অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ সমাজকর্ম বিষয় সামাজিক সমস্যা বিশ্লেষণ ২২২১০৫ রকেট স্পেশাল সাজেশন

অনার্স
অনার্স

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-AIDS, TIB, STD, NASW, HIV
২। Analyzing Social Problem গ্রন্থের লেখক কে?
উঃ Dana Dunn এবং David V. Waller.
৩। বেকারত্ব কী?
উঃ যখন কর্মক্ষম লোকের যোগ্যতা অনুসারে, প্রচলিত। মজুরির ভিত্তিতে কাজ করতে চায় অথচ কাজ পায় না, তখন সে অবস্থাকে বেকারত্ব বলে।
৪। দারিদ্র্যের দুষ্টচক্র’ তত্ত্বের প্রবক্তা কে?
উঃ অর্থনীতিবিদ রাগনার নার্কস ।
৫। “আমরা যা তাই আমাদের সংস্কৃতি, আমরা যা ব্যবহার করি তাই আমাদের সভ্যতা”—উক্তিটি কার?
উঃ উক্তিটি ম্যাকাইভারের।
৬। শ্রেণি দ্বন্দ্ব কী?
উঃ শ্রেণি দ্বন্দ্ব হলো এক শ্রেণিকে অন্য শ্রেণি থেকে পৃথক করে রাখা।।
৭। কোন তারিখে আন্তর্জাতিক জনসংখ্যা দিবস পালিত হয়?
উঃ ১১ জুলাই আন্তর্জাতিক জনসংখ্যা দিবস পালিত হয়।
৮। প্রবীণদের বয়সসীমা কত?
উঃ ৬০ বা ৬৫ বছর।
৯। বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে মাদকদ্রব্য কত প্রকার?
উঃ বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে মাদকদ্রব্য চার প্রকার ।
১০। বাংলাদেশে কত সালে যৌতুক নিরোধ আইন প্রণীত হয়?
উঃ ১৯৮০ সালে।
১১। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থার নাম লিখ ।
উঃ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI)।
১২। কোন শব্দ হতে ‘Religion’ শব্দের উৎপত্তি?
উঃ ল্যাটিন শব্দ হতে Religion শব্দের উৎপত্তি হয়েছে।
১৩। কোন শব্দ থেকে ‘Problem’ শব্দের উৎপত্তি?
উঃ ‘Problem’ শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ ‘problema’ থেকে।
১৪। “Contemporary Social Problem”-গ্রন্থটির লেখক কে?
উঃ হেরাল্ড এ. ফিলিপস্ ।
১৫। ‘Sociology of Social Problems’ গ্রন্থের লেখক কে?
উঃ ‘Sociology of Social Problems’ গ্রন্থের লেখক P. B. Horton and J. R. Leslie.
১৬। সামাজিক সমস্যার দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উঃ (i) সমাজের বৃহত্তম অংশের উপর ক্ষতিকর প্রভাব; (ii) সমাজ থেকে সৃষ্ট; ও (iii) সমাধান যোগ্যতা ।
১৭। বিখ্যাত গ্রন্থ ‘Social Change’ এর রচয়িতা কে?
উঃ এফ, ডব্লিউ, অগবার্ণ ।
১৮। সাংস্কৃতিক দ্বন্দ্ব কি?
উঃ দুই বা ততোধিক ভিন্নধর্মী সংস্কৃতির মধ্যকার দ্বন্দ্বকে সাংস্কৃতিক দ্বন্দ্ব বলে।
১৯। Culture’ শব্দটি কে সর্বপ্রথম ইংরেজি ভাষায় ব্যবহার করেন?
উঃ ‘সংস্কৃতি’ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন-ফ্রান্সিস বেকন।
২০। A country is poor, because it is poor উক্তিটি কার?
উঃ র‍্যাগনার নার্কস- -এর।
২১। কাম্য জনসংখ্যা কি?
উঃ দেশের প্রাকৃতিক সম্পদের সাথে জনসংখ্যার ভারসাম্য অবস্থাকে কাম্য জনসংখ্যা বলা হয়।
২২। কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা কে?
উঃ কাম্য জনসংখ্যার প্রবক্তা দুইজন। যথা- এডউইন কানন ও কার স্যান্ডার্স।
২৩। ছদ্মবেশী বেকারত্ব কাকে বলে?
উঃ কাজ পাওয়ার সত্ত্বেও যারা ইচ্ছাকৃতভাবে বেকার জীবন-যাপন করে তাকে ছদ্মবেশি বেকারত্ব বলে।
২৪। মৌসুমী বেকারত্ব বলতে কি বোঝ?
