
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-ECNEC, PRSP, CEDAW, IMED, NEC NIPORT.
২। Social Planning : Concepts and Techniques” প্রণেতা কে?
উঃ P. N. Sharma and C. Shastri.
৩। যে কোনো নীতির চূড়ান্ত অনুমোদন কে করেন?
উঃ রাষ্ট্রপতি।
৪। T. H. Marshall সামাজিক নীতির কয়টি মডেলের কথা উল্লেখ করেছেন?
উঃ তিনটি যথা-
১. সামাজিক পর্যায়ে নীতিমালা মডেল; ২. মাঝামাঝি পর্যায়ে নীতি মডেল ও ৩. উদ্বৃত্ত মডেল।
৫। সামাজিক নীতির কোন মডেলে সাধারণ মানুষের কোনো প্রতিফলন ঘটে না?
উঃ এলিট মডেল অনুযায়ী সামাজিক নীতি প্রণয়নে সাধারণ মানুষের প্রতিফলন ঘটে না।
৬। জাতীয় জনসংখ্যা নীতির মূল লক্ষ্য কী?
উঃ জনসংখ্যা নিয়ন্ত্রণ করা।
৭। বাংলাদেশে জাতীয় শিশুনীতি সর্বশেষ কত সালে প্রণীত হয়?
উঃ ২০১০ সালে বাংলাদেশে সর্বশেষ জাতীয় শিশুনীতি প্রণীত হয় ।
৮। বাংলাদেশে সর্বপ্রথম কখন পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করা হয়?
উঃ ১৯৭৩ সালে।
৯। প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কত?
উঃ প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ ২০১০-২০২১ সাল।
১০। ঘূর্ণায়মান পরিকল্পনার প্রস্তাবক কে?
উঃ ঘূর্ণায়মান পরিকল্পনার প্রস্তাব করেছেন Gunnar Myrtal.
১১। উন্নয়ন পরিকল্পনায় অর্থের উৎসগুলো কী?
উঃ কর, রাজস্ব, উদ্বৃত্তি, ঘাটতি ব্যয়, রাষ্ট্রায়ত্ব সংস্থার আয় এবং সঞ্চয়।
১২। বিশ্বের কোন দেশে সর্বপ্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়।
উঃ ১৯২৮ সালে রাশিয়াতে।
১৩। সামাজিক নীতি কি?
উঃ সামাজিক নীতি হলো আইন, প্রশাসনিক নির্দেশনা এবং এজেন্সীর বিধান দ্বারা প্রতিষ্ঠিত সেসব মূলনীতি, কর্মপ্রণালি ও কর্মসম্পাদনের উপায়, যেগুলো মানুষের কল্যাণকে প্রভাবিত করে।
১৪। সামাজিক নীতির চূড়ান্ত অনুমোদন কে করেন?
উঃ জাতীয় সংসদ ।
১৫। সামাজিক নীতি প্রণয়নের প্রধান ধাপ কোনটি?
উঃ (ক) নীতি প্রণয়নের অনুভূত প্রয়োজন ও
(খ) কমিটি গঠন ।
১৬। The Practice of Macro Social Work’ গ্রন্থের লেখক কে?
উঃ The Practice of Macro Social Work’ গ্রন্থের লেখক- W. G. Brueggemann
১৭। সামাজিক নীতির মডেল কি?
উঃ সামাজিক নীতির মডেল হচ্ছে এমন একগুচ্ছ ধারণা যা সামাজিক নীতির সারমর্ম ও বৈশিষ্ট্যগুলোকে প্রতিনিধিত্ব ও সংক্ষিপ্তাকারে উপস্থাপন করে।
১৮। সিস্টেম মডেল কি?
উঃ সামাজিক নীতি প্রণয়নে যখন সকলের অংশগ্রহণ থাকে এবং সকল মডেলের মধ্যে সমন্বয় সাধন করা হয় তাকেই সিস্টেম মডেল বলে।
১৯। সামাজিক নীতি বাস্তবায়নের মূল হাতিয়ার কোনটি?
উঃ সামাজিক নীতি বাস্তবানের মাধ্যমসমূহ হলো- সংবিধান, আইন প্রশাসন, জাতীয় উন্নয়ন পরিকল্পনা গবেষণা, প্রশিক্ষণ, প্রযুক্তি, মানব সম্পদ উন্নয়ন, সরকারি সংস্থা ও কর্মীদের কর্মকাণ্ড, সমাজসেবা কার্যক্রম সমন্বয় সাধন ও মূল্যায়ন।
২০। বাংলাদেশ সংবিধানের প্রদত্ত মৌলিক অধিকার কয়টি?
উঃ বাংলাদেশ সংবিধানের ১৮টি মৌলিক অধিকার রয়েছে।
২১। সর্বশেষ সংবিধানের সংশোধন কখন হয়েছে?
উঃ ২০১৮ সালে।
২২। বাংলাদেশের প্রথম শিক্ষানীতি কী নামে অধিক পরিচিত?
