
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পুর্নরুপ :(ICBN,ED,OTU,
উঃ ICBN= International Code of Botanical Nomenclature.
ED= Electronic Data Processing.
OTU= Operational Taxonomic Units.
২। মৌলিক ট্যাক্সন এর সংজ্ঞা দাও।
উঃ প্রজাতি হলো মৌলিক ট্যাক্সন। John Ray 1686 সালে সর্বপ্রথম Species শব্দটি ব্যবহার করেন। সর্বাধিক মিল সম্পন্ন এক দল জীব (উদ্ভিদ বা প্রাণী) যারা নিজেদের মধ্যে মিলনে উর্বর সন্তান উৎপাদনে সক্ষম, কিন্তু অন্য প্রজাতির সাথে মিলনে উর্বর সন্তান উৎপাদনে অক্ষম। এরূপ একদল জীবের সমষ্টি প্রজাতি বা Species বলে।
৩। দ্বি-পদ নামকরণের জনক কে?
উঃসুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস !
৪। আলফা ট্যাক্সোনমি কি?
উঃ বাহ্যিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রাচীনকাল থেকে যে শ্রেণিবিন্যাস পদ্ধতিসমূহ গড়ে উঠেছে তাকে আলফা ট্যাক্সোনমি বলে।
৫। প্রজাতির সংজ্ঞা দাও ।
উঃ বাহ্যিক বৈশিষ্ট্যে সর্বাধিক সাদৃশ্যপূর্ণ একদল জীব, যারা যৌন জননে উর্বর জননে সন্তান জন্মদানে সক্ষম তাকে প্রজাতি বলা হয়।
৬। দ্বি-নিষেক কি?
উঃ একটি শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলনকে নিষেক এবং অন্য একটি শুক্রাণুর সাথে ভ্রূণ থলির গৌণ নিউক্লিয়াসের মিলনকে ত্রি-মিলন বলে। আর নিষেক ও ত্রি-মিলনকে একত্রে ছি-নিষেক বলা হয় ৷
৭। উদ্ভিদ শ্রেণিবিদ্যান তত্ত্বের সংজ্ঞা দাও
উঃ উদ্ভিদবিজ্ঞানের যে শাখায় উদ্ভিদের শ্রেণিকরণের তা এবং এর নিয়ম নীতি নিয়ে করা হয় তাকে Plant Taxonomy বা উত্তিন্ন শ্রেণিবিন্যাস তত্ত্ব বলে।
৮। বেসির ক্যাকটাস কী?
উঃ Charles Edwin bessey ছিলেন আমেরিকান শ্রেণিবিন্যাসবিদ । তিনি বিখ্যাত উদ্ভিদবিদ Asa Gray এর ছাত্র ছিলেন এবং Nebroska বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তিনি ১৯১৫ সালে আবৃতবীজী উদ্ভিদের একটি শ্রেণিবিন্যাস পদ্ধতি ছক আকারে প্রকাশ করেন যাকে ‘বেসি’র ক্যাকটাস’ বলে।
৯। এনকুইস্টের শ্রেণিবিন্যাসের মূলভিত্তি কী?
উঃ গাঠনিক, জ্ঞাতিত্ব এবং পরিবেশগত প্রমাণকে মূলভিত্তি হিসেবে ধরে শ্রেণিবিন্যাস করেন।
১০। দুটি ফসিল গুপ্তবীজীর গণের নাম লিখ।
উঃ দুটি ফসিল গুপ্তবীজীর গণের নাম হলো-
(i) Archaefructus sinensis 3
(ii) Montsechia vidalii
১১। আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি সংক্রান্ত দু’টি মতবাদের নাম লিখ।
উঃ নেটালিয়ান মতবাদ ও ২. বেনেটিটালিয়ান মতবাদ ।
১২। ICBN কী?
উঃ আন্তর্জাতিকভাবে স্বীকৃত উদ্ভিদের এবং ট্যাক্সনের নামকরণের নীতিনির্ধারণমূলক লিখিত দলিল বা বিধিমালাকে ICBN বলে। এর প্রধান সদর দপ্তর ফ্রান্সের প্যারিস।
১৩। টাইপ মেথড (Type method) কি?
