অনার্স দ্বিতীয় বর্ষ ২০২২ অনুষ্ঠিত ২০২৩ সমাজকর্ম বিষয় অর্থনীতি ও উন্নয়ন ২১২১০৯ রকেট স্পেশাল সাজেশন ৯০% থেকে ৯৯% কমন নিশ্চিত ইনশাআল্লাহ

অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন
অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-NAIRU, MRS, MRTS, MDG.
২। ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ কী?
উঃ ধনতান্ত্রিক/পুঁজিবাদী অর্থনীতিতে উৎপাদন, বিনিয়োগ ভোগ প্রভৃতি ক্ষেত্রে ব্যক্তির অবাধ স্বাধীনতাকে ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ বলে।
৩। দুষ্প্রাপ্যতা কী?
উঃ ভোক্তার সকল অভাব পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদের যোগান পর্যাপ্ত না হলে তাকে সম্পদের দুষ্প্রাপ্যতা বলে।
৪। পানির চেয়ে হীরার দাম কেন বেশি?
উঃ হীরার প্রান্তিক উপযোগ বেশি, তাই পানির চেয়ে হীরার দাম বেশি।
৫। বাজেট রেখা কাকে বলে?
উঃ বাজেট রেখা হলো এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে ভোক্তা কর্তৃক দুটি দ্রব্যের সংমিশ্রণ ক্রয়ের ক্ষমতা প্রকাশ পায় ।
৬। অতি উৎকৃষ্ট পণ্য কী?
উঃ ভোক্তার আয় বৃদ্ধি পাওয়া সত্ত্বেও যেসব দ্রব্যের চাহিদা বা ভোগের পরিমাণ বেড়ে যায় বরং কমে না সেসব দ্রব্যকে উৎকৃষ্ট পণ্য বলে।
৭। দুটি প্রায় মুদ্রার নাম লিখ।
উঃ দুটি প্রায় মুদ্রার নাম হলো- ১. ট্রেজারি বিল ও ২. প্রাইজ বন্ড, সরকারি বন্ড ইত্যাদি।
৮। অর্থের প্রচলন গতি কী?
উঃ কোন নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ যতবার হাত বদল করে তাকে অর্থের প্রচলন গতি বলে।
৯। লুক্কায়িত GNP কী?
উঃ GNP হিসাবের ক্ষেত্রে অনেক সময় সঠিক তথ্যের অভাবে অনেক পণ্য ও সেবার আর্থিক মূল্য গণনা থেকে বাদ পড়ে যায়। এরূপ বাদ পড়ে যাওয়া দ্রব্য ও সেবার আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হয় লুক্কায়িত GNP |
১০। পূর্ণ নিয়োগ কী?
উঃ সাধারণত চলতি মজুরিতে সংঘাতমূলক বেকারত্ব ব্যতীত আর কেউ অনিচ্ছাকৃত বেকারত্ব না থাকলে তাকে পূর্ণ নিয়োগ বলা হয় ।
১১। প্যারেটোর কাম্যতা কী?
উঃ প্যরেটোর মতে কাম্যতা এমন একটি অবস্থা যেখানে উপাদান-উৎপাদনের পুনর্বণ্টন দ্বারা কোনো ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত না করে অপর ব্যক্তিদের কল্যাণ বৃদ্ধি করা যায় না ।
১২। শক্তিশালী মুদ্রা কী?
উঃ একটি নির্দিষ্ট সময়ে কোন দেশের মোট প্রচলিত মুদ্রা (Currency) এবং কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত অন্যান্য ব্যাংকের রিজার্ভের সমষ্টিকে বলা হয় শক্তিশালী মুদ্রা বা উচ্চক্ষমতা সম্পন্ন মুদ্ৰা ৷
১৩। অর্থনীতির জনক কে?
উঃ ক্লাসিক্যাল অর্থনীতিবিদ এ্যাডাম স্মিথ।
১৪। অর্থনীতিকে ‘সম্পদের বিজ্ঞান’ বলেছেন কে?
