
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোন দশটি প্রশ্নের উত্তর দাও।]
১। পূর্ণরূপ লিখ-DAE, IMF, BADC, HPI,
২। মেট্রোপলিস কী?
উঃ একটি দেশের প্রধান শহরকে মেট্রোপলিস বলে।
৩। নগর দারিদ্র্য কী?
উঃ নগর দারিদ্র্য হলো এমন একটি আর্থ-সামাজিক অবস্থা যেখানে মানুষ তাদের জীবন ধারণের মৌল প্রয়োজনগুলো পূরণের ন্যূনতম মান অর্জনে অক্ষম।
৪। ‘Underclass’ কী?
উঃ কর্মসুবিধা প্রাপ্ত সংখ্যালঘু শ্রেণিকে Underclass বলে।
৫। and Peasant Society’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ ‘Peasant and Peasant Society’ গ্রন্থের রচয়িতা Theodor Shanin.
৬। প্রাইমেট সিটি কী?
উঃ প্রাইমেট সিটি বলতে ঐ সিটিকে বুঝায় যেখানে একটি দেশের দ্বিতীয় বৃহৎ সিটি অপেক্ষা প্রাইমেট সিটিতে ৩০ গুণের বেশি জনসংখ্যা বসবাস করে।
৭। কৃষক সমাজ কাকে বলে?
উঃ গ্রামীণ কৃষি ও কৃষিকাজ সম্পর্কিত সামাজিক সম্পর্ক নির্ভর সমাজ হচ্ছে কৃষক সমাজ।
৮। ‘Urbanization’ প্রত্যয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উঃ ‘Urbanization’ প্রত্যয়টি সর্বপ্রথম লুইস ওয়ার্থ ব্যবহার করেন।
৯। সবুজ বিপ্লবের জনক কে?
উঃ সবুজ বিপ্লবের জনক নরম্যান বোরলাক (Norman Borlaug)|
১০। “The Third World City’ গ্রন্থের লেখক কে?
উঃ ‘The Third World City’ গ্রন্থের লেখক Drakakis-Smith David.
১১। গ্রামীণ সম্প্রদায় কী?
উঃ একটি সাধারণ বংশোদ্ভূত এবং কিছু জমির উপর সাধারণ মালিকানাসহ একদল লোককে গ্রামীণ সম্প্রদায় বলা হয়।
১২। কৃষি কাঠামো কী?
উঃ কৃষি উৎপাদন ব্যবস্থায় যে সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক নির্মাণ কাঠামো বিদ্যমান তাকে কৃষি কাঠামো বলে।
১৩। ‘স্বনির্ভর আন্দোলন’ কবে যাত্রা শুরু করে?
উঃ ‘স্বনির্ভর আন্দোলন’ ১৯৭৫ সালে যাত্রা শুরু করে।
১৪। গ্রামীণ সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় কি?
উঃ গ্রামীণ সমাজকে জানা ও বুঝা ।
১৫। ‘Rural Sociology’-গ্রন্থটির লেখক কে?
উঃ Dr. C.H.Golpin.
১৬। “Peasant Society” গ্রন্থের রচয়িতা কে?
উঃ Teodor Shanin (টিওডর শানিন) ।
১৭। “গ্রামীণ পরিবেশ জীবনব্যবস্থার সামাজিক অধ্যয়নই গ্রামীণ সামাজবিজ্ঞান” -উক্তিটি কার?
উঃ ডি. সেন্ডারসন (Sanderson)।
১৮। ‘কৃষক সমাজ’ প্রত্যয়টি কে প্রথম ব্যবহার করেন।
উঃ ‘কৃষক সমাজ’ প্রত্যয়টি A. V. (Chayanove) এ.ভি. চায়ানভ প্রথম ব্যবহার করেন ।
১৯। চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কে প্রবর্তন করেন ?
উঃ লর্ড কর্ণওয়ালিস ।
২০। জমিদার প্রথা বিলোপ হয় কবে?
অথবা, জমিদারি প্রথা কত সালে বিলুপ্ত হয়?
উঃ ১৯৫০ সালে।
২১। ‘স্বনির্ভর আন্দোলন কবে যাত্রা শুরু করে?
উঃ ‘স্বনির্ভর আন্দোলন’ ১৯৭৫ সালে যাত্রা শুরু করে ।
২২। “স্বনির্ভর আন্দোলন’ কবে যাত্রা শুরু করে?
