
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-BCIC, VGF, ECNEC, BRDB, EPZ, VGF, IBRD
২। রাজনৈতিক অর্থনীতি’ কথাটি প্রথম ব্যবহার করেন কে?
উঃ ‘রাজনৈতিক অর্থনীতি’ কথাটি প্রথম ব্যবহার করেন ফরাসি অর্থনীতিবিদ এন্টনিক ডি মনটেরেসিটিন।
৩। Wealth of Nation’ গ্রন্থটির লেখক কে?
উঃ এ্যাডাম স্মিথ।
৪। আবগারি শুল্ক কী?
উঃ দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর আরোপিত করকে আবগারি শুল্ক বলে ।
৫। ফী’ কী?
উঃ কোনো বিশেষ সেবা পাবার আশায় ব্যক্তি বা প্রতিষ্ঠানকর্তৃক সরকারকে প্রদত্ত অর্থকে ফী বলে।
৬। কখন কৃষি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৫৭ সালে।
৭। স্বাধীন বাংলাদেশে প্রথম কখন ‘ভূমি সংস্কার আইন’ গৃহীত হয়?
উঃ স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে প্রথম ভূমি সংস্কার আইন গৃহীত হয়।
৮। বাজেট কী?
উঃ একটি দেশের কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত ১ বছরে সরকারের সম্ভাব্য আয় ব্যয়ের হিসাব নিকাশকে বাজেট বলে।
৯। মৌসুমী বেকারত্বের একটি উদাহরণ দাও।
উঃ মৌসুমী বেকারত্বের একটি উদাহরণ হলো চিনি শিল্প। যেমন : চিনি শিল্পে ইক্ষু না পাওয়ায় ৬ মাস কাজ থাকে না তাই ৬ মাস শ্রমিকদেরকে বেকার থাকতে হয়।
১০। “IMF’ কখন প্রতিষ্ঠিত হয়েছিল?
উঃ ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
১১। কর’ কী?
উঃ কোনোরূপ প্রত্যক্ষ সুবিধার আশা না করে জনসাধারণ বাধ্যতামূলকভাবে সরকারকে যে অর্থ প্রদান করে তাকে কর বলে।
১২। রাষ্ট্র শ্রেণিশোষণের হাতিয়ার’—উক্তিটি কার?
উঃ “রাষ্ট্র শোষণের হাতিয়ার”- উক্তিটি কার্ল মার্কসের।
১৩। রাজনৈতিক অর্থনীতির জনক কে?
উত্তর: রাজনৈতিক অর্থনীতির জনক এডাম স্মিথ।
১৪। মধ্যবর্তী শাসনব্যবস্থা ধারণাটির প্রবক্তা কে?
উঃ মধ্যবর্তী শাসনব্যবস্থা ধারণার প্রবক্তা মাইকেল ক্যালেস্কি।
১৫। Social Security’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ “Social Security” গ্রন্থটির রচয়িতা W. A. Robson.
১৬। A Country is poor because it is poor’- উক্তিটি কার?
উঃ অধ্যাপক র্যাগনার নার্কস-এর।
১৭। GDP’ কী?
উঃ GDP হলো – Gross Domestic Product. যার বাংলা অর্থ মোট দেশজ উৎপাদন।
১৮। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কে?
উঃ বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কার্ল মার্কস।
১৯। VAT কী?
উঃ VAT হলো Value Added Tax. অর্থাৎ মূল্য সংযোজন কর। পণ্যের উৎপাদন মূল্যের উপর যে কর আরোপ করা হয় তাই VAT.
২০। দারিদ্র্য কয় প্রকার?
উঃ দারিদ্র্যকে প্রধানত দুভাগে ভাগ করা যায়-
১. অনপেক্ষ দারিদ্র্য ও ২. আপেক্ষিক দারিদ্র্য্য।
২১। ADP’ কী?
উঃ ADP বা Annual Development Programme হলো সরকার কর্তৃক এক বছরের জন্য গৃহীত উন্নয়ন কর্মসূচি।
২২। “The Economic Basis of Politics” গ্রন্থটির লেখক কে?
উঃ চালর্স এ-বিয়ার্ড।
২৩। EPZ- এর অর্থ কি?
উঃ Export Processing Zone যার বাংলা অর্থ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা।
২৪। অর্থনৈতিক উন্নয়নের দুটি পূর্বশর্ত লিখ। উঃ অর্থনৈতিক উন্নয়নের দুটি পূর্বশর্ত হলো- ১. সঠিক পরিকল্পনা ও ২. সম্পদের সুষ্ঠু ব্যবহার।
২৫। WTO কি?
উঃ World Trade Organization, বিশ্ববাণিজ্য ও অর্থনীতির উদারিকরণ এবং বিশ্বায়নের লক্ষ্যে পরিচালিত বিশ্ব বাণিজ্য সংস্থা।
২৬। BADC কি?
উঃ Bangladesh Agricultural Development Corporation বা বাংলাদেশে কৃষি উন্নয়ন কর্পোরেশন বা সংস্থা ।
২৭। বিখ্যাত দুইজন কাল্পনিক সমাজতন্ত্রবিদের নাম লিখ ।
উঃ দুই জন কাল্পনিক সমাজতন্ত্রবিদের নাম হলো- ১. রবার্ট ওয়েন ও ২. ফ্রেডরিক এঙ্গেলস ।
২৮। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কত সালে শুরু হয়েছিল?
উঃ ১৯৭৩ সালে।
২৯। একনেকের সভাপতি কে?
উঃ একনেকের সভাপতি প্রধানমন্ত্রী।
৩০। বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
উঃ বিশ্বব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডি.সি. যুক্তরাষ্ট্র।
৩১। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
উঃ চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেন।
৩২। ADB এর সদর দপ্তর কোথায় ?