উঃ এ্যাডাম স্মিথ ।
১৫। অর্থনীতির মৌলিক সমস্যা কয়টি ও কি কি?
উঃ ৩টি । যথা— কি কি উৎপাদন করতে হবে; কিভাবে উৎপাদন করতে হবে: কার জন্যে উৎপাদন করতে হবে।
১৬। বাংলাদেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান?
উঃ বাংলাদেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান ।
১৭। উপযোগ কাকে বলে?
উঃ কোন দ্রব্যের মধ্যে মানুষের অভাব মোচনের যে ক্ষমতা থাকে তাকে উপযোগ বলে।
১৮। অর্থনীতিতে উৎপাদন বলতে কি বুঝায়?
উঃ উৎপাদন বলতে অর্থনীতিতে কোনো দ্রব্যের নতুন উপযোগ সৃষ্টি করা বুঝায়।
১৯। উপযোগ কি?
উঃ কোন দ্রব্যের মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা থাকে তাকে উপযোগ বলে।
২০। পর্যায়গত উপযোগ কাকে বলে?
উঃ যখন উপযোগকে শুধুমাত্র ক্রম বা পর্যায় দ্বারা নির্দেশ করা হয় তখন তাকে পর্যায়গত উপযোগ বলে।
২১। পরিমাণগত উপযোগ বিশ্লেষণের প্রবক্তা কে?
উঃ অধ্যাপক মার্শাল ।
২২। চাহিদার নির্ধারকগুলো কি কি?
উঃ চাহিদার নির্ধারকগুলো হচ্ছে-দ্রব্যের নিজস্ব দাম, ক্রেতার আয়, রুচি, পছন্দ ও অভ্যাস, সম্পর্কিত দ্রব্যের দাম, ঋতুর পরিবর্তন, ভবিষ্যতে দাম পরিবর্তনের সম্ভাবনা ইত্যাদি।
২৩। চাহিদা বিধি কি?
উঃ অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোন দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। দাম ও চাহিদার এ বিপরীত সম্পর্ক যে বিধির মাধ্যমে প্রকাশ করা হয়, তাকে চাহিদা বিধি বলে।
২৪। অদৃশ্য হাত কি?
উঃ অদৃশ্য হাত বলতে মূলত কোনো প্রকার হস্তক্ষেপ বিহীন মুক্তবাজার প্রক্রিয়াকে বুঝায়।
২৫। যোগান বিধি কাকে বলে?
উঃ সাধারণত একটি নির্দিষ্ট সময়ে অন্যান্য অবস্থা অপরিবর্তিত অবস্থায় দ্রব্যের দাম কমলে যোগান কমে এবং দাম বাড়লে যোগান বাড়ে। দাম ও যোগানের এ সম্পর্ককে যোগান বিধি বলে।
২৬। পরিবর্তক দ্রব্য কাকে বলে?
উঃ যদি দুটি দ্রব্যের সম্পর্ক এমন হয় যে, একটির পরিবর্তে অন্যটি ব্যবহার করা যায় তবে দ্রব্য দুটিকে একে অপরের পরিবর্তক দ্রব্য বলা হয়। যেমন- চা ও কফি।
২৭। দামের সাথে চাহিদার সম্পর্ক কি ধরনের?
উঃ দামের সাথে চাহিদার সম্পর্ক বিপরীতমুখী বা ঋণাত্মক ।
২৮। অতি উৎকৃষ্ট পণ্য কী?
উঃ ভোক্তার আয় বৃদ্ধি পাওয়া সত্ত্বেও যেসব দ্রব্যের চাহিদা বা ভোগের পরিমাণ বেড়ে যায় বরং কমে না সেসব দ্রব্যকে উৎকৃষ্ট পণ্য বলে ।
২৯। Break-even-point কি?
