
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-CEO, MIS, ROI, MBO, DSS.
২। ব্যবস্থাপক কে?
উঃ ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত কোনো ব্যক্তিকে ব্যবস্থাপক বলে । অধস্তনদের নিকট থেকে প্রত্যাশামাফিক কাজ আদায় করে লক্ষ্যার্জনই ব্যবস্থাপকের কাজ ।
৩। উদ্দেশ্য কী?
উঃ কোনো প্রতিষ্ঠানের যে লক্ষ্য সুনির্দিষ্ট আওতা নির্দেশ করে যাকে ঘিরে ব্যবস্থাপকীয় কার্যাবলি সম্পন্ন হয়। তাকে উদ্দেশ্য বলে।
৪। পরিকল্পনা কী?
উঃ কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য যে কর্মসূচি গ্রহণ করা হয় তাকে পরিকল্পনা বলে।
৫। সিদ্ধান্ত গ্রহণ কী?
উঃ সুনির্দিষ্ট কার্যসম্পাদনের লক্ষ্যে বিভিন্ন বিকল্প কর্মপন্থা থেকে সর্বোত্তম কর্মপন্থা নির্ধারণ করার প্রক্রিয়াতে সিদ্ধান্ত গ্রহণ বলে ।
৬। কর্তৃত্বাপণ কী?
উঃ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত কার্যসম্পাদনের ভার অধস্তন কর্মীর উপর অর্পণ করাকে কর্তৃত্বার্পণ বলে।
৭। আনুষ্ঠানিক নেতৃত্ব কী?
উঃ প্রতিষ্ঠানের নিয়ম-কানুন অনুসরণ করে প্রতিটি অধঃস্তন কর্মী প্রশাসনের নির্দেশ পালন করতে বাধ্য থাকলে তাকে আনুষ্ঠানিক নেতৃত্ব বলে।
৮। বেঞ্চমার্কিং কী?
উঃ ইংরেজি বেঞ্চমার্ক শব্দের অর্থ হলো আদর্শ মান (Standard)। তাই নিয়ন্ত্রণের উদ্দেশ্যে আদর্শমান নির্ধারণ প্রক্রিয়াকেই বেঞ্চমার্কিং বলে।
৯। কমিটি কী?
উঃ কোনো প্রশাসনিক কার্যসম্পাদন করার জন্য কতিপয় ব্যক্তির সমন্বয়ে গঠিত একটি দল বা গোষ্ঠীকে কমিটি বা পর্ষদ বলে।
১০। সংগঠন চার্ট কী?
উঃ সংগঠন কাঠামোর অধীনে বিন্যস্ত প্রতিষ্ঠানের উপর থেকে নীচ পর্যন্ত বিভিন্ন ব্যক্তি ও উপরিভাগের সম্পর্কের রূপরেখাকে যখন কোন চিত্রে উপস্থাপন করা হয় তখন ঐ চিত্রকে সংগঠন চার্ট বলে ।
১১। লজিস্টিকস্ কী?
উঃ পরিকল্পনা বাস্তবায়নের জন্য উপযুক্ত সময়ে, উপযুক্ত স্থানে, উপযুক্ত সম্পদ সরবরাহকে লজিস্টিকস্ বলে।
১২। বিনিয়োগের উপর প্রাপ্তি বিশ্লেষণ কী?
উঃ প্রতিষ্ঠানের আয় বিবরণী থেকে প্রাপ্ত মুনাফা কতটা যৌক্তিক বা প্রত্যাশিত হয়েছে বিনিয়োগের আলোকে তার বিশ্লেষণকেই বিনিয়োগের উপর প্রাপ্তি বিশ্লেষণ বলে।
১৩। ব্যবস্থাপনা কি?
উঃ কোনো প্রতিষ্ঠানের উদ্দেশ্যাবলি অর্জনের নিমিত্তে এর জনশক্তি, মাল, ধন, পদ্ধতি ও যন্ত্রপাতির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করাকে ব্যবস্থাপনা বলে ।
১৪। আধুনিক ব্যবস্থাপনার জনক কে?
উঃ আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেয়ল (Henri Fayol).
১৫। ব্যবস্থাপনা নীতি কি?
উঃ ব্যবস্থাপনার কার্যাবলি সহজ ও সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য যে কতিপয় নিয়ম বা রীতি নির্দেশক ও নিয়ন্ত্রণ হিসেবে কাজ করে তাকে ব্যবস্থাপনা নীতি বলে ।
১৬। ব্যবস্থাপনা জঙ্গল তত্ত্বের” জনক কে?