উঃ গোত্র বা এর নিম্নস্তরের ট্যাক্সনের নামের প্রয়োগ প্রতীক দ্বারা নির্ণয় করা হয় যাকে টাইপ মেথড (Type Method) বলে ।
১৪। সিনোনিম কি?
উঃ কোনো উদ্ভিদের শুদ্ধভাবে প্রকাশিত একাধিক নাম হতে কোড এর নীতি অনুযায়ী একটি নাম শুদ্ধনাম হিসেবে ধরা হয় এবং অন্য নামগুলোকে সিনোনিম বলা হয়।
১৫। অথার সাইটেশন (Author citation) কি?
উঃTaxonomy-তে নামকরণের সময় কোনো Taxon – এর বিশেষজ্ঞগণ এবং তার নিম্নস্তরের নামসমূহ লেখার সময় নামের শেষে পূর্ণভাবে বা সংক্ষেপে নাম প্রদানকারীর = নাম লেখার রীতিকে অথার সাইটেশন (Author citation) বলে।
১৬। ডাবল সাইটেশান কী?
উঃ ট্যাক্সোনমিতে নাম প্রদানকারীর নাম উল্লেখ করাকে অথার সাইটেশান বলে। যদি দুইজন বিজ্ঞানী নাম প্রদান করে তাহলে দু’জনের নাম উল্লেখ করাকে ডাবল সাইটেশান বলে।
১৭। হার্বেরিয়াম কী?
উঃ উদ্ভিদ নমুনাসমূহকে শুকানের পর শনাক্তকরণের উদ্দেশ্যে প্রয়োজনীয় অংশসহ শুকিয়ে সুনির্দিষ্ট পদ্ধতিতে যে গৃহে রাখা হয় তাকে হার্বেরিয়াম (Herberium) বলে।
১৮। হার্বেরিয়াম শীট কী?
উঃ যে শিটের মাধ্যমে হার্বেরিয়ামে সংরক্ষিত উদ্ভিদ নমুনা আটকানো হয় তাকে হার্বেরিয়াম শীট বলে ।
১৯। হার্বেরিয়াম শীটের আদর্শ আকার উল্লেখ কর।
উঃ হার্বেরিয়াম শীটের আদর্শ আকার হলো-
১১ × ১৬ ইঞ্চি ।
২০। শ্রেণিবিন্যাস তাত্ত্বিক বৈশিষ্ট্য কী?
উঃ যে সকল বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে জীবের শ্রেণিবিন্যাস করা হয় তাকে শ্রেণিবিন্যাস তাত্ত্বিক বৈশিষ্ট্য বা Taxonomic Character বলে।
২১। অভ্যন্তরীণ বৈশিষ্ট্য (Endomorphic characters) কি?
উঃ মূল, কাণ্ড, পাতা ও পুষ্পপত্রের অন্তঃগঠনে যেসব বৈশিষ্ট্য ব্যবহৃত হয় তাকে অভ্যন্তরীণ বৈশিষ্ট্য (Endomorphic characters) বলে ।
২২। গুণবাচক (Qualitative) বৈশিষ্ট্য কি?
উঃ যে সকল বৈশিষ্ট্য গণনা করা যায় না কিন্তু প্রকাশ করা যায় তাকে গুণবাচক বৈশিষ্ট্য বলে। যেমন- বর্ণ, গন্ধ ইত্যাদি।
২৩। প্রাথমিক বিপাকীয় বস্তু (Primary metabolites) কি?
উঃ যে সকল বৃহৎ অণুযৌগ সরাসরি বিপাক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে প্রাথমিক বিপাকীয় বস্তু (Primary metabolites) বলে। যেমন- প্রোটিন।
২৪। গৌণ বিপাকীয় বস্তু (Secondary metabolites) কি?