উঃ যে বিন্দুতে মোট আয় (TR) মোট ব্যয় (TC) পরস্পর সমান হয় সেই বিন্দুকে Break-even-point বলে।
৩০। MRS-দ্বারা কি বোঝায়?
উঃ MRS দ্বারা প্রান্তিক পরিবর্তনের হারকে বুঝায় ।
৩১। মাত্রাগত উৎপাদন কাকে বলে?
উঃ অন্যান্য বিষয় অপরিবর্তিত থেকে উপকরণ ব্যবহারের মাত্রায় পরিবর্তন আনার দরুণ উৎপাদনের পরিমাণে যে পরিবর্তন সাধিত হয় তাকে বলা হয় মাত্রাগত উৎপাদন।
৩২। AC রেখার সর্বনিম্ন বিন্দুতে MC ও AC এর সম্পর্ক কি?
উঃ AC ও MC পরস্পর সমান।
৩৩। সংকীর্ণ অর্থ/মুদ্রা কি?
উঃ জনগণের হাতে নগদ অর্থ এবং ব্যাংকে রক্ষিত চাহিদা আমানতের সমষ্টিকে সংকীর্ণ অর্থ বা মুদ্রা বলা হয়।
৩৪। অর্থের প্রচলন গতি কি?
উঃ কোন নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ যে গতিতে হাত বদল করে তাকে অর্থের প্রচলন গতি বলে।
৩৫। অর্থের মূল্য বলতে কি বোঝ।
উঃ একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্যসামগ্রি ও সেবাকর্ম ক্রয় করা যায় তাকেই অর্থের মূল্য বলা হয়। অর্থাৎ অর্থের মূল্য বলতে অর্থের ক্রয়ক্ষমতাকে বোঝায়।
৩৬। বিহিত মুদ্রা কি?
উঃ যে মুদ্রা সরকারি আইন দ্বারা স্বীকৃত এবং লেনদেনের মাধ্যমে হিসাব গ্রহন করতে সবাই আইনত বাধ্য থাকে তাকে বিহিত মুদ্রা বলে।
৩৭। নিকাশ ঘর কি?
উঃ যে ঘরে বা জায়গায় কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের মধ্যে পারস্পরিক দেনা-পাওনার নিষ্পত্তি করে থাকে তাকে নিকাশ ঘর বলে.
৩৮। রাষ্ট্রীয় মালিকানা ব্যাংক কি?
উঃ যে সমস্ত ব্যাংকের মালিক সরকার এবং সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে পরিচালিত হয় তাকে রাষ্ট্রীয় মালিকানায় ব্যাংক বলা হয়।
৩৯। জমাতিরিক্ত ঋণ কি?
উঃ কোন গ্রাহক যখন তার চলতি হিসাবে জমাকৃত অর্থের অতিরিক্ত অর্থ ব্যাংকের অনুমোদন সাপেক্ষ্যে উত্তোলনের সুযোগ পায় তাকে জমাতিরিক্ত ঋণ বলে।
৪০। জাতীয় আয় কাকে বলে?
উঃ একটি নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) একটি দেশের সকল জনগণ তাদের প্রাকৃতিক সম্পন, শ্রম ও মূলধন ব্যবহার করে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্যসামগ্রি ও সেবাকর্ম উৎপাদন করে তার বাজার মূল্যের সমষ্টিকে জাতীয় আয় বলে।
৪১। NNP কি?
উঃ NNP-এর পূর্ণরূপ হলো- Net National Product অর্থাৎ নীট জাতীয় উৎপাদন ।
৪২। মোট দেশজ উৎপাদন (GDP) কি?
উঃ একটি নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে দেশি ও বিদেশী নাগরিকগণ যে পরিমাণ দ্রব্য ও সেবাকর্ম উৎপাদন করে তার আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন (GDP) বলে।
৪৩। MDG কী?
