অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ প্রাণিবিজ্ঞান বিষয় পরিবেশ জীববিদ্যা 223105 রকেট স্পেশাল সাজেশন

অনার্স
অনার্স

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পুর্নরুপঃ(NAPA,EIA,EMP,BERI,DDT,SEI)
২। পরিবেশ বলতে কি বুঝ?
উঃ মানুষ এবং তার চারপাশের সকল সামাজিক, অর্থনৈতিক, জৈবিক, ভৌত এবং রসায়নিক বিষয়াবলির সমষ্টিকে পরিবেশ বলে ।
৩। পরিবেশ জীববিদ্যা কাকে বলে?
উঃ জীববিজ্ঞানের যে শাখায় জৈব ও অজৈব উভয় পরিবেশের সাথে জীবের পারস্পরিক সম্পর্কের বিষয়াবলি আলোচনা করা হয়, তাকে পরিবেশ জীববিদ্যা বলে ।
৪। অভিপ্রয়াণ কি?
উঃ কোনো কারণে পরিপার্শ্বিক অবস্থার পরিবর্তন ঘটলে সেই পরিবর্তন পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেওয়াটাকে অভিপ্রয়াণ বলা হয় ।
৫। জুম চাষ কী?
উঃ পাহাড়ি টিলা বা অঞ্চলে বিশেষ প্রক্রিয়ায় ঋতু ভিত্তিক ফসল চাষকে জুম চাষ বলে।
৬।রাসায়নিক বন্ধ্যাকারক কি?
উঃ যেসব রাসায়নিক পদার্থ পোকার মধ্যে যৌন বন্ধ্যাত্ব করণ ঘটাতে সক্ষম অর্থাৎ যা প্রয়োগ করলে পোকা ও অন্যান্য প্রাণী তাদের প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলে তাদের রাসায়নিক বন্ধ্যাকারক বলে ।
৭। ‘জনস্বাস্থ্য’ কি?
উঃঅধ্যাপক উইনসলো (Winslow)-এর মতে, সংগঠিত সম্প্রদায় বা গোষ্ঠীগত প্রচেষ্টার মাধ্যমে রোগ প্রতিরোধের, জীবন দীর্ঘায়িত করার এবং স্বাস্থ্য ও সক্ষমতার উন্নতিবর্ধনের “বিজ্ঞান এবং কলা (স্বাস্থ্যবিধি)” ০০০ কে ‘জনস্বাস্থ্য’ বলে ।
৮। অশ্মমণ্ডল বলতে কি বুঝ?
উঃ পৃথিবীর সর্বত্র জীব বসবাস করে না। পৃথিবীর পূর্ণ এবং বায়ুমণ্ডলের একটি সীমিত অঞ্চলে জীব প্রতিপালিত হয়। ভূ-পৃষ্ঠের উপরে সম্পূর্ণ পৃথিবী বেষ্টন করে যে স্তরে জীবজগতের বসবাস তাকেই জীবমণ্ডল বলে।
৯। ট্রপোস্ফিয়ার কি?
উঃ বায়ুমণ্ডলের সর্বনিম্ন এবং ভূ-পৃষ্ঠসংলগ্ন স্তরকে ট্রপোস্ফিয়ার বলে। এ স্তরটি ভূ-পৃষ্ঠ থেকে গড়ে প্রায় ১৭ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ।
১০। ভূমি ক্ষয় কী?
উঃ জমিতে ঘন ঘন ফসল উৎপাদন, জীবজগতের হস্ত ক্ষেপ, হিমবাহ ও ধ্বস, বৃষ্টি, বন্যা, বায়ুপ্রবাহ প্রভৃতি মানবসৃষ্ট বা প্রাকৃতিক কারণে সৃষ্ট সমৃদ্ধ মাটির উপরিভাগ অন্যত্র চলে যাওয়াকে ভূমি ক্ষয় বলে ।
১১। দূষণ কী?
উঃ পানি, বায়ু বা মাটিতে কোনো উপাদানের অন্তর্ভুক্তির ফলে যদি পরিবেশের প্রাকৃতিক গুণাগুণ নষ্ট হয়, তবে তাকে দূষণ বলে।
১২। দূষক বলতে কি বুঝ?
উঃ যে সকল ক্ষতিকর কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থ পরিবেশে যে মাত্রায় উপস্থিত থাকলে তা স জীব জগতকে বিপদাপন্ন করে তোলে, তাদেরকে দূষক বলে।
১৩। রিক্যালসিট্রান্ট শব্দের অর্থ কি?
