
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। আল-হোসাইন বিন মনসুর হাল্লাজ কে?
উঃ আল-হোসাইন বিন মনসুর হাল্লাজ হলেন বিশিষ্ট সুফি সাধক, যিনি ঘোষণা করেছিলেন যে, আনাল হক অর্থাৎ আমিই সত্য।
২। মুসলিম দর্শনের বাহ্যিক উৎসগুলো কী কী?
উঃ প্রাক ইসলামি চিন্তাধারা, খ্রিস্টীয় চিন্তাধারা গ্রিক ও পারসিক চিন্তাধারা।
৩। ইসলামের পাঁচটি স্তম্ভ কী কী?
উঃ ইসলামের পাঁচটি স্তম্ভ হলো-
১. ইমান বা কালেমা,
২. নামাজ,
৩. রোজা,
৪. হজ ও
৫. যাকাত।
৪। শিয়া কাদের বলা হয়?
উঃ হযরত আলীর সমর্থক দলকে শিয়া নামে অভিজিত করা হয়।
৫। খারিজি’ শব্দের অর্থ কী?
উঃ ‘খারেজী’ শব্দের অর্থ দলত্যাগী।
৬। মুরজীয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
উঃ মুরজীয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন আবদুহ বিন ওমর।
৭। ফানা শব্দের অর্থ কী?
উঃ ফানা অর্থ বিলীন বা লয় হওয়া।
৮। মুতাযিলা’ শব্দটির অর্থ কী?
উঃ দল ত্যাগকারী।
৯। ইখওয়ানুস সাফা’ শব্দের অর্থ কী?
উঃ ইখওয়ানুস-সাফা শব্দের অর্থ পবিত্র ভ্রাতৃসংঘ।
১০। শরিয়ত শব্দের অর্থ কী?
উঃ এক কথায় বলতে ইসলামি জীবন বিধানকে বুঝায়।
১১। মুতাকাল্লিমুন’ কারা ?
উত্তর আশারিয়া সম্প্রদায়ের চিন্তাবিদদেরকে : মুতাকাল্লিমুন বলা হয়।
১২। মুহাজির কারা?
উঃ মক্কার হাশেমী ও কুরাইশ গোত্রের যারা মদিনায় হিজরত করেছিলেন তারা মুহাজির।
১৩। আশারিয়াদের মতে কুরআন কী সৃষ্ট? উঃ আশারিয়াদের মতে, কুরআন সৃষ্ট নয় চিরন্তন।
১৪। মুসলিম দর্শন কাকে বলে?
উঃ মুসলিম দর্শন বলতে বুঝায় এমন এক মূল্যবোধ ও জীবন দর্শনকে যার উৎপত্তি কুরআন ও হাদিস থেকে এবং যা ক্রমবিকশিত হয়েছে পরবর্তীকালে আবির্ভূত বিভিন্ন
ধর্মতাত্ত্বিক সম্প্রদায়ের জগতে জীবন জিজ্ঞাসার ফলশ্রুতিতে ।
১৫। মুসলিম দর্শনের ভূমিকা’ গ্রন্থের লেখক কে?
উঃ ‘মুসলিম দর্শনের ভূমিকা’ গ্রন্থের লেখক হলেন রশীদুল আলম।
১৬। মুসলিম দর্শনের অভ্যন্তরীণ উৎসগুলো কি কি?
উঃ মুসলিম দর্শনের অভ্যন্তরীণ উৎস কুরআন, হাদীস, ইজমা, কিয়াস, ইজতিহাদ।
১৭। দুইজন মুসলিম দার্শনিকের নাম লিখ।
উঃ দুইজন মুসলিম দার্শনিক হলেন- ইবনে সীনা ও আল ফারাবি।
১৮। “ইজমার’ অর্থ কী?
উঃ ইজমার অর্থ স্থগিতকারী, ঐকমত্য পোষণ করা ও একমত হওয়া।
১৯। মুসলিম দর্শনে দুটি দার্শনিক সম্প্রদায়ের নাম লিখ।
উঃ মুসলিম দুটি দার্শনিক সম্প্রদায়ের নাম হলো: ১.মুরজিয়া সম্প্রদায় ও ২. আশারিয়া সম্প্রদায়।
২০। সুন্নিগণ কয়টি মাযহাবে বিভক্ত?
