অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ উদ্ভিদবিজ্ঞান বিষয় উদ্ভিদ শরীরবিদ্যা ও ভ্রুণবিদ্যা 223005 রকেট স্পেশাল সাজেশন

অনার্স
অনার্স

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। উদ্ভিদ শারীরস্থান বা Plant Anatomy কাকে বলে?
উঃ উদ্ভিদবিজ্ঞানের যে শাখায় বিভিন্ন প্রকার উদ্ভিদের অভ্যন্তরীণ গঠন ও সংগঠিত তন্ত্র নিয়ে আলোচনা করা হয় তাকে উদ্ভিদ শারীরস্থান বা Plant Anatomy বলা হয় ।
২। সীডপ্লেট কাকে বলে?
উঃ সীভরদ্ধ বিশিষ্ট প্রস্থপ্রাচীরকে সীভপ্লেট বলে।
৩। মাইক্রোফাইব্রিল কী?
উঃ কোষের দৈর্ঘ্য ও অক্ষ বরাবর সুনির্দিষ্ট গুচ্ছ বা বান্ডিলে বিন্যস্ত থাকে। এই গুচ্ছ বা বান্ডিলকে মাইক্রোফাইব্রিল বলে।
৪। মিডল ল্যামেলা কি?
উঃ দুটি সংলগ্ন কোষ প্রাচীরের মধ্যবর্তী স্থানে উৎপন্ন প্রাচীর বা ল্যামেলাকে মিডল ল্যামেলা বলে ।
৫। প্লাজমোডেসমাটা কী?
উঃ অতি সূক্ষ্ম সাইটোপ্লাজমীয় সূত্র দ্বারা একটি কোষের প্রোটোপ্লাস্ট পার্শ্ববর্তী অপর কোষের সাথে সংযুক্ত থাকে যাদের প্লাজমোডেসমাটা বলা হয়।
৬। প্লাজমোডেসমাটা কাজ কী?
উঃ কোষের মধ্যে বহিঃ ও অন্তঃ উদ্দীপনা পরিবহণ করা প্লাজমোডেসমাটা কাজ ৷
৭। শীর্ষস্থ ভাজক কলা কি?
উঃ উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে অর্থাৎ মূল ও কাণ্ড শীর্ষে অবস্থিত ভাজক কলাকে শীর্ষস্থ ভাজক কলা বলে ।
৮। প্রোটোডার্ম কাকে বলে?
উঃ অগ্রস্থ ভাজক টিস্যুর সবচেয়ে বাইরের স্তরকে প্রোটোডার্ম বলে ৷
৯। স্থায়ী কলার সংজ্ঞা দাও ।
উঃ বিভাজন ক্ষমতা বিবর্জিত কলাকে স্থায়ী কলা বা Permanent Tissue বলে ।
১০। ক্যালাস প্যাড কাকে বলে?
উঃ সাধারণত শীতকালে সীভনলে ক্যালোজ নামক শর্করা জমা হয়ে সীভরন্ধ্র বন্ধ হয়ে যে প্যাড সৃষ্টি করে তাকে ক্যালাস প্যাড বলে।
১১। স্ক্লেরাইড কোষ কি?
উঃ স্ক্লেরাইড বা স্ক্লেরোটিক কোনগুলো ছোট এবং সাধারণত সমব্যসীয় হয়, অবশ্য ফাইবারের ন্যায় এদের কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি থাকে না ।
১২। ফ্লোয়েম ফাইবার কী?
উঃ গৌণ বৃদ্ধির ফলে উৎপন্ন গৌণ ফ্লোয়েমে বিদ্যমান। স্কেরেনকাইমা ফাইবারকে ফ্লোয়েম ফাইবার বলে। এই কোষগুলো মৃত, লম্বা ও সরু। এর কোষ প্রাচীর স্থুল এবং প্রাচীরে কূপ বিদ্যমান। এর কোষ গহ্বর সরু।
১৩। যান্ত্রিক টিস্যু বা কলা কী?
উঃ যেসকল টিস্যু বা কোষ জীবদেহের সমস্ত যান্ত্রিক গুর কার্যসম্পন্ন করে থাকে তাদের যান্ত্রিক টিস্যু বলা হয় ।
১৪। মেসোফিল কলা বলতে কী বুঝ?
উঃ উদ্ভিদের পাতার মধ্যে অবস্থিত কলাকে মেসোফিল কলা বলে।
১৫। কাণ্ড কি?
উঃ আঙ্গজ ও জনন অঙ্গ বহনকারী উদ্ভিদ অক্ষের বায়বীয় ও ঊর্ধ্বগামী অংশটিকে (নিম্নস্থ কাণ্ড ব্যতীত) কাণ্ড বলে ।
১৬। ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম কি?