উঃ “ব্যবস্থাপনা জঙ্গল তত্ত্বের” জনক ব্যবস্থাপনা বিষয়ক বিজ্ঞ লেখক ও চিন্তাবিদ Harold Koontz.
১৭। ব্যবস্থাপনার 6’M কি কি?
উঃ ব্যবস্থাপনার 6’M হলো : Men, Machine, Materials, Money, Market, Method.
১৮। এডওয়ার্ড ডেমিং কোন দেশের অধিবাসী?
উঃ W. Edwards Deming আমেরিকার অধিবাসী।
১৯। স্থায়ী পরিকল্পনা কি?
উঃ যে পরিকল্পনার পৌনঃপুনিক সমস্যা সমাধানের জন্য অপরিবর্তিত অবস্থায় ব্যবহৃত হয় তাকে স্থায়ী পরিকল্পনা বলে।
২০। টোস্ বিশ্লেষণ কাকে বলে?
উঃ সাধারণত কৌশলগত কোনো পরিকল্পনা বা সিদ্ধান্ত গ্রহণে পরিবেশ বা পরিস্থিতি বিশ্লেষণের আধুনিক কৌশলই হলো টোস্ বিশ্লেষণ।
২১। SWOT কি?
উঃ SWOT হচ্ছে এক ধরনের তালিকা বা মেট্রিক্স যা প্রতিষ্ঠান ও পরিবেশের বিভিন্ন উপাদান নিয়ে গঠিত।
২২। কৌশলগত পরিকল্পনা কী?
উঃ প্রতিষ্ঠানের উদ্দেশ্য, নীতি এবং কৌশল নির্ধারণের সাথে সম্পর্কযুক্ত পরিকল্পনাকে কৌশলগত পরিকল্পনা বলে ।
২৩। লক্ষ্য কি?
উঃ পরিকল্পনার মাধ্যমে যখন উদ্দেশ্যকে সুনির্দিষ্টভাবে প্রকাশ করা হয় তখন তাকে লক্ষ্য বলে।
২৪। MBO ধারণা কে দিয়েছেন?
উঃ MBO ধারণা দিয়েছেন প্রখ্যাত ব্যবস্থাপনা বিশারদ পিটার এফ. ড্রকার।
২৫। ঝুকি কি?
উঃ আর্থিক ক্ষতি, বিপদ বা কোন কিছু হারানোর সম্ভাবনাকে ঝুঁকি বলে ।
২৬। কর্মীসংস্থান বলতে কি বুঝ?
উঃ প্রতিষ্ঠানের জন্য যোগ্য কর্মী সংগ্রহ ও নির্বাচন, নিয়োগ ও স্থাপন, প্রশিক্ষণ ও উন্নয়ন এবং সংরক্ষণের কাজকে কর্মীসংস্থান বলে।
২৭। গুড় পদোন্নতি কাকে বলে?
উঃ আর্থিক সুযোগ-সুবিধা বৃদ্ধি না করে একজন কর্মীকে তার বর্তমান পদ হতে অপেক্ষাকৃত অধিক দারিত্বসম্পন্ন উচ্চতর পদে অধিষ্ঠিত করাকে শুষ্ক পদোন্নতি বলে ।
২৮। বরখাস্ত বা পদচ্যুতি কি?
উঃ প্রতিষ্ঠানের কোনো কর্মচারী বা কর্মকর্তা নিয়ম বর্হিভূত কোনো কাজ করলে বা কোনো দুর্নীতি করলে তাকে সাময়িকভাবে পদ হতে অব্যাহতি দেওয়ার পদ্ধতিকে বরখাস্ত বা পদচ্যুতি বলে ।
২৯। যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ কি?
উঃ যে সিদ্ধান্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপকগণ অত্যন্ত স্বাভাবিক ও সুবিবেচনার সাথে গ্রহণ করেন তাকে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ বলে।
৩০। সিদ্ধান্ত বৃক্ষ কি?
উঃ যেক্ষেত্রে একটা সিদ্ধান্ত গ্রহণের পর এর প্রয়োজনেই পরবর্তীতে সিরিজ বা ধারবাহিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সেক্ষেত্রে এরূপ সিদ্ধান্তে র লৈখিক উপস্থাপনকেই সিদ্ধান্ত বৃক্ষ বলে ।
৩১। আনুষ্ঠানিক সংগঠন কি?
