
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। Demos শব্দটির অর্থ কি?
উঃ Demos শব্দের অর্থ জনগণ।
২। ‘Polis’ শব্দের অর্থ কি?
উঃ ‘Polis’ শব্দের অর্থ City State বা নগররাষ্ট্র ।
৩। সার্বভৌমত্বের বহুত্ববাদী প্রবক্তা কে?
উঃ অধ্যাপক লাস্কি।
৪। আমলাতন্ত্রের জনক কে?
উঃ আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার।
৫। “Political Science begins and ends with the state”কে বলেছেন?
উঃ অধ্যাপক গার্নার।
৬। হবস, লক, রুশো কোন যুগের দার্শনিক?
উঃ হবস্, লক ও রুশো আধুনিক যুগের দার্শনিক।
৭। প্লেটো তাঁর আদর্শ রাষ্ট্রে মানবাত্মাকে কয়ভাগে ভাগ করেছেন?
উঃ তিন ভাগে ভাগ করেন। যথা- ১. যুক্তিবাদিতা, ২. সাহস ও ৩. প্রবৃত্তি।
৮। “Eternal vigilance is the price of liberty” কে বলেছেন?
উঃ গ্রিক দার্শনিক পেরিক্লিস্ (Pericles) |
৯। “বিধাতার রাষ্ট্র” ধারণাটি কে দিয়েছেন?
উঃ সেন্ট অগাস্টিন।
১০। “The Spirit of Laws” গ্রন্থটির রচয়িতা কে?
উঃ The Spirit of Laws গ্রন্থটির রচয়িতা ফরাসি দার্শনিক মন্টেস্কু ।
১১। “The Politics’’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ এরিস্টটল ।
১২। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
“A Prince should combine the qualities of a fox and a lion.”- উক্তিটি কার?
“The Prince” গ্রন্থটি কে লিখেছেন?
উঃ ম্যাকিয়াভেলি।
১৩। সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে এমন দুটি রাষ্ট্রের নাম লিখ।
উঃ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।
১৪। “সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন” —উক্তিটি কার?
উঃ ফরাসি দার্শনিক রুশোর।
১৫। “Man is born free but everywhere he is in chain” —উক্তিটি কার?
উঃ রুশোর (Rousseau)।
১৬। সরকারের অঙ্গ কয়টি?
উঃ তিনটি
১৭। জন লকের মতে সম্মতি কয় প্রকার?
উঃ ২ প্রকার । যথা- (ক) প্রকাশ্য সম্মতি এবং (খ) মৌন সম্মতি ।
১৮। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
উঃ সার্বভৌমত্ব।
১৯। রাষ্ট্রের কোন ক্ষমতা হস্তান্তরযোগ্য নয়?
উঃ সার্বভৌম ক্ষমতা।
২০। ‘Constitution is the way of life, the state has chosen for itself’—কে বলেছেন?
উঃ গ্রিক দার্শনিক এরিস্টটলের।
২১। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক মতবাদ কোনটি?
উঃ রাষ্ট্র সৃষ্টির গ্রহণযোগ্য মতবাদটি হলো ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ।
২২। আধুনিক গণতন্ত্রের জনক কে?
উঃ জন লককে ।
২৩। ‘Political Parties’ গ্রন্থটির লেখক কে?
উঃ “Political Parties” গ্রন্থটির রচয়িতা হলেন Robert Michels.
২৪। ‘Virtue is knowledge’-কে বলেছেন?
উঃ গ্রিক দার্শনিক সক্রেটিস-এর।
২৫। প্লেটো এবং এরিস্টটল কোন যুগের দার্শনিক ছিলেন?
উঃ প্রাচীন যুগের দার্শনিক।
২৬। মধ্যযুগের এরিস্টটল বলা হয় কাকে?
উঃ মধ্যযুগীয় এরিস্টটল বলা হয় সেন্ট টমাস একুইনাসকে।
২৭। অধিকারের সবশ্রেষ্ঠ রক্ষাকবচ কোনটি?
উঃ অধিকারের প্রধান রক্ষাকবচ হলো আইন।
২৮। জন অস্টিন কোন গ্রন্থে আইনগত সার্বভৌমত্বের ধারণা ব্যক্ত করেন?
উঃ Lectures on Jurisprudence গ্রন্থে।
২৯। Social Contract’ গ্রন্থটি কে লিখেছেন?
উঃ রুশো।
৩০। প্লেটো ‘একাডেমি’ প্রতিষ্ঠা করেন কত সালে?
উঃ প্লেটো ‘একাডেমি’ প্রতিষ্ঠা করেন খ্রিস্টপূর্ব ৩৮৫ সালে।
৩১। এরিস্টটলের মতে উত্তম সরকার কোনটি?
উঃ পলিটি (Polity)।
৩২। মধ্যযুগের এরিস্টটল বলা হয় কাকে?
উঃ মধ্যযুগীয় এরিস্টটল বলা হয় সেন্ট টমাস একুইনাসকে।
৩৩। রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
“Man is by nature a social and political animal” —উক্তিটি কার?