উঃ ক্ষুদ্র অণুযৌগ সাধারণত বিপাক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না তাদেরকে গৌণ বিপাকীয় বস্তু (Secondary metabolites) বলে ।
২৫। টারশিয়ারি সিম্যানটিড কি?
উঃ RNA থেকে Translation প্রক্রিয়ায় যে এনজাইম উৎপন্ন হয় তাকে টারশিয়ারী সিম্যানটিড বলে !
২৬। ক্রোমাটোগ্রাফী (Chromatography) কি?
উঃ কোনো মাধ্যমের মধ্য দিয়ে ধাবমান দ্রাবকের সাহায়তায় একাধিক যৌগের মিশ্রণ থেকে যৌগগুলোকে পৃথক করার প্রক্রিয়াকে ক্রোমাটোগ্রাফী (Chromatography) বলে ।
২৭। সাইটোট্যাক্সোনমি (Cytotaxonomy) কি?
উঃ জীববিজ্ঞানের যে শাখায় কোষ বিদ্যার জ্ঞান বিশেষ করে ক্রোমোজমের বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে Taxonomy-র সমস্যা সমাধান করা হয় তাকে সাইটোট্যাক্সোনমি (Cytotaxonomy) বলে ।
২৮। ক্যারিওটাইপ (Karyotype) কি?
উঃ ক্রোমোজোমগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে যে রৈখিক চিত্র পাওয়া যায় তাকে ক্যারিওটাইপ (Karyotype) বলে ।
২৯। ক্রোমোজোম ব্যান্ডিং কী?
উঃক্রোমোজোমের Constitative heterochromatin এর অবস্থান, গঠনশৈলী এবং ক্রোমোজোমের কিছু কিছু গঠনমূলক ও কার্যকরী বৈশিষ্ট্য প্রকাশ করার পদ্ধতিকে ক্রোমোজোম ব্যান্ডিং বলে।
৩০। ইডিয়োগ্রামের (Idiogram) সংজ্ঞা দাও ।
উঃ ক্রোমোজোমের আকার-আকৃতি ও গঠন চিত্র যে যন্ত্রের সাহায্যে দেখা যায় তাকে ইডিয়োগ্রাম বলে। এটা
কোনো জীবের ক্যারিওটাইপের নকশা বা চিত্ররূপ।
৩১। B-chromosome কী?
উঃ জীবদেহের স্বাভাবিক ক্রোমোজোম ব্যতীত বিশেষ আকার, আকৃতি, গঠন ও কাজ সম্পন্নকারী ক্রোমোজোমকে B-Chromosome বলে।
৩২। সংখ্যাবাচক শ্রেণিবিন্যাস তত্ত্ব (Numerical Taxonomy) কি?
উঃ কম্পিউটারের সাহায্যে শ্রেণিকরণের উপাত্তের গাণিতিক বিশ্লেষণ এবং শ্রেণিবিন্যাস তত্ত্বে এর প্রয়োগকে সংখ্যাবাচক শ্রেণিবিন্যাস তত্ত্ব (Numerical Taxonomy) বলে ।
৩৩। ডেনডোগ্রাম সংজ্ঞা দাও ।
উঃ ডেনডোগ্রাম হলো কম্পিউটারে সর্বাধিক সমতার ভিত্তিতে অর্থাৎ সর্বাধিক সাধারণ বৈশিষ্ট্যের ভিত্তিতে OTU গুলোকে বেছে নেয়ার একটি পদ্ধতি ।
৩৪। Phenon কি?
উঃ OTU-সমূহের সমতাযুক্ত গ্রুপকে Phenon বলা হয়। অর্থাৎ ডেনড্রোগ্রামে সমতার শতকরা মানের ভিত্তিতে যে নির্দেশক গ্রুপের সৃষ্টি হয় তাকে Phenon বলা হয়।
৩৫। ইকোটাইপের সংজ্ঞা দাও।
উঃ একটি নির্দিষ্ট পরিবেশে গড়ে উঠা বিন্দু একই ইকোস্পেসিসের অন্তর্ভুক্ত অন্য ইকোটাইপের সাথে যৌনমিলনে ও উর্বর শংকর উৎপাদনে সক্ষম উদ্ভিদ
সমষ্টিকে ইকোটাইপ বলে ।
৩৬। ইকোস্পেসিস কী?