উঃ দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের মুক্ত নালিকা রান্ডিলে বিদ্যমান ক্যাম্বিয়ামকে ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম বলে ।
১৭। উদ্ভিদের কোন অঞ্চলে গৌণ বৃদ্ধি হয়ে থাকে?
উঃ নগ্নবীজী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল এবং কাণ্ডের স্টিলির অভ্যন্তরে এবং বাইরে গৌণ বৃদ্ধি হয়ে থাকে ।
১৮। টাইলোজ বা টাইলোসিস কি?
উঃ অসার কাষ্ঠ যখন সার কাষ্ঠে পরিবর্তিত হতে থাকে, তখন ভেসেলের উপাদানগুলোর চারপাশের জীবিত প্যারেনকাইমা কোষগুলো থেকে কিছু অংশ বেড়ে কূপের ভেতর দিয়ে ভেসেলের উপাদানগুলোর মধ্যে ঢুকে যায়। বেলুনাকার এ বাড়তি অংশগুলো ভেসেলের গহ্বর প্রায় পুরোপুরি বন্ধ করে দেয়। বেলুনাকার এ বাড়তি অংশকে টাইলোজ বা টাইলোসিস বলা হয়।
১৯। মূল-কাও ট্রানজিশন কি?
উঃ মূলের অরীয় পরিবহণ কলাতন্ত্র হতে কাণ্ডের সংযুক্ত পরিবহণ কলাতন্ত্রের পরিবর্তনকে মূলকাণ্ড অবস্থান্তর বা ট্রানজিশন বলা হয়।
২০। বুলিফর্ম কোষ কাকে বলে?
উঃ Poaceae গোত্রের উদ্ভিদের পাতার উপরের ত্বকে পাতলা প্রাচীর বিশিষ্ট বড় ও গোলাকার বুদবুদের ন্যায় কোষসমূহকে বুলিফর্ম কোষ বলে।
২১। হাইডাথোড কাকে বলে?
উঃ পাতায় পানির বহিঃক্ষরণকারী ছিদ্রপথকে হাইডাথোড বলে।
২২। টিম্বার কী?
উঃ কাঠকে বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে টিম্বার বলা হয়
২৩। লাম্বার বলতে কী বুঝ?
উঃ কাঠকে চিরলে যে বড় ফালি পাওয়া যায় তাকে লাম্বার বলে।
২৪। বর্ষবলয় কী?
উঃ কাঠে ভেসেলের উপস্থিতি, সজ্জার ধরন, বিস্তৃতি, ছিদ্রময়তা, স্থুলীকরণ, পরিধির ব্যাস এবং টাইলোসিসের উপস্থিতির উপর কাঠের গুণগত মান নির্ভর করে। উক্ত ভেসেলের এসব বৈশিষ্ট্যের জন্য কাঠে প্রতি বছর যে বলয় সৃষ্টি হয় তাকে বর্ষবলয় বলে।
২৫। ভ্রূণবিজ্ঞান (Embroylogy) কাকে বলে?
উঃ বিজ্ঞানে যে শাখায় পুষ্প ধারণের সময় কিভাবে পুংধানী ও ডিম্বক এবং তাদের মধ্যে কি উপায়ে যথাক্রমে পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেট সৃষ্টি হয় এবং কি উপায়ে পরাগায়ন, নিষেক শেষে ভ্রূণ ও সস্য সৃষ্টি হয় এবং তা নিয়ে গবেষণা ও অধ্যয়ন করা হয় তাকে ভ্রূণবিজ্ঞান (Embroylogy) বলে ।
২৬। Embryologic der Angiospermen’ বইটির লেখক কে?
উঃ Karl schnarf নামক বিজ্ঞানী।
২৭। মাইক্রোস্পোর কি?
উঃ পরাগ মাতৃকোষগুলো মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে যে স্পোরে পরিণত হয় তাকে মাইক্রোস্পোর বলে ।
২৮। স্পোরোজেনেসিস কী?
উঃ স্পোর উৎপন্ন হবার প্রক্রিয়াকে স্পোরে জেনেসিস বলে।
২৯। ট্যাপেটাম কী?
উঃ মধ্যস্তরের নিচে অবস্থিত মাইক্রোস্পোরাঞ্জিয়ামের তৃতীয় ও ভেতরের প্রাচীর বিশিষ্ট কলাকে ট্যাপেটাম বলা হয়।
৩০। স্টোমিয়াম কী?