উঃ প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের নিমিত্ত নিয়মতান্ত্রিকভাবে যে সংগঠন কাঠামো রচিত হয় তাকে আনুষ্ঠানিক সংগঠন বলে ।
৩২। অনানুষ্ঠানিক সংগঠন কি?
উঃ কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই যে সংগঠনের সৃষ্টি হয় তাকে অনানুষ্ঠানিক সংগঠন বলা হয় ।
৩৩। বিভাগীয়করণ কি?
উঃ ব্যবসায় প্রতিষ্ঠানের কার্যাবলিকে প্রকৃতি অনুযায়ী বিভিন্ন বিভাগে বিভক্ত করার প্রক্রিয়াকে বিভাগীয়করণ বলে।
৩৪। কেন্দ্রীকরণ কাকে বলে?
উঃ যে প্রক্রিয়ায় পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা শীর্ষ ব্যবস্থাপনার নিকট কেন্দ্রীভূত থাকে তাকে কেন্দ্রীকরণ বলে।
৩৫। বিকেন্দ্রীকরণ কাকে বলে?
উঃ সংগঠন কাঠামোর উচ্চস্তর হতে নিম্নস্তরে ক্ষমতা বা কর্তৃত্ব ধারাবাহিকভাবে নেমে আসার প্রক্রিয়াকে বিকেন্দ্রীকরণ বলে ।
৩৬। সংগঠন কাঠামো কি?
উঃ কোনো লক্ষ্যার্জনের নিমিত্তে ব্যবসায় প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীগণ সম্মিলিতভাবে কাজ করার জন্য যে কাঠামো সৃষ্টি করা হয় তাকে সংগঠন কাঠামো বলে।
৩৭। প্রাতিষ্ঠানিক কার্যভিত্তিক বিভাগীয়করণ কি?
উঃ যখন প্রতিষ্ঠানের কার্যাবলিকে প্রকৃতি মোতাবেক বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করে এক এর শ্রেণির কার্যের জন্য এক এক বিভাগ খোলা হয় তখন তাকে কার্যভিত্তিক বিভাগীয়করণ বলে।
৩৮। দায়িত্ব কি?
উঃ দায়িত্ব বলতে কর্তব্য কর্মকে বুঝায় যা দ্বারা কোনো ব্যক্তিকে সাংগঠনিক কর্তব্য ও কার্যাবলি অথবা অর্পিত কার্যসম্পাদন করতে হবে ।
৩৯। নেতৃত্ব কি?
উত্তর: লক্ষ্য নির্ধারণ ও অর্জনের জন্য কোন সংঘবদ্ধ কর্মীদলের কার্যাবলি প্রভাবিত করার প্রক্রিয়া বা কলাকৌশলকে নেতৃত্ব বলা হয়।
৪০। ক্যারিসম্যাটিক /মোহনীয় নেতৃত্ব কি?
উঃ নেতার মোহনীয় শক্তির দ্বারা অনুসারীদের উদ্বুদ্ধ প্ররোচিত ও প্রভাবিত করার মাধ্যমে প্রতিষ্ঠান বা সংগঠনের উদ্দেশ্যার্জনের জন্য পরিচালিত করার প্রক্রিয়াকে মোহনীয় নেতৃত্ব (Charismatic leadership) বলে।
৪১। ইতিবাচক নেতৃত্ব কি?
উঃ যখন একজন নেতা তার অনুসারীদের পুরস্কার প্রদানের দ্বারা কাজ করিয়ে নেন বা নেয়ার চেষ্টা করেন তখন তাকে ইতিবাচক নেতৃত্ব বলে।
৪২। গণতান্ত্রিক নেতৃত্ব কী?
উঃ যে নেতৃত্ব ব্যবস্থায় নেতা এককভাবে সিদ্ধান্ত গ্রহণ না করে তার অধস্তনদের সাথে আলাপ-আলোচনা ও পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করে তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে।
৪৩। প্রেষণা কাকে বলে?
উঃ কর্মচারীদের দ্বারা স্বতঃস্ফূর্তভাবে সর্বাধিক কাজ করিয়ে নেওয়ার কৌশল বা প্রক্রিয়াকে প্রেষণা বলা হয়ে থাকে ।
৪৪। অনার্থিক প্রেষণা কাকে বলে?