উঃ ‘স্বনির্ভর আন্দোলন’ ১৯৭৫ সালে যাত্রা শুরু করে।
২৩। ইরফান হাবিবের মতে মোগল ভারতের কৃষি কাঠামোতে কয়টি শ্রেণি বিদ্যমান ছিল?
উঃ ৪টি শ্রেণি । যথা- ১. জায়গিরদার, ২. জমিদার, ৩. রাজস্ব আদায়কারী মহাজন ও ৪. ব্যবসায়ী।
২৪। বাংলাদেশের চাষযোগ্য জমির কত শতাংশ বর্গাচাষের আওতাধীন?
উঃ ২০-২৫ শতাংশ (প্রায়)।
২৫। সামাজিক গতিশীলতা কি?
উঃ সামাজিক গতিশীলতা বলতে সামাজিক কার্য প্রক্রিয়াকে বুঝায় যা ব্যক্তিকে সমাজের এক পদস্থান থেকে অন্য পদস্থানে পদার্পণ করে ।
২৬। ঊর্ধ্বচক্রকাল গতিশীলতা কী?
উঃ ঊর্ধ্বচক্রকাল গতিশীলতা হচ্ছে ব্যক্তিক দলের নিজস্ব সামাজিক সাংস্কৃতিক বন্ধন থেকে অন্য সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনে পদার্পণ ।
২৭। দারিদ্র্যসীমা কী?
উঃ যারা ১৮০৫ কিলোক্যালরির নিচের খাবার খায়।
২৮। ইতিহাস হচ্ছে অভিজাত শ্রেণির সমাধিক্ষেত্র— উক্তিটি কার?
উঃ ভিলফ্রেডো প্যারেটা।
২৯। অভ্যন্তরীণ স্থানান্তর গমন কত প্রকার?
উঃ চার প্রকার । যথা- ১. গ্রাম থেকে শহরে, ২. শহর থেকে গ্রামে, ৩. গ্রাম থেকে গ্রামে ও ৪. শহর থেকে শহরে।
৩০। নগর সমাজবিজ্ঞান কী?
উঃ সমাজবিজ্ঞানের যে শাখা নগরের উৎপত্তি বিকাশ ও নগরের পরিবেশ ও জনসংখ্যা নিয়ে আলোচনা করে তা নগর সমাজবিজ্ঞান নামে পরিচিত।
৩১। The City কার রচিত গ্রন্থ?
উঃ The City ম্যাক্স ওয়েবার এর রচিত গ্রন্থ ।
৩২। “The New Urban Sociology” গ্রন্থটি কার?
উঃ Mark Gottdiener and Roy Hutchison.
৩৩। শিকাগো স্কুলের উদ্যোক্তা কে ছিলেন?
উঃ রবার্ট পার্ক (Robert perk)।
৩৪। মেগাসিটি বলতে কি বুঝ?
উঃ আধুনিক যুগে মেগাসিটি বলতে এমন মেট্রোপলিটন এলাকাকে বুঝায় যার জনসংখ্যা ১ কোটির বেশি।
৩৫। নগর উন্নয়ন কি?
উঃ নগর উন্নয়ন হলো নগর এলাকার শিল্প, ব্যবস্থায় বাণিজ্যে, ব্যাংকিং কার্যক্রম, বিমা কার্যক্রম, স্থাপত্য নির্মাণ, বসতি উন্নয়ন, যাতায়াত বিনির্মাণ, নগর পরিবেশের টেকসই উন্নয়ন, অবকাঠামোর সার্বিক উন্নয়ন প্রভৃতি কার্যক্রমের সমষ্টি ।
৩৬। প্রতিবেশিত্ব কি?
উঃ প্রতিবেশিত্ব বা মহল্লা বলতে বুঝায় এলাকাগত পরিসরের স্থানীয় এবং সাামজিক অঙ্গ, গুণ, বৈশিষ্ট্য প্রকৃতির সমন্বয়ে গঠিত একটি রূপ ।
৩৭। প্রতিবেশিত্বের প্রধান বৈশিষ্ট্য কি?
উঃ এলাকাভিত্তিক একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল ।
৩৮। সামাজিক স্তরবিন্যাস বলতে কি বুঝ?