উঃ পরাগধানীর কোষ প্রাচীরের বহিঃপৃষ্ঠে যে খাঁজ তৈরি হয় সেই খাঁজে আড়াআড়ি সজ্জিত বিশেষ ধরনের O কোষগুচ্ছকে স্টোমিয়াম বলে।
৩১। যৌগিক পরাগ বলতে কী বুঝ?
উঃ অসংখ্য পরাগরেণু যখন পরস্পর জোড় সংখ্যায় সংযুক্ত হয়ে একত্রে অবস্থান করে যে যৌগিক কোষে পরিণত হয় তাকে যৌগিক পরাগ বলে ।
৩২। নিউসেলাস কি?
উঃ উভয় ডিম্বক ত্বকের ভিতরে অবস্থিত ডিম্বকের বাকী অংশের সম্পূর্ণ কলাকে নিউসেলাস বলে।
৩৩। সারসিনোট্রোপাস ডিম্বক বলতে কী বুঝ?
উঃ যে ডিম্বকের ডিম্বক নাড়ি অনেকটা লম্বা ও ডিম্বককে ঘিরে একবার অবর্তিত হয় এবং সামান্য অংশ ছাড়া সবটুকু মুক্ত থাকে তাকে সারসিনোট্রোপাস ডিম্বক বলে ।
৩৪। ভ্রান্ত বা মেকী ভ্রূণথলি কাকে বলে?
উঃএকাধিক নিউসেলাসে বিদ্যমান ভ্রূণথলি পরবর্তীতে মিলিত হয়ে একাধিক ভ্রূণ উৎপন্ন করলে তাকে মেকী ভ্রূণথলি বলে ।
৩৫। অসম নিষক কাকে বলে?
উঃ একাধিক পরাগনল থেকে যে শুক্রাণু নিক্ষিপ্ত হয় তা ডিম্বাণু ও গৌণ নিউক্লিয়াকে নিষিক্ত করে এপ্রক্রিয়াকে অসম নিষেক বলে।
৩৬। বীজের সুপ্ততা কী?
উঃ পারিপার্শ্বিক অবস্থা স্বাভাবিক থাকা কোনো বীজ কতগুলো অভ্যন্তরীণ কারণে সংকরিত না হলে এ অবস্থাকে বীজের সুপ্ততা বা সুপ্তাবস্থা বলা হয়।
৩৭। রুমিনেট শস্য কাকে বলে?
উঃ কোন শস্য পূর্ণতা লাভ করার পর তার বহিরাবণ মসৃণনা হয়ে খাঁজযুক্ত হলে তাকে রুমিনেট শস্য বলে।
৩৮। ভ্রূণজনিতা কাকে বলে?
উঃ জাইগোট বিভাজিত ও পরিস্ফুটিত হয়ে ভ্রূণ উৎপত্তি হবার ধারাবাহিক প্রক্রিয়াকে ভ্রূণজনিতা (Embryogenesis) বলা হয়।
৩৯। প্রো-এম্ব্রায়ো কাকে বলে?
উঃ ভ্রূণের প্রারম্ভিক বা সদ্য বিকশিত ভ্রূণকে প্রো- এন্থ্রায়ো বলা হয়।
৪০। Apogamy কি?
উঃ উদ্ভিদের গ্যামেটোফাইটিক অঙ্গের যে কোন কোষ হতে ভ্রূণের প্রবৃদ্ধি ঘটে তাকে Apogamy বলা হয় ৷
৪১। পরাগধানী আবাদ কাকে বলে?
উঃ যে বিশেষ কৌশলের মাধ্যমে পুষ্পমঞ্জরি হতে সংগৃহীত, অপরিণত, পুষ্পমুকুলের অভ্যন্তরস্থ, বিকশিত পরাগধানীকে একটি বিশেষ পর্যায়ে কৃত্রিম পুষ্টি মাধ্যমে ও জীবাণুমুক্ত পরিবেশে আবাদ করা হয় তাকে পরাগধানী আবাদ বলে।
৪২। এন্ড্রোজেনেসিস কাকে বলে?
উঃ যে প্রক্রিয়ায় সজিনা পরাগরেণু থেকে যে ধারাবাহিক কোষ বিভাজন ও বিভক্তিকরণের মাধ্যমে হ্যাপয়েড উদ্ভিদের বিকাশ ঘটে তাকে এন্ড্রোজেনেসিস বলে।
৪৩। পার্থোনোকার্পি কী?
উঃ যে উপায়ে কোন নিষেক ছাড়াই ফল উৎপন্ন হয় তাকে অনিষিক্ত ফল এবং এই পদ্ধতিকে পার্থোনোকার্পি বলে ।
৪৪। * অসঙ্গজনি (Apomixis) কি?