উঃ সুন্নিগণ চারটি মাযহাবে বিভক্ত : হানাফি, মালেকি, শাফেয়ী, হাম্বলি ।
২১। শিয়া শব্দের অর্থ কী?
উঃ শিয়া শব্দের অর্থ দল বা সম্প্রদায়।
২২। মুসলিম দর্শনের দুইটি দার্শনিক সম্প্রদায়ের নাম লিখ।
উঃ মুসলিম দর্শনে দুইটি দার্শনিক সম্প্রদায় হলো- ১. মুতাজিলা ও ২ আশারিয়া।
২৩। মুকাল্লিদ কারা?
উঃ চার মাযহাবের যেকোনো মাযহাবের অনুসারীকে মুকাল্লিদ বলা হয়।
২৪। ইসলামের চারটি মাজহাবের নাম লিখ।
উঃ ইসলামের চারটি মাজহাবের নাম হলো ১.
হানাফি ২. মালেকি ৩. শাফেয়ি এবং ৪. হাম্বলি ।
২৫। সিফাত’ অর্থ কী?
উঃ ‘সিফাত’ অর্থ গুণ ।
২৬। কিয়াস বলতে কী বুঝ?
উঃ কুরআন, হাদিস ও ইজমার ভিত্তিতে কোনো নতুন সমস্যার সাদৃশ্যমূলক সিন্ধান্তের নাম কিয়াস।
২৭। কোন সম্প্রদায় ইচ্ছার স্বাধীনতা অস্বীকার করেন?
উঃ জাবারিয়া সম্প্রদায় ।
২৮। কদর’ শব্দের অর্থ কি?
উঃ কদর শব্দের অর্থ হলো শক্তি, নিয়তি, ভাগা, মর্যাদা।
২৯। জাবারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
উঃ জাবারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন জাহা বিন সাফওয়ান।
৩০। জাবারিয়া শব্দটি কোথা থেকে এসেছে?
উঃ জবর শব্দ থেকে জাবারিয়া শব্দটি এসেছে।
৩১। মুতাজিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
উঃ মুতাজিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ওয়াসিল বিন আতার।
৩২। মুতাযিলাদের মতে কুরআন নিত্য না সৃষ্ট?
উঃ আল্লাহর সৃষ্টি।
৩৩। ইমাম হাসান আল বসরির অন্যতম প্রধান শিষ্য কে ছিলেন?
উঃ ইমাম হাসান আল- বসরির অন্যতম প্রধান শিষ্য ছিলেন ওয়াসিল বিন আতা ।
৩৪। আশারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
উঃ আশারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আবুল হাসান আল আশারি।
৩৫। আশারিয়া আল্লাহর কয়টি গুণের কথা বলেছেন?
উঃ সাতটি । জীবন, জ্ঞান, শক্তি, ইচ্ছা, শ্রবণ, দর্শন, ও কথন ।
৩৬। ‘কানুন-ফিত-তিব্ব’ কার লেখা?
উঃ ইবনে সিনা।
৩৭। ওয়াসিল-বিন-আতা কে?
উঃ ওয়াসিল বিন আতা মুতাজিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা।
৩৮। ওয়াসিল বিন আতা কোন ধরনের দার্শনিক?
উঃ ওয়াসিল বিন আতা যুক্তিবাদী ধরনের দার্শনিক।
৩৯। সুফিবাদের দু’টি মূলনীতি লিখ।
উঃ সুফিবাদের দুটি মূলনীতি হলো- ১. তওবা ও ২ পরিবর্তন।
৪০। হাসান আল-বারি কে ছিলেন?
উঃ হাসান আল বসরি ছিলেন ওয়াসিল বিন আতার গুরু এবং সপ্তম ও অষ্টম শতকের মাঝামাঝি সময়ের একজন শ্রেষ্ঠ জ্ঞানতাপস ও দার্শনিক।
৪১। সুফিবাদের চারটি পথ কি কি?