উঃ মৌসুমী বা ঋতু পরিবর্তনের ফলে সৃষ্ট বেকারত্বকেই মৌসুমী বেকারত্ব বলে।
২৫। পুষ্টিহীনতার দুটি কারণ উল্লেখ কর।
উঃ পুষ্টিহীনতার দুটি কারণ হলো ১. মায়ের দুধের স্বল্পতা, ২. স্বাস্থ্যহীনতা, ৩. বিরতিহীন গর্ভধারণ ও ৪. বাল্যবিবাহ প্রভৃতি ।
২৬। বাংলাদেশের প্রচলিত আইনানুযায়ী কিশোর কারা?
উঃ বাংলাদেশের প্রচলিত আইনানুযায়ী ৭-১৬ বছর পর্যন্ত বয়সী সকল নাগরিককে কিশোর বলা হয়।
২৭। আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস কত তারিখে?
উঃ আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস ২৬ জুন।
২৮। অপরাধ বিজ্ঞানের জনক কে?
উঃ অপরাধ বিজ্ঞানের জনক লথ্রোসো।
২৯। নিরক্ষরতা কী?
উঃ নিরক্ষরতা হলো অক্ষরজ্ঞানহীনতা। অর্থাৎ সমাজের মানুষের মধ্যে অক্ষরজ্ঞান তথা শিক্ষাদীক্ষা না থাকাকেই সাধারণ অর্থে নিরক্ষরতা বলা হয়।
৩০। সামাজিক ব্যাধি কি?
উঃ সামাজিক ব্যাধি হচ্ছে সমাজের এমন এক অনিষ্টকর অবস্থা যা সমাজে ক্ষতিকর ও বিশৃঙ্খল পরিবেশ জন্ম দেয়।
৩১। চারটি সামাজিক ব্যাধির নাম উল্লেখ কর।
উঃ চারটি সামাজিক ব্যাধি হলো- (ক) যৌতুক; (খ) দুর্নীতি, (গ) ভিক্ষাবৃত্তি এবং (ঘ) নৈতিক অবক্ষয় ।
৩২। অনৈতিক পাচার কি?
উঃ বে-আইনী ও নীতি বহির্ভূতভাবে নারী ও শিশুদের অর্থনৈতিক কাজের উদ্দেশ্যে ব্যবসায়িক স্বার্থে বিদেশে হস্তান্তর বা রপ্তানি করাকে অনৈতিক পাচার বলে ।
৩৩। সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলোর নাম লিখ।
উঃ ৩টি যথা : (ক) ব্যক্তি সমাজকর্ম, (খ) দল সমাজকর্ম, ও (গ) সমষ্টি উন্নয়ন ও সমষ্টি সংগঠন।
৩৪। সমানুভূতি কী?
উঃ সমানুভূতি বলতে অন্য কোনো ব্যক্তির আবে অনুভূতি বুঝার উপর
অংশীদার হওয়ার ক্ষমতাকে বুঝায়।
৩৫। ব্যক্তি সমাজকর্মের উপাদান কয়টি ও কি কি?
উঃ ৫টি যথা- (ক) ব্যক্তি; (খ) সমস্যা; (গ) স্থান (ঘ) পেশাদার প্রতিনিধি: ও (ঙ) প্রক্রিয়া।
৩৬। পারিবারিক বিশৃঙ্খলা বলতে কি বুঝ?
উঃ পারিবারিক বিশৃঙ্খলা হলো পরিবারের সদস্যদের মধ্যকার আন্তঃপারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সৃষ্ট বিশৃঙ্খলা।
৩৭। যৌতুক কি?
উত্তর: বিয়ের সময়, বিয়ের আগে বা পরে বিয়ের চুক্তিস্বরূপ বর ও কন্যা পক্ষ কর্তৃক নগদ টাকা-পয়সা বা কোন উপঢৌকন প্রদান করাই যৌতুক।
৩৮। নারী নির্যাতন বলতে কি বুঝ?
উঃ নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে কোন কাজ করানোকে নারী নির্যাতন বলা হয়।
৩৯। প্রবীণ হিতৈষী সংঘ কত সালে স্থাপিত হয়।
উঃ প্রবীণ হিতৈষী সংঘ ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।
৪০। সমাজকর্ম শিক্ষার রূপকার কে?
উত্তর: ম্যারি রিচমণ্ড।
৪১। সামাজিক কার্যক্রম কি?
উঃ সমাজকর্মের জ্ঞান নীতি ও দর্শনের উপর ভিত্তি করে সামাজিক প্রথা-প্রতিষ্ঠান, আইন ও নীতির পরিবর্তন এবং সংশোধনের লক্ষ্যে পরিচালিত সুশৃংঙ্খল যৌথ প্রচেষ্টাই সামাজিক কার্যক্রম।
৪২। সামাজিক নীতি কি?