উঃ যে প্রক্রিয়ায় নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টি হয় সেই প্রক্রিয়াকে অসঙ্গজনি (Apomixis) বলে।
৪৫। ম্যাক্রোটিউবিউল কী?
উঃ ম্যাক্রোটিউবিউল হলো কোষ প্রাচীরের প্রধান ভিত্তি ও কাঠামো।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। কূপ কী? কূপের প্রকারভেদগুলো লিখ। ১০০%
২। পত্ররন্ধ্র ও লেন্টিসেলের মধ্যে পার্থক্য কর। ১০০%
৩। জাইলেম কলার বিভিন্ন উপাদানের বর্ণনা দাও। ১০০%
৪। পেরিডার্ম কী? পেরিডার্স সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা কর। ১০০%
অথবা, বর্ষ বলয় কি? বর্ষ বলয় সৃষ্টির প্রক্রিয়া লিখ। ১০০%
৫। কোষপ্রচীরের রাসায়নিক প্রকৃতি বর্ণনা কর। ১০০%
৬। একটি নিম্নমুখী ডিম্বকের চিহ্নিত চিত্র আঁক। ১০০%
৭। উদ্ভিদ শ্রেণিবিন্যসতত্ত্বে ভ্রূণতত্ত্বের ভূমিকা বর্ণনা কর। ১০০%
৮। সার কাঠ ও অসার কাঠের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৯। ভাজক টিস্যু কি? ভাজক টিস্যুর বৈশিষ্ট্য লিখ। ১০০%
অথবা, ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য লিখ।
১০। উদাহরণসহ পার্থেনোজেনেসিস ব্যাখ্যা কর। ১০০%
১১। ভ্রূণবিজ্ঞানের ঐতিহাসিক পটভূমি আলোচনা কর। ৯৯%
১২। স্পোরোজেনেসিস ও গ্যামেটোজেনেসিস বলতে কি বুঝ? ৯৯%
১৩। ভেসেল ও ট্রাকিড বা সীভ নলের মধ্যে পার্থক্য লিখ। ৯৮%
১৪। বীজের অর্থনৈতিক গুরুত্ব লিখ। ৯৮%
১৫। নিউক্লিয়ার ও সেলুলার সস্যের পার্থক্য লিখ। ৯৫%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। কোষপ্রাচীরের ভৌত ও রাসায়নিক প্রকৃতি আলোচনা কর। ১০০%
২। পরিবহণ কলা কী? বিভিন্ন প্রকার পরিবহণ কলার গঠনসহ প্রকারভেদ বর্ণনা কর। ১০০%
৩। চিহ্নিত চিত্রসহ দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ডের বহিঃস্টিলীয় অঞ্চলের স্বাভাবিক গৌণ বৃদ্ধি দেখাও। ১০০%
৪। চিত্র ও উদাহরণসহ উদ্ভিদের মূল-কাণ্ড অবস্থান্তর পদ্ধতি বর্ণনা কর। ১০০%
৫। ভ্রূণথলি কী? বিভিন্ন প্রকার ভ্রূণথলির পরিস্ফুটনের বর্ণনা দাও। ১০০%
৬। সস্য বলতে কী বুঝ? আবৃতবীজী উদ্ভিদের বিভিন্ন প্রকার সস্যের বিবরণ লিখ। ১০০%
৭। স্পোরোজেনেসিস কী? আবৃতবীজী উদ্ভিদের মাইক্রোস্পোরোজেনেসিস প্রক্রিয়া চিহ্নিত চিত্রসহ বর্ণনা কর। ১০০%
৮। পত্ররন্ধ্র বলতে কি বুঝ? পত্ররন্ধ্রের প্রকারভেদ, গঠন ও কার্যাবলি আলোচনা কর। ১০০%
৯। শীর্ষক ভাজক কলার বিভক্তিকরণের উপর যেকোনো দুইটি মতবাদ সচিত্র বর্ণনা দাও। ১০০%
১১। টীকা লিখ (যেকোনো দুটি) :
বর্ষ বলয়; ভ্রান্ত ভ্রূণথলি, বহুভ্রূণিতা,
১২। উদ্ভিদ কোষ প্রাচীরের উতপত্তি ও বিকাশ সম্পর্কে আলোচনা কর। ৯৯%
১৩। আবৃতবীজী উদ্ভিদের স্ত্রীগ্যামেটোফাইটের বিকাশ চিত্রসহ বর্ণনা কর। ৯৯%
১৪। ড্রাসিনা কাণ্ডের অস্বাভাবিক গৌণবৃদ্ধি বর্ণনা কর। ৯৮%
১৫। নিঃস্রাবী বা ক্ষরণকারী কলা কি? নিঃস্রাবী কলার বর্ণনা দাও। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079
or 01773270077

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*