উঃরিক্যালসিট্রান্ট শব্দের অর্থ হলো- অবাধ্য বা শৃঙ্খলা ভঙ্গকারী।
১৪। রাসায়নিক দূষক কী?
উঃযে সকল রাসায়নিক পদার্থ দূষক হিসেবে পরিবেশে দূষণ ঘটাতে ভূমিকা রাখে তাদের রাসায়নিক দূষক বলে |
১৫। ক্লোরোসিস কাকে বলে?
উঃSO, উদ্ভিদের পত্ররন্ধ্র দিয়ে পাতায় ঢুকে পারি সাথে মিশে ক্লোরোফিলের কার্যকারিতা ত্বরান্বিত করে যাকে ক্লোরোসিস বলে । অর্থাৎ ক্লোরোফিলের অভাবজনিত কারণে উদ্ভিদের পাতার সবুজ অংশ হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে ক্লোরোসিস বলে ।
১৬। অম্ল বৃষ্টি কী?
উঃ শিল্প কারখানা হতে দূষিত গ্যাস বায়ুমণ্ডলে প্রতিনিয়ত নির্গত হচ্ছে এবং বাতাসে মিশে যাচ্ছে। এ দূষিত গ্যাসের CO2, SO2, NO2, ইত্যাদি বৃষ্টির পানির সাথে মিশে এসিডে পরিণত হয় এবং মাটিতে পড়ে। এসিড | ০০ সম্পন্ন এই বৃষ্টিপাতকে এসিড বা অম্ল বৃষ্টি বলে ।
১৭। স্মোগ (Smog) বলতে কী বুঝ?
উঃ Smog হচ্ছে এক ধরনের দূষিত বায়ু। Smog শব্দটি সৃষ্টি হয়েছে Smoke এবং Fog এর সমন্বয়ে। যান্ত্রিক পরিবহণ ও শিল্প কারখানার দূষণ থেকে Smog এর সৃষ্টি হয়। স্মোগের ফলে উদ্ভিদ ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে যায়, মানব চোখের ক্ষতি করে এবং মানব দেহে শ্বসন সংক্রান্ত সমস্যা সৃষ্টি করে ।
১৮। CFC কী?
উঃ ক্লোরোফ্লোরো কার্বনকে সংক্ষেপে C.F.C বলে। C.F.C হচ্ছে মিথেন ও ইথেনের ক্লোরিন ও ফ্লোরিন-এর উৎপন্ন জাতক । এদের বাণিজ্যিক নাম হলো “ফ্রিয়নস”।
১৯। এল-নিনো কী?
উঃএল-নিনো হলো প্রশান্ত মহাসাগরের গ্রীষ্মমণ্ডলীয় গরম পানির পশ্চিম দিক থেকে সাগরের মধ্য এবং পূর্ব প্রান্তে অবস্থান পরিবর্তন ।
২০। গ্রিন হাউস কি?
উঃ গ্রিন হাউস বলতে কাচ দ্বারা নির্মিত ঘরকে
বুঝা মধ্যে তাপ ধরে রেখে শীতকালে শাকসবজি চাষ করা হয়।
২১। বিশ্ব ওজোন দিবস কি?
উঃ প্রতি বছর সেপ্টেম্বর মাসের ১ম দিনকে বিশ্বব্যাপী বিশ্ব ওজোন দিবস হিসেবে পালন করা হয়।
২২। বিশ্ব উষ্ণায়ন বলতে কি বুঝায়?
উঃ সূর্যরশ্মি বায়ুমণ্ডলভেদ করে যখন পৃথিবী আপতিত হয় তখন পৃথিবী পৃষ্ঠ উত্তপ্ত হয়। কারণ বিভিন্ন উৎস থেকে নির্গত গ্রিন হাউস গ্যাস উক্ত রাশ্মিকে মহাকাশে ফিরে যেতে দেয় না। ফলে পুরো পৃথিবীর সার্বিক তাপমাত্রা বৃদ্ধি পাওয়াকে বিশ্ব বা বৈশ্বিক উষ্ণায়ন বলা হয়।
২৩। কাবক্সিহিমোগ্লোবিন কাকে বলে?
উঃ CO প্রাণীর রক্তের সাথে মিশে ফুসফুসে পৌঁছে লোহিত কণিকার হিমোগ্লোবিনের সাথে মিশ্রিত হয়ে যে স্থিতিশীল সন্নিবেশিত যৌগ কার্বক্সিহিমোগ্লোবিন বলে।
২৪। আর্সেনিক দূষণ কি?