উঃ সামাজিক সমস্যা মোকাবেলার সমষ্টিগত বা যৌথ কৌশল হলো সামাজিক নীতি ।
৪৩। রাষ্ট্রের চারটি উপাদানের নাম লিখ।
উঃ রাষ্ট্রের উপাদানগুলো হলো- ১. জনসমষ্টি; ২. নির্দিষ্ট ভূ-খণ্ড; ৩. সরকার ও ৪. সার্বভৌমত্ব।
৪৪। কোন শব্দ হতে ‘Family’ শব্দের উৎপত্তি?
উঃ Famulus শব্দ হতে ‘Family’ শব্দের উৎপত্তি হয়েছে।
৪৫। তিনটি সামাজিক প্রতিষ্ঠানের নাম লিখ।
উঃ পরিবার, বিদ্যালয়, ধর্ম, বিবাহ, আইন ও রাষ্ট্র ইত্যাদি।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ত্রুটিপূর্ণ সামাজিকীকরণ কী? ১০০%
২। সামাজিক সমস্যা বলতে কি বুঝ? ১০০%
৩। সামাজিক সমস্যার বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর। ১০০%
৪। সামাজিক কার্যক্রমের উপাদানগুলো লেখ। ১০০%
৫। মাদকাসক্তির শারীরিক প্রভাব উল্লেখ কর। ১০০%
৬। সামাজিক সমস্যা মোকাবেলায় পরিবারের ভূমিকা লিখ। ১০০%
৭। নারী নির্যাতনের প্রকৃতি বা বৈশিষ্ট্য উল্লেখ কর। ১০০%
৮। সামাজিক নীতির উদ্দেশ্যাবলি উল্লেখ কর। ১০০%
৯। পারিবারিক বিশৃঙ্খলার কারণ বর্ণনা কর। ১০০%
১০। সামাজিক প্রতিষ্ঠান কি? এর বৈশিষ্ট্যগুলো লিখ। ১০০%
১১। অর্থনৈতিক পাচার কি? ৯৯%
১২। প্রবীণ কারা? প্রবীণদের সমস্যাগুলো কি? ৯৯%
১৩। নারী ও শিশু পাচারের পাঁচটি কারণ ব্যাখ্যা কর। ৯৯%
১৪। ভূমিকা, মর্যাদা ও মর্যাদার অসঙ্গতি বলতে কি বুঝ? ৯৮%
১৫। এইডস কি? এইডস এর প্রধান কারণগুলো লিখ। ৯৮%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। সংস্কৃতির সংজ্ঞা দাও। সাংস্কৃতিক দ্বন্দ্ব কীভাবে সামাজিক সমস্যা সৃষ্টি করে? বিশ্লেষণ কর। ১০০%
২। সম্পদ ও সুযোগের অসম বণ্টনের ফলে সৃষ্ট সমস্যাবলি আলোচনা কর। ১০০%
৩। দুর্নীতি কী? বাংলাদেশে দুর্নীতির কারণগুলো আলোচনা কর। ১০০%
৪। নারী নির্যাতন কি? বাংলাদেশে নারী নির্যাতনের কারণসমূহ বর্ণনা কর। ১০০%
৫। বাংলাদেশে সামাজিক সমস্যা দূরীকরণে সামাজিক নীতির গুরুত্ব আলোচনা কর। ১০০%
৬। সামাজিক সমস্যা সমাধানে সামাজিক কার্যক্রমের ভূমিকা বর্ণনা কর। ১০০%
৭। সামাজিক সমস্যা মোকাবেলায় সমাজকর্মের পদ্ধতিগুলোর ব্যবহার আলোচনা কর। ১০০%
৮। সামাজিক সমস্যা নিয়ন্ত্রণে রাষ্ট্রের ভূমিকা আলোচনা কর। ১০০%
৯। বাংলাদেশে দুর্নীতির দূরীকরণের উপায়সমূহ আলোচনা কর। ১০০%
১০। কিশোর অপরাধ কি? বাংলাদেশে কিশোর অপরাধের কারণগুলো আলোচনা কর। ১০০%
১১। সামাজিক সমস্যার কারণসমূহ সংক্ষেপে আলোচনা কর। ৯৯%
১২। নিরক্ষরতার সংজ্ঞা দাও। নিরক্ষরতার দূরীকরণের উপায়সমূহ আলোচনা কর। ৯৯%
১৩। সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের কৌশল প্রয়োগ আলোচনা কর। ৯৮%
১৪। ত্রুটিপূর্ণ সামাজিকীকরণ কি? ত্রুটিপূর্ণ সামাজিকীকরণের সৃষ্ট সমস্যাগুলো লিখ। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079
or 01773270077

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*