উঃ ইকোস্পেসিস হলো এমন উদ্ভদ সমষ্টি যারা অপর একটি উদ্ভিদ সমষ্টির সাথে যৌনমিলন আংশিক নির্জীব শংকর উৎপাদন করে ।
৩৭। বায়োসিস্টেমেটিক্স বলতে কী বুঝায়?
উঃ বায়োসিস্টেমেটিক্স ক্যাটাগরি বলতে একটি উদ্ভিদ সমষ্টিকে জীবন্ত ক্ষুদ্র এককে পৃথকীকরণ ও শনাক্তীকরণ এবং তাদেরকে বিশেষ উদ্দেশ্যে বিশেষ পর্যায় পর্যন্ত শ্রেণিবদ্ধভাবে বিন্যস্ত করাকে বুঝায়।
৩৮। বাংলাদেশের জাতীয় ফলের বৈজ্ঞানিক নাম ও গোত্রের নাম লিখ।
উঃ বৈজ্ঞানিক নাম Artocarpus heterophyllus
গোত্রের নাম Moraceae.
৩৯। পুষ্প সংকেত কী?
উঃ কতিপয় বর্ণমালা এবং গাণিতিক সংকেতের মাধ্যমে একটা পুষ্পের প্রতিসম্যতা, লিঙ্গ, বিভিন্ন স্তবক, প্রতিটি স্তবকের সদস্য সংখ্যা, তাদের পারস্পরিক সংযোগ প্রকাশ করাকে ঐ পুষ্পের পুষ্পসংকেত বলে ।
৪০। পুষ্পপুট কি?
উঃ যখন বৃতি ও দলমণ্ডল পৃথক করা যায় না তখন দুটি স্তবককে একত্রে পুষ্পপুট বলে। যেমন- রজনীগন্ধা।
৪১। প্যাপাস কী?
উঃ বৃত্যংশগুলো রূপান্তরিত হয় যখন সরু লোমের ন্যায় অংশকে প্যাপাস বলে।
৪২। বাংলাদেশের জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম কি?
উঃ Nymphaea nouchali (শাপলা)।
৪৩। “সায়াথিয়াম” কোন গোত্রের উদ্ভিদে পাওয়া যায়?
উঃ Euphorbiaceae গোত্র।
৪৪। গাইনোবেসিক গর্ভদণ্ড কোন গোত্রের উদ্ভিদে পাওয়া যায়?
উঃ Lamiaceae গোত্রের উদ্ভিদে পাওয়া যায় ।
৪৫। ভার্টিসিলেস্টার পুষ্পবিন্যাস কোন গোত্রে পাওয়া যায়?
