut down point এর শর্ত কি?
উঃ যে বিন্দুতে P = AVC < AC হয় সেই বিন্দুকে Shout down point বলে।
৩১। চাহিদা বিধি কী?
উঃ কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। দাম ও চাহিদার এ সম্পর্ক যে বিধির মাধ্যমে প্রকাশ করে, তাকে চাহিদা বিধি বলে।
৩২। মোট উপযোগ যখন সর্বোচ্চ প্রান্তিক উপযোগ তখন কত?
উঃ শূন্য।
৩৩। বাণিজ্য বলতে কি বুঝ?
উঃ পণ্য ও সেবার বিনিময়কে বাণিজ্য বা ব্যবসা বলে।
৩৪। উপযোগ কী?
উঃ কোনো দ্রব্যের মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা থাকে তাকে উপযোগ বলে।
৩৫। প্রকৃত মজুরি কী?
উঃ কোনো শ্রমিক তার শ্রমের বিনিময়ে অর্জিত আর্থিক মজুরি দ্বারা যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সুযোগ-সুবিধা পেয়ে থাকে তাকে প্রকৃত মজুরি বলে ।
৩৬। অর্থের পরিমাণ তত্ত্বের ফিশারের সমীকরণটি লিখ।
উঃ অর্থের পরিমাণ তত্ত্বের ফিশারের সমীকরণটি- P = MV.
৩৭। কোন ধরনের বাজারে বিজ্ঞাপন খরচ লাগে না?
উঃ একচেটিয়া বাজারে বিজ্ঞাপন খরচ লাগে না।
৩৮। স্বাভাবিক মুনাফা কী?
উঃ যতটুকু মুনাফা অর্জন করলে একটি ফার্ম তার ব্যবসায় টিকিয়ে রাখতে পারে বা বাজার ছেড়ে যেতে নিরুৎসাহিত হয়, তাকে স্বাভাবিক মুনাফা বলে।
৩৯। ভোক্তার উদ্বৃত্ত কি?
উঃ কোনো একটি দ্রব্য ক্রয়ের জন্য ভোক্তা যে দাম দিতে প্রস্তুত থাকে এবং প্রকৃতপক্ষে যে দাম দেয়- এ দু’য়ের ধনাত্মক পার্থক্যকে ভোক্তার উদ্বৃত্ত বলে।
৪০। সুদের হার কখন শূন্য হয়?
উঃ যখন অর্থবাজারে তারল্য ফাঁদের উপস্থিতি ঘটে।
৪১। নিকৃষ্ট দ্রব্য কি?
উঃ যেসব দ্রব্যসামগ্রীর ক্ষেত্রে ভোক্তার আয় বাড়লে ঐ দ্রব্যের ক্রয় ক্ষমতা হ্রাস পায় এবং আয় কমলে ঐ দ্রব্যের ক্রয ক্ষমতা বৃদ্ধি পায় তাকে নিকৃষ্ট দ্রব্য বলে ।
৪২। অবাধ দ্রব্য কি?
উঃ যেসব দ্রব্য বা পণ্য কোনো ধরনের বাধা-নিষেধ ছাড়াই ক্রয় ও বিক্রয় করা যায় তাকে অবাধ দ্রব্য বলে।
৪৩। বাজার ভারসাম্য কি?
উঃ বাজার ভারসাম্য বলতে এমন একটি অবস্থা বা পরিবেশ বুঝায়, যেখানে কার্যকর শক্তিসমূহ এমন ভাবে মিলিত হয়,যেন আর নড়াচড়া করার প্রবণতা থাকে না।
৪৪। অবাধ অর্থনীতি কি?
উঃ যে অর্থনীতি স্বয়ংক্রিয়ভাবে চাহিদা ও যোগান দ্বার পরিচালিত হয় তাকে অবাধ অর্থনীতি বলে।
৪৫। আধুনিক অর্থনীতির জনক কে?
উঃ আধুনিক অর্থনীতির জনক পল.এ. স্যামুয়েলসন।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। মোট সুদ ও নিট সুদের মধ্যে পার্থক্য বর্ণনা কর। ১০০%
অথবা, মোট মুনাফা ও নিট মুনাফা মধ্যে পার্থক্য দেখাও।
২। অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা আলোচনা কর। ১০০%
৩। আর্থিক মজুরি ও প্রকৃত মজুরির মধ্যে চারটি পার্থক্য লিখ। ১০০%
৪। যোগান রেখা কেন ডানদিকে ঊর্ধ্বগামী হয়? ১০০%
৫। মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয় এর মধ্যে সম্পর্ক কী? ১০০%
৬। “পূর্ণপ্রতিযোগিতায় শ্রম শোষণ নাই”—ব্যাখ্যা কর। ১০০%
৭। ডুয়োপলি বাজারের বৈশিষ্ট্যসমূহ কী কী? ১০০%
৮। চাহিদা ও যোগানের নির্ধারকসমূহ কি? ১০০%
৯। ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য লিখ। ১০০%
১০। স্বল্পকালীন গড় ব্যয় রেখা ‘U’ আকৃতির হয় কেন? ১০০%
১১। চাহিদা সূচি ও চাহিদা রেখার মধ্যে চারটি পার্থক্য লিখ। ৯৯%
১২। পূর্ণ-প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যসমূহ লিখ। ৯৯%
১৩। শ্রমের যোগান রেখা কখন পশ্চাৎগামী হয়? ৯৯%
অথবা, শ্রমের যোগান মূলত কী কী বিষয়ের উপর নির্ভর করে?