উঃ বাংলাদেশের প্রথম শিক্ষানীতি ‘কুদরত-ই-খুদা কমিশন’ নামে অধিক পরিচিত।
২৩। বর্তমান শিক্ষা নীতি কত সালে প্রণীত হয়?
উঃ ২০১০ সালে।
২৪। প্রাক-প্রাথমিক শ্রেণি কত বছর বয়স্ক শিশুদের জন্য হবে?
উঃ প্রাক-প্রাথমিক শ্রেণি ৪ থেকে ৬ বছর বয়স্ক শিশুদের জন্য হবে।
২৫। স্বাস্থ্য নীতি ২০০০ এর মূল লক্ষ্য কি?
উঃ মূল লক্ষ্য হলো- সমাজের সর্বস্তরের মানুষের কাছে চিকিৎসার মৌলিক উপকরণ পৌঁছে দেয়া এবং জনগণের পুষ্টির উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতি সাধন করা।
২৬। জাতীয় স্বাস্থ্য নীতি সর্বশেষ কত সালে প্রণীত হয়?
উঃ জাতীর স্বাস্থ্য নীতি সর্বশেষ ২০০০ সালে প্রণীত হয় ।
২৭। বাংলাদেশের প্রথম জনসংখ্যা নীতি কত সালে প্রণীত হয়?
উঃ ১৯৭৬ সালে।
২৮। জাতীয় শিশু নীতি ২০০৪ অনুযায়ী শিশু কারা?
উঃ ১৮ বছরের কম বয়সী বাংলাদেশের সকল ছেলে এবং মেয়ে।
২৯। জাতীয় যুবনীতি, ২০০৩ অনুসারে যুব কারা?
উঃ ১৮-৩৫ বছরের বয়সসীমার মধ্যে নারী-পুরুষ নির্বিশেষে সকল নাগরিক যুব বলে বিবেচিত।
৩০। নারী বর্ষ ঘোষণা করা হয় কত সালে?
উঃ নারী বর্ষ ঘোষণা করা হয় ১৯৭৫ সালে।
৩১। পরিকল্পনা কি?
উঃ পরিকল্পনা হচ্ছে কাজ করার পূর্বে চিন্তা এবং অনুমান অপেক্ষা তথ্যের আলোকে কাজ করার একটি বুদ্ধিবৃত্তিজাত পদ্ধতি, সুশৃঙ্খল পন্থায় কাজ করার একটি মানসিক প্রবণতা ।
৩২। উত্তম পরিকল্পনার পূর্বশর্তসমূহ কি?
উঃ সারল্য ও স্পষ্টতা, তথ্যভিত্তিক, সুস্পষ্ট উদ্দেশ্য, নিরবিচ্ছিন্নতা, ঐক্য ও সমন্বয়, নির্ভুলতা, নমনীয়তা, বাস্ত বমুখীতা, গ্রহণযোগ্যতা, দক্ষ প্রশাসন ইত্যাদি ।
৩৩। বাংলাদেশ পরিকল্পনা কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৭২ সালের ৩১ জানুয়ারী।
৩৪। ECNEC’র প্রধান কে?
উঃ ECNEC’র প্রধান হলেন প্রধানমন্ত্রী ।
৩৫। প্রাক-প্রাথমিক শ্রেণি কত বছর বয়স্ক শিশুদের জন্য হবে।
উঃ প্রাক-প্রাথমিক শ্রেণি ৪ থেকে ৬ বছর বয়স্ক শিশুদের জন্য হবে।
৩৬। উপানুষ্ঠানিক শিক্ষা কি?
উঃ উপানুষ্ঠানিক শিক্ষা প্রাথমিক শিক্ষার পরিপূরক ব্যবস্থা। এর মাধ্যমে যে সকল শিশু-কিশোর বিদ্যালয়ে ভর্তি হতে পারে না বা ঝরে পড়ে যায় তারা মৌলিক শিক্ষা লাভ করবে এবং কিছু ব্যবহারিক শিক্ষাও পাবে যা তারা প্রয়োজনে বাস্তব জীবনে কাজে লাগাতে পারে ।
৩৭। কোন দশককে ‘নারী দশক’ হিসেবে ঘোষণা করা হয়?
উঃ ১৯৭৬-১৯৮৫ সাল পর্যন্ত দশককে “নারীর দশক” হিসেবে ঘোষণা করা হয়।
৩৮। ঘূর্ণায়মান পরিকল্পনা কী?
উঃ প্রেক্ষিত পরিকল্পনা থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে দ্বি-বার্ষিক বা বাৎসরিক পরিকল্পনা প্রণয়ন পদ্ধতিকে ঘূর্ণায়মান পরিকল্পনা বলা হয় ।
৩৯। বাংলাদেশের সামাজিক নীতি প্রণয়নের প্রধান উৎস কি?
উঃ বাংলাদেশে সামাজিক নীতি প্রণয়নের প্রধান উৎস সংবিধান ।
৪০। শিক্ষানীতি-২০১০ অনুযায়ী শিক্ষার স্তরগুলো কি ?