উঃ আর্সেনিক হলো এক ধরনের বিষাক্ত মৌল আর্সেনিকের প্রভাবে জীব পরিবেশের অনভিপ্রেত পরিবর্তনকে আর্সেনিক দূষণ বলা হয়।
২৫। আর্সেনিকোসিস কী?
উঃআর্সেনিকযুক্ত পানি পান করলে মানুষের শরীরে যে রোগ সৃষ্টি হয় এবং উপসর্গ দেখা যায় তাকে আর্সেনিকোসিস বলা হয়।
২৬। ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম কী?
উঃ শিল্প দূষণের প্রভাবে প্রাণীর ত্বকে মেলানিন নামক কলো রঞ্জক পদার্থের আধিক্যকে ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম বলে ।
২৭। এমফাইসিমা কী?
উঃ এমফাইসিমা মূলত শ্বাসকষ্টজনিত রোগ ।
২৮। শিল্পের বর্জ্য ব্যবস্থাপনা বলতে কি বুঝ?
উঃ শিল্প কারখানায় যেসব কাঁচামাল ব্যবহৃত হয় তার ৫০ শতাংশ বর্জ্যে পরিণত হয় এবং ১৫ শতাংশ বিষে পরিণত হয়। শিল্প বর্জ্যগুলো পরিবেশে কঠিন, তরল বা গ্যাসীয় অবস্থায় বিরাজমান। এজাতীয় বর্জ্য পদার্থগুলোকে পুনরাবর্তন বা পরিকল্পনা মাফিক কাজে লাগানোর ব্যবস্থাকে শিল্পের বর্জ্য ব্যবস্থাপনা বলে ।
২৯। ‘লু’ কাকে বলে?
উঃ মরুভূমি ও গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে গ্রীষ্মকালে দিনের বেলায় স্থলভাগে প্রবাহিত উষ্ণবায়ুকে ‘লু’ বলা হয়।
৩০। জৈব গ্যাস কী?
উঃপ্রাণী ও উদ্ভিদের বর্জ্য যেমন- শাক-সবজির খোসা, কচুরিপানা, মানুষ ও অন্যান্য প্রাণীর মলমূত্র প্রভৃতি থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যে জ্বালানি গ্যাস পাওয়া যায় তা জৈব গ্যাস (Biogas) নামে পরিচিত।
৩১। বালাইনাশকের সংজ্ঞা দাও।
উঃযেসব অজৈব বা জৈব রাসায়নিক পদার্থ ক্ষতিকর জীবদের ধ্বংস করে, তাদেরকে বালাইনাশক বলে ।
৩২। শব্দ দূষণ কি?
উঃ শব্দ যখন মানসিক ও শারীরিক ভাবধারার উপর ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে তখন তাকে শব্দ দূষণ বলে ।
৩৩। ডেসিবেল বলতে কী বুঝ?
উঃ শব্দের তীব্রতা এবং প্রমাণ তীব্রতার 10 log-কে 1-Desibel (ডেসিবল) বলা হয়।
৩৪। ফাউল নর্দমা পদ্ধতি কী?
উঃ ময়লা বহনের উপর ভিত্তি করে নর্দমা ব্যবস্থা তিন ভাগে বিভক্ত। ফাউল নর্দমা পদ্ধতি এদের অন্যতম। রান্না, ধোয়া- মোছা, টয়লেট, বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রভৃতি থেকে নির্গত বর্জ্য এ ধরনের নর্দমা পদ্ধতির মাধ্যমে পরিবাহিত হয় ।
৩৫। জঞ্জাল কী?
উঃ টয়লেট থেকে আসা আবর্জনা ও মলমূত্রকে পয়ঃদ্রব্য বলে এবং গৃহস্থালিসহ বিভিন্ন বাণিজ্যিক কর্মকাণ্ড থেকে উৎসারিত বর্জ্যকে জঞ্জাল বলে ।
৩৬। জীববিশ্লেষ্য বর্জ্য কী?
উঃ যে পদার্থ সহজে পচে যায় সেগুলোকে জীববিশ্লেষ্য বর্জ্য বলে।
৩৭।বায়োলজিক্যাল ডাস্টবিন কি?