১৪। চাহিদা অপেক্ষক Q = 12/P থেকে চাহিদা রেখা অংকন কর। ৯৯%
১৫। বাজেট রেখার বৈশিষ্ট্য কী কী? ৯৯%
১৬। বাজার অর্থনীতির সুবিধাসমূহ লিখ। ৯৯%
১৭। কেন গড় আয় রেখাকে ফার্মের চাহিদা রেখা বলা হয়? ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। (ক) মিশ্র অর্থনীতি কী ? মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ১০০%
(খ) পুঁজিবাদী অর্থব্যবস্থা কি? পুঁজিবাদী অর্থব্যস্থার বৈশিষ্ট্য আলোচনা কর। ১০০%
২। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি সমালোচনাসহ ব্যাখ্যা কর। ১০০%
৩। পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ও দীর্ঘকালীন ভারসাম্য বর্ণনা কর। ১০০%
৪। বণ্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বটি সমালোচনাসহ বিশ্লষণ কর। ১০০%
৫। (ক) প্রমাণ কর, একচেটিয়া বাজারের MR = ½ AR হয়। ১০০%
(খ) একচেটিয়া কারবারের দীর্ঘকালীন ভারসাম্য ব্যাখ্যা কর। ১০০%
৬। (ক) ব্যয় সংকোচন কী?অভ্যন্তরীণ ব্যয় সংকোচনের কারণসমূহ কী কী? ১০০%
(খ) একচেটিয়া বাজার কাকে বলে? একচেটিয়া কারবারের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা কর। ১০০%
৭। (ক) অর্থনীতির সংজ্ঞা দাও। ব্যষ্টিক অর্থনীতির গুরুত্ব আলোচনা কর। ১০০%
(খ) বাজার অর্থনীতির সুবিধাসমূহ কি কি? ১০০%
৮। (ক) চাহিদা সূচি কী? একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অংকন কর। ১০০%
(খ) যোগান বিধি কি? চিত্রসহ যোগান বিধিটি ব্যাখ্যা কর। ১০০%
৯। (ক) মুক্ত বাজার অর্থনীতি বলতে কি বুঝ? ১০০%
(খ) বাংলাদেশে বাজার অর্থনীতি প্রবর্তনের জন্য সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর। ১০০%
১০। (ক) উৎপাদন তত্ত্ব কী? মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক আলোচনা কর। ১০০%
(খ) উৎপাদন অপেক্ষক কি? উৎপাদন অপেক্ষকের উপর প্রযুক্তিগত উন্নতির প্রভাব উলেখ কর। ১০০%
১১। (ক) অলিগোপলি কাকে বলে? ৯৯%
(খ) অলিগোপলি বাজারের বৈশিষ্ট্য আলোচনা কর। ৯৯%
১২। (ক) একচেটিয়া-কারবারের কোনো যোগান রেখা নেই-ব্যাখ্যা কর। ৯৯%
(খ) একচেটিয়া কারবারের মূল্য কি সর্বদাই প্রতিযোগিতামূলক বাজারের মূল্য অপেক্ষা অধিক হয়? ৯৯%
১৩। (ক) ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি থেকে চাহিদা রেখা অঙ্কন কর। ৯৯%
(খ) “ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি শুধু কৃষি ক্ষেত্রেই প্রযোজ্য নয়’- ব্যাখ্যা কর। ৯৯%
১৪। (ক) পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারের সীমাবদ্ধতা আলোচনা কর। ৯৯%
(খ) পূর্ণপ্রতিযোগিতা এবং একচেটিয়া বাজারের মধ্যে পার্থক্যসমূহ আলোচনা কর। ৯৯%
১৫। (ক) ভূমির গতিশীলতা কী? উৎপাদনের উপাদান হিসেবে ভূমির গুরুত্ব আলোচনা কর। ৯৯%
(খ) বিকল্প দ্রব্য কী?বিকল্প দ্রব্য এবং পরিপূরক দ্রব্যের মধ্যে পার্থক্য বর্ণনা কর। ৯৯%

Leave a Reply