উঃ যে প্রেষণা বা প্রণোদনার ক্ষেত্রে সরাসরি অর্থের সংশ্লিষ্টতা নেই তাকে অনার্থিক প্রেষণা বলে ।
৪৫। প্রেষণার X ও Y তত্ত্বের উদ্ভাবক কে?
উঃ প্রেষণার X ও Y তত্ত্বের উদ্ভাবক ডগলাস ম্যাকগ্রেগর (Doglus Mc. Gragor).

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ব্যবস্থাপনা কী বিজ্ঞান না কলা?
২। উত্তম পরিকল্পনার গুণাবলিগুলো বর্ণনা কর ।
৩। কর্তৃত্ব ও ক্ষমতার মধ্যে পার্থক্য দেখাও।
৪। ব্যবস্থাপনা হলো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া” -ব্যাখ্যা কর।
৫। বিকেন্দ্রীকরণের সুবিধাগুলো বর্ণনা কর।
৬। উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনার সুবিধাসমূহ
লিখ ।
৭। গণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক নেতৃত্বের মধ্যেকার পার্থক্য দেখাও ।
৮। কমিটির বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর ।
৯। ব্যবস্থাপনা কি সার্বজনীন? ব্যাখ্যা কর।
১০। ব্যবস্থাপনা মূলনীতিগুলো সংক্ষেপে লিখ।
১১। আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক পরিকল্পনার মধ্যে পার্থক্য দেখাও।
১২। মেট্রিক্স সংগঠন কেন করা হয়?
১৩।প্রেষণার সংজ্ঞা দাও।
১৪। ঘোষণা চক্রটি বর্ণনা দাও।
১৫। বিভিন্ন প্রেষণাদানের কৌশল আলোচনা কর।
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। ব্যবস্থাপনার সামাজিক দায়িত্বসমূহ আলোচনা কর? পরিকল্পনার প্রকারভেদ বর্ণনা কর।
২। সিদ্ধান্ত গ্রহণের পদক্ষেপসমূহ আলোচনা কর ? উদ্দেশ্য নির্ধারণে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা কর ।
৩। কর্তৃত্ব হস্তান্তর করা যায়, দায়িত্ব নয়” –ব্যাখ্যা কর? কর্তৃত্ব ও দায়িত্বের মধ্যে পার্থক্য দেখাও।
৪। একজন আদর্শ নেতার গুণাবলি বর্ণনা কর ?কার্যকর নিয়ন্ত্রণের আবশ্যকীয় শর্তগুলো বর্ণনা কর।
৫। কমিটি কেন ব্যবহার করা হয়? কমিটির অসুবিধাগুলো আলোচনা কর ।
৬। ব্যবস্থাপকীয় দক্ষতা বলতে কী বোঝায়? ব্যবস্থাপকীয় দক্ষতা পরিমাপের ভিত্তিসমূহ বর্ণনা কর।
৭। কৌশলগত পরিকল্পনা কি? কৌশলগত পরিকল্পনা প্রণয়নের বিবেচ্য বিষয়সমূহ আলোচনা কর ।
৮। ঝুঁকি ও অনিশ্চয়তার পার্থক্য দেখাও। উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনার প্রক্রিয়া আলোচনা কর।
৯। যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের প্রয়োজনীয়তা কি? যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের অসুবিধাগুলো উল্লেখ কর।
১০। সিদ্ধান্ত বৃক্ষ কিভাবে একজন ব্যবস্থাপককে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। সরলরৈখিক ও কার্যভিত্তিক সংগঠনের পার্থক্য লিখ।
১১। কার্যকর সংগঠন কী? কার্যকর সংগঠনের সুবিধা-অসুবিধা আলোচনা কর।
১২। বিভাগীয়করণ বলতে কি বুঝ? বিভাগীয়করণের বিবেচ্য বিষয়সমূহ আলোচনা কর।
১৩। বিভাগীয়করণের ভিত্তিসমূহ কি?আনুষ্ঠানিক সংগঠনের প্রকারভেদ আলোচনা কর।
১৪। কর্তৃত্ব বলতে কি বুঝ?কর্তৃত্বের উৎসসমূহ আলোচনা কর।
১৫।প্রেষণার সংজ্ঞা দাও। গণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক নেতৃত্বের মধ্যেকার পার্থক্য দেখাও।

Leave a Reply