উঃ ADB এর সদর দপ্তর ফিলিপাইন-এর রাজধানী ম্যানিলায়।
৩৩। ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায়?
উঃ ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় ।
৩৪। An Enquiry into the Nature and the Causes of the Wealth of Nation-গ্রন্থটির লেখক কে?
উঃ এডাম স্মিথ।
৩৫। সামাজিক নিরাপত্তার তিনটি পদক্ষেপের নাম লিখ ।
উঃ সামাজিক নিরাপত্তার তিনটি পদক্ষেপ হলো— শ্রমিক ক্ষতিপূরণ আইন, মাতৃকল্যাণ আইন, পেনসন।
৩৬। বেসরকারিকরণ বোর্ড কখন গঠিত হয়?
উঃ ১৯৯৩ সালে।
৩৭। ভ্যাট কোন ধরনের কর?
উঃ ভ্যাট বা মূল্য সংযোজন কর হলো এক ধরনের পরোক্ষ কর।
৩৮। ADB এর সদর দপ্তর কোথায়? উঃ ADB এর সদর দপ্তর ফিলিপাইন-এর রাজধানী ম্যানিলায়।
৩৯। বাংলাদেশে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরুর সন কোনটি?
উঃ বাংলাদেশে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরুর সন ১৯৮০।
৪০। সরকারি আয়ের প্রধান উৎস কি?
উঃ সরকারি আয়ের প্রধান উৎস হলো- রাজস্ব কর।
৪১। বাংলাদেশে বর্তমানে মাথাপিছু আয় কত?
উঃ বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় ২৭৯৩ ডলার ।
৪২। গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৮৩ সালে।
৪৩। অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলি নিয়ে আলোচনা করে’-উক্তিটি কার?
উঃ আলফ্রেড মার্শালের ।
৪৪। অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান কে বলেছেন?
উঃ এ্যাডাম স্মিথ ।
৪৫। পুঁজিবাদ কি?
উঃ পুঁজিবাদ এমন এক অর্থনৈতিক ব্যবস্থাকে বুঝায় যেখানে উৎপাদনের উপকরণসমূহ ব্যক্তিমালিকানাধীন থাকে এবং ব্যক্তি তার ব্যক্তিগত লাভ বা মুনাফা অর্জনের লক্ষ্যে পুঁজি ব্যবহার করে ।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। বৈদেশিক সাহায্য কী? ১০০%
২। ভূমিস্বত্ব ব্যবস্থা ও ভূমি সংস্কার কী? ১০০%
৩। সমাজতন্ত্র কী? ব্যাখ্যা কর। ১০০%
৪। রাজনৈতিক অর্থনীতি বলতে কী বুঝ? ১০০%
৫। দারিদ্র্য বলতে কী বুঝায়? ১০০%
৬। কৃষির আধুনিকীকরণ/যান্ত্রিকীকরণ বলতে কী বুঝ? ১০০%
৭। ছদ্মবেশী বেকারত্ব কাকে বলে? ব্যাখ্যা কর। ১০০%
৮। সরকারি অর্থ ব্যবস্থাপনা কী? ১০০%
৯। বিশ্বায়ন ও জনসংস্থা কী? ১০০%
১০। বাংলাদেশকে কেন উন্নয়নশীল দেশ বলা হয়? ১০০%
অথবা, উন্নয়নশীল দেশ বলতে কি বুঝ?
১১। পুঁজিবাদী ও কল্যাণ রাষ্ট্র কী? ৯৯%
১২। মুক্তবাজার ও মিশ্র অর্থনীতি বলতে কি বুঝ? ১০০%
১৩। পল্লী উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কি? ৯৯%
১৪। রাজনীতি উন্নয়নশীল দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে? ৯৯%
১৫। সবুজ বিপ্লব কী? ৯৮%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। মুক্তবাজার/মিশ্র অর্থনীতি কী? মুক্তবাজার/মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর। ১০০%
২। ‘জনসংখ্যা একটা দেশের সম্পদ এবং সমস্যা উভয়’—আলোচনা কর। ১০০%
৩। অর্থনৈতিক পরিকল্পনা কী? বাংলাদেশে অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের সমস্যাসমূহ বর্ণনা কর। ১০০%
৪। বাংলাদেশে সামাজিক নিরাপত্তার জন্য গৃহীত সরকারি পদক্ষেপসমূহ আলোচনা কর। ১০০%
৫। বাংলাদেশের বৈদেশিক সাহায্য নির্ভরশীলতা হ্রাসের উপায়সমূহ বর্ণনা কর। ১০০%
৬। ভূমি সংস্কার কি? বাংলাদেশে ভূমি সংস্কারের গুরুত্ব আলোচনা কর। ১০০%
৭। বেকারত্ব কি? বাংলাদেশের বেকারত্ব দূরীকরণে সরকারি ও বেসরকারি পদক্ষেপসমূহ আশোচনা কর। ১০০%
৮। বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎসসমূহ আলোচনা কর। ১০০%
৯। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের উপায়সমূহ আলোচনা কর। ১০০%
১০। রাজনৈতিক অর্থনীতির পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর। ১০০%
১১। বাংলাদেশ সরকারের আয় বৃদ্ধির উপায়সমূহ আলোচনা কর। ৯৯%
১২। বাংলাদেশের কৃষি আধুনিকীকরণের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে আলোচনা কর। ৯৯%
১৩। বাংলাদেশের শিল্প জাতীয়করণের সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর। ৯৯%
১৪। বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক খাতের গুরুত্ব আলোচনা কর। ৯৯%
১৫। শিল্পায়ন কি? বাংলাদেশের শিল্পায়নের সমস্যাসমূহ সংক্ষেপে লিখ। ৯৯%

Leave a Reply