উঃ সমাজকাঠামোর অভ্যন্তরে বিদ্যমান বিভিন্ন ব্যক্তি গোষ্ঠী এবং সামাজিক শ্রেণির ক্রমোচ্চ অবস্থানকে সামাজিক স্তরবিন্যাস বলা হয়।
৩৯। দারিদ্র্য কী?
উঃ যাদের জীবনযাত্রার মান সমাজ নির্ধারিত জীবনযাত্রার মানের নিচে, তারাই দরিদ্র। আর এ দরিদ্র অবস্থাকেই বলে দারিদ্র্য বা দরিদ্রতা।
৪০। ‘দারিদ্র্যের দুষ্টচক্র’ ধারণাটি কার?
উঃ র্যাগনার নাকস ।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। প্রতিবেশীত্বের সংজ্ঞা দাও। এর বৈশিষ্ট্য উল্লেখ কর। ১০০%
২। সামাজিক গতিশীলতা ও স্তরবিন্যাস কী? ১০০%
৩। গ্রামীণ ও নগর সমাজবিজ্ঞান বলতে কী বোঝ? ১০০%
৪। অপরাধ ও কিশোর অপরাধ কী? ১০০%
৫। পল্লী উন্নয়ন ও কৃষি কাঠামো কী? ১০০%
৬। নগর উদ্ভবের পূর্বশর্তগুলো কী? ১০০%
৭। বাংলাদেশের সালিশের প্রকৃতি সম্পর্কে লেখ। ১০০%
৮। দারিদ্র্যের দুষ্টচক্র বলতে কি বুঝ? ১০০%
৯। নগর পরিকল্পনা কি? নগর পরিকল্পনার উদ্দেশ্য উল্লেখ কর। ১০০%
১০। নগরের গৃহহীনতার কারণগুলো আলোচনা কর। ১০০%
১১। ভূমি সংস্কার বলতে কি বুঝ? ৯৯%
১২। গ্রামীণ সমাজের ক্ষমতার উৎসসমূহ সংক্ষেপে আলোচনা কর। ৯৯%
১৩। নগর সংস্কৃতি বলতে কি বুঝ? ৯৯%
১৪। সবুজ বিপ্লব যৌথ খামার কী? ৯৯%
১৫। দাসপ্রথা ও জাতিবর্ণ প্রথা বলতে কি বুঝ? ৯৮%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। গ্রামীণ সমাজবিজ্ঞান কি? গ্রামীণ সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব বর্ণনা কর। ১০০%
২। বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামো বিন্যাসে ভূমি মালিকানার প্রভাব আলোচনা কর। ১০০%
৩। বাংলাদেশের গ্রামীণ সমাজে সাম্প্রতিক পরিবর্তনের গতিধারা আলোচনা কর। ১০০%
৪। নগর সমাজবিজ্ঞান কি? নগর সমাজবিজ্ঞানের পরিধি বর্ণনা কর। ১০০%
অথবা, নগর সমাজবিজ্ঞান পাঠের উদ্ভব ও গুরুত্ব আলোচনা কর।
৫। নগরের উৎপত্তি সম্পর্কে হেনরি পিরেনের তত্ত্বটি পর্যালোচনা কর। ১০০%
৬। প্রতিবেশীত্ব কি? প্রতিবেশীত্বের ধরনসমূহ ও কার্যাবলি আলোচনা কর। ১০০%
৭। নগর সমাজের সামাজিক স্তরবিন্যাস আলোচনা কর। ১০০%
৮। মাদকাসক্তি কী? মাদকাসক্তির কারণসমূহ ব্যাখ্যা কর। ১০০%
৯। উন্নয়নশীল দেশের কৃষি কাঠামোর প্রকৃতি আলোচনা কর। ১০০%
১০। গ্রামীণ সমাজবিজ্ঞান কি? গ্রামীণ সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা কর। ১০০%
১১। বাংলাদেশের ভূমি মালিকানা ও বর্গাচাষির সম্পর্কে আলোচনা কর। ৯৯%
১২। নগর উন্নয়ন সংক্রান্ত জোবার্গের তত্ত্বটি পর্যালোচনা কর। ৯৯%
১৩। গ্রামীণ সংস্কৃতি কি? পরিবর্তনশীল গ্রামীণ সংস্কৃতি সম্পর্কে আলোচনা কর। ৯৯%
১৪। জীবনধারা হিসেবে নগরাত্ববাদ সংক্ষেপে আলোচনা কর। ৯৮%

Leave a Reply