উঃ সুফিবাদের চারটি পথ হলো- ১. শরীয়ত, ২. তরীকত, ৩. মারেফত ৩৪. হাকিকত,
৪২। ‘শরীয়ত’ শব্দের অর্থ কী?
উঃ শরীয়ত এর অর্থ হলো পথ বা রাস্তা পদ্ধতি ।
৪৩। তরীকত কি?
উঃ তরীকত সুফি পথ পরিক্রমার দ্বিতীয় স্তর এ স্তরে সুফি শরীয়তের সমস্ত আদেশ নিষেধ পালনের সঙ্গে সঙ্গে পীরের নির্দেশাবলীও মেনে চলেন।
৪৪। সামা’ কি?
উঃ সামা এক প্রকার সঙ্গীত, যা চিশতিয়া তরিকার সুফিরা ব্যবহার করে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। মুসলিম দর্শন বলতে কী বুঝ? ১০০%
২। ‘পবিত্ৰ ভাতৃ সংঘ’ কী? ব্যাখ্যা কর। ১০০%
৩। ‘মুরজিয়া’ সম্প্রদায় ব্যাখ্যা কর। ১০০%
৪। জাবারিয়া সম্প্রদায় সম্পর্কে একটি টীকা লিখ? ১০০%
৫। আল্লাহর গুণাবলি সম্পর্কে আশারিয়া মতবাদ আলোচনা কর।১০০%
৬। ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে মুতাজিলাদের মতবাদ আলোচনা কর। ১০০%
৭। ইসলাম ও আধুনিক বিজ্ঞানের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর। ১০০%
৮। মুতাজিলা ও আশারিয়া কারা? ১০০%
৯। মুতাজিলাদের পাঁচটি মতবাদ আলোচনা কর। ১০০%
১০। সুফিবাদ কি? সুফিবাদের বৈশিষ্ট্য লিখ। ১০০%
১১। ‘ইচ্ছার স্বাধীনতা’ সম্পর্কে কাদেরিয়াদের/জাবারিয়াদের ধারণা কী? ৯৯%
১২। সুফিবাদ ও গোঁড়া মুসলমানদের মধ্যে পার্থক্য কি? ৯৯%
১৩। মুসলিম দর্শন ও ইসলামি দর্শনের মধ্যে পার্থক্য কি ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। মুসলিম দর্শন কি? মুসলিম দর্শনের উৎসসমূহ বর্ণনা কর। ১০০%
২। ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে আশারিয়াদের মতবাদ ব্যাখ্যা কর। ১০০%
৩। ধর্মতাত্ত্বিক বিষয়ে শিয়া ও সুন্নীদের মতপার্থক্যগুলো আলোচনা কর। ১০০%
৪। খরিজি সম্প্রদায়ের ধর্মীয় ও রাজনৈতিক মতবাদসমূহ আলোচনা কর। ১০০%
৫। ‘সুফি’ শব্দের অর্থ কী? সুফিবাদের পথ পরিক্রমা আলোচনা কর। ১০০%
৬। ইসলামে নারীর অধিকারগুলো আলোচনা কর। ১০০%
৭। চিকিৎসা বিজ্ঞানে মুসলিম চিন্তাবিদদের অবদান মূল্যায়ন কর। ১০০%
৮। আল্লাহর এককত্ব ও গুণাবলি সম্পর্কে মুতাজিলাদের মতামত আলোচনা কর। ১০০%
৯। মুতাজিলা চিন্তাবিদগণ কেন নিজেদেরকে একক/তাওহীদ ও ন্যায়বিচারকের ধারক বলে অভিহিত করেন, আলোচনা কর। ১০০%
১০। কাদারিয়া সম্প্রদায় কাদেরকে বলা হয়? কাদারিয়ারা কিভাবে ইচ্ছার স্বাধীনতা প্রমাণ করেন? ৯৯%
১১। জাবারিয়া কারা? ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে জাবারিয়াদের মতবাদ আলোচনা কর। ৯৯%
১২। মুসলিম দর্শন কি? মুসলিম দর্শনের সম্ভাব্যতার বিরুদ্ধে উত্থাপিত আপত্তিগুলো খণ্ডন কর। ৯৯%

Leave a Reply