উঃ রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল।
৩৪। “The Republic’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ The Republic গ্রন্থটির রচয়িতা প্লেটো।
৩৫। “Two Treatises on Civil Government” –গ্রন্থটির লেখক কে?
উঃ জন লক।
৩৬। The Leviathan” গ্রন্থটির লেখক কে?
উঃ হব্সের।
৩৭। “মধ্যযুগ অরাজনৈতিক” —উক্তিটি কার?
উঃ অধ্যাপক ডানিং এর ।
৩৮। রাষ্ট্রের উপাদান কয়টি?
উঃ রাষ্ট্রের উপাদান ৪টি।
৩৯। ফরাসী বিপ্লব কত সালে সংঘটিত হয়?
উঃ ১৭৮৯ সালে।
৪০। রাষ্ট্রবিজ্ঞানকে সর্বশ্রেষ্ট বিজ্ঞান হিসাবে আখ্যা দিয়েছেন কে?
উঃ এরিস্টটল রাষ্ট্রবিজ্ঞানকে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান হিসেবে আখ্যা দিয়েছেন ।
৪১। সরকারের অঙ্গসমূহ লিখ।
উঃ আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ ‘Natio’ শব্দের অর্থ কি?
উঃ ‘জন্ম’ বা ‘বংশ’।
৪২। Fedus শব্দের অর্থ কি?
উঃ সন্ধি বা মিলন।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। রাজনৈতিক সংস্কৃতি কি? ১০০%
২। রাষ্ট্র ও সরকারের/সমাজের মধ্যে কি সম্পর্ক? ১০০%
৩। জাতীয়তা ও উগ্রজাতীয়তাবাদ কী? ১০০%
৪। একুইনাসের মতে, ‘শাশ্বত আইন’ কি? ১০০%
৫। আমলাতন্ত্র কি? আমলাতন্ত্রের ত্রুটিগুলো কি কি? ১০০%
৬। কল্যাণ রাষ্ট্র কি? কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ১০০%
৭। কি কারণে প্লেটো দার্শনিক রাজার শাসন সমর্থন করেছেন? ১০০%
৮। সার্বভৌমত্ব কি? সার্বভৌমত্বের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
৯। ম্যাকিয়াভেলীর মতে শাসকের কি কি গুণাবলি অবশ্যই থাকা দরকার? ১০০%
১০। প্রকৃতির রাজ্য সম্পর্কে টমাস হবসের ধারণা আলোচনা কর। ১০০%
১১। রুশোর সাধারণ ইচ্ছা ও সকলের ইচ্ছার মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
১২। এলিটের আবর্তন আলোচনা কর। ৯৯%
১৩। আইন কি? মানুষ আইন মান্য করে কেন? ৯৯%
১৪। এরিস্টটলের মতে সরকারের শ্রেণিবিভাগ আলোচনা কর। ৯৯%
১৫। জন লকের সম্পত্তি তত্ত্ব আলোচনা কর। ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। রাষ্ট্রবিজ্ঞান কি? রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা কর। ১০০%
২। রাষ্ট্রের উৎপত্তি সংক্রমণ সামাজিক চুক্তি মতবাদটি বিশ্লেষণ কর। ১০০%
৩। প্লেটোর সাম্যবাদ কি? প্লেটোর সাম্যবাদ তত্ত্বটি আলোচনা কর। ১০০%
৪। এরিস্টটলের মতে বিপ্লবের কারণ ও তা প্রতিরোধের উপায়সমূহ কি কি? ১০০%
৫। ম্যাকিয়াভেলীবাদ কি? ম্যাকিয়াভেলীকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কেন? আলোচনা কর। ১০০%
৬। সাধারণ ইচ্ছা কি? রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্ব ব্যাখ্যা কর। ১০০%
৭। এরিস্টোটলের মতে বিপ্লবের কারণ ও তা প্রতিরোধের উপায়সমূহ কি কি? ১০০%
৮। রাষ্ট্রবিজ্ঞান কি? রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতিগুলো আলোচনা কর। কোন পদ্ধতি সর্বাপেক্ষা উপযোগী? ১০০%
৯। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ‘এলিটের’ ভূমিকা বর্ণনা কর। ১০০%
১০। জাতীয়তাবাদের সংজ্ঞা দাও । জাতীয়তাবাদ কি আন্তর্জাতিকতাবাদের পরিপন্থি? যুক্তি দাও। ১০০%
১১। আইনসভা কি? আইনসভার ক্ষমতা হ্রাসের কারণসমূহ আলোচনা কর। ৯৯%
১২। সেন্ট অগাস্টিনের রাষ্ট্রদর্শন আলোচনা কর। ৯৯%
১৩। ইউরোপের মধ্যযুগ ছিল মূলত অরাজনৈতিক – উক্তিটি পরীক্ষা কর। ৯৯%
১৪। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা আলোচনা কর। ৯৯%
১৫। ধর্ম, রাজনীতি ও নৈতিকতা সম্পর্কে ম্যাকিয়াভেলীর ধারণা আলোচনা কর। ৯৯%

Leave a Reply