উঃ জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্যমাত্রাকে MDG বলে।
৪৪। কি কারণে GDP ও GNP ভিন্ন হয়।
উঃ Export এর সাথে Import এর ব্যবধান তৈরি হলেই GNP ও GDP ভিন্ন হয়। অর্থাৎ X M হলে GDP ও GNP ভিন্ন হবে বা হয়।
৪৫। GNP Deflator (ডিফ্লেক্টর) কি?
উঃ কোন নির্দিষ্ট বৎসরের আর্থিক GNP-কে প্রকৃত GNP দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলা হয়।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। চিত্রের সাহায্যে চাহিদা বিধিটি ব্যাখ্যা কর। ১০০%
২। ব্যক্তিগত আয় ও ব্যয়যোগ্য আয় কাকে বলে?
৩। অর্থের চাহিদার নির্ধারকগুলো কি?
৪। প্রচলিত ও অপ্রচলিত পণ্যের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
৫। প্রকৃত মজুরি কি কি বিষয়ের উপর নির্ভর করে? ১০০%
৬। অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রভাব ব্যাখ্যা কর। ১০০%
৭। অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্তগুলো কি? ১০০%
৮। ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৯। “কৃষি ও শিল্প পরস্পর নির্ভরশীল” —উক্তিটির যথার্থতা ব্যাখ্যা কর। ১০০%
১০। মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক/পার্থক্য ব্যাখ্যা কর। ১০০%
১১। GDP এবং GNP এর মধ্যে পার্থক্য কী? ৯৯%
১২। চাহিদা রেখা কেন ডানদিকে নিম্নগামী হয়? ৯৯%
১৩। আর্থিক মজুরি ও প্রকৃতি মজুরির মধ্যে পার্থক্য কি? ৯৯%
১৪। বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের সমস্যাগুলো ও গুরুত্ব কি? ৯৯%
১৫। চাহিদা বৃদ্ধিজনিত ও খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ধারণা দাও। ৯৯%
১৬। Qd = 6–2p. সমীকরণ থেকে চাহিদা রেখা অংকন কর। ৯৮%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। ভোক্তার উদ্বৃত্ত কি? ভোক্তার উদ্বৃত্ত ধারণাটি ব্যাখ্যা কর। ১০০%
২। অর্থ কি? অর্থের কার্যাবলি আলোচনা কর। ১০০%
৩। জাতীয় আয় পরিমাপের দ্বৈতগণনা সমস্যা বলতে কি বুঝ? কিভাবে এই সমস্যার সমাধান করা যায়? ১০%
৪। ঋণ নিয়ন্ত্রণ বলতে কি বুঝ? কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো আলোচনা কর। ১০০%
৫। কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা দাও। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলি আলোচনা কর। ১০০%
৬। মজুরির প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বটি ব্যাখ্যা কর। ১০০%
৭। বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ১০০%
৮। অর্থনীতির মৌলিক সমস্যাবলি আলোচনা কর। ১০০%
৯। অর্থের মূল্য কি? অর্থের মূল্য পরিবর্তনের ফলাফল আলোচনা কর। ১০০%
১০। জাতীয় আয় কী? জাতীয় আয় পরিমাপের বিভিন্ন পদ্ধতিসমূহ আলোচনা কর। ১০০%
১১। বেকারত্ব কি? বাংলাদেশে বেকারত্বের প্রকৃতি আলোচনা কর। ৯৯%
১২। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা কর। ৯৯%
১৩। মুদ্রাস্ফীতি বলতে কি বুঝ? মুদ্রাস্ফীতির কারণগুলো আলোচনা কর। ৯৯%
১৪। চাহিদা রেখা ও যোগান সাহায্যে বাজার ভারসাম্য ব্যাখ্যা কর। ৯৯%
১৫। উৎপাদনের উপকরণ বলতে কি বোঝায়? উৎপাদনের উপকরণসমূহের তুলনামূলক গুরুত্ব আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079
or 01773270077

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*