উঃ Lamiaceae গোত্রে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ট্যাক্সোনমিতে ‘ভাল’ ও ‘মন্দ’ চরিত্র বলতে কী বুঝ? ১০০%
২। লেক্টোটাইপ ও নিওটাইপের বর্ণনা দাও। ১০০%
৩। নিয়ত ও অনিয়ত পুষ্প বিন্যাসের পার্থক্য লেখ। ১০০%
৪। ট্যাক্সোনমিতে ক্রোমোসোমের গুরুত্ব বর্ণনা কর। ১০০%
৫। গুপ্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য লেখ। ১০০%
৬। আবৃতবীজী উদ্ভিদের আদি ও উন্নত বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর। ১০০%
৭। বাংলাদেশের ন্যাশনাল হার্বেরিয়াম সম্পর্কে লিখ। ১০০%
৮। শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য ও গুরুত্ব সম্পর্কে লিখ। ১০০%
৯। দ্বিপদ নামকরণ কি? দ্বিপদ নামকরণের নীতিমালা লেখ। ১০০%
১০। Magnoliaceae গোত্রের আদিম বৈশিষ্ট্য লেখ। ১০০%
১১। উদাহরণসহ কৃত্রিম, প্রাকৃতিক ও জাতিজনি শ্রেণিবিন্যাসের সংজ্ঞা দাও। ৯৯%
১২। আবৃতবীজীকে নগ্নবীজী উদ্ভিদের চেয়ে উন্নত বলা হয় কেন? ৯৯%
১৩। দ্বিবীজপত্রী ও একবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
১৪। DNA সংকরায়ন পদ্ধতি কী? ৯৮%
১৫। বায়োসিস্টেমেটিক্স এর সংজ্ঞা দাও। ৯৮%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। ক্রনকুইস্ট এর শ্রেণিবিন্যাস পদ্ধতি আলোচনা কর। ১০০%
২। Liliopsida উদ্ভিদ গ্রুপের উৎপত্তি ও বিবর্তনের ধারা বর্ণনা কর। ১০০%
৩। হার্বেরিয়াম কী? হার্বেরিয়াম প্রতিষ্ঠার কৌশল বর্ণনা কর। ১০০%
৪। (ক) সংখ্যাবাচক ট্যাক্সোনমির নীতিমালা লেখ। ১০৯%
(খ) বিভিন্ন প্রকার সিমেন্টিডের বর্ণনা দাও। ১০০%
৫। ট্যাক্সোনমির Exomorphic ও Endomorphic বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর। ১০০%
৬। প্রাথমিক ও গৌণ মেটাবোলাইস কী? উদ্ভিদ শ্রেণিবিন্যাসে প্রাথমিক মেটাবোলাইটস, গৌণ মেটাবোলাইটস এবং সিমেন্টাইডসের ব্যবহার উল্লেখ কর। ১০০%
৭। নিম্নলিখিত বিষয়গুলো সম্পর্কে লিখ : ১০০%
সংরক্ষিত নাম, Holotype, সমনাম, প্রতীকীকরণ, নাম বর্জন, কেমব্রীজ কোড, ট্যাক্সার নামকরণ, পূর্বাধিকার নীতি, অথার সাইটেশন।
৮। টীকা লেখ : ২০০%
প্যারিস কোড; পলিনিয়া; সেরোলজি, DNA সংকরায়ন, ডেমডোগ্রাম, Idiogram, OTU.
৯। নিম্নলিখিত গোত্রের সনাক্তকারী বৈশিষ্ট্য এবং একটি করে উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লেখ : ১০০%
Cucurbitaceae, Orchidaceae, Poaceae, Euphorbiaceae, Magnoliaceae, Arecaceae, Liliaceae, Acanthaceae, Polygonaceae, Nymphaceae.
১০। চিত্র ও উদাহরণসহ বর্ণনা কর : ১০০%
গাইনোবেসিক গর্ভদণ্ড, দীর্ঘদ্বয়ী ও সিনজেনেসিয়াস পুংকেশর, স্প্যাডিক্স, স্পাইকলেট, সায়াথিয়াম।
১১। ICBN স্বীকৃত গুরুত্বপূর্ণ টাইপসমূহের নাম ও বর্ণনা লিখ। ৯৯%
১২। ইকোটাইপ কী? ইকোটাইপ ধারণাটি ব্যাখ্যা কর। ৯৯%
১৩। ম্যাগনোলিওপসিডা উদ্ভিদ গ্রুপের উৎপত্তি ও বিবর্তন ধারা বর্ণনা কর। ৯৯%
১৪। ট্যাক্সোনমিক সমস্যা সমাধানে ব্যবহৃত কোষতত্ত্বীয় বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর। ৯৯%
১৫। সাইটোট্যাক্সোনমির সংজ্ঞা দাও। উদ্ভিদ শ্রেণিবিন্যাসকরণে যে সকল ক্রোমোজোমীয় বৈশিষ্ট্য ব্যবহৃত হয় উদাহরণসহ তা বর্ণনা কর। ৯৯%

Leave a Reply