উঃ যে মাধ্যমে বর্জ্যসমূহ জীব দ্বারা পরিশোষণ বর্জ্য ব্যবস্থাপনা করার মাধ্যমে জমা বায়োলজিক্যাল ডাস্টবিন বলে।
৩৮। Garbage কি?
উঃ Garbage শব্দের অর্থ হচ্ছে আবর্জনা। Gartage আবর্জনা বলতে জীববিশ্লেষ্য খাদ্য বর্জ্য যেমন- সবজির ে পচা ফল-মূল, পচা মাংস ইত্যাদিকে বুঝায়।
৩৯। ভারী ধাতু কাকে বলে?
উঃ প্রকৃতিতে যেসব বিষাক্ত ও প্রবেশযোগ্য ধাতুর ঘনত্ব
5g/cm’ -এর চেয়ে বেশি তাদেরকে ভারী ধাতু বলা হয়।
৪০। দুর্যোগ কি?
উঃ প্রাকৃতিক পরিবেশের এক বা একাধিক উপাদানের পরিবর্তনের ফলে যা সমাজের স্বাভাবিক কাজকর্মে প্রচণ্ডভাবে বিঘ্ন ঘটায় এবং জীবন, সম্পদ ও পরিবেশের ক্ষতিসাধন করে, তাকে দুর্যোগ বলে ।
৪১। সিসমোগ্রাফ কী?
উঃ সিসমোগ্রাফ হলো ভূ-কম্পের গতি ও তীব্রতা পরিমাপের যন্ত্র।
৪২। এল-নিনো কি?
উঃ এল-নিনো হলো প্রশান্ত মহাসাগরের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের সার্বিক বায়ুমণ্ডলীয় বিপর্যয়।
৪৩। টর্নেডো কি?
উঃপ্রচণ্ড বায়ু প্রবাহের ফলে যখন স্থল ভাগে ঘূর্ণিঝড় প্রকট আকার ধারণ করে তাকে টর্নেডো বলে ।
৪৪। পরিবেশ ব্যবস্থাপনা কি?
উঃ সার্বিক ব্যবস্থাপনার সেই অংশ যাতে প্রতিষ্ঠান কাঠামো, পরিকল্পনা, কার্যক্রম, দায়িত্ব, প্রচলিত রীতি, কার্যপ্রণালি বা পরিবেশগত নীতি উন্নয়ন, বাস্তবায়ন, অর্জন, পুনরাবৃত্তি এবং নিয়ন্ত্রণ করাকে পরিবেশগত ব্যবস্থাপনা বলে ।
৪৫। লাল’ শ্রেণির শিল্প কারখানার দু’টি উদাহরণ দাও।
উঃ লাল’ শ্রেণির শিল্প কারখানার দু’টি উদাহরণ হলো-
১. বিদ্যুৎ উৎপাদন কেন্দ্ৰ ও
২. চামড়া প্রক্রিয়াকরণ শিল্প।


খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। অম্ল-বৃষ্টির কারণগুলো লিখ। ১০০%
২। শব্দ-দূষণের ক্ষতিকর প্রভাব বর্ণনা কর। ১০০%
অথবা, শব্দ দূষণ কি? শব্দ দূষণ রোধের উপায়গুলো লিখ।
৩। বর্জ্যের পুনর্ব্যবহার সম্পর্কে আলোচনা কর। ১০০%
৪। ‘খরা একটি প্রাকৃতিক বিপর্যয়।’—আলোচনা কর। ১০০%
৫। প্রাণি সংরক্ষণ আইন ও বিধির মধ্যে পার্থক্য নির্দেশ কর। ১০০%
৬। পরিবেশের উপর রাসায়নিক সারের প্রভাব বর্ণনা কর। ১০০%
৭। এল নিনো এবং লা নিনা কিভা‌বে পরিবেশের উপর প্রভাব বিস্তার করে ব্যাখ্যা কর। ১০০%
৮। দূষণ ও দূষক কি? দূষণ ও দূষকের মধ্যে পার্থক্য কর। ১০০%
৯। বালাইনাশক কী? পরিবেশের উপর বালাইনাশকের প্রভাবসমূহ লিখ। ১০০%
১০। সংক্ষেপে জীববৈচিত্র্য অবনতির কারণগুলো আলোচনা কর। ১০০%
অথবা, জীববৈচিত্র্য ধ্বংসের কারণসমূহ বর্ণনা কর।
১১। সংক্ষেপে মিনামাটা এবং ইটাই-ইটাই সম্পর্কে লিখ। ৯৯%