উঃ শিক্ষানীতি-২০১০ অনুযায়ী শিক্ষার স্তরগুলো-প্রাক প্রাথমিক, উপানুষ্ঠানিক, মাধ্যমিক বৃত্তিমূলক ও কারিগরি, মাধ্যমিক শিক্ষা, প্রকৌশল, উচ্চ শিক্ষা, চিকিৎসা ও ক্রীড়া।
৪১। এলিট মডেল কি?
উঃ সমাজের প্রভাবশালী ব্যক্তি বা দল দ্বারা প্রণীত নীতিকে এলিট মডেল বলে ।
৪২। আপোষমূলক মডেল কি?
উঃ বিভিন্ন দল ও সংস্থার মধ্যে তাদের স্বার্থ ও চাহিদার দ্বন্দ্বের কারণে দর কষাকষির মাধ্যমে যে সামাজিক নীতি প্রণয়ন করা হয় তাকে আপোষমূলক মডেল বলে ।
৪৩। সামাজিক নীতির মডেল কয়টি।
উঃ সামাজিক নীতির মডেল ৭টি।
৪৪। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদের সংখ্যা কত?
উঃ ১৫৩টি।
৪৫। রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি?
উঃ সংবিধান ।
৪৬। শিক্ষানীতির মূল উদ্দেশ্য কী?
উঃ শিক্ষানীতির মূল উদ্দেশ্য আত্মশক্তি অর্জন।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। এলিট ও প্রাতিষ্ঠানিক মডেল কী? ১০০%
২। পরিকল্পনার শ্রেণিবিভাগ কর। ১০০%
৩। পরিকল্পনা প্রণয়নের ধাপগুলো উল্লেখ কর। ১০০%
৪। সামাজিক নীতি সম্পর্কে জানার মাধ্যমগুলো লিখ। ১০০%
৫। সামাজিক নীতি কি? এর বৈশিষ্ট্য লিখ। ১০০%
৫। নীতি অনুশীলন বলতে কি বুঝ? ১০০%
৬। প্রকল্প পরিকল্পনা কী? পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ লিখ। ১০০%
৭। সামাজিক নীতির সীমাবদ্ধতা ও উপাদানসমূহ লিখ। ১০০%
৮। অর্থনৈতিক ও সামাজিক পরিকল্পনার মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৯। জাতীয় স্বাস্থ্যনীতির তাৎপর্য উল্লেখ কর। ৯৯%
১০। বাংলাদেশে পরিকল্পনা প্রণয়নের সমস্যা চিহ্নিত কর। ৯৯%
১১। উন্নয়ন পরিকল্পনা বলতে কি বুঝ? ৯৯%
১২। জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ কার্যক্রম লিখ। ৯৯%
১৩। নারী উন্নয়ন নীতি, ২০১১ এর প্রধান লক্ষ্যগুলো কি? ৯৮%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। সামাজিক নীতি কী? সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়া আলোচনা কর। ১০০%
২। সামাজিক নীতি কী? সামাজিক নীতির নির্ধারকসমূহের বর্ণনা দাও। ১০০%
৩। বাংলাদেশে সামাজিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নের সমস্যাগুলো বর্ণনা কর। ১০০%
৪। বাংলাদেশের সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকারসমূহ বিশ্লেষণ কর। ১০০%
৫। বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনায় অর্থসংস্থানের সীমাবদ্ধতাসমূহ আলোচনা কর। ১০০%
৬। বাংলাদেশের নারীদের কল্যাণে নারী উন্নয়ন নীতি, ২০১১ এর গুরুত্ব আলোচনা কর।
৭। জাতীয় স্বাস্থ্য নীতি, ২০১১ এর মূলনীতি ও কর্মকৌশল আলোচনা কর। ১০০%
৮। নীতি বিশ্লেষণ বলতে কি বুঝ? নীতি বিশ্লেষণের পদ্ধতিসমূহ লিখ। ১০০%
৯। পরিকল্পনা কি? সামাজিক অনুশীলনে পরিকল্পনার গুরুত্ব উল্লেখ কর। ১০০%
১০। পঞ্চম/সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রদত্ত সমাজকল্যাণ কর্মসূচিসমূহ লিখ। ১০০%
১১। স্বাস্থ্যনীতির মূল লক্ষ্য কী? জাতীয় স্বাস্থ্যনীতির গুরুত্ব ব্যাখ্যা কর। ৯৯%
১২। পরিকল্পনা কি? বাংলাদেশে পরিকল্পনা প্রনয়ন প্রক্রিয়া আলোচনা কর। ৯৯%
১৩। সামাজিক নীতি কি? বাংলাদেশে সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়া বর্ণনা কর। ৯৯%
১৪। সামাজিক নীতি বাস্তবায়নে সমাজকর্মীর ভূমিকা আলোচনা কর। ৯৮%
১৫। বাংলাদেশের জনসংখ্যা নীতি বাস্তবায়ন কৌশল ব্যাখ্যা কর। ৯৮%

Leave a Reply