১২। বাংলাদেশের উল্লেখযোগ্য পরিবেশগত সংকটাপন্ন এলাকাগুলোর সংক্ষিপ্ত বিবরণ দাও। ৯৯%
১৩। বায়ুমণ্ডল কি? বায়ুমণ্ডলের স্তরগুলোর নাম লিখ। ৯৯%
১৪। ওজনস্তর অবক্ষয়ের কারণ ব্যাখ্যা কর। ৯৯%
১৫। ভূমিকম্পের সময় করণীয় কাজসমুহ লিখ। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। বায়ু দূষণ কী? প্রকৃতিতে বায়ু দূষণের বহুমাত্রিক ক্ষতিকর প্রভাব সম্পর্কে আলোচনা কর। ১০০%
২। (ক) জলোচ্ছ্বাস কী? জলোচ্ছ্বাসের কারণগুলো উল্লেখ কর। ১০০%
(খ) কীভাবে নদী ভাঙ্গন রোধ করা হয়? ১০০%
৩। (ক) বিশ্ব উষ্ণায়ন কী? বিশ্ব উষ্ণায়নের কারণ, ফলাফল ও প্রতিরোধ বর্ণনা কর। ১০০%
(খ) ওজোনস্তরের ক্ষয় কী? পৃথিবীর উপর এর প্রভাব আলোচনা কর। ১০০%
৪। (ক) ইউট্রোফিকেশন কী? ইউট্রোফিকেশনের প্রকারভেদ লিখ। ৯৯%
(খ) উপকূলীয় অর্থনীতিতে লোনা পানির ক্ষতিকর প্রভাব অলোচনা কর। ১০০%
৫। জীব ভূ-রাসায়নিক চক্র কী? প্রকৃতিতে নাইট্রোজেন চক্রের বর্ণনা দাও। ১০০%
৬। পরিবেশগত প্রভাব নিরূপণের বিভিন্ন ধাপগুলো সংক্ষেপে বর্ণনা কর। ১০০%
৭। দূর্যোগ ব্যবস্থাপনা বলতে কি বুঝ? দূর্যোগ ব্যবস্থাপনা চক্রের বিভিন্ন ধাপের ব্যাপ্তি সম্পর্কে আলোচনা কর। ১০০%
৮। (ক) দূষণ ও দূষক কি? এদের শ্রেণিবিন্যাস কর। ১০০%
(খ) পরিবেশের উপর রাসায়নিক সারের প্রভাব বর্ণনা কর। ১০০%
৯। (ক) সিউয়েজ পরিশোধন পদ্ধতি বর্ণনা কর। ১০০%
(খ) সিউয়েরেজ ব্যবস্থাপনার বিবরণ দাও। ১০০%
১০। পরিবেশ কি? পরিবেশের কাজ ও উপাদানসমূহ বর্ণনা কর। ১০০%
১১। (ক) আবর্জনা কী? কঠিন বর্জ্য ব্যবস্থাপনার বিবরণ দাও। ৯৯%
(খ) বর্জ্য ও বর্জ্য ব্যবস্থাপনা কি? বর্জ্যের প্রকারভেদ বর্ণনা কর। ৯৯%
১২। (ক) পরিবেশ জীববিদ্যার লক্ষ্য ও উদ্দেশ্য লেখ। ৯৯%
(খ) সামাজিক বনায়নের উদ্দেশ্য ও ধাপসমূহ বর্ণনা কর। ৯৯%
১৩। (ক) পরিবেশ ব্যবস্থাপনার বাস্তুতান্ত্রিক দিকগুলো উল্লেখ কর। ৯৯%
(খ) পরিবেশগত অভিঘাত মূল্যায়নের তাত্পর্য উল্লেখ কর। ৯৯%
১৪। (ক) পানি দূষণের উতস ও মানুষ্যসৃষ্ট উতসগুলোর নাম লিকজ। ৯৮%
(খ) পানি দূষণের জৈবিক প্রভাব ও নিয়ন্ত্রণ পদ্ধতি বর্ণনা কর। ৯৮%
১৫। (ক) আর্সেনিকোসিস কি? মিনামাটা এবং ইটাই-ইটাই রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার লিখ। ৯৮%
(খ) বাংলাদেশের আর্সেনিক দূষণের উৎস, প্রভাব ও নিয়ন্ত্রণ কৌশল আলোচনা কর। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079
or 01773270077

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*